সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণা, অনন্যা । মনে হয় বিচিত্ৰবেশী এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি? প্রকৃতিপ্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিকশূন্যপুরে….. অসীমের টানে।
প্রকৃতিকে নিয়ে সুন্দর উক্তিসমূহ, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে স্টেটাস ~ Bengali Captions, Status about Nature
প্রতিটি ফুল যেন প্রকৃতির এক আত্মাস্বরূপ ।
সব কিছুই কৃত্রিম, প্রকৃতি ই হল একমাত্র ঈশ্বরের তৈরি নিজস্ব শিল্প।
পৃথিবী এবং আকাশ, বন , সমভূমি, হ্রদ ও নদী, পর্বত এবং সমুদ্র, এই সমস্তই হল সর্বোৎকৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতার শিক্ষা দেয় যেটি কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না ।
প্রকৃতি বাঙ্ময় হয়ে ওঠে বসন্ত ঋতুতে ;আসুন সেই আনন্দ আমরা উপভোগ করি।
বুদ্ধিমত্তা তাকেই বলে যখন মানুষ পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।
আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আর তাঁর ই সৃষ্টিকে প্রকৃতি বলে অভিহিত করে থাকি।
প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প।
প্রকৃতি সব কিছুকেই আবার নতুনভাবে তৈরি করে দেয় যখন তা ধ্বংস হয়ে যায়।
প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয়।
প্রকৃতিতে প্রস্ফুটিত প্রত্যেকটি ফুলই হলো একটি আত্মাস্বরূপ ।
প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায় ।
প্রকৃতির অনির্বচনীয় শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম ।
অকার্পণ্য হস্তে ঈশ্বর প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন; প্রকৃতির চেয়ে ভালো নকশা আপনি তাই কোথাও খুজে পাবেন না।
প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে এর মর্ম বুঝতে পারবেন!
প্রকৃতি সব সময় এক আত্মিক রঙ গায়ে জড়িয়ে থাকে।
প্রকৃতি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রাকৃতিক শোভা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
প্রকৃতি নিয়ে বাংলা উক্তি ও বাণী, Nature Quotes in Bangla
প্রকৃতি হলো এমন একটি পুস্তক যার সম্পাদক এবং প্রকাশক হলেন স্বয়ং বিধাতা।
প্রকৃতি প্রেমিকেরাই জীবনে সবথেকে বেশি সুখী কারণ তাদের ভালোবেসে আঘাত পেতে হয় না।
প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি।
প্রকৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা প্রকৃত রূপে সেটি শুনতে আগ্রহী।
‘বিনষ্ট কোরো না এবং অতিরিক্ত চাহিদা রেখোনা’- এই হল প্রাকৃতিক আইন ।
প্রকৃতি নিয়ম মানতে জানে আবার একই সাথে সে নিয়ম ভাঙতেও জানে।
প্রকৃতি সদা শুভ চেতনার রঙে রঙিন ।
মানুষের যা কিছু অর্জিত সম্পদ তা সবই প্রকৃতির দান ।
প্রকৃতির পাঠশালায় প্রত্যেক মানুষই এক শিক্ষার্থী; যারা প্রতিনিয়তই কিছু না কিছু শিখে চলেছে।
প্রকৃতির মাঝে গেলে মন ভালো হয়ে ওঠে, দেহ সুস্থ হয়ে যায় এবং নিজের জ্ঞানকে সুশৃঙ্খল করা যায়।
প্রকৃতি তার অপার মহিমা দিয়ে আমাদের ভরিয়ে তোলে।কিন্তু আমরা আমাদের অযত্ন এবং অবহেলা দিয়ে সেই প্রকৃতিকে ধংস করে চলেছি ।
প্রকৃতির কাছে মানুষ অসহায়। প্রকৃতির রূপ যেকোন সময় পরিবর্তন হতে পারে যা মানুষের পক্ষে অনুধাবন করা কখনোই সম্ভব নয়।
প্রকৃতি হল এমন এক অসীম ক্ষেত্র যার কেন্দ্র সর্বত্র প্রসারিত এবং পরিধিটি কোথাও সীমাবদ্ধ নয় ।
প্রকৃতিকে সত্যিকারের ভালোবেসে এবং গভীরভাবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সব জায়গার সৌন্দর্য ই অনুধাবন করতে পারা যাবে।
প্রকৃতি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রাতের প্রকৃতি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
প্রকৃতি নিয়ে বাংলা কবিতা ও কাব্যিক লাইন, Bengali Poems on Nature’s Beauty
গোধূলির রঙে আঁকা কবিতার ছন্দ ,ভোরবেলা ঝরে পড়া বকুলের গন্ধ,চামেলি, যুথী ,চাঁপা ,রজনীগন্ধাকামিনী ফুলের ডাকে সাড়া দেয় সন্ধ্যা।বনহরিণীর চোখে অপরূপ দৃষ্টিবিজ্ঞান নয় এ তো বিধাতার সৃষ্টি ।পাহাড়ের কোলে শোনো ঝরনার কলতান,কত যে অচিন পাখি ভিন্ সুরে গায় গান ,জোনাকি কখনও ডাকে লাল পলাশের ফাঁকে,সারাদিন শ্রাবণের রিমঝিম বৃষ্টি।বিজ্ঞান নয় এ তো বিধাতার সৃষ্টি।আকাশকে এত নীল কে গো বলো দিয়েছে?কেমনে গো রামধনু সাত রং পেয়েছে,রাখালের মেঠো বাঁশি শিশুর মুখের হাসি,কোকিলের কুহুতান লাগে ভারী মিষ্টি।বিজ্ঞান নয় এতো বিধাতার সৃষ্টি।
আমি আজি বসে আছি একাদূরে নদী চলে যায় আঁকাবাঁকাআমার মনের যত আশা,এ নদীর কলতানেখুঁজিয়া পেয়েছি তার ভাষা।ভাবি বসে ও চলার শেষ নাই বুঝিঅবিরাম চলে যায় পথ নিয়ে খুঁজিওগো স্নিগ্ধা সুন্দরী স্রোতস্বিনী,আমি জানি তুমি কত অভিমানীচলিয়াছো হেলেদুলে গোপন ব্যথা ভুলেবিলাইয়া অপরূপ প্রেমময় বাণী॥
আমার ইচ্ছে করে ফাল্গুন হয়ে পলাশের রং মাখতে,ইচ্ছে করে ঘাসের ওপরে শিশির হয়ে থাকতেইচ্ছে করে দীঘির জলেতে পদ্ম হয়ে ফুটতেইচ্ছে করে সন্ধ্যাবেলায় সুখতারা হয়ে উঠতেইচ্ছে করে চৈত্রদিনের ঝরা পাতা হয়ে ঝরতেইচ্ছে করে বৃষ্টি হয়ে সারাদিন ধরে পড়তেইচ্ছে করে শেষ রাত হয়ে ভোরবেলাটাকে ডাকতেইচ্ছে করে ছোট্ট বেলার মনটাকে ধরে রাখতেইচ্ছে করে রোদ্দুর হয়ে সকালের কাছে আসতেইচ্ছে করে অন্তর দিয়ে প্রকৃতিকে ভালোবাসতে॥
প্রকৃতির রূপ অপরূপসেই সাগরে আমি দিয়েছি ডুব ,কখনও সে ভোরের আকাশসোনালি আলোতে ভরানোকখনো সে ঝরে পড়া ফুলবকুলের গন্ধ ছড়ানোকখনো সে রামধনু রংঅপরূপ রূপে দেয় ধরা।হয়তো সে রূপের মাধুরীরয়ে যায় শুধুই অধরাকখনো সে দখিনা বাতাসহৃদয় পলাশের বনেকখনো সে নীরব রাত্রিজেগে থাকে গভীর গোপনে।
প্রকৃতি নিয়ে জনপ্রিয় কিছু শায়েরি এবং কবিতার অংশবিশেষ ~ Bengali Shayeri & Song Lyrics part about Nature’s Beauty
ঘাসে ঘাসে পা ফেলেছিবনের পথে যেতেফুলের গন্ধে চমক লেগেউঠেছে মন মেতেছড়িয়ে আছে আনন্দেরই দানবিস্ময়ে তাই জাগেজাগে আমার গান
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়!কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মিশে!এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমিসকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়,সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে;আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে।
নতুন নতুন রং ধরেছেসোনার পৃথিবীতেযেন ভালোবাসা ছড়িয়ে আছেনীল আকাশের গায়েআমায় দেখতে দাওওই মন ভোলানো রামধনু রংদেখতে দাও।
ঐ দূর দিগন্ত পারেযেথা আকাশ মাটিতে কানাকানিতোমার আমার শুধু,তেমনি করেই জানাজানিআকাশ অনেক রঙের রাঙানোমাটিতে ফুলের মেলা সাজানোতাই তো এমন করেরূপে আর রসে আজ ভরে আছেভরে আছে ভূবন খানি।
তৃণ যে এই ধুলার ‘পরে পাতে আঁচলখানি, 2এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী,ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে,এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ-তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে।
প্রকৃতি নিয়ে অনেক সুন্দর উক্তি রয়েছে যা আমাদের প্রকৃতির সৌন্দর্য এবং এর গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। নিচে প্রকৃতি নিয়ে ৫০টি সেরা উক্তি দেওয়া হলো:
প্রকৃতি নিয়ে বিখ্যাত উক্তি, Famous quotes on Nature
প্রকৃতি কখনও তাড়াহুড়া করে না, তবুও সব কিছু সম্পন্ন করে।
প্রকৃতি আমাদের সবকিছু দেয়, আমরা শুধু তা গ্রহণ করতে জানি না।”
প্রকৃতির মধ্যে বসবাস করে আমরা শান্তি খুঁজে পাই।” – জন মুইর
প্রকৃতি আমাদের জীবনের শিক্ষক, তার থেকে শিখুন।” – রালফ ওয়াল্ডো এমারসন
প্রকৃতি কোন মানুষকেই ধোঁকা দেয় না।” – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
প্রকৃতি যদি শিখতে পারে, তবে আমরা কেন পারব না?” – ব্রায়ান্ট ম্যাকগিল
সবচেয়ে বড় শিল্পী হল প্রকৃতি নিজেই।” – ভিনসেন্ট ভ্যান গগ
প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার হল বৃষ্টি।” – পাবলো নেরুদা
প্রকৃতি সবসময় নিজের পথে চলে, আমাদের শুধু তা অনুসরণ করতে হবে।” – ভিক্টর হুগো
প্রকৃতির ভাষা হৃদয়ের ভাষা।” – রবীন্দ্রনাথ ঠাকুর
যখনই আমি প্রকৃতির কাছে যাই, আমি নতুন করে বাঁচতে শিখি।” – হেনরি ডেভিড থোরো
প্রকৃতি আমাদেরকে প্রতিটি মুহূর্তে নতুন জীবনের শিক্ষা দেয়।” – হেরাক্লিটাস
প্রকৃতি আমাদের সবার সেরা বন্ধু।” – ফ্রান্সিস বেকন
প্রকৃতি ছাড়া মানুষ কিছুই নয়।” – আলেকজান্ডার পোপ
প্রকৃতি হল বিশাল গ্রন্থ যা আমরা প্রতিদিন পড়ি।” – শার্ল দ্যু বো
প্রকৃতি আমাদের সুন্দরতম স্মৃতি দেয়।” – ডরোথি ওয়ার্ডসওয়ার্থ
প্রকৃতির সাথে সংযোগে আমরা সত্যিকারের সুখ খুঁজে পাই।” – ডালাই লামা
প্রকৃতি হল আমাদের আদি মাতা।” – মহাত্মা গান্ধী
প্রকৃতি প্রতিটি দিনেই আমাদের নতুন নতুন কল্পনার জন্য প্রেরণা দেয়।” – জেন গুডাল
প্রকৃতি হল জীবনের সবচেয়ে বড় চিত্রশিল্পী।” – লিওনার্দো দা ভিঞ্চি
প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচাই মানুষের সত্যিকার জীবন।” – আলবার্ট হফম্যান
প্রকৃতি আমাদের কাছে সবসময় কথা বলে, শুধু শোনার জন্য কান থাকতে হয়।” – জর্জ ওয়াশিংটন কারভার
প্রকৃতি আমাদের শিক্ষাগুরু, তাকে সম্মান করতে শিখুন।” – মাইকেল পোলান
প্রকৃতির গান কখনো থামে না।” – রেড ইয়োর্ডান
প্রকৃতির গোপন রহস্যের সন্ধানে আমাদের মানবতা খুঁজে পাই।” – কিটস
সূর্যোদয় আর সূর্যাস্ত—প্রকৃতির দুই প্রান্তে রঙের খেলা।
প্রকৃতি হল সেই শিল্পী, যে কখনোই ভুল করে না।
বৃষ্টির ফোঁটায় প্রকৃতির গোপন কথা শুনতে পাই।
ফুলের সুবাসে মেলে প্রকৃতির মধুরতা, যা মনকে স্নিগ্ধ করে।
প্রকৃতি হল আমাদের সেরা শিক্ষক, তার থেকে শিখুন।
প্রকৃতি আমাদের সবার সেরা বন্ধু।
প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে প্রশান্তি দেয়।
প্রকৃতি ছাড়া মানুষ কিছুই নয়।
প্রকৃতি আমাদের জীবনের অমূল্য সম্পদ, তার যত্ন নাও।
প্রকৃতি হল বিশাল গ্রন্থ যা আমরা প্রতিদিন পড়ি।
প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচাই মানুষের সত্যিকার জীবন।
প্রকৃতি আমাদের কাছে সবসময় কথা বলে, শুধু শোনার জন্য কান থাকতে হয়।
প্রকৃতি আমাদের সামনে সবচেয়ে সুন্দরতম দৃশ্যগুলি উন্মোচন করে।
প্রকৃতি প্রতিটি দিনেই আমাদের নতুন জীবনের শিক্ষা দেয়।
প্রকৃতির শক্তি অনন্য, আর তা কখনও মানুষকে হারিয়ে দেয় না।
প্রকৃতির ভাষা হৃদয়ের ভাষা।
প্রকৃতির মাঝে খুঁজে পাই জীবনের সবটুকু অর্থ।
প্রকৃতি সম্পর্কে নতুন সেরা উক্তি, Best new quotes on Nature in Bangla
প্রকৃতি হল জীবনের আদি উৎস, যেখানে প্রতিটি সুর নতুন স্বপ্ন জাগায়।
প্রকৃতির প্রতিটি স্পর্শে মেলে শান্তি, যা আমাদের অন্তরে নতুন আলো জ্বালে।
গাছের পাতার মর্মরে লুকিয়ে থাকে প্রকৃতির মুগ্ধতার কথা।
প্রকৃতির রঙে জীবনের প্রতিটি মুহূর্ত সোনালী হয়ে ওঠে।
সূর্যের আলো আর বৃষ্টির ফোঁটা—প্রকৃতির দুটি জাদুকরী দান।
পাহাড়ের চূড়া আর সমুদ্রের ঢেউয়ের মাঝে প্রকৃতির অপার মহিমা দেখতে পাই।
প্রকৃতির স্নিগ্ধতাই আমাদের অন্তরের সকল অশান্তি দূর করে।
প্রকৃতির ছোঁয়ায় জীবন নতুন করে বাঁচতে শেখায়।
প্রকৃতির প্রতিটি ধাপে লুকিয়ে থাকে অনুপ্রেরণা আর নতুন স্বপ্ন।
প্রকৃতি আমাদেরকে প্রতিদিনই শেখায় কিভাবে ক্ষুদ্র হতে হয় আর মহান হয়ে উঠতে হয়।
প্রকৃতির মাঝে লুকিয়ে আছে অজানা রহস্য, যা কেবল মনের চোখে দেখা যায়।
প্রকৃতির কোলেই মেলে সৃষ্টির প্রেরণা এবং বাঁচার নতুন পথ।
প্রকৃতির সুর আর ধ্বনি যেন আমাদের জীবনের এক অনন্ত গান।
প্রকৃতির প্রতিটি ঋতু জীবনের নতুন গল্প বলে যায়।
মেঘের ছায়া আর বাতাসের সুরে প্রকৃতি আমাদের সাথে কথা বলে।
প্রকৃতি কখনো থামে না, আর তার প্রবাহেই মেলে জীবনের চলার শিক্ষা।
সবুজে ভরা প্রকৃতি আমাদের হৃদয়কে স্নিগ্ধতায় ভরিয়ে দেয়।
প্রকৃতির সান্নিধ্যে আমরা সত্যিকারের আত্মশান্তি খুঁজে পাই।
প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেলে, নিজেকে নতুন করে খুঁজে পাই।
প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে প্রতিটি প্রশ্নের উত্তর, শুধু শুনতে জানতে হয়।
মানবজীবনে প্রকৃতির দান অপরিসীম । তাই আমাদেরও দায়িত্ব প্রকৃতিকে যত্ন করা, তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্যোগ নেওয়া। যে প্রকৃতি আমাদের ফলে, ফুলে, রঙে ,রসে ভরিয়ে তুলেছেন আমরা কি প্রতিদানে প্রকৃতিকে সজীব ও চিরনতুন করে রাখতে পারি না ?
প্রকৃতি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শরৎকাল ও তার প্রকৃতি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পরিশেষে, Conclusion
প্রকৃতি নিয়ে উক্তি সংক্রান্তআজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।
Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"