পায়রা ও কবুতর নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Beautiful quotes and captions on pigeon in Bengali


কবুতর বা পায়রা এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি। পৃথিবীতে প্রায় ২০০ জাতের কবুতর পাওয়া যায়। পূর্বে কবুতরকে সংবাদবাহক, খেলার পাখি হিসাবে ব্যবহার করা হতো। তাছাড়া কবুতর দেখতেও অনেক মিষ্টি, যে কোনো ব্যক্তির মন ভালো করে দেয়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা পায়রা ও কবুতর সম্পর্কিত কিছু উক্তি, কবিতা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা উক্তিগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।

পায়রা ও কবুতর নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন

পায়রা ও কবুতর নিয়ে স্ট্যাটাস, Status about pigeon in Bangla

  • আমি বুঝতে পারিনা, মানুষ কেন যে কবুতর থেকে মুক্তি পেতে চায়! তারা তো কখনও কাউকে বিরক্ত করে না!
  • একটি পালিত কবুতর যদি নিজের গৃহ কে না ভালোবাসে, তবে সে সেখানে কখনই ফিরে যেতে চাইবে না।
  • ঈগল কখনও কবুতরের সাথে আকাশে উড়ে বেড়ায় না!
  • এক যুগে পায়রাই ছিল প্রেমের দূত, নিয়ে যেত কত শত মানুষের গোপন কথা উড়িয়ে, পৌঁছে দিতে মনের ঠিকানায়।
  • কবুতর বড়ই আজব ! এটি সেই হাতকেই কামড়ায় যে তাকে খাওয়ায়।
  • পায়রা সে সব অল্প সংখ্যক পাখিদের অন্তর্ভুক্ত, যারা মাথা নিচু করে জল খেতে পারে।
  • যখন বেঁচে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, তখন আমাদের মন কবুতরের সীমাহীন বন্ধুত্ব এবং শান্তিময় শুভ্রতার সাথে থাকতে ভালোবাসে।
  • বাহক কবুতরের মত শুধুমাত্র এক ধরনের প্রতিভা থাকাটা আমার কাছে সর্বদাই এক ধরনের চতুর বোকামি বলে মনে হয়!
পায়রা ও কবুতর নিয়ে স্ট্যাটাস

কদম ফুল নিয়ে উক্তি, ছবি, স্ট্যাটাস, Best quotes about Kadam phul in Bengali 

কবুতর ও পায়রা নিয়ে ক্যাপশন , Wonderful sayings about pigeon 

  • বাড়িতে পশু পাখি পালতে হলে আমাদের যা করতে হবে তা হল বাড়ির প্রতিটি গরু, মুরগি, বানর, শুকর, খরগোশ, ইঁদুর ও কবুতর ইত্যাদিকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা শুরু করতে হবে।
  • শান্ত হৃদয়টিকে ধরে রাখুন, কচ্ছপের মত বসতে শিখুন, কবুতরের মত দ্রুত পায়ে হাঁটুন এবং কুকুরের মত ঘুমিয়ে পড়ুন।
  • কোনো কবুতরের ঘরে যদি খাবারের অভাব না থাকে তবে সেখানে অন্য কবুতরেরও অভাব হয় না।
  • পায়রাগুলো সমঝোতা করতে পারে। এরা সকলে মিলে ঝাঁক বেঁধে থাকতে খুব পছন্দ করে। পায়রাদের এই ঝাঁকের নেতৃত্ব দেয় নির্দিষ্ট একটি পায়রা এবং অন্যরা তাকে অনুসরণ করে। তাই পায়রাদের নিজ গৃহে প্রত্যাবর্তন সহজ হয়।
কবুতর ও পায়রা নিয়ে ক্যাপশন

যুদ্ধ নয় শান্তি চাই নিয়ে উক্তি , Quotes about We want peace not war in Bengali

পায়রা বা কবুতর নিয়ে সুন্দর লাইন, Wonderful lines about pigeon  

পায়রা ও কবুতর 1
পায়রা ও কবুতর 2
  • পায়রাদের তুলনামূলক ভাবে দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি থাকে।
  • কবুতর যে অংকও করতে পারে, সেটা কি জানতেন?
  • আপনারা কি জানেন! পায়রা হচ্ছে অধুনালুপ্ত বৃহদাকার পাখি ডোডোর জীবন্ত আত্মীয়।
  • পায়রা তো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, এইতো যেমন- সবুজ, হলুদ বা লাল বর্ণ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধে সহযোগীতা করার জন্য অস্ট্রেলিয়ান ২টি পায়রাকে পুরস্কৃত করা হয়েছিল।
  • নোটন নোটন পায়রা গুলো ঝোঁটন বেঁধেছে। ও পাড়েতে ছেলে-মেয়ে নাইতে নেমেছে।
  • মধুপের মুখ হতে কাড়িয়া মধুপী পিয়ে পরাগ আসব! কপোতের চষ্ণুপুটে কপোতীর হারায় কূজন, পরিয়াছে বনবধূ যৌবন-আরক্তিম কিংশুক-বসন।
পায়রা ও কবুতর 3
পায়রা বা কবুতর নিয়ে সুন্দর লাইন

প্রেম নিবেদন করার উক্তি, Romantic quotes to propose someone you love in Bengali 

পায়রা ও কবুতর 4
পায়রা ও কবুতর 5
পায়রা ও কবুতর 6

পায়রা বা কবুতর নিয়ে লেটেস্ট ক্যাপশন, Latest caption on pigeon

পায়রা ও কবুতর 7
পায়রা ও কবুতর 8
পায়রা ও কবুতর 9
পায়রা ও কবুতর 10
  • নীল আকাশের বুকে উড়ছে পায়রা, বয়ে আনছে স্বাধীনতার বার্তা! যেখানে মুক্ত বাতাস বইছে, যেখানে দিগন্তের শেষ নেই, সেখানে পায়রার ডানা মেলে উড়ে চলার গল্প লেখা হয়। মানুষও তো তেমনি—স্বাধীনতা আর ভালোবাসার খোঁজে প্রতিনিয়ত ডানা মেলে উড়তে চায়!
  • কবুতর মানেই ভালোবাসার দূত, শান্তির প্রতীক, আকাশের নির্ভরযোগ্য ভ্রমণকারী!যতবার কবুতর দেখি, মনে হয় যেন পুরনো কোনো চিঠির গল্প শুনছি! একসময় তারা মানুষের প্রেমের বার্তা নিয়ে উড়ে যেত এক দেশ থেকে আরেক দেশে। আজও তারা আমাদের শেখায়—বিশ্বাস আর ভালোবাসা থাকলে কোনো দূরত্বই বাধা হতে পারে না!
  • স্বাধীনতার প্রতীক পায়রা, যা আমাদের শেখায় মাটি ছুঁয়ে থেকেও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে!জীবন কখনও পায়রার মতো হোক—স্বাধীন, নির্ভরযোগ্য, ভালোবাসায় ভরা। যে আকাশের গায়ে মুক্তির রঙ, সেই আকাশই আমাদের স্বপ্নের ঠিকানা।
  • কবুতরের শান্ত চোখের ভাষা বোঝার জন্য মন লাগে, শুধু চোখ নয়!তারা কোনো কথা বলে না, কিন্তু তাদের উড়ে যাওয়ার ভঙ্গিমা, ফিরে আসার অপেক্ষা, কিংবা বসে থাকার ধৈর্য—সবকিছুই যেন এক অদৃশ্য বার্তা বহন করে।
  • কবুতরের ডানায় ভর করে একসময় ভালোবাসার বার্তা পৌঁছাতো গন্তব্যে!
  • পায়রা ও কবুতর শুধু পাখি নয়, তারা বিশ্বাস, স্বাধীনতা ও শান্তির প্রতীক! তাদের উড়ে যাওয়া মানে মুক্তির আহ্বান, তাদের ফিরে আসা মানে নির্ভরতা।
  • কবুতরের মতো হতে শিখতে হবে আমাদের , যারা ঘর থেকে অনেক দূরে গেলেও ঠিক পথ চিনে ফিরে আসে!
  • কবুতরের জীবন বড়ই মজার—কখনো তারা চিঠি নিয়ে উড়ে, কখনো বসে থাকে জানালার গ্রিলে, আবার কখনো হারিয়ে যায় দিগন্তে!এ যেন মানুষের জীবন! কখনও আমরা খবর বহন করি, কখনও কারও অপেক্ষায় থাকি, আবার কখনও হারিয়ে যাই নিজের পথের সন্ধানে!
  • যদি কখনো মনে হয় তুই বন্দি, তাহলে একবার পায়রার দিকে তাকিয়ে দেখ—তাদেরও খাঁচায় রাখা হয়, কিন্তু একদিন ঠিকই তারা উড়ে যায়!
  • কবুতরের মতো উড়তে হলে প্রথমে বিশ্বাস তৈরি করতে হয়—নিজের ওপর, ডানার ওপর, আকাশের ওপর! একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে, তখন কোনো বাধাই তোকে থামাতে পারবে না!
  • একটা পায়রা যখন খাঁচায় বন্দি থাকে, তখনও তার চোখে আকাশের স্বপ্ন থাকে!
  • পায়রার জীবন আমাদের শেখায়—স্বাধীনতা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ!
  • কবুতরের ওড়ার ধরন দেখে যদি মন ভালো না হয়, তাহলে বুঝবি তোকে জীবনে এখনও অনেক কিছু শিখতে হবে!
  • একটা কবুতর যখন ভালোবাসার চিঠি বহন করে, তখন সে শুধু চিঠিই নয়, অনুভূতিও বহন করে!আজ আমরা ডিজিটাল যুগে, কিন্তু সেই অনুভূতিগুলো কি আজও আগের মতো গভীর আছে?
  • কবুতরদের খাঁচায় বন্দি করা যায়, কিন্তু তাদের মনকে বন্দি করা যায় না!
  • যদি তোকে সত্যিই মুক্তি পেতে হয়, তাহলে প্রথমেই ভয়কে জয় করতে হবে!
পায়রা ও কবুতর 11
পায়রা ও কবুতর 12

কবুতর ও পায়রা নিয়ে কবিতা ও ছন্দ, Best poetic verses about pigeon

পায়রা ও কবুতর 13
পায়রা ও কবুতর 14
পায়রা ও কবুতর 15
পায়রা ও কবুতর 16
  • প্রতীক্ষায় থেকো না আমার, আমি আসবো না, থাকলো কথার কবুতর,কখনো বাইষ্যা মাসে পেয়ে অবসর, নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর,পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে..কী কী ব্যথা এবং আর্দ্রতা, রেখেছে দখল করে আশৈশব আমার একালা, আমি কতো একা,কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে, বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন।
  • মনের কোঠায় ঠায় দিয়েছি, আগলে রেখেছি যতনে, ভালোবাসার পায়রা সেতো, চোখ বুঝলেও দেখি স্বপনে। সকাল হলেই যাই ছুটে যাই, উপর তলায় রোজ, খাবার পানি দিয়ে ওদের নেই প্রতিদিন খোজ। ভালোবাসায় না হয় যেন বিন্দুমাত্র কমতি, অবলা প্রানী, ওদের কষ্টসইতে পারে কোন ব্যক্তি!
  • পণ্য নয়, বস্তু নয়, ভালবাসার পাখী কবুতর। একটু মায়া, মমতা দিলে, ভালো থাকবে প্রিয় কবুতর!! বন্ধুর ও বাড়ির জালালী কবুতরআমার ও বাড়ি আসে রে, কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম..কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম, খায় আর, খায় আর, খায় আর বাক বাকুম করে লো কিশোরী, বাকুম বাকুম,বাক বাকুম,
  • এ চইড়া গেল উপরে, চালের প’রে সোনা কবুতর রে, পাখি সেয়ানা, খাইয়া গেল দানা, উইড়া গেল ফরফরাইয়া রে চালের প’রে ও ও চালের প’রে, চালের উপর লোটন কবুতর রে
  • রতন ভেবে যতন করে, কলিজায় বিধে রাখছি তোরে। উড়াল দিয়ে যাইসনে তুই, হইসনে স্বার্থপর, বন্ধু তুই মোর সখের কবুতর।।
  • পায়রা পায়রা ডাকে মন, পায়রা বাক বাক বাকুম করে, এত দানা পানি দিলাম পায়রা না আসিল ঘরে, আমার পিরিতি হইল নারেআমার পিরিতি হইল নারে•••এতো বড় আকাশ দিয়া পায়রা করবি কি? উড়তে উড়তে কখন রে তুই ক্লান্ত হয়ে যাবি, সন্ধ্যা হলে আকাশ তোরে রাখবে নারে ধরে
  • ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা, সে বছর পুষেছিল এক পাল পায়রা। বড়ােবাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুটে খুটে ধান খায়, হাঁসগুলাে জলে চলে, আঁকা-বাঁকা রকমে, পায়রা জমায় সভা বক্-বক্‌-বকমে।
  • উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের উজ্জ্বল রৌদ্রে, চঞ্চল পাখনায় উড়ছে,নিঃসীম ঘননীল অম্বর, গ্রহতারা থাকে যদি থাক নীল শূণ্যে, হে কাল, হে গম্ভীর, অশান্ত সৃষ্টির, প্রশান্ত মন্থর অবকাশ..হে অসীম উদাসীন বারোমাস, চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে, তুমি নেই, আমি নেই…কেউ নেই, কেউ নেই…ওড়ে শুধু এক ঝাঁক পায়রা
পায়রা ও কবুতর 17
পায়রা ও কবুতর 18
পায়রা ও কবুতর 19
পায়রা ও কবুতর 20
কবুতর ও পায়রা নিয়ে কবিতা ও ছন্দ

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা পায়রা ও কবুতর সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে এবং এটি বিভিন্ন সময়ে আপনাদের কাজে লাগবে। পায়রা ও কবুতর নিয়ে লেখা পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসইটে।

Recent Posts