শরৎ কাল বাঙালিদের পছন্দের ঋতু, এই ঋতুটিকে আরও সুন্দর করে তুলতে শিউলি ফুলের কোন বিকল্প নেই। একথা আমরা বলছি না, বরং বলছেন মহাকবি কালী দাস, বলছেন কবিগুরু রবি ঠাকুর এবং কবি নজরুল ইসলাম। ছোট ছোট সাদা ফুলের সমাহার হল এই শিউলি ফুল, যার ম্রিয়মান ঘ্রাণ প্রতিটি মানুষকে আকৃষ্ট করতে পারে। আজ আমরা এই শিউলি ফুলের উপর ভিত্তি করেই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পোস্ট। এই পোস্ট থেকে শিউলি ফুল নিয়ে ক্যাপশন, ছন্দ ও কবিতা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন।
শিশির ভেজা ফুল ঝরছে দেখোওই শিউলি গাছের তলেবল কে কে যাবি সেই ফুল কুঁড়োতেচলে আয় ছুটে দলবলেথলে ভরে ফুল কুঁড়োবোগাঁথবো গলার মালারাখব গুঁজে চুলের খোঁপায়বাঁধবো হাতের বালা।শিউলি ফুলের গয়না যে হবেসুগন্ধে মাতাল করাসেই লোভেই কাল ফুল কুঁড়োবেআজকে আসেনি যারা।
ভোরের টুপ্ টাপ্ করে ঝরা শিউলি বলে,ঐ যে শোনা যায় মায়ের পদধ্বনি।কাশফুল হাতে শিউলির মিষ্টি গন্ধ মেখে,বছর পরে আবার আসছে মা দুগ্গাজননী।
মহামায়ার আগমনেশুভ্র সাদা মেঘ আঁকছে আলপনা,রজনীর ওই শিউলি গুলোশারদের তালে যেন ঝরছে আনমনা ৷
রাতের শিউলি ঝরে ভোরেপড়ে থাকে ওই ভূমিতলে,শিউলি বিছানো এই পথই যেনমায়ের আগমনের কথা বলে ।
শিউলি ফুলের ম্রিয়মান গন্ধকাশ ফুলে হল শুভ্র পাহাড়পদ্ম ভাসছে দীঘির জলেশরতের আকাশে জুড়ে ওই যে দেখো মেঘের বাহার।
শিউলি ফুলের গন্ধে ছিল মিষ্টি মোদের শৈশবস্মৃতির বৃষ্টি গাইছে দেখো ইমন কিংবা ভৈরবশুকনো পাতায় চলছে দেখো কার যেন পায়ের ছন্দঅমানবিক এই সমাজে আবার সমাজ বিধির দ্বন্দ্ব।তাই জং লাগা ওই প্রেমের দুয়ার আজ হয়েছে বন্ধ এই দূষিত বাতাসে ভাসেনা যে আর শুভ্র শিউলি ফুলের গন্ধ
শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ঐ / এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই…’।
শিউলি ফুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সূর্যমুখী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
শিউলি ফুল নিয়ে ক্যাপশন নতুন, Shiuli ful niye caption new
শিউলি ফুলের সাদা পাপড়ি আর কমলা কেশর যেন ভোরের আকাশে রঙের মেলা।
শরতের বাতাসে শিউলির মিষ্টি ঘ্রাণে ভরে যায় মন আর প্রকৃতি।
যেখানে শিউলি, সেখানেই শরতের ছোঁয়া।
শিউলির কানে যেন শরতের গোপন প্রেমের গল্প লুকানো।
পায়ের নীচে শিউলির পাপড়ি, জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যের স্মারক।
শিউলির মাধুর্যে ভরে ওঠে এক ভোরের নতুন সূর্যোদয়।
প্রকৃতির আকাশে শিউলির সৌরভ, শরতের নিঃশব্দ গান।
শিউলি ফুলের প্রতিটি পাপড়ি যেন একেকটি কবিতার ছন্দ।
শিউলি ফুল, শিউলি ফুল,কেমন ভুল, এমন ভুল॥রাতের বায় কোন্ মায়ায়আনিল হায় বনছায়ায়,ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল॥কেন রে তুই উন্মনা!নয়নে তোর হিমকণা।কোন্ ভাষায় চাস বিদায়,গন্ধ তোর কী জানায়–সঙ্গে হায় পলে পলেইদলে দলে যায় বকুল॥
শরৎকালের এই হিমেল হাওয়াআনমনে তাই হারিয়ে যাওয়া,কাশফুল গাঁথা সেই ঢাকের তালেশিউলি দোলছে ডালে-ডালে।
শিউলির ডালে কুঁড়ি ভরে এলোটগর ফুটিল মেলামালতীলতায় খোঁজ নিয়ে যায়মৌমাছি দুই বেলা।
শিউলি ফুলের রাশি শিশিরের আঘাতও সয় নাঅন্তর আমার কৈশোরে তারা এ-রকমই ছিলএখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্যজানি না, তারা স্বভাব বদলেছে কিনা।আমার কৈশোরে শিউলির বোঁটার রং ছিল শুধুশিউলির বোঁটারই মতনকোনো কিছুর সঙ্গেই তার তুলনা চলতো নাআমার কৈশোরে পথের ওপর ঝরে পড়ে থাকাশিশির মাখা শিউলির ওপর পা ফেললেপাপ হতেআমার পাপ কাটাবার জন্য প্রণাম করতাম।আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘতখন রেদ্দুর ছিল তাপহীন উজ্জ্বলদু’হাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতোআমার কোনো গোপন দু:খ নেই, আমার হৃদয়েকোনো দাগ নেইপৃথিবীর সব আকাশ থেকে বেজে উঠেছে উৎসবের বজনা।শাদা শিউলির রাশি বড় স্তব্ধ, প্রয়োজনহীন, দেখলেইবলতে ইচ্ছে করতো,আমি কারুকে কখনো দু:খ দেবো না-অন্তত এ-রকমই ছিলো আমার কৈশোরেএখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না।।
শিউলি ফুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি 50+ ফুল নিয়ে ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
শিউলি ফুল নিয়ে কিছু কথা, Mind blowing sayings about Shiuli flower
শুভ্র ঐ শিউলি ফুলের গন্ধেমন যেন ভরে যায় মহানন্দেসাদা ফুলের বুকে গেরুয়া রঙের খেলা।আকাশের বুকেও ভেসে বেড়ায়থোকা থোকা মেঘের ভেলা।
শিউলি ফুল যেন আমাদের প্রকৃতিতে শরৎ ঋতুর এক অনন্য উপহার।
শিউলি ফুল ছাড়া শরৎ কাল যেমন নিষ্প্রাণ, তেমনিই শারদীয় উৎসবও কেমন যেন অসম্পূর্ণ।
শরতের শিশির ভেজা সবুজ ঘাসে, ওই যে দেখো কমলা রঙের নলাকার বোঁটায় সাদা পাপড়ির অজস্র শিউলি ফুল পড়ে আছে।
শিশির ভেজা সবুজ ঘাসে খালি পা মাড়িয়ে শিউলি ফুল কুড়ানোর যেন এক আলাদা সুখ আছে।
যার সৌরভ না থাকায় অপূর্ণ মনে হয় শরতের আমেজ তা আর কিছুই নয়, শুভ্র শিউলি ফুল।
ব্যর্থ প্রেমের আলেখ্য এই শিউলি ফুল, ভোর হতে না হতেই অশ্রুবিন্দুর মতো ঝরে পড়ে।
দেখো শরতের ওই নীল আকাশেতুলোর মত মেঘ যে ভাসেপূজোর গন্ধ যেন বাতাস জুড়েভোরের শিউলি পড়ে ঝরে।
শিউলির বুকে যে ওই গেরুয়া রঙের খেলাশরৎ আকাশে ভেসে বেড়ায় মেঘের মেলাযে দিয়েছে সেই শিউলির মালাসেই বুঝিয়াছে প্রেমে কিরূপ জ্বালা।
আবার যখন ওই শিউলি তলায়তোমার দেখা পাবোসেদিন তোমায় প্রেমের রঙেআমার স্বপ্নে রাঙাবোতোমার কপালের লাল টিপ,আর নয়রঙা ওই শাড়িশুভ্র শিউলির মালায় তোমায় মানাবে ভারী!
শিউলির ডালে কুঁড়ি ভরে এল টগর ফুটিল মেলা, মালতী-লতায় খোজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা।
শিউলির ডালে কুঁড়ি ভরে এল টগর ফুটিল মেলা, মালতী-লতায় খোজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা ।
এ কোন ভোরে শিউলি ফোটায়দোরে কড়া নেড়ে বলে যায়হারিয়ে যাবো চলে আয় ।
মরমিয়া তুমি চলে গেলেদরদী আমার কোথা পাবোকারে আমি এ ব্যাথা জানাবোকে বল আর শুনবে এ গানরাঙিয়ে দেবে আমার এ প্রাণশিউলি ফুলের মালা গেঁথে কারে পরাবোকারে আমি এ ব্যাথা জানাবো
শিউলি ফুল সকলেরই পছন্দের একটি ফুল, এর শুভ্রতা এবং পবিত্রতা যেন একে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। আপনাদের মধ্যে অনেকেই অনলাইনে হয়তো শিউলি ফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ইত্যাদি খুঁজে থাকেন, এই আজকের এই পোস্ট টি তাদের জন্য।
আশা করি আমাদের এই পোস্ট টি আপনাদের সাহায্য করবে। আমাদের আজকের এই শিউলি ফুল নিয়ে লেখা প্রতিবেদন টি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু, আত্মীয় পরিজন এবং সোশাল মিডিয়ার প্রোফাইল গুলিতে শেয়ার করে নেবেন।