কোনো কাজ করার জন্য উৎসাহ থাকা খুব জরুরী, উৎসাহ সহকারে কাজ করলেই সফল হওয়ার সম্ভাবনা পরিপূর্ণ রূপে থাকে। কোনো কাজ করার জন্য আমরা যদি উৎসাহ পাই তবে সে কাজ আমরা যতটা সম্ভব ভালো ভাবে করার চেষ্টা করি। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা উৎসাহ সম্পর্কিত কিছু উক্তি, কবিতা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা উক্তিগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।
আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ, অবসাদ আশ্রয় খুঁজে, মানুষের অন্ধকার ঘরে,প্রতিবাদ প্রতিরোধ ভুলে, আনমনে মেনে নেয় পরাজয়.. তখন ভাঙ্গতে হবে ঘোরহাতে রেখে হাত, হেরে যাওয়াকে বন্দি করে রেখে.. জাগতে হবে রাত, আলো জ্বেলে রেখেউৎসবের উৎসাহে
মদের প্রতিটি বোতল, আগুন জ্বালায় মনে, সবাই উৎসাহ ছিল কেউ ছিল না বারণ, ধোঁয়ায় উড়াইয়া দিলাম সুন্দর এই জীবন, পৃথিবীর কোন ভালো আমার জন্য না, ছাইড়া দেই আমি নেশা আমায় ছাড়ে না
যখন আমি থাকবো না তোমার এই বিজয়ে, পাবে না আমায় কোন দিন তোমার উৎসাহে, মনের এ চাওয়াটার একটু অবস্বাদে, ঘিরে রবে জোছনা আমার পরাজয়ে , মিশে যাবো একা একা গোধূলীর অন্ধকারে …ধূসর সময়ে পড়বে তুমি মনে।।
কেউ কথা বলছে না! নিঃশ্চুপ…উৎসাহ সমগ্র, শ্মশানের দিকে, পাখি জন্ম ভুলে ওরা, কবিতা লিখছে, আগুনের। এই কবিতা হতেই একদিন বাচ্ছা ফুটে উড়তে থাকবে দূর পৃথিবীর আকাশে। থেমে থেমে।
“চেষ্টা করে হয় না এসব, যে পারে সে অমনি পারে, বিচ্ছেদে আর উৎসাহ নেই, উৎসাহ নেই অঙ্গীকারে, চোখ সয়ে যায় অদর্শনে, জল লাগে না বৃষ্টিধারায়, আপৎকালীন সলিউশনে, ঘর বেঁধেছি যেসব পাড়ায়…তারাও এতোই অনাত্মীয়.. শত্রু দেখেও লজ্জা পাবে, উৎসাহ নেই নির্জনতায়, উৎসাহ নেই সবান্ধবে”
হিন্দুজনভ্রাতৃগণ! করি হে বিনয় –একতা উৎসাহ ধরো, জাতীয় উন্নতি করো, ঘুষুক ভুবনে সবে ভারতের জয়। জগদীশ! তুমি, নাথ, নিত্য-নিরাময় করো কৃপা বিতরণ, অধিবাসিজনগণ, করুক উন্নতি — হোক্ ভারতের জয়!
ফসলের আকাঙক্ষায় থেকে, শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে, চাষার মতণ প্রাণ পেয়ে..কে আর রহিবে জেগে পৃথিবীর পরে?স্বপ্ন নয়, শান্তি নয়,কোন এক বোধ কাজ করে, মাথার ভিতরে!
মানুষের উৎসাহের কাছ থেকে, শুরু হল মানুষের বৃত্তি আদায়। যদি কেউ কানাকড়ি দিতে পারে, বুকের উপরে হাত রেখে, তবে সে প্রেতের মতো ভেসে গিয়ে সিংহ দরজায়, আঘাত হানিতে গিয়ে মিশে যায় অন্ধকার বিম্বের মতন। অভিভূত হয়ে আছে চেয়ে দ্যাখো বেদনার নিজের নিয়ম।
পারি নাইবা পারি, না হয় জিতি কিম্বা হারি–যদি অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজেই। আপন হাতের জোরে আমরা তুলি সৃজন ক’রে আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা উৎসাহ সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট বিভিন্ন সময়ে আপনাদের কাজে লাগবে। উৎসাহ নিয়ে লেখা পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের ওয়েবসইটে।