আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “কান্না” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
কান্না নিয়ে লেখা কবিতা, Shayeri and poems about crying
আমি কাঁদি, অন্ধকারে বসে নিরবে নিভৃতে মুখ বুজে নয়। পৃথিবীর নিয়মে প্রকৃতির সাথে মিশে অঝোর ধারায় বৃষ্টিতে ভিজে, তাই আমার কান্নার জল দেখেনা কেউ স্ব-চোখ ইন্দ্রিয় দিয়ে ।
নিঃস্তব্ধ রাত্রির বুক চিরে ভেসে আসে ডাহুকের কান্না।যে কান্নার অর্থ কেউ বোঝে না। সেই কান্নার সুর শুনে আমি হঠাৎই থমকে যাই সবকিছু অর্থহীন লাগে।কেমন যেন এলোমেলো মনে হয়। হিসেব মেলাতে পারি না।খুঁজে পাই না জীবনের কোন মানে।সবার সাথে হাসছি,কথা বলছি।তারপরেও সব অর্থহীন মনে হয়।
পৃথিবীর সব কান্নারত দুঃখী মানুষের চেয়েও যেন আমি আর ও বেশি দুঃখী, এই পৃথিবীর পাঁচশ কোটি মানুষের মাঝে, আমার দুঃখ বোঝার নেই কেউ, আমার হৃদয় নদীতে অবিরত বহমান দুঃখের ঢেউ,তাই আমি কাঁদি, মানুষের দয়ার অবয়ব প্রত্যাশার উচ্ছ্বাস নিয়ে নয়,এ পৃথিবীর মহা প্রভুর ধ্যানে প্রার্থনারত হয়ে। তাই আমার কান্নার জল দেখেনা কেউ চক্ষু ইন্দ্রিয় দিয়ে।
প্রেম নেই তবু প্রেমের কান্না মরেনি, তুমি নেই তবু তোমাকে পাওয়ার বাসনার সোনা ঝরেনি,এই সর্পিল জীবনের পথে আলগোছে ছুঁয়ে যাওয়া, তুমি যেন কোন চৈত্র রাতের দূর সমুদ্র হাওয়া!
রঙহীন ঐ চোখের জলে, কিছু ছবি তবু আঁকা হয়, কান্না ভাষায় বদল হলে, কবিতার অংশ হয়ে রয়।নোনতা স্বাদ সেই জলের যে গাল বেয়ে গড়িয়ে পড়ে, চাপা কান্না দুঃখী অন্তরের মনের কোনে গুমড়ে মরে!
কান্নার আওয়াজ শুনতে আমি চাই না, আমি কাঁদতে চাই না, চাই না কাঁদাতেও, আমি একটি সহজ ও সুন্দর জীবন চাই, যে জীবনে কেউ বিষ বাষ্প ছড়াবে না। অনেক কাঁদিয়েছ তুমি আমায়, আর পারি না কাঁদতে, অতি শোকে পাথর হয়ে গেছি, এর জন্য করি দায়ী শুধুই তোমায়।
মনের কান্নার কোনও শব্দ হয় না,তবুও কেঁদেই চলে মন,নীরবে, নিভৃতে, সীমাহীন কষ্ট পায় যখন।
তার কান্না বরফকুচির মত ঝরে, তার কান্না আমায় পাগল করে,তার কান্না দেখলে হৃদয়ে বর্শা হয় বিদ্ধ,তার কান্না করে আমায় দুঃখী এবং ক্রুদ্ধ।
আমি জানি তুমি কাঁদবে,তোমার চোখ সমুদ্র হবে, যেদিন চলে যাবো আমি একেবারে, তোমার দৃষ্টির সীমা থেকে দূরে, বহু দূরে। আমি জানি তুমি তোমার কান্না লুকাবে, পাছে কেউ দেখে ফেলবে, এই ভয়ে!
হতাশা নিয়েই মানুষের জীবন বয় । বিশাল পাহাড়ের কান্না আর মানুষের হৃদয়ের কান্না কখনো কি এক রকম হয় ? তবু ও তো হাসি – কান্না নিয়েই, সব মানুষের জীবন বয় । মেঘলা আকাশের কান্না আর মেঘলা হৃদয়ের কান্না কখনো কি এক রকম হয় ? অশান্ত সব কান্নাই বৃষ্টি ধারায় বয় ।
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “কান্না” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।