কল্পনা নিয়ে  উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ, Imagination and Fantasy Quotes, Status, Captions, Poems in Bengali 


আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “কল্পনা” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।

কল্পনা নিয়ে  উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ,

কল্পনা নিয়ে স্ট্যাটাস, Kolpona nie status

কল্পনা নিয়ে স্ট্যাটাস
  • বর্তমানে যা আবিষ্কৃত হয়েছে তা অতীতে কেউ না কেউ একবার কল্পনা করেছিল বলেই হয়তো আজ এর অস্তিত্ব আছে।
  • একমাত্র কল্পনার মাধ্যমেই সবচেয়ে সুন্দর পৃথিবীতে ঘুরে আসা যায়।
  • মানুষ কল্পনার মধ্য দিয়েই অজানা এক জগতে বেঁচে থাকে।
  • আমাদের কল্পনাগুলো বাস্তবতা এবং অবাস্তবতার মধ্যে একটি সেতু তৈরি করে।
  • কল্পনা হচ্ছে অদৃশ্য জিনিসগুলোকে দেখার শিল্প প্রতিভা।
  • যে মানুষগুলির মধ্যে কোনো কল্পনা মূলক চিন্তা ভাবনা নেই তাদের কোনোও ডানা নেই। অথচ কল্পনার জগতে আমরা ডানা মেলে উড়ে বেড়াতে পারি।
  • আমাদের আশা নিহিত থাকে আমাদের কল্পনায় এবং যারা সাহসী হয় তারা কল্পনাকেও বাস্তবে পরিণত করতে পারে।
কল্পনা নিয়ে স্ট্যাটাস 2

কল্পনা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আলো ছায়া নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

কল্পনা নিয়ে কিছু কথা , Meaningful thoughts about imagination and fantasy in bangla 

কল্পনা নিয়ে কিছু কথা
  • আমরা প্রায়শই যতটুক না ব্যথা তার চেয়ে বেশি ভয় পেয়ে যাই এবং আমরা বাস্তবতার চাইতে কল্পনায় বেশি ভুগি।
  • বাস্তব জীবনে সীমাবদ্ধতা কেবল আমাদের মনের মধ্যে বাস করে। কিন্তু যদি কখনও আমরা নিজেদের কল্পনাশক্তি ব্যবহার করি, তবে দেখা যায় যে আমাদের সম্ভাবনাগুলিও সীমাহীন হয়ে যায়।
  • বাস্তবে তোমায় না পেলেও, কল্পনাতে তুমি শুধু আমার।
  • কল্পনার শক্তি মাঝে মাঝে এমন সব বিভ্রম সৃষ্টি করে দেয় যে আমার দৃষ্টি খালি চোখে যতটা দেখতে পারে তার চাইতেও অনেকটা দূরে চলে যায়।
কল্পনা নিয়ে কিছু কথা 2

কল্পনা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কটুক্তি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

কল্পনা নিয়ে ক্যাপশন, Wonderful fantasy captions 

কল্পনা নিয়ে ক্যাপশন
  • কল্পনা হল কোনো কিছু সৃষ্টির সূচনা। আপনি যা করতে চলেছেন তা নিয়ে আপনি প্রথমে কল্পনা করেন, আপনি যা কল্পনা করেন তাই বাস্তবে করার চেষ্টা করেন।
  • কল্পনাতেই তোমাকে পাওয়া সম্ভব, বাস্তবে তো শুধুই মরীচিকা আর একতরফা ভালোবাসার যন্ত্রণা।
  • বুদ্ধির আসল উৎস জ্ঞান নয়, বরং এর পেছনে কল্পনার কৃতিত্ব থাকে।
  • স্বপ্ন ভেঙে জীবন কাছে পাওয়া! কল্পনাতে সবই সত্য, বাস্তবে যে উপেক্ষিত সব চাওয়া ।
  • বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে কল্পনাই হল একমাত্র অস্ত্র।
  • এইতো ভালো আছি আমি নিজের কল্পে, কি হলো যদি ভালো নাই বা থাকি বাস্তব গল্পে!
কল্পনা নিয়ে ক্যাপশন 2

কল্পনা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রাজকন্যা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

কল্পনা নিয়ে কবিতা ও ছন্দ, Fantasy and imagination poems and shayeri

কল্পনা নিয়ে কবিতা ও ছন্দ
  • মেঘ ছাড়িয়ে উঁকি দিতেই কাজল কালো চোখ; তোর চিবুকের লজ্জা নিয়ে বর্ষা লিখছি ঘোর, আমার খাতার পাতায় কেবল গোলাপ স্বপ্ন আঁকি : মেঘলা মনের হরেক কথা কল্পনাতেই বাঁধি।
  • অনুভূতিরাও আজ মেলবে ডানা তোমার সংস্পর্শে, ছোট্ট তরী, হাজার অভিমান শুধু তোমার অনুরাগে। কল্পনারাও আজ পাবে আশকারা তোমার স্পর্শতে, উঠবে দিয়ে মাথাচাড়া শুধু তোমারই ভাবনাতে।
  • তুমি বিনা কবিতারা আমার ছন্দহারা ,তুমি বিনা স্বপ্নেরা আমার ছন্নছাড়াপ্রিয়,তোমার বাহু ডোরে আগলে রেখ আমায় কোনো এক জোৎস্না রাতের আলো যখন পড়বে বিছানায় , তুমি আমি হারাব তখন প্রেমের কল্পনায় ৷
  • কল্পনার জগৎটা অনেক সুন্দর হলেও ,দিনের শেষে বাস্তবতাই মেনে নিতে হয়।তাও একলা বিকেল গুলোতে এক চিলতে হাসির একটা কারণ খুঁজে নিতে হয়।
  • আমি যে পথ চেয়ে বসে রয়েছি, তোমার আসার অপেক্ষায়,তোমায় নিয়ে দেখা সেই সমস্ত স্বপ্ন যে…এবার আমি পূরণ করে ফেলতে চাই ..শুধু কল্পনাতেই না এবার যে আমি , তোমাকে বাস্তবেও পেতে চাই। এবার যে আমি তোমায় , আমার মতো করে ভালোবাসতে চাই।
  • রংমলাটের হারানো ভাঁজে, থাকল গোপন কল্পনা…… এসব অতীত তুলবে উজান, যখন আমি ফিরব না……
  • স্মৃতির শিকড় জানি না কদ্দুর, হয়তো তোমার অবহেলা যদ্দুর.. আলফাজ জুড়ে কল্পনার বিশ্বাসে, অ্যাড্রিনালিন জমে প্রতিটি নিঃশ্বাসে….
  • বহুদূরে আজ দাঁড়িয়ে তুমি, তোমায় ছুঁতে চাওয়াটা নিছক কল্পনা মাত্র, তুমি বরং ভোর রাতে স্বপ্নে এসো, অনেক ভালোবাসা অপেক্ষাতে আছে ,ভুলিয়ে দেবে বিচ্ছেদের সমস্ত সূত্র…
  • কল্পনাতে কত কিছু ভেবে যাই, বাস্তবে তা কখনো হয়না পূরণ, তবুও স্বপ্ন দেখি রোজ রোজ আমি, বোঝেনা অবুঝ মন ৷
  • রঙিন মোড়কে সাদাকালো গল্প গুচ্ছ, বেসামাল হাওয়া কল্পনায় তোকে পাওয়া । তোর স্পর্শে আজ রিক্ত হয়েছি আমি, বেদনা যত আছে সবই জানে অন্তর্যামী ।
  • রং তুলিরা আজ সঙ্গী হয়েছে, চিত্রিত করতে আমার অলীক কল্পনা….. তোমার কাজল কালো চোখে এঁকে দিলাম.. গাঢ় করে আমার প্রেমের আল্পনা ৷
  • তোমাকে ভালোবাসি অনুভব করি তোমার স্পর্শ, যখন উন্মুক্ত দখিনা পবন …আমার শরীরে বাধা পেয়ে বইতে শুরু করে।প্রিয়তমা জানিনা তুমি আজ কোথায়,কিন্তু তুমি আছো তুমি থাকিবে ,আমার হৃদয়ে আমার কল্পনায়।
  • আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল, আড়ালে সব লুকানো..সেই গল্পেরা সব রঙীন হলো পলকে,তোমাকে হঠাৎ পেয়ে যেন।
  • তুমি আমার এক অজানা সুখের অনুভবে মিশে থাকা নীরব প্রার্থনা, তুমি বুকের খুব গভীরে রাখা…কোন এক অচেনা কাব্যিক কল্পনা।
কল্পনা নিয়ে কবিতা ও ছন্দ 2

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “কল্পনা” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts