স্বামী স্ত্রী এর জোকস | Bengali Husband and Wife Jokes


স্বামী ও স্ত্রী এর জীবন বৈচিত্রময়, সেই নানা রঙের বৈচিত্র নিয়ে এ দাম্পত্য. এখানে আমরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী এর জোকস কালেকশন ( Bengali husband wife jokes ) শেয়ার করলাম. ভালো লাগলে পেজ টি শেয়ার করুন ফেইসবুক ও হোয়াটস্যাপ এ.

Also checkout,
[18+] বাংলা স্বামী স্ত্রী ননভেজ জোকস | Bengali Husband Wife Adult Jokes

বিবাহিত জীবনে স্বামী স্ত্রী কে নিয়ে দমফাটা জোকস | Funniest Jokes on Husband and wife in Bengali

  • স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া। মুখ দেখা, কথা বন্ধ। রাতে শুতে যাওয়ার সময় স্বামীর মনে পড়ল পরের দিন ভোরবেলা ফ্লাইট। এদিকে স্বামী বেচারা সকালে উঠতে পারে না। সাত-পাঁচ ভেবে সে একটি কাগজে লিখল… “কাল সকাল চারটার সময় ডেকে দিও” কাগজটা স্ত্রীর বালিশের কোণায় চাপা দিয়ে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সাড়ে আটটার সময় স্বামীর ঘুম ভাংল। সময় দেখে তার তো চক্ষু চড়কগাছ। রেগেমেগে চিৎকার করে স্ত্রীকে ডাকতে গিয়ে তার নজরে পড়ল বালিশের পাশে একটা চিরকুট। খুলে দেখল লেখা আছে… “চারটে বেজে গেছে, উঠে পড়ো।”
  • স্বামী প্রতিদিন অনেক রাত করে বাসায় ফেরেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। স্বামী (মোবাইলে): আজ রাতের খাবার কী? স্ত্রী (রেগে): বিষ আছে! বিষ! স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।
  • মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন।’ ভদ্রমহিলা: বলুন লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি? ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন? লোক: না মানে…আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!
  • স্ত্রী: কখনো ভেবে দেখেছ, আমি একদিন মরে যাব। স্বামী: না না! তুমি মরে গেলে আমিও যে মারা যাব ! স্ত্রী: কিন্তু কেন? স্বামী: কারণ এত আনন্দ আমি সহ্য করতে পারব না!
  • স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা হচ্ছে। স্ত্রী: (ধমকের স্বরে) কোথায় তুমি? স্বামী: প্রিয়তমা, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে, ‘ইশ্! যদি এটা কিনতে পারতাম?’ স্ত্রী: (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম, মনে আছে! স্বামী: আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।
  • স্বামীঃ “দুবাই যাচ্ছি। স্ত্রীঃ “আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো। স্বামীঃ “আমেরিকা যাচ্ছি। স্ত্রীঃ “আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো। . . স্বামীঃ “প্যারিস যাচ্ছি। স্ত্রীঃ ” আমার জন্য পারফিউম নিয়ে এসো। . . স্বামীঃ “জাহান্নামে যাচ্ছি। স্ত্রীঃ “আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাইখো।
  • স্বামী রুমে বসে বসে DVD দেখতেছিলো। আচানক জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো Ooohhh nooo!!! গাড়ি থেকে নামিস না! গাড়ি থেকে নামিস না!! গাড়ি থেকে নামলে তুই সর্বনাশ হয়ে যাবি পাগোল! গাড়ি থেকে নামলে তোর জীবনের সুখ সান্তি নস্ট হয়ে যাবে!! স্বামীর উত্তেজিত কণ্ঠে চিল্লা চিল্লি সুনে স্ত্রী এসে বলল। কি ব্যাপার DVD তে কি দেখে এতো চিল্লাচ্ছ? স্বামী নরম গোলায় বললঃ- আমাদের বিয়ের DVD.
  • মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ হতেই বল্টুর বউ ছুটে এল। স্ত্রী : কী গো কিসের শব্দ হলো । বল্টু : খাট থেকে আমার জামাপ্যান্ট পড়ে গিয়েছিল । স্ত্রী : কিন্তু জামা-প্যান্ট পড়লে এত জোরে তো শব্দ হওযার কথা না । বল্টু : আসলে জামা-প্যান্টএর ভিতরে আমিও ছিলাম।
  • বিল্টু গ্রামে তার মায়ের কাছে ফোন করেছে… বিল্টুঃ মা, একটা সুখবর আছে। মাঃ বলিস কি! তাড়াতাড়ি বলে ফেল। বিল্টুঃ এখন থেকে আমরা দুই জন থেকে তিন জন হয়ে গেছি, মা। মাঃ এই সুখবরটা এত দেরিতে বললি কেন? তা ছেলে না মেয়ে হয়েছে রে? বিল্টুঃ ওসব কিছু না। আমার বউ আরেকটি বিয়ে করে ফেলেছে, মা!
  • বলুন তো মেয়েরা বিয়ের সময় শ্বশুর বাড়িতে লাল শারি পরে কেন যায়? . . . . . মেয়েদের লাল শারি পরার কারন হচ্ছে। ঘরে ঢুকতে রেড সিগনাল দিয়ে তাদের ভয়াবহত… !
  • বিয়ের ১০ বছর পূর্তিতে স্ত্রী বিষন্ন ভঙ্গিতে স্বামীকেঃ “তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!” . … . . . স্বামী রেগে গিয়েঃ “তাহলে এই হাফ ডজন ছেলে-মেয়ে কি আমি internet থেকে download করছি?!?
  • বল্টু তার বউ- কে কুমিল্লা থেকে ফোন করল.ফোনটা এক চাকর ধরল- চাকর : হ্যালো। বল্টু : ম্যাম সাহেবকে ফোনটা দে। চাকর : কিন্তু ম্যাম সাহেব তো সাহেবের সাথে বেড রুমে ঘুমাচ্ছে। বল্টু : মানে?? সাহেব তো আমি । চাকর : আমি এখন কি করব?? বল্টু : দুইজনকে-ই গুলি করে মেরে ফেল ৫ লাখটাকা দিব। চাকর দুইজন- কে গুলি করে মারার পর, চাকর : সাহেব, লাশ ২টা এখন কি করব?? বল্টু : লাশ ২টা বাড়ির পিছনের swimming pool এ ফেলে দে। চাকর : কিন্তু সাহেব, বাড়ির পিছনেতো কোন swimming pool নেই. বল্টু : নেই??? ওহ sorry তাহলে wrong number!!!
  • স্ত্রী: ওগো শুনছ, আমার কিছু জিনিস প্রয়োজন। স্বামী: কী? স্ত্রী: ছেলেমেয়ে আর আমার জন্য পাঁচ সেট জামা। বিছানার চাদর, কিছু নতুন চেয়ার, একটা ফ্রিজ, একটা এলসিডি টিভি, ছেলের জন্য একটা মোবাইল, মেয়ের জন্য গয়না.. স্বামী: সে ক্ষেত্রে আমারও কিছু জিনিস প্রয়োজন। স্ত্রী: কী? স্বামী: একটা বন্দুক, একটা মুখোশ আর শহরের একটা ব্যাংকের পুরো নকশা.
  • স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী স্বামীকে রেগে-মেগে গিয়ে বলছে … … … “তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন???” তুমি বলতে পারো না যে, “আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান … ” ঠিক তখনই স্বামী কি যেন খুঁজছিল। তাই দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো- কি খুজছো? স্বামী তখন আমতা আমতা করে বলল- “ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা … “
  • বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন শাকিল। গিয়ে দেখেন বন্ধুর স্ত্রী কাঁদছেন। শাকিল: কিরে, তোর বউ কাঁদছে কেন? বন্ধু: জানি না। জিজ্ঞেস করিনি। শাকিল: ওমা! জিজ্ঞেস করিসনি কেন? বন্ধু: আগে যতবার জিজ্ঞেস করিছি, প্রতিবারই আমাকে ফতুর হতে হয়েছে!
  • এক লোক এসএমএস করেছে তার বউকে, ‘কী করছ সোনা?’ ‘আই অ্যাম ডায়িং।’ লোকটি আনন্দে নেচে উঠে আবার লিখল, ‘সুইট হার্ট, আমি কী করে বাঁচব তোমাকে ছাড়া?’ ‘দূর বোকা, আমি আমার চুল ডাই করছিলাম!’
  • স্বামীঃ এই ড্রাইভারকে আজই বিদায় করে দেব। বেপরোয়া গাড়ি চালায়। ছয়-ছয় বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমি। আজ ও আমাকে প্রায় মেরেই ফেলেছিল। স্ত্রীঃ না,, না, লক্ষীটি। ওকে বিদায় কোরো না। আর একটা সুযোগ অন্তত দাও তাকে।
  • সকালে চায়ের টেবিলে একখানা ডিটেকটিভ বই ফেলে দিয়ে স্বামী স্ত্রীকে বলল, দারুণ বই। আমি কাল রাত দুটো পর্যন্ত এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। – কিন্তু কাল বারোটার পর যে লোড শেডিং হল, পড়লে কী করে? – পড়তে পড়তে এতই মগ্ন ছিলাম যে কিছুই টের পাই নি।
  • নতুন স্বামী স্ত্রী সিনেমা দেখতে গেছে। সিনেমা দেখছে আর হড়বড় করে কথা বলছে। এক দর্শক বিরক্ত হয়ে বলল, আরে ভাই, কী এত কথা বলছেন? কিছুই তো শুনতে পাচ্ছি না। নতুন স্বামী বলল, স্বামী স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?
  • স্ত্রী: আমার সাথে ১০ বছর সময় কাটানো তোমার কাছে কি? স্বামী: আরে সে ১ সেকেন্ড মনে হয়। চোখের পলকে কেটে গেল প্রিয়ে… স্ত্রী: (খুশি হয়ে) আমার জন্য ১০,০০০ টাকা তোমার জন্য কি? স্বামী: আরে সেত ১ টাকার মত। কোন ব্যাপারই না। স্ত্রী: (ততধিক খুশি হয়ে)তা জানু আমাকে ১০,০০০ টাকা দিতে পারবে এখন? স্বামী: (গম্ভির হয়ে) দাড়াও এক সেকেন্ড পরে দেই।
  • মার্কেটে গিয়ে আরাম খান তার বউকে হারিয়ে ফেললো। হন্তদন্ত হয়ে হাঁঠতে গিয়ে ধাক্কা খেলো আরেক জনের সাথে। আরাম খান বললো, আমি দু:খিত, আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। ওর চিন্তায় কোথায় যাচ্ছি খেয়াল করতে পারিনি। দ্বিতীয় জন বললো, আমিও তো আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আরাম খান বললো, তোমার স্ত্রী দেখতে কেমন? তাহলে হয়তো আমি খুঁজতে সাহায্য করতে পারবো। দ্বিতীয় জন বললো, আমার স্ত্রী লাল চুলের, সবুজ চোখ, লম্বা সুগঠিত পা আর শর্ট স্কার্ট পরে আছে। তোমার স্ত্রী দেখতে কেমন? আরাম খান বললো, আমারটার কথা বাদ দাও। চলো তোমার স্ত্রীকে খুঁজি।

স্বামী স্ত্রী এর খুনসুটি এর জোকস | Funny Jokes on Married Couple in Bengali

  • ১ম বন্ধুঃ তোর স্যুটটা তো বেশ সুন্দর। কোথায় পেলি? ২য় বন্ধুঃ এটা আমার স্ত্রী আমাকে দিয়েছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে। ১ম বন্ধুঃ কেমন সারপ্রাইজ? ২য় বন্ধুঃ আমি অফিস থেকে ফিরে দেখি সোফার উপর এই স্যুটটা পড়ে আছে।
  • একবার এক বিখ্যাত বক্তা তার ভাষণে বললেন, “আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে। কিন্তু সে আমার স্ত্রী নয়। সকল শ্রোতা শুনে চমকে উঠে চুপ হয়ে গেলো। এরপর বক্তা যোগ করলেন, “তিনি আমার মা” । সবাই হেসে উঠে হাততালি দিয়ে উঠলো। হাবলুও সেখানে ছিল, এবং সে খুবই অভিভূত হল। ঠিক করলো সেও এটা বাড়িতে গিয়ে বলবে। সে বাড়িতে গিয়ে কিচেনে স্ত্রীকে গিয়ে জোরে বলল, “আমার জীবনের সেরা সময় এক … মহিলার সাথে কেটেছে, কিন্তু সে আমার স্ত্রী নয়” এরপরে সে একটু চুপ থাকলো আরবাকি অংশ মনে করার চেষ্টা করলো কিন্তু সে পারলো না মনে করতে যখন তার জ্ঞান ফিরল দেখল সে হাসপাতালে, ফুটন্ত পানিতে পোড়া আঘাতের চিকিৎসা করা হচ্ছে।
  • স্ত্রী:তুমি আমাকে কতটুকু ভালোবাসো ? স্বামী: আমি তোমাকে বাম ভালবাসি, কখনও তোমাকে বুলতে পারবনা । স্ত্রী: তুমি আমাকে কেমন ভালোবাসো একটো খুলে বলনা স্বামী: okey, যেমন ধরো আমি হোলাম মোবাইল আর তুমি সিম কার্ড সিম কার্ড ছাড়া মোবাইল যেমন তোমাই ছাড়া আমি তেমন। স্ত্রী: woow,, দারুন রোমান্টিক ,, স্বামী: (মনে মনে) আল্লাহ বাচাইছে সে বুজতে পারেনি আমি একটা চাইনা মোবাইল আর এর ভিতরে চারটা সিম ঢুকানু আছে।
  • বাসর রাতে বল্টু তো খুব CONFUSE! বউয়ের সাথে যে কি কথা বলবে? আধা ঘন্টা অনেক চিন্তা ভাবনা করার পর বল্টু তার বউকে বলল আপনার বাসার লোকেরা কি জানে যে আজকে আপনি এখানে থাকবেন ।
  • ১ম বন্ধু : বউয়ের সাথে ঝগড়ার কি হল? ২য় বন্ধু : ও আমার কাছে মাথা নিচুকরে আসলো। ১ম বন্ধু : মাথা নিচু করে??তাই নাকি?জোস তো। ২য় বন্ধু : তাছাড়া আর কি… ১ম বন্ধু : কি বলল এসে? ২য় বন্ধু : খাটের নিচ থেকে বের হোউ. এখন মারবো না।
  • স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ? স্ত্রী বলল, হ্যাঁ। স্বামী রেগে বলল, তাহলে ওই হতচ্ছাড়ার নাম বলো। এক্ষুনি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি। স্ত্রী বলল, ওগো, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?
  • এক মেয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে ঘুরছিল, তো হঠাত করেই ওই মেয়ের স্বামী এসে গেল এবং মেয়ের বয়ফ্রেন্ডকে মারতে শুরু করল। মেয়েঃ মারও শালাকে নিজের স্ত্রী কে তো কোথাও বেড়াতে নিয়ে যায় না, আবার বন্ধুর স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়। (হঠাৎ করেই বয়ফ্রেন্ডের জোশ উঠে গেল এবং ওই মেয়ের স্বামীকে মারতে শুরু করল) মেয়েঃ মারো শালাকে, না নিজে ঘুরাতে নিয়ে যায় আর না অন্যের সাথে ঘুরতে দেয়।
  • স্ত্রী নতুন সিম কিনে তার প্রিয়তম স্বামীকে surprise দেওয়ার সিদ্ধান্ত নিল। স্বামী বেডরুমে বসে ছিল। তাই স্ত্রী বাথরুমে গিয়ে স্বামীকে নতুন নাম্বার থেকে কল দিল, হ্যালো জানু! স্বামীঃ (খুব নিচু স্বরে) ডার্লিং, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, আমার বউ বাথরুমে,যে কোনো সময় এসে পরবে!
  • স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার পুরানো প্রেমিকের সাথে বসে গল্প করছিল। এমন সময় হঠাত স্বামী এসে পড়লে প্রেমিক আলমারির পিছনে লুকিয়ে গেল। ঘরের মেঝেতে চুরুট পড়ে থাকতে দেখে স্বামী রেগে গেল। বলে উঠল,এই চুরুট কোথা থেকে এসেছে?? স্ত্রী কিছু বলতে পারল না দেখে স্বামী আরো রেগে গেল । স্বামী বলল তোমাকে বলতেই হবে এই চুরুট কোথাকার??? প্রেমিক বন্ধুটি সহ্য করতে না পেরে আলমারির পিছন থেকে বের হয়ে বলল,ও তো মেয়ে মানুষ ,ও কি করে জানবে এই চুরুট কোথাকার?? আপনি পুরুষ মানুষ হয়ে ও চিনতে পারছেন না যে এই চুরুট আমেরিকার ।
  • স্বামীঃ আজ বাসায় কি কি রান্না হবে? স্ত্রীঃ আপনি যা বলেন। স্বামীঃ আচ্ছা মাছ রান্না কর। স্ত্রীঃ গতকাল ই না করলাম? স্বামীঃ তাহলে সবজী রান্না কর। স্ত্রীঃ বাচ্চারা পছন্দ করেনা। স্বামীঃ তাহলে কিমা রান্না কর। স্ত্রীঃ এটা তো আমি পছন্দ করিনা। স্বামীঃ হুম পরোটা হলে কেমন হয়? স্ত্রীঃ রাতে পরটা কে খাবে! স্বামীঃ তাহলে আজ রান্নাটা হবে কি? স্ত্রীঃ আপনি যা বলেন!
  • একটা ডাকাত ব্যাংকে ঢুকে ব্যাংক ডাকাতি করল…!!! তারপর পাশের একটা মহিলাকে বলল: আপনি কি আমাকে ব্যাংক ডাকাতি করতে দেখেছেন? মহিলা: হ্যা… ডাকাতটা মহিলাকে গুলি করে মেরে ফেলল!!!! তারপর পাশের একটা লোককে বলল: আপনি কি আমাকে ব্যাংক ডাকাতি করতে দেখেছেন? লোকটি: না, কিন্তু আমার স্ত্রী দেখেছে !!
  • এক স্বামীর তার স্ত্রীকে পেটানোর ইচ্ছা হয়েছে, কিন্তু স্ত্রীর কোন দোষ পাচ্ছে না। সে অনেক ভেবেও স্ত্রীর কোন দোষ পায় না। হঠাৎ স্বামী বাইরে থেকে এসে দেখে বাড়ির উঠানে একটি কুকুর শুয়ে আছে। সে এটা দেখে আর দেরি না করে দ্রুত ঘরে ঢুকে স্ত্রীকে পেটাতে থাকে। স্ত্রীঃ (কাঁদো কণ্ঠে) আমারে মারতাছ ক্যান? আমি কি করছি? স্বামীঃ ঐ হারামজাদি বাইরে এতক্ষণ ধইরা কুত্তা শুইয়া রইছে তুই বালিশ দেস নাই ক্যান?
  • এক লোক তার স্ত্রী ইংরেজী শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শিখার জন্য চেষ্টা করতেছে। একদিন দুপুর বেলায় সে তার স্বামীকে ভাত থেতে দিয়ে বলল যে এই নাওতোমার ডিনার। স্বামী : তুমি একটা গাধা। এখন দুপুর আর এটাকেডিনার বলেনা বলে লাঞ্চ । স্ত্রী : তুমি গাধা, তোমার চৌদ্দ গোষ্ঠী গাধা। এগুলো গতকাল রাতের বাসি ভাত দিয়েছি। এইবার বুঝলে।
  • রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক ভদ্রলোক। গাড়ি জ্যামে আটকে গেলে এক ভিক্ষুক এসে হাত পাতল। : দয়া করে কিছু দিন স্যার ! : তুমি মদ খাও ? : না স্যার। : তুমি ধূমপান কর ? : না। : জুয়া খেল ? : না। : তুমি শিগগির আমার গাড়িতে উঠ। : যা দেবার এখানেই দিন, স্যার। : না, তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে, মদ, জুয়া, ধূমপান এ সবের সাথে না থাকলে মানুষের জীবনের কি ভয়াবহ
  • কী রে অমন মন মরা হয়ে বসে আছিস কেন? আর বলিস না, বউ বলেছে মদ খাওয়া না ছাড়লে এক মাস আমার সঙ্গে কথা বলবে না । বাঃ, এ তো বেশ ভাল কথা । এই এক মাস যত খুশি মদ খেতে পারবি। আজই সে এক মাস শেষ হচ্ছে
  • জাজঃ আপনি বলেছেন আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুড়ে মারলেন? স্বামীঃ জি। জাজঃ তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুড়ে মারলেন আপনার দিকে? স্বামীঃ জি। জাজঃ তারপর কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন? স্বামীঃ যখন দেখলাম তারা দুজনেই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে তখন আর সাহস পেলাম না।
  • ২ বন্ধু রাস্তা তে হাটতে গল্প করছিলো… উলটো পাশ থেকে ২ টা মেয়ে আসছিলো… হটাৎ ১ম বন্ধুঃ ” সর্বনাশ…আমার বউ আর প্রেমিকা একসাথে আসছে…” ২য় বন্ধুঃ ” হে আল্লাহ… আমারো…”
  • স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন। স্ত্রী : কী! তুমি আমার গায়ে হাত তুললে? স্বামী বেচারা ভেবে দেখলেন, আসলে কাজটা অন্যায় হয়ে গেছে। তাই একটু নরম সুরে তিনি বললেন, আরে না না, আমি তোমাকে ভালোবেসে চড়টা মেরেছি। স্ত্রী তখন স্বামীর দুই গালে কষে দুইটা চড় লাগিয়ে দিলেন। স্বামী : (থ হয়ে) তুমিও আমাকে… স্ত্রী : তুমি কি ভেবেছ আমি তোমাকে কম ভালোবাসি?

স্বামী স্ত্রী এর সম্পর্ক নিয়ে মজার ছোটগল্প | Bengali Jokes on the relationship between Husband and Wife

  • স্ত্রী : কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না? স্বামী : না, ঠিক তা নয়। স্ত্রী : তাহলে? স্বামী : পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।
  • সেই যে বাড়ীতে এক অথিতি এসেছে , এক সপ্তাহ যায় দু সপ্তাহ যায় তবু নড়বার কোন লক্ষন নেই ।স্বামী স্ত্রী কেউ কিছু বলতে পারে না লজ্জায় । একদিন পাশের ঘরে অথিতিকে শুনিয়ে দুজন খুব ঝগড়া করতে লাগলো , মিছামিছি। স্ত্রীকে স্বামীর প্রহার এবং স্ত্রীর কান্নায় আওয়াজও শোনা গেল এক পর্যায়ে। গতিক সুবিধের নয় ভেবে অথিতি ভদ্রলোক তার সুটকেস নিয়ে এক ফাকে বেরিয়ে গেল। জানালা দিয়ে স্বামী স্ত্রী দুজনায় তাদেখে ঝগড়া বন্ধ করে খুব এক চোট হেসে নিল- যে বুদ্ধি করে তারা অথিতি তাড়াতে পেরেছে । স্বামী বললো তোমার লাগে টাগে নিতো ? যে জোরে কাদছিলে । স্ত্রী বললো দূর এক্টুও লাগেনি। এতো লোক দেখান কেদেছিলাম । হাসিমুখে এক সময় অথিতির আর্বিভাব , হেঁ,হেঁ আমিও কিন্তু লোক দেখানো গিয়েছিলাম ।
  • উকিলঃ সেকি ম্যাডাম ? আপনার স্বামী তো পাচ বছর আগে মারা গেছেন । তাহলে চার বছরের আর একটি দুবছরের বাচ্চা এলো কোথা থেকে ? ভদ্রমহিলা রাগের স্বরেঃ তা আমি তো বেচে আছি না কি?
  • প্রথম জানঃ ওকে বিয়ে করার জন্য শহরের অধেক লোক পাগল । দ্বিতীয়ঃ সেকি অধেক লোক পাগল ? প্রথমজনঃ হ্যাঁ, অধেক কারন ,কারন বাকি অধেকের সাথে তার এর আগেই একবার করে বিয়ে হয়ে গেছে।
  • স্বামীঃ আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো? স্ত্রীঃ একবার পিকনিকে গিয়েছিলাম | সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোরা বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো | স্বামীঃ তারপর তুমি চুমু খেতে দিলে? স্ত্রীঃ দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি |
  • স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে স্ত্রী: আচ্ছা, যদি আমি মরে যাই তাহলে তুমি কী করবে? স্বামী: আমি পাগল হয়ে যাব। স্ত্রী: তুমি কি পরে আবার বিয়ে করবে? স্বামী: পাগল তো সবকিছুই করতে পারে, তাই না?
  • স্ত্রী : আমি যা বলি তা তোমার এক কান দিয়ে ঢোকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। স্বামী : আর আমি যা বলি তা তোমার দুকান দিয়ে ঢোকে আর খই ফোটার মতো মুখ দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায়।
  • স্ত্রী : ওগো, দেখ, বাইরে থেকে একটা জুতো এসে ঘরে পড়ল। স্বামী : তুমি গান চালিয়ে যাও, তা হলে এর জোড়াটাও এসে পড়বে
  • নবদম্পতির মঝে ঝগড়া হয়েছে। স্ত্রী : আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। স্বামী : এই নাও ভাড়া। স্ত্রী : কত দিচ্ছ? এতে তো ফেরার ভাড়া হবে না।
  • স্ত্রী : ছিঃ ছিঃ তুমি আরেকজনের সঙ্গে প্রেম করছ ? স্বামী : তুমিই না বললে বিয়ের পর প্রেম দ্বিগুণ করতে ।
  • স্বামীর শার্টে লাল দাগ দেখে সন্দেহপ্রবণ স্ত্রী জানতে চাইল- : শার্টে এটা কিসের দাগ? : টমেটো সসের : তা তো বুঝলাম। কিন্তু টমেটোটা কে ?
  • ঘরে ঢুকতে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর গায়ে ধাক্কা লাগল- স্ত্রী : উফ অন্ধ নাকি তুমি, দেখতে পাও না ? স্বামী : অন্ধ না হলে কি আর তোমাকে বিয়ে করি।
  • স্বামী হারিয়ে যাওয়ায় স্ত্রী এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে থানায় গেছেন পুলিশকে বিষয়টি জানাতে। পুলিশ তাঁর স্বামীর বর্ণনা জানতে চাইলেন। স্ত্রী বললেন, ‘আমার স্বামীর বয়স ৩৫ বছর, লম্বায় ছয় ফুট চার ইঞ্চি, ঘন কালো চুল, অ্যাথলেটিক শরীর এবং তিনি বাচ্চাদের খুব পছন্দ করেন।’ এ কথা শেষ হওয়ামাত্র ওই প্রতিবেশী বললেন, ‘আরে, তুমি এসব কী বলছ? তোমার স্বামী তো লম্বায় পাঁচ ফুট চার ইঞ্চি, মাথায় টাক আছে আর একদম পাতলা শরীর। কিন্তু তুমি এ কাকে খুঁজতে এসেছ?’ স্ত্রী বললেন, ‘হুম, তা তো আমি জানি। কিন্তু তাকে আর ফিরে পেতে কে চায়?’
  • স্ত্রীঃ আচ্ছা, তুমি অন্য জন্মে কোন প্রাণী হয়ে জন্মাতে চাও? স্বামীঃ কুত্তা। স্ত্রীঃ তার মানে তুমি জীবনটাকে একেবারেই বদলাতে চাও না!
  • ডলি, ডলি বলে চিৎকার করতে করতে স্বামীর ঘুম ভেঙে গেল। স্ত্রী উঠে বললঃ কী ব্যাপার, স্বপ্নে ডলি ডলি করছিলে কেন? স্বামীঃ রেসের সময় আমি ডলি-ঘোড়ার উপর বাজি ধরেছিলাম। বাজিতে জিতেছি। এই নাও ৫০০ টাকা। কয়েকদিন পর স্ত্রী স্বামীকে বলল, এই শোন, আজ তোমার সেই রেসের ঘোড়া ডলি ফোন করেছিল।
  • নতুন গাড়ির দোকানে ঢুকেছে স্বামী-স্ত্রী। ঘুরে ঘুরে গাড়ি দেখছে। রোমান্টিক কন্ঠে স্ত্রী বলছে স্বামীকে: আমাকে কি এমন কিছু উপহার দেবে, যেটায় পা দিয়ে একটু চাপ দিলেই তিন সেকেন্ডের মধ্যে কাঁটা উঠে যাবে শূন্য থেকে এক শতে? স্বামী কিছু বলল না। কথাটা মনে রাখল। পরদিন স্বামী কিনে নিয়ে এল একটি ওজন মাপার যন্ত্র। বলল: তুমি তো এটাই চাইছিলে! উঠে দাঁড়ালেই এক সেকেন্ডে কাঁটা উঠে যাবে এক শতে।
  • স্বামী : তোমার এক মাসে এতো লিপস্টিক লাগে আমি ভাবতে পারি না, আর কারো এতো লাগে কিনা? স্ত্রী : আরে লিপস্টিকের অর্ধেকতো তোমার পেটেই যায়।
  • বাসর রাতে স্বামী তার স্ত্রীর কথোপকথোন: স্বামী : এই, বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল?? স্ত্রী কোন কথা না বলে সেখান থেকে উঠেগিয়ে একটা খাম নিয়ে এসে স্বামীর হাতে ধরিয়ে দিল । খামের মধ্যে ছিল কিছু চালআর ২০০ টাকা । স্বামী : এইটা কি ?? স্ত্রী : না মানে, আমি যখন কারো প্রেমেপড়তাম তখন ১টা করে চাল এই খামে ঢুকিয়েরাখতাম । স্বামী খাম খুলে চাল গোনা শুরু করল ১,২,….. ৭টা । স্বামী : ও তার মানে ৭টা বয়ফ্রেন্ড ছিল?? আজকালকার যুগে এইটা কোন ব্যাপারই না ।। আচ্ছা আর এই ২০০ টাকা কিসের?? স্ত্রী : না মানে, গতকালকে ৪কেজি চাল বিক্রি করছি ।

Recommended Read,
Bengali Student Teacher Jokes
Bengali Adult Jokes | কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্যে বাংলা জোকস

How to Make Marriage Work

Recent Posts