বিল গেটস এর উক্তি ও বাণী, Bill Gates best quotes, sayings in Bengali


একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী, বিনিয়োগকারী, সফটওয়্যার বিকাশকারী এবং একজন লেখক ও সমাজসেবী হলেন  উইলিয়াম হেনরি গেটস। বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। সর্বোপরি এই খ্যাতনামা ব্যক্তিত্ব ১৩ বছর যাবৎ পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন।একদা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস নিজের জীবনে সফলতা অর্জনের দিক থেকে বেশ কিছু বিখ্যাত উক্তি ও বাণী শেয়ার করেছেন যেগুলি মনোযোগ সহকারে মেনে চললে সফলতার শীর্ষে পৌছানোর জন্য যথেষ্ট।  তাহলে এক নজরে দেখে নেওয়া যাক বিল গেটস এর উক্তি ও বাণীর সম্ভারগুলি –

বিল গেটস এর উক্তি ও বাণী

বিল গেটস এর অনুপ্রেরণামূলক বাণী, Inspirational quotes of Bill Gates 

বিল গেটস এর অনুপ্রেরণামূলক বাণী
  • “আমি যখন ছোটো ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল।”
  • “আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।”
  • “আমি যখন ছোটো ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল।”
  • “জীবনে বড়ো ধাক্কা খাওয়া বা বাজে পরিস্থিতির শিকার হওয়াও সাফল্যের অন্যতম মূলমন্ত্র।”
  • “আমি ক্লাসে মাঝে মধ্যে ফেল করতাম, আজ আমি মাইক্রোসফটের চেয়ারম্যান। আএ আমার ক্লাসের ফার্স্টবয় আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার।”
  • “আপনি যদি কোন কিছু ভালো ভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন।”
  • কে বলেছে আমরা দারিদ্র্য কিংবা রোগব্যাধিকে মির্মূল করতে পারব না? আমরা অবশ্যই পারব৷ সমস্যা যত বড়ই হোক না কেন, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা জোগায়৷ কিন্তু সমস্যাকে নিজের চোখে না দেখলে শুধু আশা দিয়ে সমস্যা সমাধান করা যায় না৷”
  • “ব্যবসা হল একটি অর্থের খেলা। যার কিছু নিয়ম এবং প্রচুর ঝুঁকি রয়েছে।”
  • “যদি আপনি ভুল করেন তাহলে সেটা আপনার বাবা-মায়ের ভুল নয়, ওটা আপনারই ভুল। তাই ভুল করার জন্য দুঃখ না পেয়ে, সেটার থেকে শিখুন।”
  • আমি যখন ছোট ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল।
  • “প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে।”

বিল গেটস এর উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জ্যাক মার উক্তি ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বিল গেটস এর অনুপ্রেরণামূলক বাণী 2

বিল গেটস এর সফলতার বাণী, Bill Gates quotes of success in Bangla

বিল গেটস এর সফলতার বাণী
  • “সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুণ, অনেক কিছু শিখতে পারবেন।”
  • “আমি কোনও কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস বাক্তিকে পছন্দ করবো, কারন সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে।”
  • “আমরা যদি পরবর্তী শতাব্দীর কথা চিন্তা করি তবে তারাই নেতা হবে যারা অন্যদের ক্ষমতায়ন করে।”
  • “আমি যা করেছি তোমরা তার চেয়ে অনেক বেশী কিছু করতে পারবে। যদি তোমরা এতে তোমাদের মন প্রাণ ঢেলে দাও। আমি সেই প্রত্যাশায় রইলাম।”
  • “কিছু লোক হয়তো আমাকে বোকা বলবে। তবে আমি এটি গর্বের সাথে মেনে নেবো।”
  • “আমাদের এমন কিছু মানুষ প্রয়োজন যারা আমাদেরকে তাদের মতামত জানাবে, এভাবেই আমরা উন্নতি করতে পারব।”
  • একজন সবচেয়ে ভালো শিক্ষক ভীষন ইন্টারেক্টিভ হয়।”
  • “পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরী করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি।”
  • “মানুষ সবসময় পরিবর্তনে ভয় পায়। তা আমরা দেখতে পাই, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়। তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত। তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করত। যারা অজ্ঞ থেকেছে তারা সব সময় নতুনকে বরন করে নিতে ভয় পেয়েছে। একটু সরাসরি বলতে গেলে, অজ্ঞতাই ভয়ের জন্ম দেয়।”

বিল গেটস এর উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আলবার্ট আইনস্টাইনের উক্তি ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বিল গেটস এর সফলতার বাণী 2

বিল গেটস এর সেরা উক্তি, Best quotes of Bill Gates in Bengali

বিল গেটস এর সেরা উক্তি
  • আমি হতাশাবাদীদের দলে নই৷ কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে প্রযুক্তি ও উদ্ভাবনকে যদি আমরা বৈষম্য দূরীকরণের কাজে না লাগাই, তাহলে ভবিষ্যতে আমরা এমন সব উদ্ভাবন নিয়ে বসে থাকব, যা পৃথিবীকে আরও বিভক্ত করে ফেলবে৷ উদ্ভাবন দিয়ে কী হবে, যদি তা স্কুলে শিক্ষার মান না বাড়ায়? যদি ম্যালেরিয়া নির্মূল করা না যায়, দারিদ্র্য দূর করা সম্ভব না হয়, দরিদ্র কৃষকের অন্নের নিশ্চয়তা না থাকে?
  • “পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাবেনা, সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে।”
  • “আমি কোন কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস বাক্তিকে পছন্দ করবো, কারন সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে।”
  • “তোমরা স্নাতকেরা অসংখ্য উদ্ভাবনে নেতৃত্ব দেবে, পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে৷ তোমাদের বয়সে আমি পৃথিবীকে যতটা চিনতাম, আমি বিশ্বাস করি, আজ তোমরা তার চেয়ে অনেক বেশি জানো৷ আমি যা করেছি, তোমরা তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারবে, যদি তোমরা এতে তোমাদের মনপ্রাণ ঢেলে দাও৷ আমি সেই প্রত্যাশায় রইলাম ৷”
  • “কোডের লাইন দ্বারা প্রোগ্রামিং এর অগ্রগতি পরিমাপ করা, ওজন দ্বারা বিমান নির্মাণের অগ্রগতি পরিমাপ করার মতো।”
  • “সফলতা উৎযাপন করা ভালো তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে।”
  • “আপনার জীবনকে কে বদলে দেবে? আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে।”
  • “আমার মতে, পাবলিক লাইব্রেরিতে বিনিয়োগ করা জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।”
  • “আমাদের জন্য সফলতার প্রথম মূলমন্ত্র হলো, সব সময় খুব চৌকস ব্যক্তিদেরই কাজে নিয়ে আসুন। আমরা যদি উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করে পূর্ণগতিতে সামনের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে পেছনে পড়ে থাকাটাই হবে অনিবার্য পরিণতি। বদৌলতে কোম্পানিও বড় জোর মাঝারি বা নয় ভালো, নয় খারাপ অবস্থাতেই থেকে যাবে।”
  • “আপনি যদি কোনো কিছু ভালো ভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন।”
  • “হয়তো আপনার স্কুল, এখন কে জয়ী আর কে ব্যর্থ তা বলা ছেড়ে দিয়েছে-কিন্তু জীবন নয়।”
  • “কোনো কাজেই আজ না কাল, কাল না পরশু এমন করা যাবে না। যখন যে কাজটি করার প্রয়োজনবোধ করবেন তখনই সেটি করে ফেলবেন।”
  • আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই আপনি শিক্ষাগ্রহণ করতে পারবেন। তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার মূল উৎস।”

বিল গেটস এর উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি চার্লি চ্যাপলিনের উক্তি ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বিল গেটস এর সেরা উক্তি 2

বিল গেটস এর জীবন বদলে দেওয়ার উক্তি, life changing quotes of Bill Gates 

বিল গেটস এর জীবন বদলে দেওয়ার উক্তি
  • “এখনই শুরু করে দিন। কারণ আজ যে আইডিয়া মাথায় নিয়ে আপনি ঘুরছেন, তা যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে ঠিক কয়েক বছর পর দেখবেন আপনার আইডিয়াটি কাজে লাগিয়ে ঠিকই আরেকজন সফল হয়ে গেছে। তখন আফসোস ছাড়া আর কিছুই আপনার করার থাকবে না।”
  • “একটি নির্দিষ্ট সময়ে গিয়ে অর্থের কোন উপযোগিতা আমার কাছে নেই। একটি সংস্থা গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপযোগিতা নিহিত।”
  • “সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকদের মত। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না।”
  • “আমিও একজন প্রযুক্তিবিদ। আমাকে একটি সমস্যা দেখান এবং আমি এটি সমাধানের জন্য প্রযুক্তি খুঁজবো।”
  • আমার সন্তান চাইলে এক হাজার ডলার বকশিস দিতে পারে কারন তার বাবা পৃথিবীর সবচেয়ে ধনি লোক। কিন্তু আমি পাঁচ ডলারের বেশি দিতে পারি না, কারন আমার বাবা ছিল একজন সাধারণ উকিল।
  • “পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো। বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা, টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবে না।
  • “জীবন কতগুলো পরীক্ষার সেমিষ্টারে বিভক্ত নয়। এখানে কোনই গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সার্মথ্য চেনাতে সাহায্য করতে আসবে।”
  • “পৃথিবীর কারোর সাথে নিজেকে তুলনা করবে না। যদি তুমি এটা করো তাহলে সেটা হবে নিজেকে অপমান করা।”
বিল গেটস এর জীবন বদলে দেওয়ার উক্তি

পরিশেষে, Conclusion 

আমরা আজকের এই পোস্ট দ্বারা বিল গেটস এর অন্যতম অনুপ্রেরণামূলক উক্তিগুলি তুলে ধরার চেষ্টা করেছি যা আপনাদের বিভিন্ন সময় কাজে আসতে পারে। আশা করি আজকের  বিল গেটস সংক্রান্ত এই পোস্টটি ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts