মাদককান্ডে গ্রেফতার কমেডি কুইন ভারতী সিং



গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে ভারতী সিং এর মুম্বইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনসিবির তদন্তকারীরা। এরপর ভারতী সিং এর ফ্ল্যাট থেকে গাঁজা উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে৷ জেরার ভারতী এবং তাঁর স্বামী হর্ষ দুজনেই স্বীকাফ করেছেন গাঁজা সেবনের কথা। এদিন ভারতী সিং এর আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্স এর ফ্ল্যাট ছাড়াও মুম্বইয়ের আরও কয়েকটি স্থানে এনসিবির তদন্তকারী দল অভিযান চালায়।


২০১৭ সালে ৩ ডিসেম্বর কমেডি কুইন ভারতী সিং এর সাথে চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার সাথে বিয়ে হয়। দ্য কপিল শর্মা শো ছাড়াও  ঝলক দিখলা যা, নাচ বালিয়ে, খাতরো কি খিলাড়ী এবং একাধিক টিভি শো তে দেখা গেছে ভারতী এবং হর্ষ কে।  

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের পর থেকে বলিউডে একাধিক তারকার নাম উঠে আসে মাদকচক্রে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে সারা আলি খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরকে মাদককান্ডে জিজ্ঞাসাবাদ করেন এনসিবি আধিকারিকরা।

বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!

সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।

কিছুদিন আগে অভিনেতা অর্জুন রামপালের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল এনসিবি আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে জেরা করা হয়েছিল অর্জুন রামপাল এবং তার প্রেমিকা গ্যাব্রিয়েল দিমেত্রিয়াদেসকে।  অভিনেতার ব্যক্তিগত ফোন থেকে ল্যাপটপ সবই বাজেয়াপ্ত করা হয়।

Recent Posts

link to Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

ফানি বাংলা শায়েরি শুধু হাসির খোরাকই নয়, এটি মন ভালো করার এক দুর্দান্ত...