মাছ খেতে ভালোবাসে না, এমন মানুষ বা বলতে গেলে এমন বাঙালি কমই পাওয়া যায় । মাছ সম্পর্কে বহু প্রবাদ আছে তাছাড়াও অনেক জ্ঞানী ব্যক্তিগণ এর ব্যাপারে নিজের অভিজ্ঞতা নিয়েও অনেক কিছু লিখে গেছেন। ঠিক তেমনই কিছু শিক্ষণীয় উক্তি নিয়ে লেখা আজকের পোস্ট। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “মাছ বা মাছ ধরা” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
মাছ নিয়ে কবিতা ও ছন্দ, Meaningful poems about fish and fishing
ইলিশ হলো মাছের রাজা, ইলিশ হলো রানী,পদ্মা নদীর ইলিশ মানে, জিভের ডগার পানি! ইলিশ মাছের দো-পেয়াজ, ইলিশ মাছের ঝোল, সর্ষে ইলিশ খেয়ে প্রাণে, বাজে সুখের ঢোল।ইলিশ মাছের মাথা-লেজের সাথে কচুর লতি, আহা, সেকী উপাদেয়, তৃপ্তি আনে, অতি!
পদ্মা নদীর ইলিশ মাছ ৷খেয়ে বাবুর হাঁস-ফাঁস ৷বৈদ্যি এল জলদি করে ৷বলছে বাবু বাঁচাও মোরে ৷ভাজা মাছের কাঁটা দুটো ৷থেকে থেকে দিচ্ছে গুঁতো ৷ওষুধ দিয়ে বৈদ্যি গেলো ৷ধীরে ধীরে সুস্থ হল ৷
খোকা গেছে মাছ ধরতে, ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে ,মাছ নিয়ে গেল চিলে ।
শেষে দেখি ইলিশ মাছের জলপানে আর রুচি নাই, চিতল মাছের মুখটা দেখেই প্রশ্ন তারে পুছি নাই ।ননদকে ভাজ বললে, তুমি মিথ্যে এ মাছ কোটো ভাই, রাখতে গিয়ে দেখি এ যে মিঠাই গজার ছোটো ভাই ৷মেছোনিকে গিন্নি বলেন, ঝুড়ির ঢাকা খুলো না, মাছের রাজ্যে কোথাও যে নেই মৌরলার তুলনা |
বর্ষাকালে খালে-বিলে, জল থৈ থৈ করে, দোয়াড়ি-আটন পেতে সবে বান্দালে মাছ ধরে।পুকুর-মাঠে ধোঁপা ঘাটে, মাছের ছড়া ছড়ি, রইনা-জিয়েল-খলশে ও চ্যাং ধরছে হাঁড়ি হাঁড়ি।
খোকন সোনা মাছ ধরবে, আনলো কিনে বড়শি, তোমরা সবে চুপটি থাকো, জেনে যাবে পড়শি।খালে বিলে পুকুর জলে ধরবে খোকন মাছ, নাইকো আজ লেখা পড়া মাছ ধরাটাই কাজ ।
দাদু এখন খায় না ইলিশ কাঁটা বেশী তাই ,কাঁটা ছাড়া লৈট্টা মাছটা দাদুর বেশি চাই।রুই বোয়াল ও লাগে ভালো কাতালের খায় মাথা, টেংরা পুঁটি কই মাছ পেলে বলে না কোনো কথা।
পুকুরেতে জাল ফেলে মাছ ধরে জেলেরা, তাই দেখে খুশি খুব ছোটো ছোটো ছেলেরা। মাছগুলো দেয় লাফ এ ওর ঘাড়েতে , সেই দেখে কাটে বেলা পুকুরের পাড়েতে।
ভেবেছিলাম বাজার থেকে আনবো কিনে কৈ ,মাছের ভারে বাজার কাঁপে হৈ হৈ রৈ রৈ, মস্ত বড় বোয়াল মাছের সুক্ষ কাঁটার দাঁত ,দাম নিয়ে তার চলছে লড়াই মুখের সাথে হাত! কেনরে ভাই মাছের তুমি চাইছো এতো দাম, মাছওয়ালার কথায় চটে বন্ধু এহতেশাম, মাছবাজারের ভীড় তো জানেন কেমন বেসামাল , ডাইনে বাঁয়ে শিং মাগুরে দিচ্ছিলো ভাই ফাল! একটি শোলের দাবড়ানিতে লাগলো এমন ভয়, মাছ কিনতে এসেই না ভাই জীবন সাঙ্গ হয়!
খেঁদুবাবুর এধো পুকুর, মাছ উঠেছে ভেসে; পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ঠেসে।আপনি এল ব্যাক্টিরিয়া, তাকে ডাকা হয় নাই।হাসপাতালের মাখন ঘোষাল বলেছিল, ভয় নাই।সে বলে, সব বাজে কথা, খাবার জিনিস খাদ্য–দশ দিনেতেই ঘটিয়ে দিল দশজনারই শ্রাদ্ধ।
আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস।
কই হল মোর মাছ ধরা। সারাদিন ধাপ ঠেলিয়ে ,হলাম আমি বলসারা।।একে যাই ধাপো বিলি,তাতে হল ঠেলা জালি ,ওঠে শামুকের ভারা।
আবুর বউয়ের শখটা হঠাৎ মনের ভেতর বর্ষে ,ইলিশ মাছের পেটি খাবে মেখে সাদা সর্ষে , স্বামীকে তার শখ জানিয়ে মুখটি ভরায় হর্ষে, ইচ্ছে যদি পূরণ না হয় কেমনতরো নর সে ?
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “মাছ বা মাছ ধরা” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।