আর মাত্র দুদিনের মধ্যে প্রবল বেগে ধেয়ে আসছে সাইক্লোন ‘নিভার’,২৫ নভেম্বর আসার কথা থাকলেও আগেও ধেয়ে আসতে পারে সাইক্লোন, মৌসম ভবনের তরফে জানানো হয়েছে শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে সাইক্লোন নিভারের তান্ডব দেখা যাবে।
বঙ্গোপসাগরের দক্ষিণে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে চেন্নাই থেকে ৬৩০ কিমি দক্ষিণ পূর্বে অবস্থান করছে যা সাইক্লোনের রূপে এগিয়ে আসছে ‘নিভার’ নামে। ইরানের তরফে দেওয়া হয়েছে এই নামটি। ঘূর্ণিঝড় নিভারের সাথে সাথে ঝড়, বৃষ্ট, ঝোড়া হাওয়া ধেয়ে আসবে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে। মৎসজীবীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে ।
লাল সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, ও অন্ধ্র উপকূলে।কমলা সতর্কতা জারি করা হয়েছে রায়ালসীমা, তেলেঙ্গানা, দক্ষিণ কর্নাটকে৷ নিভার ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে ধেয়ে আসছে ১০০/১১০ কিমি পার ঘন্টায়। সোমবার রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে।
বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!
সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।
সাইক্লোনের মেঘ গভীর হতে দেখা গেছে স্যাটেলাইট চিত্রে যা শ্রীলঙ্কার উত্তরপূর্ব ভাগ ও তামিলনাড়ুর উপরে ক্রমাগত এগিয়ে আসছে। আইএমডি র তরফে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশকে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাতে প্রবল হাওয়া, তারপর ঝড় বৃষ্টির মাধ্যমে সাইক্লোনের দাপট শুরু হবে। চলতি বছরে মে মাসে আমফান সাইক্লোনের পর এবার সাইক্লোন ‘নিভার’ আসতে চলেছে।
