সন্তানের জন্মদান ও তাকে সযত্নে লালন করে বড় করে তোলার ক্ষেত্রে মা ও বাবা একে অপরের পরিপূরক। প্রত্যেক বাবা মায়ের ভালোবাসাই নিঃস্বার্থ ও অকৃত্রিম।একজন মা তার সন্তান কে গর্ভে ধারণ করার পর প্রতিটি পদে পদে যেমন সন্তানকে সযত্নে বুকে আগলে রাখেন ঠিক তেমনি শত কষ্ট সহ্য করে বাবা ও হাড়ভাঙা খাটুনি খেটে নেমে পড়েন আয় উপার্জনের কাজে, সন্তানের চাহিদা পূরণ করতে। প্রত্যেক বাবা মায়ের কাছে তাদের সন্তান হল চোখের মণি; হৃদয়ের স্পন্দন । অতএব বাবা মায়ের মতন অমূল্য ধন সন্তানদের আর কিছু হতে পারে না তাই সন্তানদেরও উচিত তাঁদের ভালোবাসায় ভরিয়ে রাখা ও যথোপযুক্ত সম্মান দেওয়া।
*সকাল থেকে রাতের বেলা পেয়েছি সবার অবহেলা ।সব দুঃখ যেতাম ভুলে মায়ের কোলে মাথা তুলে! মা যে আমার প্রিয় বন্ধু , মায়ের কোলেই সুখের সিন্দু ।
*মা কি কভু হারায়? সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায় ॥
*মুখের হাসি কভুহয় না অস্তমিত , সন্তানেরই সুখের তরে সারা দিনরাত খাটে, তার ললাটের সিঁদুর নিয়ে, ভোরের রবি ওঠে , আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে।সেই তো আমার মা .. বিশ্ব ভুবন মাঝে তোমার নেই গো তুলনা !
*প্রদীপ হয়ে মোর শিয়রে জেগে থাকে মোর দুঃখের ঘরে , সেই যে আমার মা আমার ; জনম দুঃখী মা॥
*মা যে আমার চোখের মনি, অসীম তোমার দান, সবার উপরে তোমার আসন নীলাকাশ সমান .. গোটা নয় মাস গর্ভে রেখে দিয়েছ আমার প্রাণ, ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান॥
* দুনিয়ায় সবকিছু একদিন বদলে যায় কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলায় না, তাই তো মাযের তুলনা চলে না॥
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী! ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
*মা ই হল পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ;আর যার মা আছে সে ই সব থেকে বড় ধনী ॥
*মাকে অবহেলা কোরোনা কখনো মাকে ভালোবাসো ।যেদিন তুমি হারাবে তাকেসেদিন হবে যে চির নিঃস্ব ॥
*মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নাম; এর থেকে সুন্দর ও গভীর কোনো অনুভুতি অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না ।পৃথিবীর সকল সন্তানের হৃদয় জুড়ে থাকুক মাতৃভক্তি ।মায়ের স্নেহাশীর্বাদেই লুকিয়ে আছে পৃথিবীর সর্বশক্তি।
*ছোট থেকে বড় করে তুলেছে ;সে মা ;নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন জুগিয়েছে ;সে মা ;রাতের পর রাত জেগে সন্তানের সেবা করেছে যে; সে মা;মুখের হাসি অম্লান রেখে হাজার দুঃখ সহন করেছে যে ; সে মা ;বৃদ্ধাশ্রম কখনও যেন না হয় সেই মায়ের একমাত্র ঠিকানা ॥
*জীবনের প্রথম শিক্ষক- সে হল মাজীবনের প্রথম বন্ধু – সে ও যে মাজীবনই হচ্ছে মাআর জীবনের অস্তিত্বই হল শুধুই মা”॥
*মা ই যে স্বর্গমা ই হল ভুবনমায়ের মতো নেই যে কেউ ইযতই থাকুক বহু প্রিয়জন॥
*মা আমাদের সেই গাছতলা ,জীবনের কঠোর তপ্ত রোদের মধ্যে একফালি শীতল ছায়া , চলার পথে যেখানে পাই বিশ্রাম’….মা’ হল তার ই নাম।
*আমাদের জীবনে মা ই সেই মানুষ যে মুখ দেখেই বুঝে যায় সব, সব সমস্যার করে দেয় সমাধান, মা ই যে সকল মুশকিল আসান
ঘরে যে মা মন্দিরেতেওদেখি মোরা সেই মায়েরই মুখ,মা দেবীতে ফারাক কোথায়?সব মা-ই যে একই দেবীর রূপ৷
বাবাকে নিয়ে ভালোবাসায় কিছু কথা, Loving words about father
*বাবার পরশ শেষ বিকেলের বট গাছের ছায়ার থেকেও বিশাল ; তিনি তার সন্তান কে জীবনের সব উত্তাপ থেকে আগলে রাখেন ।
*প্রতিটি সফল সন্তানের পেছনে থাকে তার বাবার অবদান॥
*’প্রিয় বাবা, আমি জীবনে যেখানেই যাই না কেন,তুমি সর্বদা আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ পুরুষ ‘
*একজন পিতা কিছু সময়ের জন্য তার মেয়ের হাতটি ধরেন, তবে চিরকাল তার হৃদয় আগলে রাখেন।
*বাবার তার মেয়েকে সারা জীবনে ঢাল হয়ে আগলে রাখে অর বর্ম হয়ে তাকে রক্ষা করে।
* ঈশ্বরের কাছ থেকে সর্বকালের সেরা উপহার আমি পেয়েছি
আর তাঁকেই আমি ‘বাবা’ বলে ডেকেছি।
* বাবা ই সেই জন যিনি বাচ্চাদের মতো খেলতে পারেন, বন্ধুর মতো পরামর্শ দিতে পারেন এবং দেহরক্ষীর মতো সুরক্ষা দিতে পারেন।
*বাবা, আমার নায়ক, দোসর, আর্থিক সহায়ক শ্রোতা, জীবন পরামর্শদাতা, বন্ধু, অভিভাবক এবং প্রতিবারই যখন আমার একলা লাগে তখন বাবার স্নেহের আলিঙ্গনের সব কষ্ট দূর করে দেয়।’
*এই পৃথিবীতে আর কোনও মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না।
*যারা বীরপুরুষ কাকে বলে তা জানেন না ; তাদের হয়তো আমার বাবার সাথে পরিচিতি হয় নি –
*আমার বাবা অমূল্য যেই উপহারটি আমায় দিয়েছেন তা হল আমার ওপর রাখা বাবার পূর্ণ বিশ্বাস।
*একজন বাবা আমাদের ধরে রাখার নোঙ্গর নন বা আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য নৌকার পালও নন, তিনি আমাদের সেই পথনির্দেশক যিনি আলোর পথের দিশারী; যার স্নেহ আমাদের পথ দেখায়।”
*বাবা ই হল সন্তানের প্রথম বন্ধু আর তাদের জীবনের শেষ ভালবাসা।
*বাবা হলো একটি পরিবারের অন্তরাত্মা॥
*একজন বাবা হলেন সেই নোঙ্গর যার উপরে তার সন্তানরা ভরসা করে দাঁড়িয়ে থাকতে পারে আবহমানকাল ।
*”পিতা হলেন সেই পুরুষ যিনি তাদের সন্তানদের মধ্যে বিশ্বের আশা এবং স্বপ্ন স্থাপন করার সাহস করেন।”
*একজন প্রেমময় পিতার মূল্য — ‘অমূল্য’
*”একজন বাবা তাঁর সন্তানের অর্ধাংশ , তাই তিনি তাঁর সন্তানকে নিজের চেয়েও ভাল জানেন, ভালোভাবে চেনেন । প্রত্যেক সন্তানেরই তাই তার পিতার বুদ্ধিমত্তার ওপর ভরসা রাখা উচিত।
*পৃথিবীর সেরা পিতা ও ভুল করে থাকেন। তবে তার সন্তানদের প্রতি ভালোবাসায় কোনও খামতি বা ভুল হয় না ।
*একজন বাবার ভালবাসা চিরন্তন যার কোন শেষ নেই।
*সর্বোৎকৃষ্ট সেই উপহার যা এক বাবা তাঁর সন্তানেকে দিতে পারে আর তা হলো তাঁর সন্তানের মা কে ভালোবেসে ।
*প্রত্যেকটি সন্তানের কাছে ভালোবাসার আরেকটি নাম হলো, ‘বাবা’।
*বাবা হলেন সেই বিশেষ মানুষ ,যে নিঃশর্ত ভালোবাসে,
বাবা হওয়ার জন্য কোনো বিশেষ যোগ্যতার দরকার হয় না, তার কার্যকলাপেই থাকে এক নীরব প্রতিশ্রুতি; সন্তানকে ভালো রাখার ।
*সবথেকে মূল্যবান জিনিস যা বাবা তার সন্তানকে দিতে পারে তা হল তাঁর সময়, মনোযোগ এবং ভালবাসা।
*বাবা তার সন্তানকে শুধু সমর্থনই করে না তাকে উৎসাহ ও প্রদান করে ।
বাবাকে নিয়ে স্ট্যাটাস, Mind blowing sayings about father in Bangla
* বাবা শুধু একটি নাম ই না, নিছক একটি সম্পর্কের নাম ও নয় । বাবার কথাটির মাঝে লুকিয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ যা আকাশের মতোই অসীম; সমুদ্রের মতোই অতল।
*মেয়েরা যদি তার স্বামীর কাছে রাণী হয়ে থাকে…তার আগে সে তার বাবার আদুরে রাজকন্যা।
*প্রত্যেক সন্তানই তার বাবাকে নিজের কর্ম এবং কথায় জীবিত করে রাখে।
*বাবার কাছেই হাঁটতে শেখা ; শিখেছি কথা বলা, দিনটা আমার কাটতো ভালো জড়িয়ে বাবার গলা।
*বাবার কাছেই হাতে খড়ি, প্রথম পড়া লেখা, পৃথিবীকে প্রথমবারে বাবার চোখেই দেখা ।আজকে বাবার হয়েছে বয়স ,গ্রাস করেছে জড়া, তাও মনে হয় বাবা থাকলেই লাগে ভুবন ভরা ।বাবা এখন পারে না হাঁটতে পার করেছেন আশি- এখনো আমি একই ভাবে বাবাকে বড্ড ভালোবাসি ॥
সন্তানের প্রতি বাবা মায়ের ভালবাসার পরিধি কখন ও পরিমাপ করা যায় না। পরিবর্তে সন্তান ও যদি সেই ভালোবাসায় পূর্ণ মর্যাদা দেয় , এবং বাবা মা বৃদ্ধ হলে তাদের প্রতি সমান যত্নবান হয় তাহলে নিশ্চিত ভাবে এই গোটা পৃথিবী এক সুখের সংসার হয়ে উঠবে।আমাদের এই প্রতিবেদনটি আপনাদের মনগ্রাহী হলে তা অবশ্যই নিজের বন্ধু ,পরিজন ও সোশ্যাল প্রোফাইল শেয়ার করে নেবেন।
Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"