পড়াশুনা নিয়ে উক্তি, Quotes about study in Bengali


পড়াশুনোর কোনও বিকল্প হয় না। সঠিক পদ্ধতিতে অধ্যয়ন একটি মানুষের অন্তর্জগৎকে বিকশিত করতে সাহায্য করে । নিম্নে উল্লিখিত হল পড়াশুনো নিয়ে কিছু শিক্ষামূলক উক্তি:

পড়াশুনা নিয়ে উক্তি

পড়াশোনা নিয়ে স্ট্যাটাস, Important sayings about studying and learning in bangla 

পড়াশোনা নিয়ে স্ট্যাটাস
  • সে পড়ালেখাকেই আমরা শ্রেষ্ঠ শিক্ষা বলে থাকি , যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না সেটি বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।
  • কেবলমাত্র পড়ালেখা নয়, মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষার মূল ভিত্তি।
  • পুস্তক হল এমন এক মাধ্যম যা অধ্যয়ন করে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি।
  • পড়াশুনো করা হলো শ্বাস গ্রহণ করার মতো , আর তা সঠিকভাবে আহরণ করে লিখতে পারা হলো নিশ্বাস ছাড়ার মতো। আর এ দুয়ের সমন্বয় ই হল পড়ালেখা যার সঠিক মেলবন্ধন হলেই হয় শিক্ষার সম্পূর্ণতা।
  • এমনভাবে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পড়াশোনা করতে হবে যাতে তাদের নিজেদের স্কুল থেকে তাদের ও একদিন প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রণ আসে।
  • পড়াশুনো করা কে কখনো দায়িত্ব হিসাবে না দেখে, যদি একে কোনো কিছু শেখার একটা সুযোগ হিসাবে গ্রহণ করতে পারা যায় তবে শিক্ষা পাবে তার সঠিক মর্যাদা।
  • পড়াশুনো করা মানে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা নয়; তাই প্রত্যেকটি মানুষের এমন ভাবে অধ্যয়ন করা উচিত যেন পড়াশুনাই জীবন হয়ে যেতে পারে।
  • পড়াশুনো করার সময় একটা দেয়ালের দিকে তাকানোও কৌতূহলী হয়ে পড়া যায়।
  • যেকোনো বিষয় তা ছোট হোক বা বড় সেই ব্যাপারে বিশদ এবং পূর্ণাঙ্গ ভাবে জানতে হলে অবশ্যই বিস্তর পড়াশোনা করার প্রয়োজনীয়তা আছে ।
  • সঠিক অর্থে শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য পড়াশুনোয় মনোনিবেশ করো, কাজটি কঠিন , তবে ভবিষ্যতে তা তোমাকে তোমার পরিশ্রমের যথাযথ মূল্য দেবে।
  • ছাত্র ছাত্রীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য থাকা একান্ত দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, পড়ালেখা তো বাড়িতে বসেও ও করা যায়। তবে বিদ্যালয়কে যেটি অনন্য করে তা হলো ছাত্রছাত্রীদের প্রশ্ন করার সুযোগ করে দেওয়া।
  • অসম্পূর্ণ শিক্ষার কারণে আমাদের দৃষ্টি নষ্ট হয়ে যায়—পরের দেশের ভালোটা তো শিখতেই পারিই না, বরং নিজের দেশের ভালোটা দেখবার শক্তি ও চলে যায়।
  • পর্যাপ্ত ঘুম পড়াশোনায় মনোযোগ আনার অন্যতম উপায়।
পড়াশোনা নিয়ে স্ট্যাটাস

পড়াশুনো নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শিক্ষা বিস্তারে গ্রন্থাগারের ভূমিকা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পড়াশুনো নিয়ে ক্যাপশন, Study status explained in bengali

পড়াশুনো নিয়ে ক্যাপশন
  • কলম যতই দামি হোক না কেনো, ভিতরে কালি না থাকলে যেমন মূল্যহীন তেমনই মানুষ যত শিক্ষিত হোক না কেন ভেতরে জ্ঞান না থাকলেও তার সকল পড়াশুনো ই বৃথা।
  • মন দিয়ে লেখাপড়া করে যেই জনবড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।মুছে যাবে অভাব, সব অনটনহবে রাশি রাশি হাসি মাখা তোমার জীবন॥
  • তুমি যতই ব্যস্ত থাক না কেন পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় খুঁজে বের কর অথবা নিজের স্বনির্বাচিত অজ্ঞতার কাছে নিজের হার স্বীকার করো ।
  • প্রকৃত জ্ঞান লাভ করার জন্য পড়াশুনার কোনও বিকল্প হয় না।
  • পড়াশোনা করা উচিত একাগ্রচিত্তে ও মনোযোগসহকারে; কারণ জ্ঞানের কুয়োটি অত্যন্ত গভীর যেখানে আমাদের অগভীর মস্তিষ্ককে নিমজ্জিত করাতে হবে ।
  • যতক্ষণ না এ পর্যন্ত কোনো কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ সেটিকে আমাদের অসম্ভব লাগে ; তাই অসম্ভবকে সম্ভব করার জন্য প্রকৃত শিক্ষার প্রয়োজন এবং প্রকৃত শিক্ষা লাভ করতে একাগ্রচিত্তে ও অধ্যাবসায় সহকারে পড়াশোনা করা খুবই দরকারি।
পড়াশুনো নিয়ে ক্যাপশন 2

পড়াশুনো নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জ্ঞান নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পড়াশোনা নিয়ে মোটিভেশন, Good thoughts about studying  

পড়াশোনা নিয়ে মোটিভেশন 2
  • ভবিষ্যৎ কে সমৃদ্ধ করতে হলে অতীতকে ভালোভাবে জানা উচিত এবং অতীত কে জানতে গেলে সঠিকভাবে পড়াশোনা করা উচিত।
  • পাঠক্রমবহির্ভূত পড়াশুনো মানুষের জ্ঞানকে সুদূর প্রসারিত করে ।
  • অন্তঃসারশূন্য পড়াশোনা একপ্রকার মূল্যহীন।
পড়াশোনা নিয়ে মোটিভেশন

পড়াশুনো নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বই পড়া নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পড়াশোনা নিয়ে ছন্দ, Shayeri and poem about study

পড়াশোনা নিয়ে ছন্দ
  • বাংলা আমার যেমন তেমন ভূগলে শুধু ভয় পাই।ইচ্ছে গুলো ফুরায় যেমন বনবাসে গেলে ভাই।।ইচ্ছে বড় ছিলো মনে, হবো নামি দামী। পড়লে আমার মাথা ঘোরে বিজ্ঞাণ নিয়ে কাঁদি।।পড়াশোনা লাগতো ভালো না থাকিলে এক্সজাম।দিনে রাতে এখন আমার বেড়ায় শুধু ঘাম।।বাবা বলে পড়তে বসো, মা যে শুধু বকে। পড়াশোনার চাপে আমার মাথা সদাই ঘুরে।।ইংরেজিটা যদিও ভালো, অংকে মার্কস নাই।বড় টেনশনে আছি, পরীক্ষা নিয়ে তাই।
  • মন দিয়ে লেখাপড়া করে যেই জনবড় হয়ে গাড়িঘোড়া চড়বে সে জন।মুছে যাবে অভাব, সব অনটনহবে রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। বাংলা না ইংরেজি? সে প্রশ্ন থাক থাক, সিলেবাস দেখে প্রাণ “বাপ বাপ” ছাড়ে ডাক বিজ্ঞান দু-প্রকার, আটখানা বই তার ভূগোলটা গোলমেলে, গোটা দুই বই তার ইতিহাসে জানা বেশি, বই তার থেকে বেশি বইয়ের ভারেতে বুঝি ঢিলে হয়ে যাবে পেশী ॥
পড়াশোনা নিয়ে ছন্দ 2

পড়াশুনো নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি লাইব্রেরী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পড়াশুনো নিয়ে কথা, Sayings about learning and studying  

পড়াশুনো নিয়ে কথা
  • পড়াশোনার সার্থকতা সেখানেই যখন শিক্ষা আহরণ করার পর সেটিকে বৃহত্তর জগতে আমরা কাজে লাগাতে পারব ।
  • পড়াশুনো মুখস্থ বিদ্যা নয় ।শিক্ষাকে যখন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, পড়াশুনো তখন ই স্বার্থকতা পায়।
  • পড়াশোনা করার সময় আপনার কঠোর পরিশ্রম ও অধ্যবসায় আপনার শিক্ষাকে স্বার্থকতা প্রদান করে ।
  • মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভ ও পড়াশোনা করলে আপনার জ্ঞানের ভান্ডার টি আরও অধিক সমৃদ্ধ হতে পারে ।
  • শুধু বিদ্যালয়ের পরীক্ষা উত্তীর্ণ করার জন্যই পড়াশোনা করলে চলবে না জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে।
  • অনলাইন শিক্ষাব্যবস্থায় জ্ঞান অর্জন করা গেলেও যেখানে শিক্ষক~ ছাত্রের মধ্যে প্রত্যক্ষ ভাব বিনিময় হয় না যার ফলে সেখানে পড়াশুনো ও অসম্পূর্ণ থেকে যায়।
  • পড়াশোনায় কোনও বয়স হয় না; পড়াশোনার কোনো বিকল্প নেই ।
  • সফল এবং অসফল মানুষের দক্ষতার মধ্যে কিন্তু খুব বড় একটা পার্থক্য নেই ; পার্থক্য টি লুকিয়ে আছে তাদের ইচ্ছাশক্তি এবং তাদের লক্ষ্য পূরণের স্পৃহার মধ্যে। জ্ঞানার্জন এবং সঠিক পড়াশোনার মধ্য দিয়ে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব ।
  • নিজের শরীরকে সুস্থ রাখতে আমরা যেমন নিয়মিত ব্যায়াম করে থাকি তেমনি মস্তিষ্ককে সবল ও কর্মচঞ্চল রাখতে বই পড়া বিশেষ জরুরী।
  • পড়াশোনার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে । যত বেশি বই পড়তে পারা যায়, তত বেশি জ্ঞান বৃদ্ধি পায় ;বইয়ের ভেতরে থাকে অজানা তথ্যের খাজানা; আর তা উদ্ঘাটন করে একমাত্র সঠিক অধ্যয়ন।
  • সঠিক পদ্ধতিতে অধ্যয়ন করে জ্ঞান আহরণ করলে তা মানুষের মনশ্চক্ষু যেমন খুলে দেয় তেমনি বুদ্ধিকে ও প্রসারিত ও বিকশিত করে মনের ভিতরে আলো জ্বালাতে সাহায্য করে ।
  • সঠিকভাবে এবং একাগ্রচিত্তে অধ্যয়ন করলে মানুষের মস্তিষ্কে যে উদ্দীপনা ও উত্তেজনার সৃষ্টি হয় তা মানুষের মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে ।
  • পড়ার মধ্যে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেলে যে বিষয়গুলি আমাদের অমনোযোগী করে বা স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয় তা অনেকটাই হ্রাস পায় কারণ সঠিক অধ্যয়ন আমাদের এক মূহুর্তে কোনো এক অজানা জগতে নিয়ে যায়।
পড়াশুনো নিয়ে কথা

জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হল সঠিক পদ্ধতি অনুযায়ী পড়াশোনা করা। পড়াশুনোর যে কি অপরিসীম গুরুত্ব আমাদের প্রত্যেকের জীবনে তা এক দায়িত্বশীল নাগরিক হিসেবে সবার সামনে তুলে ধরতে হবে আর তখন ই হবে শিক্ষার স্বার্থকতা।
‘পড়াশোনা’ নিয়ে  আজকের  এই প্রতিবেদনটি আপনাদের মনোগ্রাহী হলে তা নিজেদের বন্ধুমহল ও পরিজনদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না ।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts