মাদক কান্ডে জোরালো হচ্ছে সারা আলি খানের নাম



 সুশান্ত সং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের কাছে যাওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সম্প্রতি সুশান্তের মৃত্যুতে মাদক যোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, কিন্তু তারপর থেকে আরও অনেক বলিউড সেলেবদের নাম উঠে আসছে মাদক কান্ডে, যার মধ্যে সবচেয়ে আগে রয়েছে নবাব পরিবারের কন্যা সারা আলি খানের নাম।

Pin it

মাদক সেবন এবং মাদক চক্রের সঙ্গে যোগ আছে সারার এমনটাই দাবি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী রিয়ার।তিনি জানিয়েছেন নিয়মিত শুধু মাদক সেবনই নয়  মাদকের কারবারী সহ পাচারকারীদের সাথেও যোগাযোগ আছে সারার।  রিয়া চক্রবর্তী যার থেকে মাদক আমদানী করতেন তার থেকে মাদক আমদানী ছাড়াও  আরও একজনের থেকে মাদক আমদানী করতেন, যার খোঁজ চালানো হচ্ছে এনসিবি র তরফে। আবার  জানা গেছে সারার কাছ থেকেও নাকি সরাসরি মাদক আমদানি করতেন রিয়া চক্রবর্তী। তারপর সেই মাদক সুশান্তের জন্য নিয়ে যেতেন রিয়া।  


রিয়া চক্রবর্তীর এহেন দাবির পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে সারাকে সমন পাঠানোর কথা চলছে। এ বিষয়ে সারা আলি খান কে এনসিবির দফতরে ডেকে  জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে ।রিয়ার সংস্পর্শে থাকা প্রত্যেক মাদক কারবারীকেই গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, এবার সারা আলি খানের পরিচিত মাদক কারবারীকেও খোঁজ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, মাদক পাচারকারীকে খুঁজতে সারাকে এনসিবির দফতরে হাজির করা হতে পারে।  


যদিও সইফ কন্যা সারা আলি খান এই বিষয়ে একেবারে চুপ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে যে শোরগোল চলছে তাতে তেমন কোনো বক্তব্য রাখেননি তিনি, যদিও তার নাম বদলে সুশান্তের সাথে ভ্রমণকে কেন্দ্র করে খবরে এসেছেন তিনি। তবে এখনও পর্যন্ত এসব বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now
Pin it
ReplyForward

Recent Posts