সমস্ত জল্পনা কাটিয়ে গায়ক রোহনপ্রীত সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নেহা কক্কর



বেশ কিছুদিন ধরেই জল্পনা হচ্ছিল নেহা কক্করের বিয়ে নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পী নেহা কক্কর এর গায়ে হলুদ ,সংগীত থেকে মেহেন্দি,বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে , শুক্রবার গায়ক রোহনপ্রীত সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা কক্কর। 


করোনা আবহে অনুষ্ঠান করবেন না একথা আগেই জানিয়েছিলেন গায়িকা নেহা কক্কর।শনিবার দিল্লির একটি গুরুদ্বারে নেহা কক্কর ও রোহনপ্রীত সিং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গায়ে হলুদের দিন হলুদ রঙের শাড়িতে মোহময়ী রূপে ধরা দেন গায়িকা , মেহেন্দির দিন সবুজ লেহেঙ্গায় সেজেছিলেন সুন্দরী নেহা কক্কর।মেহেন্দির ছবি  প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দুজনই ম্যাচিং রঙের পোশাক পরেছিলেন। বিয়ের সমস্ত অনুষ্ঠানেই নেহার সাজ মন কেড়েছে অনুরাগীদের।

View this post on Instagram

Here The Some Shots Clips of #NehuDaVyah 🥰❤️ . . . . . . . . #Postivity #KeepSmiling #SpreadLove #Gratitude #NehaKakkar #NehaKakkarLive #NeHearts #Neheart #NehuDaVyah #NehuPreet #Sushantsinghrajput #RohanpreetSingh #nehakakkarlive #biggboss #biggboss13 #salmankhan #tonykakkar #sonukakkar #bb13 #StayHome #StaySafe #StayPositive #SpreadLove #GharBaithoIndia #its_nehakakkar

বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!

সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।

A post shared by Neha Kakkar (@its_nehakakkar) on Oct 24, 2020 at 12:32pm PDT

নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিয়েতে উভয় পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। বিয়ের আসরে নতুন দম্পতি বহু ফটো, নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষে। আজ রিসেপশনে লাল লেহেঙ্গায় সেজে রোহনপ্রীত এর জন্য রোম্যান্টিক গান গাইতে দেখা যায় নেহা কক্করকে ।


গত বছরে আদিত‍্য নারায়ণের সঙ্গে নেহার বিয়ের কথা শোনা গেলেও তা পরে গুজব বলেই জানা যায়, দুজনেই বলেন তারা শুধুমাত্র বন্ধু।  বেশ কয়েক বছর আগে অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে নেহা কক্করের সম্পর্কে হঠাৎ চির ধরে এবং ভেঙে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের পর বেশ মনমরা দেখা গেছিল গায়িকাকে। দীর্ঘ সময় পর সেই বেদনা কাটিয়ে উঠেছেন নেহা এবং রোহনপ্রীত সিংয়ের  সাতপাকে বাঁধা পড়েছেন। নতুন জীবনের উদ্দেশ্যে নেহাকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন হিমাংশ কোহলি।

Recent Posts

link to Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

ফানি বাংলা শায়েরি শুধু হাসির খোরাকই নয়, এটি মন ভালো করার এক দুর্দান্ত...