নকল বন্ধুত্ব নিয়ে দু চার কথা ~ Bengali quotes, captions, status about Fake Friends


বন্ধুহীন জীবন হলে নুন ছাড়া তরকারির মতো। তবে যেই বন্ধুত্বে সততা ও বিশ্বাস থাকে না সেই বন্ধুত্ব মানুষের জীবনে অভিশাপ স্বরূপ। তাই আধুনিক প্রযুক্তির যুগে যেখানে সরলতা প্রায় লুপ্ত হতে বসেছে সেখানে প্রকৃত বন্ধু বাছাই করা প্রকৃত অর্থে একটি মুশকিলের কাজ। এক প্রকৃত বন্ধু যেরকম একজন মানুষের জীবনকে সমৃদ্ধ করে তেমনি এক অসৎ বন্ধু মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলতে পারে। নিম্নে উল্লিখিত হল এমনই কিছু অসৎ বন্ধু সম্পর্কিত একগুচ্ছ উক্তিসমূহ,

নকল বন্ধুত্ব নিয়ে দু চার কথা

fake friends quotes bangla | Lines on fake selfish people in Bengali,

নকল বন্ধুকে নিয়ে বাংলা উক্তি, Quotes on Fake Friends in Bengali

অসৎ বন্ধু স্টেটাস
  • একটি নকল এবং একজন অসৎ বন্ধু হল একটি মানুষের সবথেকে পরে শত্রু।
  • নকল বা বেইমান বন্ধু কখনোই চাইবে না যে আপনি তাঁর থেকে উন্নতি করছেন।
  • যে মানুষ নিজের বন্ধুদের আঘাত করে ও তাদেরকে নিয়ে ঠাট্টা করে সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না।
  • দিনের শেষে এসে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখব না কিন্তু বন্ধুর নীরবতা কখনোই ভুলতে পারব না।
  • একজন অসৎ বন্ধুর কাছ থেকে কোনো কিছু ভালো আশা করা উচিত নয় ।
  • প্রত্যেকেই আপনার বন্ধু হতে পারে না। যারা আপনার সাথে আনন্দ করছে এবং হাসছে মানেই তার অর্থ এই নয় যে তারা আপনার বন্ধু। অধিকাংশ মানুষ ভাল সাজার অভিনয় করে। দিনের শেষে, বাস্তব পরিস্থিতি মিথ্যা লোকেদের আসল সত্যতা প্রকাশ করে দেয়, তাই বন্ধু বাছাই করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত।
  • একজন অসৎ বন্ধুকে কখনো নিজের মনের কথা খুলে বলা উচিত নয় ;প্রয়োজনে সে তার সুযোগ নিতে পারে ।
  • আপনার দুঃখের দিনে এবং প্রয়োজনে যেই বন্ধু আপনার সাথে থাকে না বা পাশে এসে দাঁড়ায় না সে বন্ধু একজন প্রকৃত বেইমান বন্ধু ; বন্ধুত্ব নামের কলঙ্ক স্বরূপ ।
  • যে বন্ধু আপনার সামনে খুব হেসে কথা বলে সেই জন আপনার পেছনে বা আড়ালে ভ্রান্ত প্রমাণিত হতে পারে।
নকল বন্ধুকে নিয়ে বাংলা উক্তি

অসৎ বন্ধুকে নিয়ে বাংলা স্টেটাস, Bangla Status for Fake people around

অসৎ বন্ধুকে নিয়ে বাংলা স্টেটাস
  • আপনি যার সাথে আপনার সমস্যা ভাগ করে নিচ্ছেন তার সম্পর্কে চোখ বন্ধ করে নিশ্চিত না হয়ে সাবধানতা অবলম্বন করুন। মনে রাখবেন যে বন্ধু আপনার সাথে সর্বদা হেসে কথা বলে সে আপনার প্রিয় বন্ধু নয়।
  • আমি তাদেরই বেশি সম্মান করি যারা আমার সামনে এসে বলার সাহস রাখে যে, ‘আমি তোমাকে পছন্দ করি না’ ;আর আমি সেই বন্ধুদের একদমই পছন্দ করি না যারা আমার সামনে দেখায় যে আমাকে পছন্দ করে কিন্তু লোকচক্ষুর আড়ালে আমার নিন্দে করে।
  • মানুষ কখনো বন্ধুকে হারায় না কারণ আসল বন্ধুরা কখনই হারাতে পারে না। মানুষ প্রকৃতপক্ষে বন্ধু হিসাবে মুখোশধারী লোককে হারায় এবং সেটাই কাম্য।
  • আক্রমণকারী শত্রুকে ভয় পেও না, বরং সেই সব অসৎ এবং জাল বন্ধুর থেকে দূরে থাক যারা তোমাকে জড়িয়ে ধরে।আপনি চলে গেলে অসৎ বন্ধুরা আপনাকে মিস বা আপনার অভাববোধ করবে না, আপনি যখন নিজের পথে এগিয়ে যাবেন তখন ই তারা আপনাকে মিস করবে।
  • এটি খুব দুঃখজনক যখন কোনো মানুষ বুঝতে পারে যে সে যাকে প্রকৃত বন্ধু মনে করত আদতে সে তা নয়।
  • খারাপ পরিস্থিতিতে থাকার একটি ভাল জিনিস হল নকল বন্ধুদের বাছাই করতে পারা আপনার পক্ষে অতি সহজ হয়ে ওঠে।

নকল বন্ধুত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মিথ্যে অভিনয় নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অসৎ বন্ধুকে নিয়ে বাংলা স্টেটাস

নকল বেশধারী বন্ধুকে নিয়ে ক্যাপশন, Bengali picture captions dedicated to dishonest friend

ভুয়া বন্ধু
  • ভুয়া বন্ধু তারা হয় যারা কিনা একবার আপনার সাথে কথা বলা বন্ধ করলে ও পরক্ষণে আপনার সম্পর্কে কথা বলতে শুরু করে।
  • আপনার ভাল সময়গুলিতে আপনার চারিপাশে তথাকথিত অনেক শুভাকাঙ্ক্ষী ঘিরে থাকে তবে আপনার খারাপ সময়গুলিতে আপনার চারপাশে কেবল কয়েকজন প্রকৃত বন্ধুই থাকে।
  • কিছু নকল বন্ধু এবং তাদের বিষাক্ত শক্তি আপনার শুভ সত্ত্বাকে প্রসারিত ও উন্নত করা থেকে বিরত রাখতে পারে। আপনার শুভশক্তিকে সুরক্ষিত করুন আর মন্দ লোকদের সাথে নিজেকে বিচ্ছিন্ন রাখুন।
  • নকল বন্ধু থাকা ঠিক যেন ক্যাকটাসকে আলিঙ্গন করার মতন। আপনি যত শক্ত করে আলিঙ্গন করবেন তত বেশি ব্যথা পাবেন।
  • যখন সময়গুলি কঠিন হয়ে যায়, আপনি তখন বুঝতে পারবেন কে আপনার আসল বন্ধু।
  • অসৎ বন্ধুদের কখনও তাড়াবেন না, আপনাকে কেবল তাদের প্রতিস্থাপন করতে হবে।
  • সত্যিকারের বন্ধুত্ব কেবল বিশ্বাস এবং স্নেহের ভিত্তিতেই হতে পারে, যা তখনই উদ্ভূত হতে পারে যখন উদ্বেগ এবং শ্রদ্ধার পারস্পরিক বোধ থাকে।
  • অত্যাধিক ধনী লোক যারা মানবিকতা শূন্য তারা জাল বন্ধু ছাড়া আর কিছুই নয়!
  • প্রত্যেকের সেই মানুষদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা উচিত যারা বন্ধুত্ব এবং আনুগত্যের আসল অর্থ জানেন না।
  • কখনও অর্থ, পরিস্থিতি এবং নকল বন্ধুকে আপনার নিজস্ব সত্ত্বাকে পরিবর্তন করতে দেবেন না।
  • বন্ধুরা আমাদের জীবনে কখনো একটি আশীর্বাদ হয়ে আসে আবার কখনো বা শিক্ষা হয়ে ।
  • ভুয়া বন্ধুরা প্রকৃত শত্রুদের চেয়ে অনেক বেশি খারাপ।
  • হাজার বন্ধু থাকা কোনও অস্বাভাবিক ঘটনা নয় । সেই একটি বন্ধু থাকাটাই অস্বাভাবিক যে আপনার সপক্ষে এসে দাঁড়াবে যখন হাজার জন আপনার বিরুদ্ধে যাবে।
নকল বেশধারী বন্ধুকে নিয়ে ক্যাপশন

ফেক নকল বন্ধুত্ব নিয়ে শায়েরি, Bangla shayeri on fake friendship

  • বন্ধু তোমার আসার আশাতে, বসে আছি সাঁঝরাতেরাত হলো শেষ প্রভাতে তবু তোমার দেখা হলো না ।বন্ধু মাঝ দরিয়ায় দাঁড় টানি একুল ওকুল না জানিহালে আমি পাই না পানি তবু তোমার দয়া হলো নাতুমি ডুব দিয়েছো অতলে আমার জীবন করে বিফলেএখন ভেসে বেড়াই দেশে দেশে বাসি নয়নজলেছিলো আকাশেরি চাঁদ, দেখি সে, দেখি সে মরনেরি ফাঁদআমার সুখে সাধলো বাধ, বন্ধু তবু আমার মরন হলো না ।
  • তুমি এসেছিলে পরশুকাল কেন আসোনিতুমি কি আমায় বন্ধুকাল ভালবাসনিনদী যদি হয়রে ভরাটকানায় কানায়হয়ে গেলে শূন্য হটাৎতাকে কি মানায়তুমি কি আমায় বন্ধুকাল মনে রাখ নিকাল কেন আসোনিআকাশে ছিল না বলে হায়চাদের পালকিতুমি হেটে হেটে সন্ধায়আসোনি কাল কিতুমি কি আমায় বন্ধুকাল অভিলাস নি
  • ও বন্ধু তুমি শুনতে কি পাওএই গান আমারছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমারজানিনা কোথায় আছো তুমি কতো দূরেআমার এ মনের কথা যায় ভেসে সুরেযদি পারো সামনে এসোকাছে এসে ভালোবাসোবঝোনা কি ভালোবাসা করে হাহাকারছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার।
  • ও কী ও বন্ধু কাজল ভ্রমরারেকোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।
ফেক নকল বন্ধুত্ব নিয়ে শায়েরি

প্রকৃত বন্ধু প্রত্যেকটি মানুষের জীবনে আশীর্বাদস্বরূপ । বন্ধু হীন জীবন অতিবাহিত করা খুবই কষ্টকর।তবে বন্ধু যদি অসৎ এবং স্বার্থপর হয় তাহলে কষ্টকর হলেও একা থাকাটাই শ্রেয় ।

নকল বন্ধুত্ব

নকল বন্ধুত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি স্বার্থ  নিয়ে উক্তি ও স্বার্থপরতা নিয়ে কিছু কথা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পরিশেষে, Conclusion

নকল বন্ধুত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts