মনুষ্যত্ব নিয়ে উক্তি, Quotes on humanity in Bangla


 জীবনের একমাত্র অর্থ ই  হ’ল  মানবতার সেবা করা।জীবনে বহু খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে কিন্তু সেই পরিস্থিতিতে বা বিপর্যয়ে মানুষ তার মনোবল হ্রাস না করে একজন বিশ্ব নাগরিক হিসেবে এবং  মানুষের উত্তরাধিকার রূপে নিজের ধৈর্য অক্ষুণ্ন রেখে  তাকে মানবতার সেবা চালিয়ে যেতে হবে।মানুষের জীবনের উদ্দেশ্য হ’ল সেবা করা, সহানুভূতি এবং অন্যকে সহায়তা করা। ‘মানুষ’ নামের যথার্থতা সেখানেই নিহিত রয়েছে। নিম্নে উল্লেখিত হলো মনুষ্যত্ব বা মানবিকতা নিয়ে কিছু উক্তি যা প্রকৃতই অনুপ্রেরণাদায়ক ।

মনুষ্যত্ব নিয়ে উক্তি

মনুষ্যত্ব নিয়ে ক্যাপশন , Lines on humanity in Bengali

মনুষ্যত্ব নিয়ে ক্যাপশন
  • মনুষ্যত্ব বা মানবিকতার প্রকৃত ধর্ম হলো অন্যকে ভালবাসা।
  • মনুষ্যত্ব মানুষকে এই শিক্ষা প্রদান করে যে দানের মাধ্যমে কেউ কখনো নিঃস্ব হয়ে যায় না।
  • যে মুহূর্তে একজন মানুষ অন্য ব্যক্তিকে তুচ্ছ চোখে দেখে, তাকে মানুষ বলে মনে করে না, সেই মুহূর্ত থেকেই তার মনুষ্যত্ব লোপ পেতে থাকে।
  • ভালবাসা এবং করুণা হল প্রয়োজনীয়তা, বিলাসিতা নয়। তাদের ছাড়া মনুষ্যত্ব বেঁচে থাকতে পারে না।
  • কোনওভাবে আমাদের সকলকে এই সংক্ষিপ্ত এবং সমসাময়িক জীবনে আমাদের মানবতার ফুলকে সবচেয়ে ভালভাবে প্রস্ফুটিত করতে হবে এবং নিজেকে মানবতার কাজে উৎসর্গীকৃত করতে হবে।
  • যে নারী শক্তির প্রতিভূ ,আমাদের স্রষ্টা,তারাই আজ নিগৃহীতা,অপমানিতা যৌতুকের দায়ে নিদারুণভাবে লাঞ্ছিতাসমাজ থেকে লুপ্ত হচ্ছে সততা ,সভ্য এ সমাজে আজ ধ্বংসপ্রাপ্ত মনুষ্যত্ব ।
  • প্রেম ই হলো একমাত্র উপায় যার মধ্যে দিয়ে মনুষ্যত্বের সব ধরনের রোগ থেকে মুক্ত রাখা সম্ভব।
  • যে মানুষ প্রকৃত ঈশ্বর প্রেমিক তারা মনেপ্রাণে এই বিশ্বাস রাখেন যে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা এক প্রকার জঘন্যতম পাপ।

মনুষ্যত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি দয়া নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মনুষ্যত্ব ক্যাপশন

মনুষ্যত্ব নিয়ে স্টেটাস, Caption on Humanity in Bengali

মনুষ্যত্ব নিয়ে স্টেটাস
  • মনুষ্যত্ব বা মানবিকতা অপেক্ষা পৃথিবীতে আর বড় কোনো ধর্মের অস্তিত্ব নেই;কেননা ধর্মের মূল বিষয়টা এখান থেকেই শুরু হয়।
  • পৃথিবীকে মনুষ্যত্বের দোলনা বলা হয়, তবে মানুষ সারাজীবন এই দোলনায় দোদুল্যমান থাকতে পারে না কারণ একটা সময় অতিক্রান্ত হবার পর তার ভিতর মানবতার অভাব দেখা যায়…আর তখন সে মনুষ্যত্বহীন হয়ে পড়ে।
  • মনুষ্যত্ববোধ বা মানবিকতা যখন সম্পূর্ণরূপে লোপ পাবে তখন আমরা নিজেদের মানুষ হিসাবে পরিচয় দেওয়ার কোনো অধিকারই আর রাখবো না।
  • মানবতা সেটাই যা ব্যক্তিসকলকে অ্যাধাত্মিক বানায় এবং আত্মা হল সেটাই যা আমাদের মানুষ বানায়।
  • মনুষ্যত্বহীন মানুষের এ পৃথিবীতে কোনো গুরুত্ব নেই ।সকলকে প্রকৃত মানবতার শিক্ষাগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। তবেই পাথরে সূচিত হৃদয়গুলো, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে।
  • প্রত্যেকটি মানুষের পক্ষে হয়তো মহৎ কাজ করা সম্ভব হয় না। তবে তিনি চাইলেই নিজের অন্তরের মহৎ ভালোবাসা দিয়ে ছোট ছোট কাজ করতে পারেন।
মনুষ্যত্ব স্টেটাস

মনুষ্যত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ঘৃণা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মনুষ্যত্ব নিয়ে কথা, humanity quotes

মনুষ্যত্ব নিয়ে কথা
  • শান্তির সূত্রপাত ঘটে একটি হাসির মাধ্যমে ।
  • আমরা কতটা দান করেছি সেটি মুখ্য নয় ; আসল বিষয়টি হল সেই দানের মধ্যে কতটা ভালোবাসা ছিল।
  • প্রত্যেক মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে ;সব কাজ সে একা হাতে করতে পারে না তবে সবাই মিলে একসাথে কাজটি সম্পন্ন করতে পারলে তা সহজেই হয়ে যায় এবং তাতে অসাধারণত্বের ছোঁয়া লাগে।
  • যে জীবনে মানুষ শুধু নিজের জন্য বাঁচে ;কারোর জন্য নিজেকে উৎসর্গ না করে সেই জীবনের প্রকৃতপক্ষে কোনো দাম নেই।
  • যে মানুষটির সাথে অন্য মানুষের কেবল লোভের সম্বন্ধ, তার কাছ থেকে মানুষ শুধু নিজের প্রয়োজন টুকু উদ্ধার করে থাকে, কিন্তু কখনও তাকে সম্মান করে না।
  • মানুষ তার অধিকার ছেড়ে দেবার পর পুনরায় অধিকার ধরে রাখার ইচ্ছার মতো বড় বিড়ম্বনা আর হয় না।

মনুষ্যত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি Peace of Mind Quotes for Your Inner Peace সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মনুষ্যত্ব নিয়ে কথা 2

মনুষ্যত্ব নিয়ে বাণী, Manobikota nie bani

মনুষ্যত্ব নিয়ে বাণী
  • জীবে প্রেম করে যেই জন / সেই জন সেবিছে ঈশ্বর।
  • সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে
  • আমার কাছে ঈশ্বর-চিন্তা আর মানুষের অমরতার চিন্তা সমার্থক। কেউ যদি আমাকে আস্তিক বলেন বিনা বাক্যে মেনে নেব। আমি আস্তিক। যদি কেউ বলেন নাস্তিক আপত্তি করব না। আস্তিক হোন, নাস্তিক হোন, ধর্মে বিশ্বাস করুন আর নাই করুন, আমি কোন বিবাদের হেতু দেখতে পাইনে। আমার অভীষ্ট বিষয় মানুষ, শুধু মানুষ। মানুষই সমস্ত বিশ্বাস, সমস্ত মূল্যচিন্তা, সমস্ত বিজ্ঞানবুদ্ধির উৎস।”
  • কখনোই সংখ্যা নিয়ে দুশ্চিন্তা করবেন না। প্রতিবার একজন মানুষকে সাহায্য করুন এবং সবসময় পাশের মানুষটা দিয়েই শুরু করুন
  • আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাধি তার ঘর,
  • মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে।
  • আপনার সামনে একটি কাঠবিড়ালি মারা যাচ্ছে, এটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেখানে আফ্রিকায় প্রতিনিয়তই মরছে মানুষ ।
  • উত্তর খুঁজলে দেখা যাবে, এই অস্তিত্ব মানব অস্তিত্বেরই চূড়ান্ত বিজয়। তখনই একমাত্র ঈশ্বরের মনকে জানব আমরা।এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না। ”
মনুষ্যত্ব  বাণী

মনুষ্যত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অনুপ্রেরণামূলক উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মনুষ্যত্ব নিয়ে কবিতা, poem on Humanity

মনুষ্যত্ব নিয়ে কবিতা
  • ও কারা কোরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি।ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে।যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরেপুজিছে গ্রন্থ ভন্ডের দল! – মুর্খরা সব শোনমানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনেনি মানুষ কোনও ”
  • মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?মানুষ মানুষকে পণ্য করে,মানুষ মানুষকে জীবিকা করে।পুরনো ইতিহাস ফিরে এলে,লজ্জা কি তুমি পাবে না ?বল কি তোমার ক্ষতি,জীবনের অথৈ নদী,পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি।মানুষ যদি সে না হয় মানুষদানব কখনো হয় না মানুষ।যদি দানব কখনো বা হয় মানুষ,লজ্জা কি তুমি পাবে না?
  • মুখের মিছিল মুখোশ হয়ে যায়,ঘিরে ধরে কুয়াশা যখনকত-শত অনুভূতি বিবর্ণ রঙ নেয়,তুলি ধরে কুয়াশা যখন।পুতুল নাচের পটভুমি এই পৃথিবীরং মাখা পুতুলের ভিড়,কেউ এরা বিশ্বাসী কেউ বা অবিশ্বাসী;কেউ ধীর কেউ অস্থির।তবু সে নাটক স্তব্ধ হয়ে যায়,ঘিরে ধরে কুয়াশা যখন।
  • ভালোবাসা আসলেতে একটা চুক্তি জেনো,অণুভূতি টনুভূতি মিথ্যেকেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস আসলে সবাই চায় জিততে।ভালবাসা আসলেতে পিটুইটারীর খেলাআমরা বোকারা বলি প্রেম।
  • মানুষ যে আজ আরনেইকো মানুষদুনিয়াটা শুধু স্বার্থেরপর আজ ভাই-বোনসংসার পরিজনসবাই নিজের নিজেরনেইতো কোথাও ভালোবাসা,স্নেহ করুণা প্রীতির ভাষাসবাই যে আজ টাকার গোলামঅর্থই বড় সকলের।ভয়ে ভয়ে তাই সূর্য্য ওঠে,অসহায় ফুল গাছেতে ফোটেচোখের উপর যে হয় বলিদানমায়া নেই তবু মানুষের।
মনুষ্যত্ব নিয়ে কবিতা 2

পরিশেষে, Conclusion

মানবতার মাহাত্ম্য মানুষ হওয়ার মধ্যে  নয়, তা নিহিত আছে মানবিক হওয়ার ক্ষেত্রে ।মানবতা সম্পর্কে উপরিউক্ত   উক্তিগুলি প্রকৃতপক্ষে সেই মানবিক গুণ ও মানবিক বোধ ই প্রকাশ করে। মানুষের প্রকৃতি ব্যাখ্যা করা কঠিন হতে পারে তবে এর অর্থ এই নয় যে আমাদের নিজের বা অন্যের প্রতি বিশ্বাস বা আশা হারাতে হবে। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মধ্যে বিশ্ব পরিবর্তন করার ক্ষমতা রাখি যা মানবতার অন্যতম সুন্দর নিদর্শন হিসেবে চিহ্নিত ।

মনুষ্যত্ব নিয়ে উক্তি সংক্রান্তআজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts