তৃষ্ণার্ত এক পিঁপড়ে নদীর জলে মুখ দিতেই তাকে স্রোতে ভাসিয়ে নিয়ে গেলো। একটি ঘুঘুপাখি তা দেখতে পেয়ে পিঁপড়ের সামনে একটি গাছের পাতা ফেলে দিলো। পিঁপড়ে সেই পাতায় চড়ে বসে প্রাণ বাঁচালো।
কিছুদিন পরে পিঁপড়ে দেখতে পেলো একজন শিকারী সেই ঘুঘুটির দিকে তীর ছুড়তে উদ্যত। কুট করে সে কামড় বসিয়ে দিলো শিকারীর পায়ে। উহ্ করে উঠতেই হাতের তীর গেলো ফসকে আর ঘুঘুপাখি গেলো উড়ে।
উপদেশঃ সব সময় উপকারীর উপকার স্বীকার করতে হয়।
বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!
সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।
The Ant & the Dove Video in Bengali
Previous Story
খরগোশ ও কচ্ছপ – ঈশপ এর গল্প | The Hare & the Tortoise Story in Bengali