প্রত্যেক নতুন দিনের সূত্রপাত যদি একটি ইতিবাচক বা সদর্থক উক্তি পাঠ করার মাধ্যমে হয় তাহলে মনটাও বেশ প্রাণচঞ্চল এবং ফুরফুরে হয়ে ওঠে । অনুপ্রেরণামূলক শুভেচ্ছাবাণী মানুষের কর্মোদ্যম বাড়াতে একান্তই সহায়ক। আজকে তেমনই সপ্তাহের একটি বিশেষ দিন, মঙ্গলবার।
এই দিনটিকে আরও সুন্দর করে তুলতে আমরা নিয়ে এসেছি Tuesday quotes in Bengali আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে । মঙ্গলবারের এই বিশেষ বার্তাগুলি নিজে পড়ুন এবং প্রিয়জনকে পাঠান ।
শুভ মঙ্গলবারের শুভেচ্ছা, Tuesday wishes in Bangla
যদি বন্ধু হও যদি বাড়াও হাতযেনো থামবে ঝড় মুছে যাবে এই রাতহাসি মুখ তুলে অভিমান ভুলেরাঙা সূর্য বলবেই সুপ্রভাত~ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
যতই বড় হোক রাত্রি কালোজানবে ততই কাছে ভোরেরও আলোযদি একলা পথে কোন সাথী না মেলেযদি সাড়া নাহি পাও সাড়া দেবে তব প্রাণ।~শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
সব ছাড়ি বল সবে জয় হনুমান।হনুমন্ত তো সর্বসুখ করিবে প্রদান।।সর্ব দুঃখ যাবে সংকট কাটিবে।যেইজন হনুমন্ত স্মরণ করিবে।।জয় জয় জয় হনুমান গোসাই।তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই।।জয় বজরঙ্গবলী?! হনুমানজি সবার কল্যাণ করুন; শুভ মঙ্গলবার !
নিভে যাওয়া প্রদীপে মোরনাইবা পেলাম আলো আসেই যদি আঁধার ঘিরেসেই তো তবু ভালো আমি ভাগ্যগুণে নেব মেনে চির দিনের খুশির আলিঙ্গনওগো যা পেয়েছিসেই টুকুতেই খুশি আমার মন !মঙ্গলময় হোক মঙ্গলবারের দিনটি! সকলের মনস্কামনা পূর্ণ হোক! Happy Tuesday!
মঙ্গলবারের শুভেচ্ছাবার্তা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সোমবারের শুভেচ্ছাবাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মঙ্গলবারের শুভেচ্ছাবার্তা স্টেটাস, Happy Tuesday status in Bengali, মঙ্গলবার এর শুভ সকাল
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দানসেই তো তোমার দান।মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণসেই তো তোমার প্রাণ।বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমিসেই তো স্বর্গভূমি।সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমিসেই তো আমার তুমি।শুভ মঙ্গলবার!! বজরংবলির কৃপায় সবকিছু মঙ্গলময় হোক!!!
মঙ্গল দ্বীপ জ্বেলেঅন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভুতবু যারা বিশ্বাস করে না তুমি আছতাদের মার্জনা করো তুমি।।~পরমেশ্বর সকলের মঙ্গল করুন ।শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
বিগত দিনের সব কষ্ট,করে ফেল নষ্টনতুন দিনে সবার মনেকেউ রেখো না দুঃখ প্রাণেশুভ হোক নতুন দিনখুশি যেন না হয় বিলীন।মুখে হাসি লেগে থাক প্রতিদিনমঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।~ একটি শুভদিন কামনার্থে তোমায় জানাই Happy Tuesday !!
অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।~শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।~শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।~শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।~~শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,ছড়িয়ে আছে আনন্দেরই দান,বিস্ময়ে তাই জাগে আমার গান।~একটি সুন্দর দিনের একরাশ শুভেচ্ছা জানাই ।শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
আমরা প্রথমে আমাদের অভ্যাসগুলো করি,তারপর অভ্যাসই আমাদের চালনা করে।~শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
একটি সুন্দর প্রভাত ইঙ্গিত বহন করে একটি সদর্থক ও সফল দিনের!! আজকের এই শুভদিনটি প্রতি ক্ষেত্রে সদর্থক ও ইতিবাচক হোক তোমার জন্য ! শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
ভালো কাটুক শুধু সারাদিন নয় ; প্রতিদিনশুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
কিছু মানুষ পাশে থেকেও হয় না আপন আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। সম্পর্ক সত্যিই বড় বিচিত্র !! আজকের দিনটি শুভ ও সদর্থক হোক তোমার জন্য! শুভ মঙ্গলবারের শুভেচ্ছা ! Happy Tuesday
মঙ্গলবারের শুভেচ্ছাবার্তা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বৃহস্পতিবারের শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
শুভ মঙ্গলবারের সুপ্রভাত, Poetic phrases for Happy Tuesday in Bangla, মঙ্গলবারের শুভ সকাল
শান্ত স্নিগ্ধ প্রভাত ও এক কর্মময় দিনের শুভেচ্ছা রইল; মঙ্গলময় হোক আজকের দিনটি! Happy Tuesday
কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীনকিছু চাওয়া স্বার্থহীন, না দেখা হোক প্রতিদিন তবু মনে রাখবো চিরদিন !!মঙ্গলময় হোক আজকের দিনটি! Happy Tuesday ! শুভ মঙ্গলবারের শুভেচ্ছা
কে আপন কে পর তা সম্পর্কের নাম নিয়ে নির্ধারিত হয় না; হয় মানুষের আন্তরিকতা আর তার ব্যবহার দিয়ে । Happy Tuesday ! শুভ মঙ্গলবারের শুভেচ্ছা
শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয় ; সেখানে সবার থাকার যোগ্যতা থাকে না। Happy Tuesday ! শুভ মঙ্গলবারের শুভেচ্ছা
বসিয়া আছ কেন আপন-মনে,স্বার্থনিমগন কী কারণে?চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানিপ্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥~Happy Tuesday ! শুভ মঙ্গলবারের শুভেচ্ছা
এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর॥ Happy Tuesday ! শুভ মঙ্গলবারের শুভেচ্ছা
Tuesday Quotes নিয়ে আমাদের এই প্রতিবেদনটি আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে ।পোস্ট টি পছন্দ হলে অবশ্যই নিজের বন্ধুদের ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার অমূল্য মতামত জানাতে ভুলবেন না।
Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"