মাদক মামলায় নাম দীপিকা পাড়ুকোন এর, কঙ্কনার তীব্র কটাক্ষ



মাদক মামলায় রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর থেকেই  একের পর এক বলিউড তারকাদের নাম উঠে আসছে, সারা, শ্রদ্ধা ও রাকুল প্রীত এর পর এবার বলিউডের প্রধান সারির নায়িকা দীপিকা পাড়ুকনের নাম জড়ানোয় শোরগোল বলিউডে। 

জানা গেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে সারা আলি খান, শ্রদ্ধা কাপুরদের সঙ্গে দীপিকা পাড়ুকনকেও চলতি সপ্তাহেই সমন পাঠানো হতে পারে। দীপিকা পাড়ুকনকের  ম্যানেজার করিশ্মা প্রকাশকে ইতিমধ্যেই  সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরও অনেক তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার এনসিবির আধিকারিকদের হাতে একটি চ্যাট আসে যেখানে মাদক সংক্রান্ত ব্যাপারে বি টাউন তারকাদের কথোপকথন দেখা যায়,সেখানে ডি ও কে র মধ্যে মাদক নিয়ে বিভিন্ন কথা হয়। যেখানে ‘ডি”মাল হ্যায় ক্যা’ বলে প্রশ্ন করে ‘কে’ র কাছে।সেই ডি যে দীপিকা পাড়ুকোন তা জানা যায় সোমবারই। 

মাদক মামলায় দীপিকা পাড়ুকনের নাম প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আর এই ঘটনায় ‘ডি’ কে কটাক্ষ করতে ছাড়েননি কঙ্গনা রানাউত।দীপিকা পাড়ুকোনকে উদ্দেশ্য করে তিনি ট্যুইটে লেখেন    এমন হাই প্রোফাইল স্টার কিড হয়ে ম্যানেজারকে কীভাবে এরকম প্রশ্ন করে ‘মাল হ্যায় ক্যা’,  নিজেদের সুশিক্ষায় শিক্ষিত বলে দাবি করে যারা তারা এমন ঘটনার সাথে যুক্ত থাকায় তীব্র ভাবে পদ্মাবতীকে কটাক্ষ করেন কুইন কঙ্কনা।

Recent Posts

link to Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

ফানি বাংলা শায়েরি শুধু হাসির খোরাকই নয়, এটি মন ভালো করার এক দুর্দান্ত...