যোগ্যতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Capability in Bengali


আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” যোগ্যতা “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

যোগ্যতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা

যোগ্যতা নিয়ে সেরা উক্তি, Best Bengali quotes about Capability 

  • সত্যিকারের যোগ্যতা নদীর মতো, কারণ নদী যত বেশি গভীর হয় তত কম শব্দ করে ।
  • কখনও কাউকে তার যোগ্যতার সমান কিছু দিয়ে পুরস্কৃত করো না, বরং সেই যোগ্য ব্যক্তিকে সর্বদা এটা বোঝাতে হবে যে পুরষ্কারটির মান তার যোগ্যতার চাইতে ঊর্ধ্ব ছিল ।
  • যেখানে আমরা যোগ্যতা নিয়ে প্রতিযোগিতা করতে পারি, সেখান থেকে আমরা খুব ভালো অভিজ্ঞতা আশা করতে পারি ।
  • যোগ্যতার উচিত বিবেচনা একজন যোগ্য ব্যক্তির দ্বারা সম্ভব, অযোগ্যের হাতে পড়লে যোগ্যতার নির্মমভাবে মৃত্যু হয়ে যেতে পারে।
  • নিজের যোগ্যতা কি, তা বুঝতে শেখো, তাহলেই দেখবে তোমার সব সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে।
  • সবাইকে সব অভিমান আর কষ্টের কথাগুলো বলা যায় না, কিছু কথা নিজের মধ্যেই সীমিত রাখতে হয়, কারণ সবার মধ্যে হয়তো তোমার সেই অভিমানগুলোকে বোঝার মতো যোগ্যতা থাকে না ।
যোগ্যতা নিয়ে সেরা উক্তি

পরীক্ষা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on examination in Bengali 

যোগ্যতা নিয়ে ক্যাপশন, Jogyota niye Caption

  • কারও যোগ্যতা যাচাই করার জন্যেও সঠিক যোগ্যতা প্রয়োজন ।
  • তুমি কোন কাজের জন্য কতটুকু যোগ্য, সেটা তোমার কাজের মাধ্যমেই প্রমাণ হবে।
  • যোগ্যতা রাতারাতি কারো মধ্যে এসে যায় না, এটা হলো এমন একটা বিষয় যা নিজের মধ্যে তৈরি করে নিতে হয়।
  • যোগ্যতা একজন ব্যক্তির মধ্যে সব কাজ সঠিকভাবে করার মতো শক্তি জোগায়।
  • একাডেমিক যোগ্যতা গুরুত্বপূর্ণ এবং আর্থিক শিক্ষাও তাই। তারা উভয়ই গুরুত্বপূর্ণ।
  • শুধুমাত্র একজন যোগ্য ব্যক্তি যেকোনো সমস্যাকে একটি সুযোগে পরিণত করতে পারে।
  • তুমি কখনোই কৃতজ্ঞতা এবং যোগ্যতা ছাড়া একজন আদর্শ নেতা হতে পারবে না।
  • মহৎ কর্ম করার ক্ষেত্রে যে যোগ্যতা সবচেয়ে বেশি থাকতে হয় তা হলো একটা মহান হৃদয়ের অধিকারী হওয়া।
যোগ্যতা নিয়ে ক্যাপশন

পিছুটান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on push back in Bengali

যোগ্যতা নিয়ে স্টেটাস, Best Capability status in Bangla

  • ভাল শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। মানুষকে যেভাবে শেখানো হয় সেদিকে আমাদের নজর দেওয়া দরকার। এটি কেবল চাকরি পাওয়ার যোগ্যতার বিষয়ে নয়। এটি শিক্ষিত হওয়ার কথা।
  • জীবনের বহুক্ষেত্রে আমার যোগ্যতা ছিল, তবুও আমাকে নির্বাচিত করা হয়নি।
  • যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র চরিত্র ও ব্যবহারের কারণেই আপনার স্থান সবার নিচে হতে পারে।
  • ইতিবাচক মনোভাব আপনাকে ইতিবাচক অভিজ্ঞতার জন্য যোগ্য করে তোলে।
  • অনুপ্রেরণা দেয়ার চাইতে বড় কোনো যোগ্যতা নেই।
  • প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকা মানেই জীবনে এগিয়ে চলার জন্য যোগ্য হয়ে ওঠা নয়, জীবনে চলার পথে আরো অনেক কিছুর প্রয়োজন আছে।
  • অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে।
  • কাউকে ধোকা দিতে পারলে ভেবোনা সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলেনা।
  • মর্যাদা কেউ কাউকে এমনি দেয় না, সেটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয়।
  • কথা দেওয়ার যোগ্যতা সবার থাকে। কিন্তু কথা রাখতে পারার মতো যোগ্যতা সবার থাকে না ।
যোগ্যতা নিয়ে স্টেটাস

ডিপ্রেশন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন কবিতা, Best quotes on depression in Bengali

যোগ্যতা নিয়ে কবিতা, Wonderful poems about Capability 

  • “কীভাবে হাঁটতে হয় তা খুব কম লোকই জানে ৷ যোগ্যতা হলো ধৈর্য, সাদামাটা পোশাক, পুরানো জুতা, প্রকৃতির প্রতি নজর, হাসি-খুশি, বিশাল কৌতূহল, নীরবতা এর থেকে বেশি কিছু নয়।”
  • যোগ্যতা এমন একটি জিনিস যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না।
  • যোগ্যতা তৈরি হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার মতো।
  • যে ব্যক্তি অন্যের যোগ্যতা যাচাই করে থাকে তার মধ্যে যোগ্যতা আছে কি না তা দেখে নেওয়া আবশ্যক।
  • যোগ্যতা এবং হিংসা হলো পরস্পরের চির প্রতিদ্বন্দ্বী।
  • যোগ্যতা মুখ দেখে প্রমাণ হয় না, তা বরং কাজে প্রমাণিত হয়।
  • আমার দৃষ্টিতে সাফল্যের প্রথম যোগ্যতা একটি শক্তিশালী কাজের নৈতিকতা।
  • যোগ্যতা এমন একটি বিশেষ বৈশিষ্ট্য যা আমাদের সবার মাঝে থাকা উচিৎ ।
  • যোগ্যতা নামক অহমিকা প্রশ্ন তুলছে বহমিকা, জর্জরিত জীবন শিখা, কোথায় গেল দূরকে দেখা। অতীত ছিল ভবিষ্যৎ আসবে, মাঝে চলছে বর্তমান তবে, ভাবনারা তাই মেরামত হয়, সময় গল্পে ভর করে।
  • ভাবতে পারো আমায় অযোগ্য, হ্যাঁ, ভাবতেই পারো তুমি! কোন্ মাপকাঠি ব্যবহার করেছো তা বলতে পারোতো সঠিক? যোগ্যতার তুলাদন্ডে উঠে বসবো, নিশ্চয়ই বসবো আমি; যথেষ্ট, যথেষ্ট আত্মিবিশ্বাসী আমি। পরিমাপের দায়িত্বটা না হয় ছেড়ে দাও জনগণের ওপর; ওরাই বাজাক সত্যের ঘন্টা, মায়ের গর্ভ থেকেই কেও যোগ্য হয়ে আসে না। অর্জন করতে হয় তা দিনে দিনে। যার গলে আজ অযোগ্যের হার দেখছো তোমার দৃষ্টিভঙ্গী দিয়ে, হয়তো আগামী অপেক্ষা করছে তার মস্তকে যোগ্যতার মণি দেখার জন্য।
যোগ্যতা নিয়ে কবিতা

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “যোগ্যতা” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts