মেঘলা দিনের উক্তি, Quotes on cloudy days in Bengali


মেঘলা দিনের পরিবেশটি আর পাঁচটা অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা । কারও কাছে মেঘলা দিন মন খারাপের আরেকটি দিন আবার কারও কাছে তা ভালবাসায় মোড়া স্মৃতিবিজড়িত একটি বিশেষ দিন । কবি মন তাই মেঘলা দিনের রোমাঞ্চকে উপেক্ষা করতে পারিনি । তাঁদের লেখনীতে তাই ধরা পড়েছে মেঘলা দিনের উক্তি ও কবিতা সমূহ । নিচে উল্লেখ করা হলো তেমন কিছু মেঘলা দিনের ক্যাপশন ও ছন্দ আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ।

মেঘলা দিনের স্ট্যাটাস, Caption on cloudy day in Bangla font

  • মেঘলা দিনে আমার দু’চোখের নোনা জল মুছে দেওয়ার মতো কেউ নেই।
  • মেঘলা দিনে মনে পড়ে যায় তোমার মিষ্টি হাসি,সেই হাসিতে গা ডুবিয়ে একলা আমি ভাসি।
  • প্রকৃতি ও মন খারাপ করে মুখ লুকিয়ে থাকে। আমার এই মন খারাপের মেঘলা দিনে তুমি এলে আমার সারাটা আকাশ আলো হয়েযে আলো তে মিশে গেল আমার সকল দুঃখের আঁধার।
  • ও আমার মেঘলা দিন! তুমি কেন রোজ রোজ আসো না? আমার মবে দোলা দিয়ে যাও না? তোমায় দেখার জন্য অপরিমেয় ক্ষণকাল ধরে কেন আমায় অপেক্ষা করতে হয়?
  • মেঘলা দিনেই হয়েছিলো আমাদের প্রথম দেখা ; আর সেই ক্ষণেই হয়েছিলো আমাদের প্রণয়। কিন্তু হায় রে নিয়তি!! ভালবাসার সেই মেঘলা দিনেই হলো আমাদের বিচ্ছেদ।
  • তুমি মেঘলা দিনে আমার কাছে কিছু চাইলে বা আবদার করলে আমি তা কখনোই ফেরাতে পারবো না। কেননা, মেঘলা দিন যে আমার ভীষণ প্রিয়!
  • আজকে আমি আনন্দের কিনারা খুঁজে পাচ্ছে না কারণ আজ তোমাকে পেয়েছি এত কাছে; আমার সেই বহু প্রতীক্ষিত মেঘলা দিনকে!
  • এই মেঘলা দিনে মন টা যে আর ঘরে চায়না থাকতেহৃদয়ের এ কূল ওকূল, দুকূল ভেসে যায়ব্যাকুল মনটাকে আর পারি না ঢাকতে

মেঘলা দিনের উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি একটি বর্ষণমুখর সন্ধ্যা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মেঘলা দিনের স্ট্যাটাস

মেঘলা দিনের ছন্দ, good lines on cloudy day

  • মেঘলা দিন! তুমি যে বড় কাঙ্ক্ষিত! আবার এসো ফিরে ফিরে; তোমায় নিয়ে অনেক স্বপ্ন আছে ঘিরে ।
  • মেঘলা দিনে প্রিয় লেখকের উপন্যাসের বই আর তার সাথে এক কাপ চা। ব্যস! মন ভালো করতে আর কী চাই?
  • মন খারাপের দিনে আমি একলা হয়ে পড়ি,স্বপ্ন -খেয়ায় বান ভাসিয়ে মেঘলাকাশে চড়ি।
  • মেঘলা দিনের কাছে আমি চাইছি তোমার খোঁজ,তোমায় চাইছি ভীষণ রকম; কেন তুমি আসো না রোজ রোজ?
  • তোমার কিসের এত অভিমান ও আমার মেঘলা দিন? কেন আজ বৃষ্টির ছটাক থামাতেই চাইছো না?
  • মেঘলাকাশে মন হারিয়ে তোকে নিয়ে ভাবি,দূর সীমানার ওই পথে তে আমার সঙ্গে যাবি?
  • মেঘলা দিন! জানতাম না তুমি এত অভিমানী ! ধৈর্য ধরতে পার না খানিক ? একটু কিছু হলে ই বৃষ্টি হয়ে কেন ঝরে পড়?
  • মেঘলা দিনে থাকি আমি তোমার পথ চেয়ে,ধন্য আমি, আমি ই যে হায়, ওগো তোমায় পেয়ে।
  • কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেইসব মেঘেদের মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷
  • অভিমানী মেঘ, টুকরো আবেগ,বিকেলবেলায় আঁকছি তোমায়গল্পগুলো সাথী হলোহলদে স্মৃতির অবাধ্যতায়।
মেঘলা দিনের ছন্দ

মেঘলা দিনের উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বর্ষাকাল নিয়ে প্রবন্ধ সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মেঘলা দিনের ক্যাপশন , quotes on cloudy day in Bengali language

  • ঘন কালচে মেঘেকে দেখে ভয়ের কিছু নেই, একটু পরেই তা শান্তির বৃষ্টি হয়ে ঝড়ে পরে৷
  • ও মেঘ উড়ে যা না, প্রিয়তমার আকাশেতারপর স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার আলতা পায়ে।
  • একান্নটি খন্ড যখন জ্যেৎস্না দিলো জুড়েএকফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়েযে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়েসে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে৷
  • আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশআমার ছাদের টব জল ভুলেছে বহুদিনতোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ
  • দূর দিগন্তে চেয়ে আছিনীল আকাশের পানেমেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়োআমার এই ক্লান্ত গায়ে।
  • চেনা গলিপথে হয় না দেখা আরমেঘের এখন অন্য পাড়ায় ঘরচাতক আজও বৃষ্টি ভালোবাসেরোদের আঁচে ক্ষয়প্রাপ্ত হয় স্মৃতির অবসর
  • তোমার অপেক্ষাতে চিলেকোঠায় মেঘ জমিয়েছিএকদিন এসে আঁচল পেতে দিও, তুলোর মেঘ বিলিয়ে দেব তোমায়।
  • শান্তির পরশ নিয়ে আসে যে বৃষ্টির সৃষ্টি করে যে মেঘসেই একই মেঘই কি অমন ভয়ানক গর্জন করে!
  • সকাল থেকে মেঘলা আকাশ, আবহাওয়াটাও কেমন তিক্তপুরনো অভ্যাস শুনতে গেলে স্মৃতিগুলোও বড় বিষাক্ত।
  • তুমি আমার মেঘলা আকাশ, বৃষ্টি ভেজা দিনেঅল্প একটু কষ্ট দিলেও ব্যাথা লাগে মনে।
  • মেঘ তুমি দেখতে পাও আকাশ পানে জমেতেমনি কি মন খারাপও দেখতে পাও, যা হৃদয় মাঝে জমে
  • পড়ন্ত বিকেলের মেঘলা আকাশছায়া ঘেরা স্বপ্নেরা লিখছে ইতিহাস।
  • যখন আমি ভীষণ একা আকাশ পানে চাইসেথাও দেখি বৃষ্টি একা, মেঘ ডাকে নি তাই।
  • আকাশ ভেঙে বৃষ্টি হয় নি, মেঘ করেছিলো তবেমনে পড়লে নাকি এরকম হয়, কি জানি হয়তো হবে
  • তুমি ভাবছ মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণআসলে তো মেঘ করেনি, মন খারাপের বিজ্ঞাপন।
  • ঝাপসা কুয়াশার চাদরে ঢাকা কিছু রাত্রিদিনঅজান্তেই মন খারাপের সুর, মেঘও সঙ্গীহীন।
  • মেঘলা দিনের বাদলাকাশে তোমায় খুঁজতে চাই,বৃষ্টি হয়ে ঝরো তুমি, তোমায় শুধু তোমায় আমি চাই
মেঘলা দিনের ক্যাপশন

মেঘলা দিনের উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মৌসুমী জলবায়ু সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মেঘলা দিনের কবিতা , Meghla diner kobita

  • আষাঢ় শ্রাবণ মানে না তো মনঝর ঝর ঝর ঝর ঝরেছেতোমাকে আমার মনে পড়েছে,তোমাকে আমার মনে পড়েছে।।
  • আকাশ এতো মেঘলাযেও নাকো একলাএখনি নামবে অন্ধকারঝড়ের জল-তরঙ্গেনাচবে নটি রঙ্গেভয় আছে পথ হারাবার
  • গল্প করার এইতো দিনমেঘ কালো হোক মন রঙিনসময় দিয়ে হৃদয়টাকেবাঁধবো নাকো আরআঁধারো ছায়াতেচেয়েছি হারাতেদু’বাহু বাড়াতেতোমারি কাছেযাক না এমন এইতো বেশহয় যদি হোক গল্প শেষপূর্ন হৃদয় ভুলবে সেদিনসময় শূন্যতার
  • আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি – তোমাকে দিলামশুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
  • মেঘের ‘পরে মেঘ জমেছে,আঁধার করে আসে,আমায় কেন বসিয়ে রাখএকা দ্বারের পাশে।কাজের দিনে নানা কাজেথাকি নানা লোকের মাঝে,আজ আমি যে বসে আছিতোমারি আশ্বাসে।
মেঘলা দিনের কবিতা

পরিশেষে, Conclusion

উল্লিখিত মেঘলা দিন সম্পর্কিত নির্বাচিত কিছু কাব্যিক অংশ আশা করি আপনাদের মন কেড়েছে । মেঘলা দিন সম্পর্কিত এই পোস্টটি পছন্দ হলে আপনারা তা অনায়াসে নিজেদের সামাজিক মাধ্যমে ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts