খুব শীঘ্রই নতুন ছবি নিয়ে হাজির হবেন কিং খান


পুজোর মরশুমে ভক্তদের খুশির খবর দিলেন শাহরুখ খান, খুব শীঘ্রই তিনি ফিরছেন নতুন সিনেমা নিয়ে। প্রায় দু’বছর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।দু বছর পর দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি-র সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।সম্প্রতি মুম্বই মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী এই ছবিতে কিং খানকে ডবল রোলে দখা যাবে এবং এই সিনেমাটি অ্যাকশন ধর্মী বলেও জানা গেছে। 


এই ছবিতে কিং খানকে গোয়েন্দা সংস্থার তদন্তকারী আধিকারিকের ভূমিকায় দেখা যাবে, যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে খুঁজে বার করবেন৷ ২০২১ এ শুরু হবে এই ছবির শুটিং যেখানে বাবা এবং ছেলে উভয় চরিত্রেই দেখা যাবে শাহরুখ খানকে। বাবার চরিত্রের জন্য ভারী প্রসথেটিক মেকআপ দেওয়া হবে তাকে।  


তবে এই ছবির আগে এবছর নভেম্বরে শুরু হবে ‘পাঠান’ ছবির শ্যুটিং। যেখানে শাহরুখ খান ছাড়াও থাকবে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। এর আগে দীপিকা পাড়ুকোন এবং কিং খানের জুটি দেখা গেছিল ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে।পুজোর পরই সিদ্ধার্থ আনন্দ এর ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু হবে যশ রাজ স্টুডিয়োতে।

বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!

সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।

আদিত্য চোপড়ার এই ছবিটি  অ্যাকশনে ভরপুর হবে, যেখানে নভেম্বর থেকেই কিং খান শ্যুটিং শুরু করলেও নিউ ইয়ারের পরেই দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম শ্যুটিং শুরু করবেন বলে জানা গেছে। 
সিদ্ধার্থ আনন্দ এর পরিচালনায় যশ রাজ ফিল্মস এর প্রযোজনায় ‘পাঠান’ ছবির খুব শীঘ্রই হবে। এর আগে যশরাজের ব্যানারে সিদ্ধার্থ আনন্দ এর ‘ব্যাং-ব্যাং’ এবং ‘ওয়ার’ ছবি সফল হয়েছিল।

Recent Posts

link to Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

ফানি বাংলা শায়েরি শুধু হাসির খোরাকই নয়, এটি মন ভালো করার এক দুর্দান্ত...