অভাগা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions and quotes on unlucky person in Bengali


অভাগা বলতে আমরা ভাগ্যহীন, হতভাগ্য ব্যক্তিকে বুঝি। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” অভাগা “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

অভাগা নিয়ে উক্তি

অভাগা নিয়ে ক্যাপশন, Obhaga nie caption

  • অভাগার কপাল নিয়ে জন্মেছি হয়তো, তাই যখন যা চেয়েছি তা পাওয়া থেকে বঞ্চিতই হয়েছি।
  • যার ভাগ্য মন্দ সে অভাগা, সে যেকোনো ক্ষেত্রে ভালো কিছুর আশা করলে, সেটা খারাপ হবেই।
  • আমি অভাগা, তাই আমি কখনো সংসার করবো না, নিজের দুর্ভাগ্যে জেনে বুঝে কি করে অন্য একজনকেও জড়িয়ে দেই নি ?
  • আমার অভাগা কপাল নিয়ে আর আফসোস করি না আমি, যতটা সম্ভব উচিত কাজগুলো করার চেষ্টা করে যাই, যা হবার তো হবেই, মনে কিছু নিয়ে আর কোনো আশা নেই।
  • ঘাম অতিরিক্ত মোছার ফলে, হয়তো সৌভাগ্যও মুছে গেছে কপাল থেকে, তাইতো অভাগার মত ঘুরে বেড়ায় আজকাল।
  • অভাগারা নাকি করুণার যোগ্য, কিন্তু অনেকের ভাগ্য এতই খারাপ যে কারও করুণাও জোটে না তাদের কপালে।
অভাগা নিয়ে ক্যাপশন

অভাগা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অসহায়ত্ব নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অভাগা নিয়ে স্টেটাস, Best Bengali status on unlucky person

  • অভাগা মানুষদের অনেক কিছুই পাওয়ার কপাল থাকে না। তাই হয়তো আমি তোমায় পেলাম না।
  • আমি অভাগা হতে পারি, কিন্তু কখনো কারো উন্নতি দেখে হিংসে করিনি।
  • আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছি, যারা অভাগা তাদের মনটা অনেক সরল হয়।
  • ভাবতে বসে মনে মনে অনেক সাধ করে নিতে থাকি, চমক ভাঙলে মনে হয় আমার যে অভাগার কপাল, যা চাই তা তো কখনো পাই না।
  • কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই। এতে বরং কপাল ফেটে যাবে, কিন্তু ভাগ্য খুলবে না।
  • আমি অভাগী, তাই সৌভাগ্য লাভের জন্য প্রার্থনা করতে রোজ মন্দিরে যাই আর মায়ের পায়ে লাল জবা নিবেদন করি, কিন্তু এতেই কি হয়ে যাবে! না, নিজের সাধ্যমত কাজ করে যেতে হবে যাতে এক না একদিন সৌভাগ্যের মুখ দেখতে পারি।
অভাগা নিয়ে স্টেটাস

অভাগা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কষ্টের হোয়াটস্যাপ স্ট্যাটাস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অভাগা নিয়ে বাণী, Meaningful  sayings about unlucky person in Bangla 

  • মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না যে আমার কর্ম খারাপ না কি আমি সত্যিই অভাগা।
  • কোনো কাজ করতে গিয়ে তা মনের মত না হলে আমরা প্রথমেই নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি, কারণ দিদা ঠাকুমার থেকে ছোটবেলা থেকেই শুনে এসেছি যে সবকিছুর মূলে ভাগ্য থাকে, ভাগ্যে নাকি সবকিছু আগে থেকেই নির্ধারণ করা থাকে।
  • কথায় আছে ‘অভাগা যায় বঙ্গে, কপাল যায় সঙ্গে।’ আমারও বোধ হয় এমনই দশা।
  • হাড়ে হাড়ে টের পাচ্ছি, অভাগা হওয়ার কি জ্বালা!!!সেই কবে থেকে প্রাণ ভেজানোর আশায় তৃষ্ণার্ত চাতকের মত বসে আছি, কিন্তু পোড়া কপাল! ছিটেফোঁটা বৃষ্টিতে কি আর মন ভরে?যে দু-এক ফোঁটা জোটে, তাতে পিপাসা আরও বাড়ে।
  • আমাদের উচিত নিজেদের কাজ সঠিকমতো করে যাওয়া। আমাদের জীবনে চলার পথে কোন পরাজয় বা ব্যর্থতা পেলে নিজেকে অভাগা মনে করে ভাগ্যের দোষ দিলেই চলবে না, বরং নিজের উপর আত্মবিশ্বাস রেখে সফল হওয়া অবধি বারংবার চেষ্টা করে যেতে হবে।
  • অভাগার জীবনে যখন সৌভাগ্য আসে তখন তা ধরে রাখার মত ক্ষমতায় থাকেনা অনেকে।
  • অভাগা ব্যক্তিটি যখন অপেক্ষায় ছিল ভাগ্যের দেখা পাওয়ার তখনকার সময় চলে গেছে অভাগার মত দিন কাটিয়ে, এখন এই হতাশ মন সৌভাগ্য দেখলেও হয়তো সহজে বিশ্বাস করতে পারবে না।
  • আমি অভাগা, খুঁজে ফিরি ভাগ্যের চাকা, একটু ঘুরিয়ে দিয়ে দেখবো যদি পাই সৌভাগ্যের দেখা।
  • আমি যেখানেই যাই না কেনো আমার অভাগার কপাল আমার সাথে সাথে সেখানে যায়।
  • আমরা কখনো কোন কাজে অন্যদের থেকে পিছিয়ে গেলে নিজের ভাগ্যকে নিয়ে মন খারাপ করি, নিজেদের বলে অভাগা মনে করতে থাকি, তিনি এটা ভাবতে চাই না যে আমাদের পিছিয়ে যাওয়ার কারণ হয়তো এই যে, আমরা সঠিক কাজটি সঠিক সময়ে সঠিক ভাবে করতে পারি নি।
অভাগা নিয়ে বাণী

অভাগা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি একাকিত্ব নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অভাগা নিয়ে কবিতা, Bengali poens on unlucky person

  • পৃথিবীর সবথেকে অভাগা তো সেই মানুষটা, যে তার দুঃখ কষ্ট কখনোই তার নিজের মানুষগুলোর কাছেও বলতে পারে না।
  • নিজেকে অভাগা ভেবে আমরা অকারণেই মনমরা হয়ে থাকি, এর চেয়ে আমাদের নেওয়া পদক্ষেপে কি কি ভুল ছিল তা নিয়ে ভাবা উচিত।
  • সময় বহমান, প্রতিটা সেকেন্ড মিনিটে পরিণত হয়ে বয়ে চলেছে, আপনাকে সময়ের সাথে তাল মিলাতে এগিয়ে যেতে হবে, আর সর্বদাই বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখুন, সফলতা একদিন আসবেই; কখনও নিজেকে অভাগা ভেবে বসে থাকবেন না।
  • এখুনি উঠে দাঁড়ান, এগিয়ে যেতে থাকুন জীবনের পথে, অদম্য চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই, কিন্তু নিজেকে অভাগা ভেবে ঘরের কোণে বসে থাকলে সফলতা কখনোই আসবে না।
  • অভাগা কপাল আমার করিনা কিছুই আশা, দুঃখের কথা বলার আজ হারিয়ে ফেলেছি ভাষা। আজো তাই গুমরে যন কাঁদে অন্ধকার ঘরে, কেনো তুমি বুঝলে না কতোটা ভালোবাসি তোমারে।
  • অভাগা কপাল তবুও এতো কেন আশা, চাতকের মত মন চায় ভালবাসা।
অভাগা নিয়ে কবিতা

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “অভাগা” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts