আকাশ মানেই বিশ্বভরা প্রাণ ; সীমার মাঝে অসীম। শত কাজের মাঝে ও যখন আকাশের দিকে নজর পড়ে তখন মন আনমনা হয়ে যায় । আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে তখন সেই দৃশ্য সত্যিই লাগে অনির্বচনীয়।উদারতা ,নিঃস্বার্থ ও সর্বত্যাগী হওয়ার শিক্ষা আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়েই বুঝি আমাদের পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে ।
আকাশের নিয়ে বাংলা উক্তি ও বাণী, Bengali Quotes on Sky
ধর্ম- বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক মানুষ এক আকাশের নিচেই বসবাস করি যেখানে নেই কোন ভেদাভেদ ;নেই কোন ছোট বড়। সেই আকাশকে নিয়েই নিম্নে উল্লিখিত হল কিছু মনকাড়া উক্তি:
*আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়আমার কথার ফুল গো আমার গানের মালা গোকুড়িয়ে তুমি নিওআমার সুরের ইন্দ্রধনুরচে আমার ক্ষনিক তনুজড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয়।
*আকাশ হল সৃষ্টির ই একটি অংশ যা সৃষ্টি করেছে প্রকৃতি মানুষকে সন্তোষ প্রদান করার জন্য ।
*আমরা সকলেই একই আকাশের নীচে বাস করি, শুধু আমাদের দিগন্ত আলাদা ।
*আকাশ হল প্রকৃতির আলোর উৎস যা সমস্ত কিছু পরিচালনা করে।
*মেঘহীন সরল নীল আকাশ একটি ফুল বিহীন বাগানের মতো।
*রাতের আকাশের চেয়ে কোনও দৃশ্যই অধিক উন্মাদনা সৃষ্টি করতে পারে না ।
*আমার সাথে দেখা কোরো যেখানে আকাশ সমুদ্রকে স্পর্শ করে; পৃথিবীর যেখানে শুরু হয় সেই স্থানে করো আমার জন্য অপেক্ষা ।
*আকাশ যেন একটি নিখুঁত খালি ক্যানভাস যেখানে মেঘবালিকারা করে আনাগোনা।
*একটি সুন্দর সূর্যাস্তের জন্য মেঘলা আকাশের প্রয়োজন।
*আপনার পায়ের দিকে তাকান;আপনি আকাশে দাঁড়িয়ে আছেন আর আমরা যখন আকাশের কথা চিন্তা করি, তখন আমরা ওপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করি কিন্তু আসল কথা এই যে আকাশ টি পৃথিবী থেকেই শুরু হয়।
*কেবলমাত্র হৃদয় থেকে চাইলেই আকাশকে স্পর্শ করা যায় ।
*আকাশের গৌরবময় ক্যানভাসে কাছে অপরিসীম আসা আর অনন্ত সম্ভাবনা।
“আকাশের ঘন মেঘের মতো ভারাক্রান্ত মন গুলি যদি আন্তরিকতা মাখানো একটুখানি শীতল জলের স্পর্শ পেত তবে সব বিষাদের উপশম হত।
*আমার এই আকাশে তুমি যে ধ্রুবতারাতুমি ছাড়া আমি হয়ে যাই দিশেহারা
*মেঘলা আকাশ ; মেঘলা মনআঁধারেতে ডুবে আছে সারাক্ষণতুমি এসে জ্বেলে দাও আকাশ প্রদীপদুজনে মিলে দেখব আবার সুখের স্বপন।
*তুমি যদি হও চাঁদআমি জোছনা ভরা রাত হয়েজীবন আকাশে সুখে থাকবফাগুনকে সাথী হতে ডাকব।
*আকাশে তো মেঘ আসবেই, ঝড়ের ভয়ে কেন দমে থাকবো?
আকাশের দিকে তাকালে অনুভব করা যায় যে পৃথিবীতে কেউ একা নয় । আকাশ, সমুদ্র সবই আমাদের বন্ধু যা আমাদের স্বপ্ন দেখতে শেখায় আর তা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে।
আকাশের রঙটি কে যদি নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায তাহলে দুঃখের সময় এই আকাশ ই হবে সর্বাধিক প্রিয় বন্ধু ও নিজের দুঃখের সঙ্গী অবার সেই আকাশ ই যখন রংধনুর আলো বিচ্ছুরণ করে তখন তা জীবনের অন্ধকারাচ্ছন্ন অধ্যায়কে মোছাতে ও সক্ষম হয় ।তাই আকাশ একাধারে মানুষের দুঃখের সঙ্গী এবং সুখের সাথী।
আকাশ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি চোখের সৌন্দর্য নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পরিশেষে, Conclusion
আকাশ নিয়ে উক্তি সংক্রান্তআজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।