ইসলামিক বাণী, উক্তি, এসএমএস ~ Quotes on Islam in Bengali


এক জনৈক দার্শনিক বলে গেছেন ইসলামই পরম সত্য, ইসলাম সকলের জন্য। এই ইসলাম ধর্মের কিছু সুন্দর সুন্দর কথা আমরা এনেছি শুধুমাত্র আপনাদের জন্যে। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন। এই উক্তিগুলি আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করেছি, আপনাদের পছন্দের কোনো বাণী যদি এই লিস্টে আপনারা অ্যাড করতে চান তাহলে অবশ্যই বলুন আমাদের ফেইসবুক পেজ এ।

Contents hide
islam dhormer bani bangla te
ইসলাম এর পবিত্রবাণী

সেরা ইসলামিক বাণী, ক্যাপশন, Bengali Islamic SMS, Quotes, Captions

  • মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।
  • আল্লাহ”বলেছেন”যে”ব্যক্তি”আমার”ভয়ে”১ফোটা”চোখের”পানি”ফেলবে”আমি”আল্লাহ”তার জন্য”জাহান্নামের”আগুন”হারাম”করে”দিবে
  • মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. (হযরত মুহাম্মাদ সঃ).
  • হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর এবং কেনাবেচা বন্ধ কর, এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা এটা বুঝ
  • আল্লাহ তায়ালা বলেছে, তোমরা ছলনা ছলে ও মিথ্যা কথা বলো না।
  • হযরত মোহামমদ (সাঃ)বলেছেন ২টা জিনিষ কাছে রাখলে কোন দিন বিপদআসবেনা ১=কোরআন ২=হাদিস ,ইহা ১০০% সত্য
  • যাকে ভয় করি..তার নাম হাশর…যাকে বিশ্বাস করি..তার নাম কুরআন…যার কাছে আমি ঋণী..তার নাম মা… যাঁকে নেতা মানি…তিনি হলেন রাসূল(স)…যার কাছে মাথা নতকরি..তিনি হলেন আল্লাহ
  • গান বাজনা Delete কর নামায রোজা Save কর খারাপ পোস্ট Cut কর ভাল পোস্ট Share কর ভিন্ন ধর্মকে Respect কর ইসলাম ধর্ম Open কর।
  • যদি কাঁদতে চাও,তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদ, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন।
  • নতুন আশা, নতুন দিন,আজকে হল জুমার দিন।লাগছে ভাল ছাড়বো ঘর,মসজিদে যাবো ১২ টার পর।আকাশে সূর্য দিচ্ছে আলো,জুমার নামায পরতে লাগবে ভালো। সকলকে জুম্মা মোবারক
ইসলাম এর উক্তি ও ক্যাপশন

ইসলামিক বাণী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ইসলামিক অনুপ্রেরণামূলক উক্তি, Motivational Islamic quotes

অনুপ্রেরণামূলক উক্তি কেবলমাত্র উক্তিই নয়, সেগুলি হল এক প্রকার শক্তিশালী ও অর্থবহ বাণী, যা মানুষের মনে আশা, সাহস, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তার সঞ্চার করে। জীবনের কঠিন সময়ে, ব্যর্থতা বা হতাশার মুহূর্তে এই ধরনের অনুপ্রেরণামূলক বাণী নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি জোগায় । 

Motivational quotes আমাদের লক্ষ্য অর্জনের পথে দৃঢ় থাকতে, নিজের প্রতি বিশ্বাস রাখতে এবং প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করতে উৎসাহিত করে যার  মধ্যে লুকিয়ে থাকে জীবনের গভীর শিক্ষা, অভিজ্ঞতা ও প্রজ্ঞা। মহান ব্যক্তি, দার্শনিক, সাহিত্যিক এবং সফল মানুষের জীবন থেকে উঠে আসা এসব বাণী আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে।
তাই প্রতিদিন কিছু অনুপ্রেরণামূলক উক্তি পড়ার অভ্যাস আমাদের মনকে শক্তিশালী, আত্মবিশ্বাসী ও আশাবাদী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আমাদের নির্বাচিত আরও কিছু উক্তি: সত্য নিয়ে ইসলামিক উক্তি

জীবনে শক্তি ও আশা নিয়ে ইসলামিক উক্তি

  • আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না।— (সূরা আল-বাকারা ২:২৮৬)
  • হতাশ হয়ো না ও নিরাশ হয়ো না—যদি তোমরা প্রকৃত মুমিন হও, তবে তোমরাই বিজয়ী হবে। — (সূরা আলে ইমরান ৩:১৩৯)
  • আমার করুণা সর্বব্যাপী। — (সূরা আল-আরাফ ৭:১৫৬)
  • যে আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। — (সূরা আত-তালাক ৬৫:৩)
  • তিনি প্রত্যেক অন্তরে যা আছে তা জানেন। — (সূরা আল-মুলক ৬৭:১৩)
  • তিনি তোমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। — (সূরা আত-তাগাবুন ৬৪:৩)
  • নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই। — (সূরা আল-বাকারা ২:২১৪)

সৎকর্ম নিয়ে ইসলামিক উক্তি

  • যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য জান্নাতে সুউচ্চ বাসস্থান রয়েছে। — (সূরা আল-আনকাবুত ২৯:৫৮)
  • মানুষের সাথে উত্তম কথা বলো। — (সূরা আল-বাকারা ২:৮৩)
  • তোমরা যা ভালো কাজ করবে, তা আল্লাহর কাছে পাবে। — (সূরা আল-বাকারা ২:১১০)
  • যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখতে পাবে। — (সূরা যিলযাল ৯৯:৭)
  • নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে। — (সূরা আন-নাহল ১৬:১২৮)
  • আল্লাহ তাদের ভালোবাসেন যারা সৎকর্ম করে। — (সূরা আলে ইমরান ৩:১৪৮)

ধৈর্য নিয়ে ইসলামিক উক্তি

  • নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। — (সূরা আল-বাকারা ২:১৫৩)
  • ধৈর্য ধরো; তোমার ধৈর্য কেবল আল্লাহর সাহায্যেই সম্ভব। — (সূরা আন-নাহল ১৬:১২৭)
  • যে ধৈর্য ধরে ও ক্ষমা করে, তা দৃঢ় সংকল্পের কাজ। — (সূরা আশ-শুরা ৪২:৪৩)
  • সুন্দরভাবে ধৈর্য ধারণ করো। — (সূরা আল-মাআরিজ ৭০:৫)

জ্ঞান ও শিক্ষার্থী নিয়ে ইসলামিক উক্তি

  • হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। — (সূরা ত্ব-হা ২০:১১৪)
  • যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? — (সূরা আয-যুমার ৩৯:৯)
  • আমার রবের বাণী লিখতে সমুদ্র কালি হলেও তা শেষ হয়ে যাবে। — (সূরা আল-কাহফ ১৮:১০৯)

ক্ষমা ও তওবা নিয়ে ইসলামিক উক্তি

  • আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সকল পাপ ক্ষমা করেন। — (সূরা আয-যুমার ৩৯:৫৩)
  • আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। — (সূরা আল-আনফাল ৮:৭০)
  • আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। — (সূরা আল-ফুরকান ২৫:৭০)
  • আল্লাহ তাদেরকেই ক্ষমা করেন, যারা দ্রুত তওবা করে। — (সূরা আন-নিসা ৪:১৭)
  • তোমাদের উপর যে দুর্ভাগ্য আসে, তা তোমাদের কৃতকর্মের কারণেই; আর আল্লাহ অনেক কিছু ক্ষমা করেন। — (সূরা আশ-শুরা ৪২:৩০)
  • আমি তাদের প্রতি পরম ক্ষমাশীল, যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে। — (সূরা ত্ব-হা ২০:৮২)
  • তোমাদের রব অত্যন্ত দয়ালু; যে তওবা করে ও নিজেকে সংশোধন করে, তিনি তাকে ক্ষমা করেন। — (সূরা আল-আনআম ৬:৫৪)

আরও পড়ুন: ইসলামিক bio বাংলা


ইসলামিক সেরা বাণী, Sera Islamic baani

  • নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। – (সুরা আল-বাকারা ২:১৫৩)
  • তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। – (সুরা আজ-জুমার ৩৯:৫৩)
  • নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আসে। – (সুরা আশ-শারহ ৯৪:৬)
  • যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। – (সুরা আত-তালাক ৬৫:৩)
  • আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি তোমার ডাক শুনবেন। – (সুরা আল-বাকারা ২:১৮৬)
  • আল্লাহ মানুষের প্রতি কখনো জুলুম করেন না, বরং মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে। – (সুরা ইউনুস ১০:৪৪)
  • যে ব্যক্তি অপরকে ক্ষমা করে, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। – (সুরা আশ-শুরা ৪২:৪০)
  • নিশ্চয়ই যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। – (সুরা আজ-জুমার ৩৯:১০)
  • আল্লাহ সর্বদা তোমার সাথেই আছেন, কখনো ভয় পেও না।
  • আল্লাহর প্রেমই প্রকৃত শান্তির উৎস।
  • সবচেয়ে উত্তম মুসলিম সে, যার আচরণ সুন্দর এবং যিনি অন্যদের কষ্ট দেন না। – (সহিহ বুখারি)
  • সত্য কখনো মিথ্যার সাথে মিশতে পারে না।
  • সৎ পথে চললে কখনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ আল্লাহ তোমার অভিভাবক।
  • আল্লাহ কখনো কাউকে তার সহ্যের বেশি বোঝা দেন না।– (সুরা আল-বাকারা ২:২৮৬)
  • আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।
  • জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। – (সুনান ইবনে মাজাহ)
  • আল্লাহর প্রেমে যারা জীবন কাটায়, তাদের জন্য জান্নাত নিশ্চিত।

ইসলামিক উক্তি, Quotes about Islam in Bangla

  • মুসলিম আমার নাম!কুরআন আমার জান,নামাজ আমার গাড়ি!জান্নাত আমার বাড়ী, আল্লাহ্ আমার রব, নবী আমার সব! ইসলাম আমার ধর্ম!এবাদত আমার কর্ম
  • যারা মানুষের আমানত ওতাদের ওয়াদা, চুক্তি রক্ষণা বেক্ষণকরে তারা মুমিন।[সুরা মুমেন-৮]
  • নামাজ রোজা নাহি কাজাকরবো না ভাই কভু,নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু,নামাজ রোজা অনেক সোজা, ইচ্ছে যদি করো,, মনের মতো সময় মতো নামাজ রোজা করো,পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা,তা না হলে পরকালে পেতে হবে সাজা, বেহেস্তেতে থাকবো মেতে, হবে কত মজা…
  • হে আমাদের পালনকর্তা,আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
  • আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।(আল কুরআন)
  • আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব, মিছা কথা বলব না। মিছামিছি হাসবনা,ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।
  • জীবনের চাইতেওবেশী”ভালবাসি যারে”একবারও দেখিনাইতারে”জানিনা আমার ভালবাসায়” আছে কি ভুল, একবার হলেও দেখা দাওহে প্রিয় রাসূল (সঃ)”
  • জান্নাত লাভ করার দোয়া সবাই পড়ুন:আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্বা কাওয়ালজান্নাত, নিজে পড়ুনএবং বলুন
  • জীবনে ছয়টি জিনিস কখনো ভেঙ্গে ফেলো না- ১=মন.২=সম্পর্ক.৩=ভরসা.৪=ভালোবাসা.৫=বিশ্বাস.৬=বন্ধুত্য, সঠিকমনে করলে জানিয়ে দাও
  • হযরত আদ্ধুললা হইবনে আমর{র:}হতে বর্ণিত,তিনি বলেন,একবেকতি রাসূল{স:}এরকাছে আরয করল,ইসলামে কোন অবভাসটি উওম?রাসূল{স:} উওরে বললেন,অপরকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাই কে সালাম দেওয়া।[বুখারী ও মুসলিম]
  • ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি,নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান,সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।
কোরানের পবিত্র বাণী

সবচেয়ে বেশি পড়া সম্পর্কিত পোস্ট সেরা ইসলামিক উক্তি

ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা নিয়ে উক্তি

  • আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। — ড. বিলাল ফিলিপ্স
  • নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। — ড. বিলাল ফিলিপ্স
  • কথা বলা যদি রূপা হয়, তবে নীরব থাকা হচ্ছে সোনা। — লুকমান (আ.)
  • আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ মানুষের কাছে কিছু চাইলে সে রেগে যায়। — ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
  • এমন কারো সঙ্গী হোন, যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। — ড. বিলাল ফিলিপ্স
  • যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন মনে রাখুন আল্লাহ আপনাকে বুঝেন। — ড. বিলাল ফিলিপ্স
  • যখন আপনি কুরআন তিলাওয়াত করেন, তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন। — ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
  • মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন। তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন। — শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক
  • আমাদের জীবনে করা বড় ভুল কখনও কখনও আমাদেরকে সবচেয়ে ভালো মানুষে পরিণত করে। — শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক
  • মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে সুখের কারণগুলোই ভুলে যাই। — শাইখ মুফতি ইসমাইল মেঙ্ক
  • আপনি যদি আপনার মূল্য বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত হতেন না। — ড. বিলাল ফিলিপ্স
  • সত্যিকার বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায়। — ড. বিলাল ফিলিপ্স
  • কখনো কখনো আল্লাহ আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাঁকে স্মরণ করি। — ড. বিলাল ফিলিপ্স
  • আল্লাহকে ভয় করো, কেননা যে তাঁকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না। — উমার ইবনুল খাত্তাব (রা.)

তাকওয়া, আত্মশুদ্ধি ও আখিরাতের প্রস্তুতি নিয়ে উক্তি

  • আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততোই কমতে থাকবে। — ড. বিলাল ফিলিপ্স
  • দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখীতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি। — উমার ইবনুল খাত্তাব (রা.)
  • যে বিপদ-আপদ আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চেয়েও উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। — ইমাম ইবনে তাইমিয়া (রহ.)
  • যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝবে এটা ঈমানের দুর্বলতার লক্ষণ। — ইমাম ইবনু কুদামাহ আল মাকদিসি (রহ.)
  • এমন দু’টি নিয়ামত আছে, যাতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত— সুস্থতা ও অবসর। — মুহাম্মাদ (সা.)
  • পৃথিবীর জীবন তিনটি দিনের— গতকাল চলে গেছে, আগামীকাল অনিশ্চিত, আর আজই হলো কাজ করার সময়। — ইমাম হাসান আল-বাসরী (রহ.)
  • এখনকার তরুণদের সমস্যা হলো, তারা নতুন কিছু শিখেই মনে করে সব জেনে ফেলেছে। — মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি (রহ.)
  • ইসলামের জন্য কত কাজ বাকি আর হাতে কত কম সময়— এটা উপলব্ধি করতে পারলে ছুটির দিনের চিন্তা থাকে না। — ড. বিলাল ফিলিপ্স
  • যেখানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে উপস্থিত হওয়া এবং যেখানে থাকতে বলেছেন সেখানে অনুপস্থিত থাকা থেকে সাবধান থাকুন। — আবু হাজিম
  • আল্লাহর পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তি ন্যায়বিচার এবং প্রতিটি কল্যাণ তাঁর দয়ার প্রকাশ। — ইমাম ইবনে তাইমিয়া (রহ.)
  • যে ব্যক্তি দুনিয়া বা আখিরাত— কোন কিছুর জন্যই কাজ করে না, তাকে আমি অপছন্দ করি। — আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)
  • আজ যে হারাম সম্পর্কে লিপ্ত, বিচার দিবসে সেই সম্পর্কই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। — ড. বিলাল ফিলিপ্স
  • ভালোবাসা ও দয়া বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর ভিত্তি। — ড. বিলাল ফিলিপ্স
  • মুসলিম হওয়া মানে সমস্যা না থাকা নয়; বরং সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহর উপর ভরসা করা। — ড. বিলাল ফিলিপ্স

আত্মউন্নয়ন, ইবাদত ও আল্লাহর সন্তুষ্টি নিয়ে বাণী

  • দুঃখজনক কোনো বিষয় সহজে মেনে নিতে চাইলে মনে করুন, আল্লাহ আপনাকে মানসিকভাবে আরও দৃঢ় করতেই এমনটা করেছেন। — ড. বিলাল ফিলিপ্স
  • আমরা যা শিখছি তা যদি আমাদের আল্লাহর কাছাকাছি না নিয়ে যায়, তবে আমাদের নিয়্যত বা উদ্দেশ্যে ত্রুটি আছে। — ড. বিলাল ফিলিপ্স
  • ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধই মানুষের অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব। — ড. বিলাল ফিলিপ্স
  • স্বচ্ছ হৃদয় হলো সেই হৃদয়, যা অন্যকে ক্ষমা করতে পারে। — ড. বিলাল ফিলিপ্স
  • অন্যের সম্পদের প্রতি লোভ করবেন না। হয়তো সেটাই তার জন্য পরীক্ষা। — ড. বিলাল ফিলিপ্স
  • সৌভাগ্যবান বাবা-মা তারাই, যাদের জন্য তাদের সন্তানেরা মৃত্যুর পরও দোয়া করে। — ড. বিলাল ফিলিপ্স
  • একাকীত্ব বিরক্তিকর হতে পারে, কিন্তু যে আল্লাহর আনুগত্য করে সে কখনো প্রকৃত অর্থে একা নয়। — ড. বিলাল ফিলিপ্স
  • আল্লাহর দয়া নিয়ে কখনো সন্দেহ করবেন না। তিনি মুহূর্তের মধ্যেই যেকোনো বিপদ দূর করতে পারেন। — ড. বিলাল ফিলিপ্স
  • হাসি ও নীরবতা— সফল মানুষের দুটি বড় গুণ। — ড. বিলাল ফিলিপ্স
  • আল্লাহর রাস্তায় ব্যয় করলে কখনো দরিদ্র হওয়া যায় না। — ড. বিলাল ফিলিপ্স
  • আল্লাহর দ্বীন মেনে চলার মধ্যেই তাঁর প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ রয়েছে। — ড. বিলাল ফিলিপ্স
  • সে কিছুই হারায়নি, যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে। — ড. বিলাল ফিলিপ্স
  • কখনো কখনো আল্লাহ এমন পরিস্থিতিতে ফেলেন, যা আমাদেরকে তাঁর আরও নিকটবর্তী করে দেয়। — ড. বিলাল ফিলিপ্স
  • জীবন একটি যুদ্ধক্ষেত্র, আর জান্নাত অর্জনই এর সবচেয়ে বড় লক্ষ্য। — ড. বিলাল ফিলিপ্স

ঈমান, আমল ও জান্নাতের পথে চলার বাণী

  • আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সাহায্য সবসময়ই আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজন শুধু চেয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করা। — ড. বিলাল ফিলিপ্স
  • যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয়, তা হলো— আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা আমার জন্য নয় তা কখনো আমি পাব না। — ইমাম শাফিঈ (রহ.)
  • তোমাদের মধ্যে সেই উত্তম, যে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। — মুহাম্মাদ (সা.)
  • মুনাফিকের কথা তার কাজের উল্টো, আর তার গোপনীয়তা তার প্রকাশের বিপরীত। — ইমাম ইবনে জারীর (রহ.)
  • ভালো কথা বলো, নয়তো চুপ থাকো। — মুহাম্মাদ (সা.)
  • যে গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। — মুহাম্মাদ (সা.)
  • যত বড় ডিগ্রি থাকুক, আল্লাহ ও তাঁর রাসূলের সঙ্গে সম্পর্ক না থাকলে প্রকৃত জ্ঞান অর্জিত হয় না। — ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • নামাজ পড়, রোজা রাখ, কলেমা পড়; আখিরাতের প্রস্তুতির সময় খুবই অল্প। — কাজী নজরুল ইসলাম
  • মানুষের অহংকারের কিছু নেই; যার শুরু এক ফোঁটা তরল থেকে, আর শেষ মাটিতে। — সংগৃহীত
  • ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়কে নয়, এগুলোর স্রষ্টাকে ভয় করো। — সংগৃহীত
  • যেকোনো পরিস্থিতিতে সত্যকে মেনে নেওয়ার মানসিকতাই প্রকৃত বীরত্ব। — সংগৃহীত
  • মৃত্যুকে ভয় পাওয়া নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। — সংগৃহীত
  • আল্লাহর স্মরণে যে হৃদয় জীবিত থাকে, সে কখনো প্রকৃত অর্থে পথ হারায় না। — ভাবার্থে ইসলামিক বাণী
  • ঈমানদারের সবচেয়ে বড় শক্তি হলো— বিপদের মধ্যেও আল্লাহর উপর অটুট ভরসা রাখা। — ভাবার্থে ইসলামিক বাণী

জীবন, মৃত্যু, ধৈর্য ও আখিরাতের শিক্ষা

  • যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয়, তা হলো— আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা আমার জন্য নয় তা কখনো আমার হবে না। — ইমাম শাফিঈ (রহ.)
  • মরীচিকার মতো এই পৃথিবী, মিছে সব মায়া। প্রয়োজন ফুরালেই মানুষ মানুষকে ভুলে যায়। — শাহাদাৎ হুসাইন খান ফয়সাল (রহ.)
  • মুনাফিকের কথা তার কাজের উল্টো, আর তার গোপনীয়তা তার প্রকাশের বিপরীত। — ইমাম ইবনে জারীর (রহ.)
  • সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। — হযরত আলী (রা.)
  • ভালো কথা বলো, নয়তো চুপ থাকো। — মুহাম্মাদ (সা.)
  • যে গীবত করলো, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খেলো। — মুহাম্মাদ (সা.)
  • যত বড় ডিগ্রি আর সার্টিফিকেটই থাকুক না কেন, আল্লাহ ও তাঁর রাসূলের সঙ্গে সম্পর্ক না থাকলে প্রকৃত জ্ঞান অপূর্ণ থেকে যায়। — ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • নামাজ পড়, রোজা রাখ, কলেমা পড় ভাই; আখিরাতের কাজ করে নে, সময় যে আর নাই। — কাজী নজরুল ইসলাম
  • মানুষের কিসের এত অহংকার, যার জন্ম এক ফোঁটা তরলে আর শেষ মৃত্তিকায়। — সংগৃহীত
  • ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়কে ভয় না পেয়ে, এদের স্রষ্টাকে ভয় করো। — সংগৃহীত
  • যেকোনো পরিস্থিতিতে সত্যকে মেনে নেওয়ার মানসিকতাই প্রকৃত বীরের বৈশিষ্ট্য। — সংগৃহীত
  • মৃত্যুকে ভয় পাওয়া নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াই একজন মুমিনের কাজ। — সংগৃহীত
  • যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদাবান করে দেন। — হাদিসের ভাবার্থ
  • দুনিয়া মুমিনের জন্য পরীক্ষার স্থান, আর আখিরাত তার চূড়ান্ত ঠিকানা। —

ইসলামিক এসএমএস – Status, Captions on Islam in Bengali

  • ভবিষ্যতে সবকিছু অনিশ্চিতহলেও,নিজের মৃত্যু নিশ্চিত..
  • যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তারমর্যাদা বাড়িয়ে দেন।– মিশকাত
  • আসছে একটা রাত নাম তার শবেবরাত। তুলব আমাৱ দু হাত। করবো আমার মোনাজাত। আললাহ কৱবে গুনা মাপ।তোমাদেৱ রইল দাওয়াত।পালন করব শবেবরাত।
  • শুভ রজনী, শুভ দিন, রাখো রোযা ৩০দিন, ১১মাসের পাপ, ১মাসে করো ছাপ, দিন যায় দিন আসে, রোযা পাবেনা প্রতি মাসে…তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো? সবাইকে জানাই{পবিত্র রমজান মোবারক}
  • হযরত আদ্ধুললাহ ইবনে আমর{র:} হতে বর্ণিত, তিনি বলেন, এক বেকতি রাসূল{স:}এর কাছে আরয করল,ইসলামে কোন অবভাসটি উওম?রাসূল{স:}উওরে বললেন,অপর কে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাই কে সালাম দেওয়া।[বুখারী ও মুসলিম]
  • ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি, নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।
  • লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ্
  • নামাজ পড় মুসলিম বোন ও ভাই, নামজ ছারা দুনিয়াতে শান্তি নাই। নামাজের কথা রেখো স্মরন,নামজ দিয়ে সাজাও জীবন। নামাজ ছেরে করোনা ভুল,নামাজ হল ইবাদতের মূল… শুন মসলিম ভাই ও বোনেরা। পাচঁ ওয়াক্ত নামাজ পড়,জীবনকে সুন্দর ভাবে গরে তোল।
  • সুন্দর চেহারা দিয়ে কি হবে? যদি চরিত্র না থাকে..? উচ্চতর ডিগ্রী দিয়ে কি হবে? যদি অন্তরে দ্বীনের জ্ঞান না থাকে..? অঢেল সম্পদ দিয়ে কি হবে? যদি ঈমান না থাকে..?
  • পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা ক্ষমা ও ভালোবাসা, তোমার অবদান”তাইতো তোমার নাম রেখেছ”রহিম রহমান
  • যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে, [আল-হাদিস]
  • শত রহস্যে ঘেরা সংসারের এ রঙ্গমঞ্চে প্রতিনিয়তই বিবর্তন ঘটছে জীবন নাটকের দৃশ্যপট, কখন যে কার ভাগ্যে কোন অধ্যায়ের অভিনয়ের পালা আসে তা কি কেউ আগাম বলতে পারে ? ? ? যিনি সবার অলক্ষ্যে থেকে সৃষ্টির প্রতিটা জিনিস নিয়ন্ত্রণ করছেন তিনি ব্যতিত সাধ্য কার তার কুদরতের ভেদ উন্মোচন করে
  • মক্কার বাগানে ফোটিল এক ফুল,নাম রাখিল তার মুহাম্মদ রাসূল।সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে,আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে….
  • মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ? সুতরাং তোমার কি প্রস্তুতি রয়েছে ! চুলের শুভ্রতা কি তোমাকে ভীতি প্রদশন করেনি ? সুতরাং তোমার কি অজুহাত রয়েছে ! কবরে কি তোমার শয্যা হবেনা ? তখন তোমার কি বক্তব্য থাকবে, আল্লাহর কাছে কি তোমার প্রত্যাবতন হবেনা ? তখন তোমার সাহায্যকারী কে হবে !

যদি এই কথাগুলো আপনাকে স্পর্শ করে থাকে:আশা করি কবর নিয়ে ইসলামিক উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ইসলাম নিয়ে উক্তি ও ইনস্টাগ্রাম ক্যাপশন – Islam Captions in Bangla

  • মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।
  • আল্লাহ আমায় জাগিয়ে দিয় ফজর যখন হবে। ফজরের-ই আযান শুনে উঠব জেগে তবে। ফজরের-ই নামায হয় যেন দিনের প্রথম কাজ। এমন ভাগ্য দাও গো আল্লাহ দাও আমাকে আজ।
  • সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।
  • একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়। আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়।
  • গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন। ஜஜ জুম্মার সময় করবেনা লসস, জুম্মার নামাজ গরীবদের হজ্জ। ஜஜ জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। ஜஜ হেপ্পী জুম্মাহ মোবারক টু মাই অল ফ্রেন্ড।
  • একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব॥ তার ভাইয়ের জন্য সম্মান॥ স্বামীর জন্য সম্পদ॥ তার সন্তানদের জন্য আদর্শ মা॥
  • সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাঃ প্রদর্শিত পদ্ধতি। — সহীহ মুসলিম
  • ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না..!! – আল কোরআন

পাঠকদের পছন্দের আরও কিছু লেখা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অমর বাণী

পরিশেষে, Conclusion

ইসলামিক বাণী সংক্রান্ত  আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts