৬ বছরের শিশুকন্যাকে গণধর্ষণের পর খুন, উপরে নেওয়া হয় ফুসফুস


উত্তরপ্রদেশে একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে, এর আগে হাথরাসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল, এবার আরও নির্মম ঘটনার কথা জানা গেছে। গণধর্ষণের পর ৬ বছরের বালিকার ফুসফুস উপরে নেয় দুস্কৃতীরা। ফুসফুসের উপরে নেওয়ার পেছনে কারণ কালা জাদু। কালা জাদুর প্রভাবে আজও সমাজে এমন নিষ্ঠুর কাজ হয়ে চলেছে। 


শনিবার বাজি কিনতে বেরিয়ে ভদ্রস গ্রামের ৬ বছরের এক বালিকা নিখোঁজ হয়ে যায়। সেই সময় মত্ত অবস্থায় থাকা অঙ্কুল কুরিল এবং বীরন ওই বালিকাকে ধর্ষণ করে ফুসফুস উপরে খুন করেন।নিখোঁজ হওয়ার পর ওই বালিকার বাড়ির লোকেরা খোঁজ করতে শুরু করে, সামনের জঙ্গলে আসেপাশে কোথায় খুঁজে পাওয়া যায় না ওই বালিকাকে। রবিবার জঙ্গলে তার দেহ পাওয়া যায়। জানা যায় দুষ্কৃতীরা পরশুরাম কুরিল নামে এক ব্যক্তিকে ফুসফুস দেন কালা জাদুর জন্য। 

এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছেন ২০ বছর বয়সী অঙ্কুর কুরিলকে এবং ৩১ বছর বয়সী বীরনকে। এই ঘটনার সাথে যুক্ত ছিল অঙ্কুর কুরিলের তার কাকা পরশুরাম কুরিল। পরশুরাম কুরিল এবং তার স্ত্রী কেও গ্রেফতার করেছে পুলিশ, প্রথমে মুখ না খুললেও পরে দোষ স্বীকার করেন পরশুরাম কুরিল ।তিনি জানান ১৯৯৯ সালে তিনি বিয়ে করেন, কিন্তু এখনও তার কোনো সন্তান নেই। তাই ভাইপো এবং ভাইপোর বন্ধুর সহায়তায় কোনও শিশুর ফুসফুস চায় সে। শিশুর ফুসফুস পেলে নাকি কালা জাদুর মাধ্যমে তিনি বাবা হতে পারবেন।অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ওই বালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন এবং অপরাধীদের কঠোর শাস্তি হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!

সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।

Recent Posts

link to Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

ফানি বাংলা শায়েরি শুধু হাসির খোরাকই নয়, এটি মন ভালো করার এক দুর্দান্ত...