আমাদের আজকের এই পোস্টটিতে আমরা পূর্ণিমার চাঁদ নিয়ে লেখা কিছু উক্তি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
পূর্ণিমা চাঁদ নিয়ে উক্তি, Purnima chand sera ukti
পূর্ণিমার আলোয় প্রকৃতি যেন একটি স্বর্গীয় রূপ নেয়। এই জ্যোৎস্নার আলো শুধুমাত্র আকাশে নয়, মনের গভীর অন্ধকারেও আলোকিত করে, স্মৃতির ক্যানভাসে স্বপ্নের রঙ ছড়িয়ে দেয়।
পূর্ণিমার রাত মানে সৌন্দর্যের এক মহোৎসব। এই চাঁদের আলোয় প্রকৃতি যেন নিজের সমস্ত রূপ ও মাধুর্য উজাড় করে দেয়।
পূর্ণিমার চাঁদ হলো প্রকৃতির মায়াবী শিল্পকর্ম। আকাশের গহীনে ঝুলে থাকা এই আলোকিত বলয় যেন এক চিরন্তন কবিতা, যা হৃদয়ে দোলা দেয়।
পূর্ণিমার আলো হৃদয়ের গভীর অনুভূতিগুলোকে স্পর্শ করে।এই আলো যেন ভালোবাসার স্নিগ্ধ বার্তা নিয়ে আসে, যা জীবনকে আরও অর্থবহ করে তোলে।
পূর্ণিমার রাত প্রকৃতির এক জাদুময় আবেশ। চাঁদের এই মিষ্টি আলো যেন আত্মাকে শীতলতা দিয়ে ভরিয়ে তোলে।
পূর্ণিমার জ্যোৎস্না এক নিরব আশীর্বাদ। প্রকৃতির এই আলো যেন আকাশের ভাষায় শান্তি ও সৌন্দর্যের গল্প শোনায়।
পূর্ণিমার রাতের প্রতিটি মুহূর্ত হলো এক শাশ্বত কবিতা। প্রেম, শান্তি আর স্বপ্নের মায়ায় মোড়া এই রাত যেন একটি জীবন্ত রূপকথা।
পূর্ণিমার চাঁদ এক নিরব সাক্ষী, যে প্রতিটি হৃদয়ের কাহিনি জানে। চাঁদের আলো আমাদের প্রতিদিনের গল্প শুনে, নীরবে আমাদের পাশে দাঁড়ায়।
পূর্ণিমার রাত হলো আত্মার প্রশান্তির সময়। এই রাতের জ্যোৎস্না যেন মনে এনে দেয় গভীর আরাম ও সান্ত্বনা।
পূর্ণিমার আলোয় হারিয়ে যায় জীবনের ছোট ছোট ক্লান্তি।
চাঁদের কোমল আলো আমাদের মনে এনে দেয় নতুন আশা ও অনুপ্রেরণা।
পূর্ণিমার রাত হলো স্বপ্ন ও কল্পনার মিশেল।এই আলোয় প্রকৃতি যেন আমাদের জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়।
পূর্ণিমার জ্যোৎস্নায় পৃথিবী যেন প্রেমে মগ্ন। চাঁদের এই মায়াবী আলো যেন ভালোবাসার এক নীরব উৎসব।
পূর্ণিমার রাত হলো সময়ের এক থেমে থাকা অধ্যায়। এই রাতে সময় যেন থেমে যায় এবং শুধুমাত্র অনুভূতিগুলো কথা বলে।
পূর্ণিমার চাঁদ হৃদয়ের গভীর অনুভূতিগুলোর প্রতিচ্ছবি। এই চাঁদ যেন আমাদের মনের গোপন অনুভূতিগুলোকে আরও উজ্জ্বল করে।
পূর্ণিমার আলো জীবনকে নতুন দৃষ্টিকোণ দেয়। এই রাত আমাদের শেখায় অন্ধকারের পরেই আলোর আবির্ভাব ঘটে।
পূর্ণিমার রাত প্রকৃতির এক অলৌকিক সুর। চাঁদের আলোয় প্রকৃতি যেন এক মিষ্টি সঙ্গীতের ছন্দে নাচে।
পূর্ণিমার জ্যোৎস্না আত্মার সঙ্গে প্রকৃতির বন্ধন সৃষ্টি করে। এই আলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির একটি অংশ।
পূর্ণিমার চাঁদ হলো আকাশের এক জ্যোতিষ্ক রত্ন। প্রকৃতির এই অমূল্য উপহার আমাদের মনকে স্নিগ্ধ করে।
পূর্ণিমার রাত প্রেমের নিরব স্বাক্ষর। এই রাতে চাঁদ যেন ভালোবাসার এক অদৃশ্য চিঠি পাঠায়।
পূর্ণিমার আলো আত্মার অন্ধকার কেটে আলোকিত করে। এই রাত আমাদের হৃদয়কে আশার আলোয় পূর্ণ করে তোলে।
পূর্ণিমার চাঁদ প্রকৃতির এক আবেগঘন সৃষ্টি। আকাশের মাঝে এই মায়াবী আলোকবলয় যেন প্রতিটি হৃদয়ে ভালোবাসার সুর তোলে।
পূর্ণিমার রাত হলো জ্যোৎস্নার আভায় ভেজা কবিতার পাতা। চাঁদের আলোয় প্রতিটি রাত এক অনন্য গল্প হয়ে ধরা দেয়।
পূর্ণিমার চাঁদ নিয়ে স্টেটাস, Best Bengali full moon status
এত সুন্দর পূর্ণিমায় জ্যোৎস্নার এত আলো থাকা সত্ত্বেও চাঁদের গায়ে কলঙ্ক আছে, অথচ পৃথিবীর কিছু মানুষ নিজেকে একদম নিখুঁত ভাবে।
নিশাচর পাখির মত কিছু মানুষও সারা রাত জেগে পূর্ণিমা উপভোগ করে, আর কাব্যিক ভাবনা নিয়ে নিঃসঙ্গ রাত কাটায় এবং জোৎস্নার আলোর সাথে বন্ধুত্ব করে।
পূর্ণিমার আলো আমাদের যেসব স্বপ্ন দেখায় তা বাস্তবে হয়তো অর্জন করা খুব কঠিন।
পূর্ণিমা রাতে চাঁদ যেভাবে নিজের জ্যোৎস্না দিয়ে পুরো রাতকে জাগিয়ে রাখে, আমিও ঠিক সেভাবেই তোমার চোখ ধাঁধিয়ে রাখবো।
কে জানে, হয়তো পূর্ণিমার চাঁদও একদিন তার ফুটফুটে জ্যোৎস্না আলো হারাবে, আর আমিও সেদিন তোমার স্মৃতি থেকে ম্লান হয়ে যাবো।
তুমি নিজের জীবনে পূর্ণিমার মতো উজ্জ্বল হয়ে ওঠো, আর আমি আঁধারে বিলীন হয়ে তোমার ছায়া হয়ে যাবো।
পূর্ণিমার চাঁদকে ভালোবাসে কাছে টেনে নাও, দেখবে সে নিজের দ্যুতি তে তোমায় আলোকিত করে দেবে।
পূর্ণিমার চাঁদের উজ্জ্বল আলো যেভাবে আকাশ ছাপিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে আমিও ঠিক সেভাবেই তোমার দিকে ছুটে যাব।
পূর্ণিমার অবাধ্য আগমনে রাতে সমস্ত ঘুমন্ত প্রকৃতি জেগে ওঠে। আর শুধু কিছু আনরোমান্টিক মানুষই দরজা জানালা লাগিয়ে ঘুমিয়ে থাকে।
পূর্ণিমার চাঁদের আলোয় যখন ঝকমক করবে এই পৃথিবী, তুমি তখন আমার পানে এসো নীল রঙা শাড়ি আর কাঁচের চুড়ি পরে।
আমি পূর্ণিমা চাঁদ হলে, সারারাত জেগে জেগে শুধু যে আলো ছড়াতাম আর তোমাকেই ভালোবাসতাম। একবার দিলে তুমি হাত বাড়িয়ে, তোমার ভেতরে আমি যাবো হারিয়ে।
পূর্ণিমার চাঁদ নিয়ে কবিতা, Wonderful Bengali poems on full moon
পূর্ণিমা চাঁদ আর তারার মেলা আকাশেশুধু তুমি নেই এই সময় আমারি পাশে।তুমি ছাড়া এই জীবন ধূ ধূ মরুভূমিতুমি পাশে থাকলে শুধু মৌসুমীএখন অনেক রাত দুটি চোখে ঘুম নেইতোমাকে ভাবছি বসে বসে।
পূর্ণিমা চাঁদ নয়ফাগুনের ফুল নয়রংধনুর রং নয়রূপকথার রূপ কুমারী তুমিএসেছো এই জগতেআমি চাই যে তোমারি হতে।
আজ পূর্ণিমা! আজ বিচ্ছেদের উত্তম রাত! অথবা আজ কেবলই ভালবাসা হতে পারতো! আজ হত তোমার আমার রাত! আজ হতে পারতো আমাদের রাত। উষ্ণ রাত হত উষ্ণতর! নিস্তব্ধ রাতে বুনতাম ডাহুকের সুর! জ্যোৎস্নায় ভিজে জোনাকি গুনতাম! গৃহপালিত ফুল গুলোকে বুনো গন্ধে সাজাতাম! প্রজাপতি গুলোও মাতাল হত, তোমার আমার প্রেমের আবেশে!
ভালবাসা হয়না পূর্ণিমায়! সমস্ত পৃথিবী যখন প্রেম নিয়ে কাব্য লেখে পূর্ণিমায়, আমি তখন অভিশপ্ত জ্যোৎস্নার মত প্রেম হারাই! বিষাদে আক্রান্ত হয় আমার ভালবাসা! লিখে ফেলি আমি তখন জ্যোৎস্নার জন্মগাঁথা!
পূর্ণিমা বহুদূর এখনো অনেক রাত জাগা বাকি আছে তার ওদিকে আকাশ পথে মেঘের অভিমান প্রবাসী চাঁদই তার সেই হতাশা নিয়ে একা জাগে রে।
স্বপ্নের দিন কাটে বসন্ত উচ্ছ্বাসেমরা কটাল তটিনী জোয়ারে ভাসে।আঁধার ঘুচিয়ে দিলে জীবনের আস্বাদভরা নদীর বাঁকে তুমি পূর্ণিমার চাঁদ।
শুনেছিলাম আজ ভরা পূর্ণিমা,আর ভেবেছিলাম প্রতিটি মুহূর্ত আচ্ছাদন করব!ক্যাফেটেরিয়ার সামনে বসে সস্তায় ক্রয় করাতামাকের ধূয়া উড়িয়ে পূর্ণিমার জোৎস্নাতেঅজস্রবার স্নান করে বুকে কফ জমাব!কিন্তু আজকে কেন আমি বেপরোয়াহঠাৎ কেনই বা এমন নির্লজ্জের মতআকাশকুসুম কল্পনার পাখায় ভর করলাম?যার ছাদ নেই, নেই কোন প্রিয়তমাযার প্রতি মুহূর্তে দু ‘বেলা ভাতের চিন্তায়মাথার চুল পাকাতে হয়, তার কেন ভরা চাঁদের সখ?
আজ জোছনায় প্লাবিত রাত জানালায় মুখ রেখে, মেয়েটি দেখে যাচ্ছে ভিজে যাওয়া শহর,মন ছুটছে দূরে, চাঁদের কণার সাথে স্বপ্নীল প্রান্তরে, নীল পরী উৎসবে মেলে দিয়ে ডানা, উড়ে যাবে দূরে, যেখানে চন্দ্রকথা গল্প গাঁথা ; চাঁদ জানে, মেয়েটি কী ভীষন একা! সারারাত জেগে তাই মুখ চেয়ে থাকা। চন্দ্রবিলাসী রাত, শিশিরের গানে এসো তবে মেয়ে, নূপুর সমেত পায়ে ; জোছনার ভেতর ঢেউ তুলো নৃত্যের, আজ হীম বাতাসে ধরি প্রিয় তানপুরা। হাতে হাত রাখো, শৃঙ্খল ভাঙ্গ একবার পা রাখো প্রেমিকের দিকে; দু হাত বাড়িয়ে আছে হাজার যুবক ভরা পূর্ণিমা এই রাতে।
ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালেস্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥আপনারই মনে জানি না একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা-তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি আপনায় হারালে॥ একি মনে রাখা একি ভুলে যাওয়া। একি স্রোতে ভাসা, একি কূলে যাওয়া। কভুবা নয়নে কভুবা পরানে কর লুকোচুরি কেন যে কে জানে। কভু বা ছায়ায় কভু বা আলোয় কোন দোলায় যে নাড়ালে॥
সেই রাতে রাত ছিল পূর্ণিমারঙ ছিল ফাল্গুনি হাওয়াতে,সেই রাতে রাত ছিলো পূর্ণিমারঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে,সব ভালো লাগছিলো চন্দ্রিমাখুব কাছে তোমাকে পাওয়াতে।
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,বসন্তের এই মাতাল সমীরণে
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,এসো না গল্প করিদেখো ওই ঝিলিমিলি চাঁদ,সারারাত আকাশে সলমা-জরি
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। দূর দেশে যাবো রে বাসা বানাবো রেথাকবো দু’জনে এক সাথে, এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা পূর্ণিমার চাঁদ নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"