বাংলা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ~ Bengali Marriage Anniversary Wishes, Quotes, Status, Photos


মানুষের জীবনে বিবাহ এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় । দুটি মানুষের নতুন জীবন শুরু হয় সেই দিনটি থেকেই ; এবং প্রত্যেক বছর অন্তর বিবাহবার্ষিকী হয়ে যখন দিনটি ফিরে আসে তখন এর গুরুত্ব ঠিক যেন একই থেকে যায় । প্রিয়জনের কাছ থেকে পাওয়া শুভ বিবাহবার্ষিকী শুভেচ্ছা দিনটিকে আরও মধুর করে তোলে ।

ইদানীংকালে অনেকেই বিবাহবার্ষিকীতে ফেসবুক স্টেটাস দেওয়া পছন্দ করেন যার ফলে আপনার প্রিয়জনেরা আপনার বিবাহবার্ষিকী সম্পর্কে আরও বেশি করে ওয়াকিবহাল হতে পারেন ; আর, happy marriage anniversary wishes যদি প্রথমেই আপনার সঙ্গীর কাছ থেকে পান তাহলে তো আর কথাই নেই ; প্রাণে খুশীর তুফান উঠে যায় ।

bangla marriage quotes anniversary lines | Marriage Anniversary Wishes
Bengali Marriage Anniversary Quotes

বাংলা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা – Bengali Marriage Anniversary Wishes

  • অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম আমাদের জীবন…কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ আমার জীবনের অংশ…আজ তোমায় ছাড়া জীবনের পথ চলা অসম্ভব…সারাজীবন এভাবেই আমার হাতটা ধরে থেকো… শুভ বিবাহবার্ষিকী…
  • আজ থেকে অনেক বছর পর এই ছোট্ট Messageটার হয়তো আর অস্তিত্বও থাকবে না, শুধু থাকবে আমাদের ভালবাসা…আজকের মতই… শুভ বিবাহবার্ষিকী…
  • আজকের এই বিশেষ দিনে আমি তোমায় বলতে চাই, তুমিই আমার সব খুশীর কারণ, যে ভালবাসা তুমি দিয়েছ আমায়,তা যেন এমনই থাকে সারা জীবন… শুভ বিবাহবার্ষিকী সোনা…
  • আজকের এই বিশেষ দিনে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা..এই দিনটি বছর বছর ফিরে আসুক তোমাদের জীবনে.. শুভ বিবাহবার্ষিকী..
  • আমার জীবনে হয়তো অনেক না-পাওয়া আছে…কিন্তু তা সত্ত্বেও আমি খুশী এবং সুখী,কারণ আমার জীবনের সেরা পাওয়া তো আমি তোমায় পেয়েই পেয়ে গেছি… লাভ ইউ ফরেভার… শুভ বিবাহবার্ষিকী…
  • আমার মনের সব অনুভূতি সেদিন যেন হঠাৎ করে তাদের চেতনা ফিরে পেল…যেদিন আমি পেলাম তোমায় আমার করে,যেদিন আমার আকাশে খুশীর বৃষ্টি এল… শুভ বিবাহবার্ষিকী…
  • আমি সেই দিনটা কখনো ভুলবো না যেদিন আমি তোমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম… কারণ সেই দিন থেকে আমি বুঝতে পেরেছিলাম কারো জন্যে চিন্তা কাকে বলে.. কাউকে বারবার দেখার ইঅছা হওয়া কাকে বলে… বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালবাসা কাকে বলে… শুভ বিবাহবার্ষিকী সোনা…
  • ঈশ্বর তোমাদের জীবন ভরে দিক আরো অনেক অনেক খুশিতে.. শুভ বিবাহবার্ষিকী..
  • একটি বাড়ি তৈরী হয় ইঁট, বালি দিয়ে…কিনতু সেটি প্রকৃত অর্থে বাড়ি হয়ে ওঠে হৃদয়ের পরশে…আমার বাড়িকে Home Sweet Home করে তোলার জন্যে ধন্যবাদ… শুভ বিবাহবার্ষিকী…
  • চিরকাল এমনভাবেই আমার হাতটা শক্ত করে ধরে রেখো…তাহলেই আমরা আমাদের সামনে আসা সব বাঁধা-বিপত্তি ঠেলে এগিয়ে যেতে পারবো আরো অনেক বছর.. শুভ বিবাহবার্ষিকী..
bibahobarshiki greetings bangla
shubho bibaho barshiki

শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বিবাহবার্ষিকীর উক্তি ও বাণী – Quotes and Captions on Marriage Anniversary in Bangla

তাই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা বা Marriage anniversary wish প্রত্যেক বিবাহিতদের কাছেই কাঙ্ক্ষিত একটি বিষয় । আপনাদের এই চাহিদার কথা মাথায় রেখে আমাদের সম্ভারে রাখা হয়েছে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা সমৃদ্ধ নানা ধরনের উক্তি । এখান থেকে আপনি পছন্দ করে শুভ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা আপনার বন্ধুকেও অনায়াসে পাঠাতে পারেন যা এক কথা রুচিসম্মত এবং মনোগ্রাহী । তাই Marriage anniversary wishes খোঁজার এখন থেকে অন্য কোথাও আর যেতে হবে না ; আমাদের ওয়েবসাইট ই পূরণ করে দেবে আপনার সবরকম চাহিদা ।

  • জীবনে যা কিছু তোমরা চাও তা খুঁজতে গিয়ে লক্ষ্য রেখো কখনো যেন তোমাদের মাঝের ভালবাসার নদীটি শুকিয়ে না যায়-তোমাদের প্রথম বিবাহবার্ষিকীতে এটাই আমার কামনা.. শুভ বিবাহবার্ষিকী..
  • জীবনের আমায় দেওয়া সবচেয়ে দামী উপহার হল তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য পাওয়া…সেই দামী মুহূর্তটার আজ এক বছর সম্পূর্ণ হল যখন আমরা পরস্পরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম.. শুভ বিবাহবার্ষিকী…
  • যখন আমরা একসাথে নতুন জীবন শুরু করেছিলাম,আমরা পরস্পরের কাছে ছিলাম অজানা…কিন্তু আজ আমরা পরস্পরের বেস্ট ফ্রেন্ড যারা একসাথে জীবনের অনেক ভালো সময় কাটিয়ে এসেছি.. কামনা করি আমরা যেন চিরকাল এমন একসাথে থাকতে পারি.. লাভ ইউ… শুভ বিবাহবার্ষিকী সোনা…
  • যেদিন থেকে তোমরা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ,দ্সেদিন থেকে তোমাদের একার আর কিছু নেই…সব কিছু দুজনের…অনিন্দ হোক বা দুঃখ…হাসি হোক বা কান্না.. সব কিছুই তোমাদের ভাগ করে নিতে হবে.. কামনা করি জীবনের বন্ধুরতম রাস্তাতেও যেন তোমরা পরস্পরের হাত না ছাড়ো … শুভ বিবাহবার্ষিকী…
  • যেমনভাবে আমরা একসাথে সব সমস্যার সমাধান করতে করতে আমরা এগিয়ে চলছি তেমনভাবেই যেন চিরটাকাল যেন আমরা এভাবেই এগিয়ে চলি… শুভ বিবাহবার্ষিকী
  • যদি তুমি আমায় জিজ্ঞেস কর যে আমি এখনও তোমায় আগের মতন ভালবাসি কিনা; আমি বলব, হ্যাঁ সোনা…যতই সময় যাক…কিম্বা বয়স বাড়ুক, শেষ দিন অবধিও ভালবাসব তোমায়…তুমি আমার চিরনতুনা… শুভ বিবাহবার্ষিকী…
  • তোমাদের জীবন ভরে উঠুক আরো অনেক এমন বিশেষ মূহুর্তে…তোমরা হয়ে ওঠো চিরন্তন সুখী.. শুভ বিবাহবার্ষিকী..
  • তোমাদের জীবনের আকাশে ভালবাসার চাঁদ সবসময় উজ্জ্বলভাবে ছড়াক শুভ্র শীতল জোছনা.. শুভ বিবাহবার্ষিকী..
  • তোমাদের জীবনের প্রতিদিন হয়ে উঠুক আরো মধুময়…তোমাদের বিবাহবার্ষিকীতে এই কামনা করি… শুভ বিবাহবার্ষিকী..
  • তোমাদের দুজনকে একসাথে রাজযোটক মনে হয়…এভাবেই যেন তোমাদের ভালবাসা ক্রমশ বৃদ্ধি পায়… শুভ বিবাহবার্ষিকী..
  • তোমাদের বিবাহিত জীবনের আরো একটা সুখময় বছর শুরু হতে চলেছে..এরকম অনেক অনেক বছর তোমরা একসাথে ভাগ করে নাও জীবনের সব খুশী.. শুভ বিবাহবার্ষিকী..
bangla bibaho nie ukti
bangla marriage anniversary messages

শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বিশ্ব সঙ্গীত দিবস এর শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

শুভ বিবাহবার্ষিকী এসএমএস, মেসেজস, ফটো | Bengali Anniversary Lines with Photos

  • তোমাদের ভালবাসা যেন হয় গোলাপের মতন সুন্দর..যে গোলাপের সব কাঁটা তার সৌন্দর্যে ঢাকা পড়ে যায়.. শুভ বিবাহবার্ষিকী..
  • তোমাদের শুভ বিবাহবার্ষিকীতে আমার শুভেচ্ছা সবসময় তোমাদের সাথে থাকবে…কামনা করি তোমরা দুজনে দুজনের হাত ধরে আরো একশোটা বছর একসাথে কাটিয়ে দাও.. শুভ বিবাহবার্ষিকী
  • তোমার ভালবাসায় আজও আমি আপন মনে হেসে উঠি আজও অমলিন আমার প্রতি তোমার যত্ন ও স্নেহ, আমি ভাগ্যবান যে ঈশ্বর তোমাকে আমার জীবনসঙ্গী বানিয়ে পাঠিয়েছে…. আমাদের দুজনকেই শুভ বিবাহবার্ষিকী….
  • তোমায় পাওয়ার আগে আমার জীবনটা একটা সাদা পাতার মত ছিল…যেখানে তুমি এসে লিখেছ অনেক খুশীর সময় আর এঁকেছ একরাশ হাসি… এইজন্যেই তো তোমায় আমি এত্ত ভালবাসি… Love u my loving hubby শুভ বিবাহবার্ষিকী…
  • ধন্যবাদ আমার জীবনের সবচেয়ে গভীর দুঃখগুলো তোমার ভালবাসা দিয়ে ভুলিয়ে দেওয়ার জন্যে… শুভ বিবাহবার্ষিকী…
  • নব জীবনের প্রথম বর্ষ তোমরা সফলভাবে কাটিয়েছ..কামনা করি তোমাদের মধ্যের প্রেম যেন তোমাদের আরো একশ বছর এতটাই সুখে রাখে.. শুভ বিবাহবার্ষিকী..
  • বাড়ি তৈরী হওয়ার পর ইট-কাঠের একটা কাঠামো থাকে,হৃদয়ের বন্ধন ও ভালবাসায় সেই কাঠামোটি যথার্থ বাড়ি হয়ে ওঠে….তুমি কোনো কিছু ছাড়া তখনি থাকতে পারবে যখন তোমার কাছে বাঁচার অন্য কোনো সাধন থাকবে…. শুভ বিবাহবার্ষিকী…
  • বিবাহের এত বছর পরেও তোমাদের মধ্যের এই ভালবাসা হোক চিরন্তন… সুখী হও তোমরা… শুভ বিবাহবার্ষিকী…
  • বছর ঘুরে সেই দিন আবার উপস্থিত যেদিন তোমরা পরস্পরের সাথে আবদ্ধ হয়েছিলে বিবাহবন্ধনে.. কামনা করি তোমাদের জীবনযাত্রা যেন এমনই সুখে চলে সারা জীবন… শুভ বিবাহবার্ষিকী…
biyer bochor purti message
biye anniversary quotes

শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পোঙ্গল এর শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

শুভ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, Bangla Anniversary Captions and Photos | Bibaho Barshiki nie suvecha o ukti

বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে, সাত জন্ম একসাথে কাটানোর প্রমিসে জীবনটা সুন্দর ওই ওঠ। একে ওপরের হাথে হাত রেখে আজীবন একসাথে থাকাটা এক আলাদা এ মধুর বন্ধ। এই মধুর বন্ধনটিকেই প্রতি বছর সেলিব্রেট করার জন্যে বিবাহবার্ষিকী পালন করা হয়। এই সুন্দর উৎসবটির জন্যে কিছু সুমধুর বাণী, স্টেটাস, ক্যাপশন ও ছবি রইল।

  • ভালবাসার মানুষের সাথে জীবন কাটানোর সৌভাগ্য সবার হয় না…তোমরা সেই সুযোগ পেয়েছ..কামনা করি যেভাবে তোমরা ভালবাসা দিয়ে এত বছর সরে একে অপরকে ভরিয়ে তুলেছ এবং এতগুলো দিন একসাথে কাটিয়ে দিয়েছ,ভবিষ্যতেও যেন তোমরা পরস্পরের হাত ধরে জীবনের বাকি পথটুকু চলতে সফল হও… শুভ বিবাহবার্ষিকী…
  • মন বলত,এমন কাউকে বিবাহ কোরো না যাকে নিয়ে তুমি থাকতে চাও… বরং এমন কাউকে বিবাহ কোরো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না… আমি ভাগ্যবান যে আমি তোমাকে পেয়েছি… শুভ বিবাহবার্ষিকী…
  • শুভ বিবাহবার্ষিকী সোনা… আমাদের বিবাহবার্ষিকীতে আমি তোমার থেকে একটা উপহার চাই…কথা দাও আমায় যে তুমি চিরকাল আমায় এভাবেই ভালবাসবে…আর কিছুই চাই না আমি..
  • শুভ বিবাহবার্ষিকী, তোমাদের বিবাহ ঈশ্বরের আশীর্বাদে হোক সফল ও সুখকর….
  • সেই দিনটি কি কখনও ভোলার যেদিন আমাদের বিয়ে হয়েছিল? তুমি আমার ভালবাসা হয়ে এলে যেদিন, সেদিন থেকেই খুশির স্রোত বয়েছিল… তোমার ভালবাসা আর ভাবনায় আজ আমরা দুজন সুখী হয়েছি, তোমার হাসিই আজ জীবন আমার, আমার সৌভাগ্য আমি তোমায় পেয়েছি… শুভ বিবাহবার্ষিকী…
  • সেক্সপিয়ারের মতে এ দুনিয়াটা একটা নাট্যমঞ্চ আর আমরা বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করি… তাই যদি হয়ে থাকে তবে আমার জীবনের সবচেয়ে মূল্যবান চরিত্র হল তোমার স্ত্রী হওয়া..এবং জ\ইবন আমার কাছে গর্ব করার জন্যে যা দিয়েছে তা হল তোমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হার সৌভাগ্য… শুভ বিবাহবার্ষিকী…
bangla bou er jonne anniversary message

শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ঝুলন যাত্রা উৎসবের সমস্ত তথ্য ও শুভেচ্ছাবার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পরিশেষে, Conclusion

শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts