সাফল্যের উক্তি, ক্যাপশন, কবিতা, বাণী, ~ 375+Best Bengali Success Quotes | Bangla Positive Lines


মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা হলো পাহাড়ে চরাই উৎরাই এর মতো, এই দুটি সবসময় এ থাকবে জীবনে. এই উঁচু নিচু যাত্রা এর মধ্যে দিয়ে এ আমাদের সকলকেই যেতে হয় জীবনে. আজ আমরা এই যাত্রাটি তে আপনাকে প্রেরণা দেওয়ার মতো কিছু উক্তি নিয়ে চলে এসেছি. এখানে আমরা শেয়ার করছি সাফল্যের উক্তি, ইনস্পিরেশনাল বাণী, Bangla success status ও Bengali positive captions.

Contents

সফলতা নিয়ে উক্তি | Bengali Quotes on Success

  • হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি।
  • তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!
  • তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোন অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো।
  • ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
  • পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো- তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।
  • পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!
  • বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন- জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যাবে অতলে?
  • ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা- কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই!
  • তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।
  • যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?
  • পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়- ভালবাসা, দয়া, আন্তরিকতা।
  • তুমি যখন সবাইকে ভালবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে- জীবনের প্রান্তিলগ্নে গিয়ে দেখবে মানুষের ভালবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো! বিশ্বাস করো এরচেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না!
  • আমরা অনেকসময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কী অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার!
  • এই ঝলমলে রোদ যতদিন হাসবে, এই পাখির কলকাকলি, এই গাছের পাতায় হাওয়ার দোলায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনবো, ভোরের খোলা হাওয়ায় বুকভরে শ্বাস নিতে পারবো- কি করে আমি জীবনকে ভালবেসে না থাকতে পারি?
  • জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি- এবং সেটি নিয়ে আমি গর্বিত! প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে।
  • তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।
  • লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়- তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ- এটাই তো সত্যিকারের বিজয়!
  • অভিজ্ঞতা- এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না।
  • অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়।
  • সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
  • জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়!
tomar sopno er majhe
tomar-jibon-ekanto-tomar
prithivi-aainar-moto
sopno-nie-bani-bongquotes
jibonke abishkar korar bani

সাফল্যের বাণী, উক্তি সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শেখ হাসিনার বিখ্যাত উক্তি সম্পর্কিত আপনাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ইতিবাচক বাণী | Bangla Positive Lines

  • জীবন মানে নিরন্তর ছুটে চলা.. পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া.. সংগ্রাম এবং সাফল্য – এই তো জীবন!
  • জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয়না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো!
  • প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
  • প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।
  • কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।
  • দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।
  • স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।
  • কোন গরীব ব্যক্তির প্রতি আপনার এক টুকরো মধুর হাসি, আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে।
  • শিক্ষা লাভ করেও যে তার অপপ্রয়োগ করলো,সে যেন সুখের সামগ্রি জমা করে তা অগ্নিদাহ করলো।
  • মন্দ চরিত্রের অধিকারী শীঘ্রই এমন হয়ে যায় যে,সে তার শয়তানী আর অনুভব করতে পারে না।যেমন নাকি মৃত ব্যক্তির দেহে আঘাত কোন ব্যাথা সৃষ্টি করতে পারে না।
  • দুটি বিষয় মানুষকে সুখী জীবন পরিচালনা করতে সাহায্য করে।১] রাগে আত্মসংযম২] আশা পূরণে আত্মসংযম
  • জীবনের অন্ধকার সময়গুলো চিন্তায় আসার আগেই আলোকজ্জল সময়গুলো নিয়ে ভাবুন। সুখী হতে পারবেন।
  • কোন বোকা যখন কথা বলে তখন তুমি তার উত্তর দিওনা।তার কথার উত্তর দেওয়ার চাইতে চুপ থাকা উত্তম।
  • দুই ব্যক্তি চরম কষ্ট ও পরিশ্রম করে অথচ তাতে নিজে উপকৃত হয় না।প্রথম হলো সেই ব্যক্তি যে ধন-সম্পত্তি সংগ্রহ করে অথচ (কার্পণ্য করে) নিজে খায় না।আর দ্বিতীয় হলো সেই ব্যক্তি যে ইলম শিক্ষা করে তার আলোকে নিজের জীবনের অন্ধকার দূরীভূত করতে পারে না।
venge na porar quotes
haal na charar bani
songjom nie ukti

সাফল্যের বাণী, উক্তি সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভীষ্মের উপদেশমূলক বাণী সম্পর্কিত আপনাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

Jiboner golpo nie status

প্রেরণাদায়ক বাংলা উক্তি সমূহ | Inspirational Status on Success in Bengali

  • বারবার প্রশ্ন করা অজ্ঞতার আলামত নয়, বরং অজ্ঞতার আলামত হচ্ছে না জানা সত্ত্বেও প্রশ্ন না করা।
  • দুঃখ-কষ্ট যতই কঠিন ও সুদূরপ্রসারী হোক না কেন তা কখনো চিরস্থায়ী হয় না। বরং কারও পরিস্থিতি যতই জটিল-কঠিন হয় ততই সে স্বাচ্ছন্দ্য, স্বস্তি ও আরাম আয়েশের নিকটবর্তী হতে থাকে। তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে। প্রতিটি অন্ধকার রাত্রির শেষ কি আলোকিত সকাল নয়?
  • যে অন্যের দোষ তোমাকে বলে, সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে।
  • তুমি এমন কোন সম্মানিত ও সফল ব্যক্তি পাবেনা যে নাকি হিংসার ছোবল থেকে বাঁচতে পেরেছে।
  • যা অতীত হয়ে গেছে তা চিরদিনের জন্য চলে গেছে আর যা আশা করা হয় তাতো অজানা-অজ্ঞাত। আর তোমার যা আছে তা হলো বর্তমান মুহূর্তটি।
  • প্রতিশোধ গ্রহণে ইচ্ছুক সর্বদাই তার প্রতিপক্ষ থেকে বেশি দুঃখ-কষ্ট ভোগ করবে। কারণ সে শান্তি ও সৌম্যতা উভয়ই হারিয়েছে।
  • মরিচা যেমন লোহাকে বিনষ্ট করে দেয়, তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয়।
  • ভুল পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করলে সমাধানের পথ কখনো খুঁজে পাবেন না, বরং তাতে আপনার কষ্টই বাড়বে।
  • মানুষের ভেতরের মন্দ অভ্যাস সম্পর্কে বলার আগে তার ভাল গুণটিকে স্মরণ করুন।
  • বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়।
  • মানুষ কি ভালবাসে, নিছক তা জানায় কোন সফলতা নেই। সফলতা সেই শিক্ষা ও অভিজ্ঞতায়, যার মাধ্যমে মানুষের ভালবাসা লাভ করা যায়।
  • দুটি চরম অবস্থার মধ্যে কখনোই সুখ পাওয়া যায়না। আর তা হলো, ১) বাড়াবাড়ি ২) অবহেলা
sotota nie bani

সাফল্যের বাণী, উক্তি সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জীবনানন্দ দাশের উক্তি ও বিখ্যাত পংক্তি সম্পর্কিত আপনাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

Positive Thoughts in Bengali | মোটিভেশনাল স্টেটাস

  • অজ্ঞতাই মানুষের অন্যতম প্রধান শত্রু।
  • হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দু’য়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে।
  • মানুষ স্বীয় পরিবার-পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদাকাহ হয়ে যায়।
  • জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হল ক্বলব (অন্তর)।
  • কিয়ামাতের কিছু ‘আলামত হল : ‘ইল্‌ম হ্রাস পাবে, অজ্ঞতা প্রসারতা লাভ করবে, মদপানের মাত্রা বৃদ্ধি পাবে এবং যেনা ব্যভিচার বিস্তার লাভ করবে।
  • তোমরা সহজ পন্থা অবলম্বন কর, কঠিন পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না।
  • দেহ পরিতৃপ্ত হয় পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণের মাধ্যমে আর আত্মা পরিতৃপ্ত হয় অসহায় ক্ষুধার্তকে পরিপূর্ণভাবে খাওয়ানোর মাধ্যমে।
  • তোমার যা কিছু প্রয়োজন তা একমাত্র মহান রব আল্লাহর কাছেই চাও। জেনে রেখো, সবচেয়ে বড় দাতা আল্লাহই। আল্লাহর চেয়ে বড় কোন দাতা নেই। যারা মহান রব আল্লাহর কাছে চেয়ে অভ্যস্ত, তাদের কখনো অপরের কাছে চাইতে হয়না।
  • শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা সম্ভব নয়।
  • ধৈর্য অবলম্বনে কার্যসিদ্ধি হয়। ধৈর্যহীন ব্যক্তি পরিণামে অনুতপ্ত হয়। যেমন, দ্রুতগামী ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে কিন্তু উট ধীরে ধীরে অগ্রসর হয়।
  • খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে আর ভালো লোকেরা খারাপ কাজকেই পরিত্যাগ করে।
  • প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।
  • ৭টি উপদেশ, বাণী ও উক্তিঅর্ধ সত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর।জ্ঞানই শক্তি। সুশিক্ষায় মেলে মুক্তি।একতাই শক্তি, একতাই বল।বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।যার যা কাজ তা তারই সাজে।ব্যর্থতা হচ্ছে সফলতার স্তম্ভস্বরূপ।কথায় না বড় হয়ে কাজে বড় হও।
  • সকল সমস্যার সমাধানকারী একমাত্র মহান রব আল্লাহই। তাই তোমার সমস্যার কথা সবার আগে মহান রব আল্লাহকে জানাও। আর নিজের সমস্যার কথা একান্ত আপনজন, জ্ঞানীজন-গুণীজন, ভালোজন ব্যতীত অন্য কারো কাছে কখনো প্রকাশ করতে যেওনা। কারণ অজ্ঞদের কাছে নিজের সমস্যার কথা বলা মানে তা শুধু লোক জানাজানিই হওয়া, সমাধান আর হওয়া নয়।
  • যখন তুমি ইতিবাচক হবে, তখন বেশিরভাগ মানুষ এর আচরণও তোমার প্রতি ইতিবাচক হবে। আর যখন তুমি নেতিবাচক হবে, তখন বেশিরভাগ মানুষ এর আচরণও তোমার প্রতি নেতিবাচক হবে। তাই তোমার মন, ব্যবহার ও আচরণকে ইতিবাচক করো, নেতিবাচক নয়।
  • যখন মানুষ হতাশা, ব্যর্থতা আর বিপদের মাঝে পড়ে কূলহীন হয়ে পড়ে, যখন মানুষ একূল হারিয়ে ফেলে, এবং যখন মানুষ ওকূলও হারিয়ে ফেলে, তখনও মানুষের জন্য আরও একটি পথ খোলা থাকে, আর তা হচ্ছে মহান রব আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা।
  • তুমি নিজেই কখনো কখনো তোমার অনেক বড় বন্ধু হতে পারো, আবার তুমি নিজেই কখনো কখনো তোমার অনেক বড় শত্রুও হতে পারো। যখন তুমি তোমার আত্মাকে মহান রব আল্লাহর পথে পরিচালিত করবে, তখন তুমি নিজেই তোমার অনেক বড় বন্ধু হয়ে গেলে। আর যখন তুমি তোমার আত্মাকে মন্দ পথে, শয়তানের পথে, লজ্জাহীনতার পথে পরিচালিত করবে, তখন তুমি নিজেই তোমার অনেক বড় শত্রু হয়ে গেলে।
  • তুমি অতি চালাকও হতে যেওনা। আবার বোকাও হতে যেওনা। বরং সঠিকভাবে মহান রব আল্লাহর আদেশ নিষেধ মান্যকারী বান্দা হয়ে যাও। কারণ যারা মহান রব আল্লাহর আদেশ এবং নিষেধ সঠিকভাবে মেনে চলে, তারাই প্রকৃত বুদ্ধিমান।
proshno nie ukti
gyan er upodesh

সাফল্যের বাণী, উক্তি সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী সম্পর্কিত আপনাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পরিশেষে, Conclusion

সাফল্যের উক্তি ও বাণী সম্পর্কিত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts