বাঙালি মেয়ে / বঙ্গ নারী কে নিয়ে উক্তি, স্টেটাস ও ক্যাপশন ~ Bengali Girl Quotes, lines, status


বাংলাদেশের প্রকৃতির মতো বঙ্গ ললনা দেরও জুড়ি মেলা ভার । রুপ ,গুণ , কর্মদক্ষতা,  সহনশীলতা সবেতেই তারা অদ্বিতীয়া। তাই হয়তো বলা হয়ে থাকে,’ বঙ্গ ললনা তোমার নেইকো তুলনা’। কথায় আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। আর বাঙালি রমণীদের জন্য এই প্রবাদটি প্রকৃত অর্থেই যুক্তিযুক্ত। ঘরে -বাইরে সব জায়গায় একাহাতেই তারা সুষ্ঠুভাবে সামলাতে পারে কারও সাহায্য না নিয়েই। আজ এই বঙ্গললনাদের উদ্দেশ্যেই  নিচে উল্লেখ করা হল কিছু মানানসই   উক্তি।

শাড়ী নিয়ে উক্তি, বাণী ও শায়েরি

বাঙালি মেয়ে / বঙ্গ নারী কে নিয়ে উক্তি

বাঙালি নারী কে নিয়ে দারুন উক্তি – Quotes on Bengali Woman / Girl

বাঙালি নারী কে নিয়ে দারুন উক্তি
  • আমি যে বঙ্গনারী; আমি সব পারি ।
  • রূপে, গুণে, কথায় ও কাজে অদ্বিতীয়া তুমিসে বঙ্গনারী, তোমার উপমা যে শুধুই তুমি ।
  • রূপ লাবণ্যে স্মিত হাস্যে ভরাস্নিগ্ধ চাহনি মুখখানি হতে ঝরেতাই মুগ্ধ কবির দৃষ্টি করে সৃষ্টিরূপের উপমা শব্দবন্ধে গড়ে ।
  • আমার দেখা শ্রেষ্ঠ বঙ্গনারী; আমার গর্ভধারিণী মা।
  • শ্বেত চন্দন ভুরু যুগল মাঝেনয়নতারা অঞ্জন সাজে চায়,গ্রীবায় জড়িয়ে কনক ভূষন দুটিঝুমকোলতা কানের লতিকা বায়।বিনা সাজেই সুন্দরী তুমি নারী,মোহিত করেছে তোমার রূপের ছটায়।
  • আমি এক বঙ্গনারী ,ছোট থেকে অবজ্ঞার শিকার,পুরুষতান্ত্রিক সমাজ হলেওএ মাটি ,এ দেশ শুধুই আমার।
  • কোনদিন দেখেছ কি বনের প্রান্তে দাবানলের ভয়াল সুন্দর আলো,চাঁদের ভরা জোছনা’তে!যেন মদন-শরের তীব্র গতি ধায় প্রকৃতির বুকে ?অপরূপা বঙ্গনারী তোমায় কুর্নিশ !
বাঙালি নারী কে নিয়ে দারুন উক্তি 2

বাঙালি মেয়ে / বঙ্গ নারী কে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!

সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।

বঙ্গ নারী 1
বঙ্গ নারী 2

বঙ্গ নারী নিয়ে সেরা উক্তি, Best new captions on Bongo nari

বঙ্গ নারী 3
বঙ্গ নারী 4
বঙ্গ নারী 5
বঙ্গ নারী 6
  • বঙ্গ ললনা মানেই শাড়ির আঁচলে গুটিয়ে রাখা মায়া, কাজলের আঁচড়ে লেখা কবিতা আর হাসির ভেতর লুকিয়ে থাকা হাজার বছরের নদীমাতৃক সভ্যতার গল্প।
  • যেখানে দিগন্ত ছুঁয়ে যায় সবুজ ধানক্ষেত, আর বাতাসে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ—সেইখানেই জন্ম নেয় এক বঙ্গ ললনা, যার চোখেই লুকিয়ে থাকে বাংলার আকাশ-ভরা তারা।
  • বঙ্গ ললনার হাসি যেন ভোরের রোদ্দুর, যা অন্ধকারে ঢাকা মনকেও আলোকিত করে তোলে। তার হাসি মানেই ঘরভরা আলো।
  • বঙ্গ ললনা মানেই শক্তির প্রতীক—যে একদিকে প্রেমের কোমলতায় ভরে তোলে হৃদয়, অন্যদিকে দুঃখের আগুনেও দাঁড়িয়ে থাকে অটল।
  • বঙ্গ ললনা মানেই শুদ্ধতা আর শক্তির মিশ্রণ, যার হাসি কবিতা হয়ে জন্ম নেয়, আর কান্না হয়ে ওঠে মহাকাব্য।
  • সে শুধু রূপসী নয়, সে সংগ্রামী; বঙ্গ ললনা মানেই হাজার বছরের সংস্কৃতি, যাকে দেখে পৃথিবীও মুগ্ধ হয়।
  • বঙ্গ ললনা কোনো নাম নয়, সে এক অনুভূতি—যেখানে থাকে ভালোবাসা, সাহস, মায়া আর বাংলার শাশ্বত সৌন্দর্য।
  • বাঙালি মেয়ে মানেই মাথার খোঁপায় জড়িয়ে রাখা জুঁইফুলের ঘ্রাণ, চোখের কোণে লুকিয়ে থাকা কাব্যের মায়া আর মিষ্টি হেসে ভাঙা মনকেও জোড়া লাগিয়ে দেওয়ার অদ্ভুত ক্ষমতা।
  • যত দুঃখই থাকুক, বাঙালি মেয়ের মুখের মায়াবী হাসি যে কাউকে ভুলিয়ে দিতে পারে জীবনের ভারী ক্লান্তি।
  • বাঙালি মেয়ে মানেই ঘোমটা টেনে রাখা সরলতা, আবার প্রয়োজনে আগুন হয়ে জেগে ওঠা অদম্য সাহস।
  • সে যখন শাড়ি পরে, তখন যেন চারপাশে অন্যরকম এক উৎসব নেমে আসে—বাঙালি মেয়ে মানেই রঙে-গন্ধে ভরা এক অনন্ত বসন্ত।
  • বাঙালি মেয়ে কখনো কাঁদে, কখনো অভিমান করে, আবার ঠিক সেই মুহূর্তেই হাসি দিয়ে পুরো পৃথিবীটাকে জয় করে নেয়।
  • বাঙালি মেয়ের নীরবতা আসলে এক গভীর মহাকাব্য—যা বোঝার ক্ষমতা সবার থাকে না।
  • বাঙালি মেয়ে মানেই হাজার বছরের বাংলার সংস্কৃতি, সাহিত্য আর সঙ্গীতের জীবন্ত প্রতিচ্ছবি—যার ভেতরেই লুকিয়ে আছে এই মাটির প্রাণ।
বঙ্গ নারী 7
বঙ্গ নারী 8

বঙ্গ-ললনাদের উপমা, হোয়াটস্যাপ স্টেটাস ~ Bongo Nari Whatsapp Status & Captions in Bengali

বঙ্গ-ললনাদের উপমা
বঙ্গ নারী 9
  • ওগো অপরূপা, হেরি তব রূপ ক্ষণে ক্ষণেকি ভাব তুমি আপন মনে ?কি ছিলে, কি আছ বা কি হইবে , রাখি হাত ভবিষ্যতের অতলান্ত গহ্বরে !রূপ লাগি রূপ রহে অরূপের মাঝে।তুমি কি তাহারে খুঁজিছ দিনে কিম্বা সাঁঝে ?
  • মুখমণ্ডল খানিআবিরে আবিরেরচিত ।স্বপ্নের বর্ণে শোভনলোভন জানি মনেরমাঝারে সঞ্চিত ।মোর ভালোবাসা নিবেদন করিও গ্রহণসে বঙ্গনারী , রেখো না আমায় বঞ্চিত।
  • কাজল ছাড়া বঙ্গনারী ;দুধ ছাড়া চায়ের মতো ।
  • বঙ্গ ললনা…কখনো ঘরোয়া; কখনো বা আগুন বহ্নিকখনো সে শান্তশিষ্ট , সুকন্যা ও তন্বিকখনও সে ত্রিশূল ধরে করতে দমন দুষ্টের,তবে…দিনের শেষে আজও কাঁদে নিয়ে চোখের জল কষ্টের।
  • বঙ্গনারী আমি ,সব কাজ করি হাসিমুখেবুকে পাথর চেপে রেখেবুঝতে দিই না কাউকে আমিসন্তানের সুখ যে অনেক বেশি দামী।ওরা যেন থাকে হাসিমুখে সদাতাই দিনভর এত ব্যস্ততাথাকি আমি সদাই স্মিত।যাতে ভাবে অন্যলোকে,আমি আছি অনেক সুখে।
  • তেজস্বিনী বঙ্গনারী দেবী দুর্গার প্রতিভুদুষ্টের দমন আর সন্তানেরে করে লালনমায়া, মমতা ,সাহসও তেজ একই সাথে তার আছে,পুরুষ সমাজও মাথা নত করে তাই বঙ্গ নারীর কাছে।
  • নীলাম্বরি শাড়ি পরে বঙ্গবধূ চলে,জল আনতে যমুনাতে নিয়ে কলস কাঁখে,তাই না দেখে আনন্দে তে ‘বউ কথা কও ‘ডাকে।লাজুক হাসি ঝিলিক মারে,ডাগর চোখের ফাঁকে,কৃষ্ণচূড়ায় গাঁথা বেনীসেই তালেতেই দোলে ।হাতের কাঁকন কলস ছুঁয়েবাজে মধুর রোলে ।
বঙ্গ নারী 10
বঙ্গ নারী 11

বাঙালি মেয়ে / বঙ্গ নারী কে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শুভ নারী দিবসের শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বঙ্গ-ললনাদের উপমা 2

বঙ্গ নারীকে নিয়ে শায়েরি, গান ও কবিতার কিছু অংশ বিশেষ ~ Shayeri and Lines to dedicate to Bengali Girlfriends

বঙ্গ নারীকে নিয়ে শায়েরি
বঙ্গ নারী 12
  • তোমার কাজল কালো চোখের মায়ায়হৃদয় কেমন করে!তোমার মুখের হাসির আভাচাঁদ হয়ে ওঠে,তোমার চোখের পলক যেনভাসে রঙিন স্রোতে।
  • তোমার হাতের ওই নীল চুড়িতেকিবা জাদু আছে,বট গাছটার ছায়ায় দাড়িয়েপ্রকৃতি রাঙ্গালে কিসে?তোমার রূপের কাছেই যেনহারমেনে যায় পরী,তাইতো আজও স্বপ্নে খুজিহৃদয় নয়ন ভরি।
  • মধুর মধুর চাহনি রে তোর,কন্যা আমার হৃদপিন্ড…তিরিং বিড়িং করে রে।
  • ওগো কাজল নয়না হরিণীতুমি দাওনা ও দুটি আঁখিওগো গোলাপ পাঁপড়ি মেলোনাতার অধরে তোমাকে রাখি।
  • চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পরহাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশাসবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
  • তোর ঝুমকো কানের দুলআর খোঁপায় গাঁদাফুলঐ কাজল কালো চোখকার স্বপ্নেতে মশগুলতোর মনটা পাবে যেআরে ধন্য হবে সেতুই হাসলে পরেই হাসবে যে আকাশ!
  • এই গরুর গাড়ী চেপে একদিনযেতে যেতে সোনার এ গাঁয়েদেখেছিলাম সোনার মেয়েদাঁড়িয়ে ছিল সোনার বেলায়সোনার বাংলায়।
  • হাওয়ায় হাওয়ায় দুলে, ওই কাশ ফুলউড়ে যায় আঁচল যে উড়ে এলো চুলহো…আলতা পায়ে আলতো ছোঁয়ায়পথ চলো প্রিয়া যে আমারঅনেক দেখেছি তবু তোমার ও মুখখানিস্বাধ হয় দেখিগো আবারতোমার মতন এত অপরূপ সুন্দরকাওকেতো দেখিনিগো আরপ্রিয়তমা মনে রেখোঅণুপমা.. মনে রেখো।
  • তোর ঠুমক ঠুমক চালআর চিকন চিকন গালআহা রাগের এমন তেজযেন লাল মরিচের ঝালওরে বঙ্গ ললনাতোর হয় না তুলনাতোর মন রাঙাতে করবো যা তুই চাস।
  • দোলে বেণী মনিহারা যেন ফণীপায়ে তার নূপুর যে ঐ দোলে ধ্বনি।শ্রাবন ধারার মতো রূপলাবনীঅঙ্গ থেকে পড়ে ঝরিপাগল আমি ও রূপ দেখেমনে যে লয় অঙ্গ থেকে ও রূপ চুরি করি।
বঙ্গ নারী 13
বঙ্গ নারী 14
বঙ্গ নারীকে নিয়ে শায়েরি 2
বঙ্গ নারী 15

পরিশেষে, Conclusion

বঙ্গ নারী 16
বঙ্গ নারী 17

বঙ্গদেশের নারীরা সব উপমার ঊর্ধ্বে । রূপের ছটায় মোহিত করার ক্ষমতা যেমন রাখে তেমনই গুণের সম্ভারে সমৃদ্ধ বঙ্গনারী সকলকে অবাক করে দেয়।

বঙ্গদেশের নারীরা সব উপমার ঊর্ধ্বে

কর্মসূত্রে তারা বিদেশে ও পাড়ি দেয় আবার সন্তানের অসুস্থতায় সারা রাত ধরে জেগে পাখার বাতাস ও করতে পারে।তাই একই অঙ্গে এত রূপ বঙ্গ নারীদের মধ্যেই কেবল দেখা যায়।

বঙ্গ নারী 18

প্রকৃত অর্থে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের সাথে সাথে তারাও সমান অধিকার ও সম্মানের দাবিদার।

Recent Posts

link to Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

Funny Bangla Shayari | ফানি বাংলা শায়েরি, মজার স্ট্যাটাস, হাসির ক্যাপশন

ফানি বাংলা শায়েরি শুধু হাসির খোরাকই নয়, এটি মন ভালো করার এক দুর্দান্ত...