বাংলাদেশের প্রকৃতির মতো বঙ্গ ললনা দেরও জুড়ি মেলা ভার । রুপ ,গুণ , কর্মদক্ষতা, সহনশীলতা সবেতেই তারা অদ্বিতীয়া। তাই হয়তো বলা হয়ে থাকে,’ বঙ্গ ললনা তোমার নেইকো তুলনা’। কথায় আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। আর বাঙালি রমণীদের জন্য এই প্রবাদটি প্রকৃত অর্থেই যুক্তিযুক্ত। ঘরে -বাইরে সব জায়গায় একাহাতেই তারা সুষ্ঠুভাবে সামলাতে পারে কারও সাহায্য না নিয়েই। আজ এই বঙ্গললনাদের উদ্দেশ্যেই নিচে উল্লেখ করা হল কিছু মানানসই উক্তি।
বাঙালি মেয়ে / বঙ্গ নারী কে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বঙ্গ নারী নিয়ে সেরা উক্তি, Best new captions on Bongo nari
বঙ্গ ললনা মানেই শাড়ির আঁচলে গুটিয়ে রাখা মায়া, কাজলের আঁচড়ে লেখা কবিতা আর হাসির ভেতর লুকিয়ে থাকা হাজার বছরের নদীমাতৃক সভ্যতার গল্প।
যেখানে দিগন্ত ছুঁয়ে যায় সবুজ ধানক্ষেত, আর বাতাসে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ—সেইখানেই জন্ম নেয় এক বঙ্গ ললনা, যার চোখেই লুকিয়ে থাকে বাংলার আকাশ-ভরা তারা।
বঙ্গ ললনার সৌন্দর্য শুধু রূপে নয়, তার মমতায়, তার সাহসে, তার দুঃখে-সুখে—সে-ই আসল বাংলার আত্মা, যে কখনো ভেঙে যায় না।
বঙ্গ ললনার হাসি যেন ভোরের রোদ্দুর, যা অন্ধকারে ঢাকা মনকেও আলোকিত করে তোলে। তার হাসি মানেই ঘরভরা আলো।
বঙ্গ ললনা মানেই শক্তির প্রতীক—যে একদিকে প্রেমের কোমলতায় ভরে তোলে হৃদয়, অন্যদিকে দুঃখের আগুনেও দাঁড়িয়ে থাকে অটল।
একটি বঙ্গ ললনার চোখের গভীরে দেখলেই বোঝা যায়—সেখানে আছে ভালোবাসার বন্যা, আবার আছে অভিমানের ঝড়ও।
বঙ্গ ললনা মানেই শুদ্ধতা আর শক্তির মিশ্রণ, যার হাসি কবিতা হয়ে জন্ম নেয়, আর কান্না হয়ে ওঠে মহাকাব্য।
সে শুধু রূপসী নয়, সে সংগ্রামী; বঙ্গ ললনা মানেই হাজার বছরের সংস্কৃতি, যাকে দেখে পৃথিবীও মুগ্ধ হয়।
বঙ্গ ললনার আঁচলে লুকিয়ে থাকে ঘরের শান্তি, মাটির গন্ধ, ভালোবাসার গান আর ভোরের সূর্যের মতো উজ্জ্বলতা।
বঙ্গ ললনা কোনো নাম নয়, সে এক অনুভূতি—যেখানে থাকে ভালোবাসা, সাহস, মায়া আর বাংলার শাশ্বত সৌন্দর্য।
বাঙালি মেয়ে মানেই মাথার খোঁপায় জড়িয়ে রাখা জুঁইফুলের ঘ্রাণ, চোখের কোণে লুকিয়ে থাকা কাব্যের মায়া আর মিষ্টি হেসে ভাঙা মনকেও জোড়া লাগিয়ে দেওয়ার অদ্ভুত ক্ষমতা।
বাঙালি মেয়ে শুধু ভালোবাসা দেয় না, সে ভালোবাসাকে অমর করে রাখে—কখনো অভিমানে, কখনো অপেক্ষায়, আবার কখনো ভোরবেলার শিউলির মতো নীরবে ঝরে গিয়ে।
যত দুঃখই থাকুক, বাঙালি মেয়ের মুখের মায়াবী হাসি যে কাউকে ভুলিয়ে দিতে পারে জীবনের ভারী ক্লান্তি।
বাঙালি মেয়ে মানেই ঘোমটা টেনে রাখা সরলতা, আবার প্রয়োজনে আগুন হয়ে জেগে ওঠা অদম্য সাহস।
বাঙালি মেয়ের চোখ দুটোই হলো সবচেয়ে বড় কবিতা—যেখানে অভিমান, ভালোবাসা, কান্না আর স্বপ্ন একসাথে খেলতে থাকে।
সে যখন শাড়ি পরে, তখন যেন চারপাশে অন্যরকম এক উৎসব নেমে আসে—বাঙালি মেয়ে মানেই রঙে-গন্ধে ভরা এক অনন্ত বসন্ত।
বাঙালি মেয়ে কখনো কাঁদে, কখনো অভিমান করে, আবার ঠিক সেই মুহূর্তেই হাসি দিয়ে পুরো পৃথিবীটাকে জয় করে নেয়।
তার কণ্ঠে লুকিয়ে থাকে মায়ের ডাকে ভরা মমতা আর প্রেমিকার গানে ভরা মায়া—বাঙালি মেয়ে মানেই সমস্ত সম্পর্কের সমাহার।
বাঙালি মেয়ের নীরবতা আসলে এক গভীর মহাকাব্য—যা বোঝার ক্ষমতা সবার থাকে না।
বাঙালি মেয়ে মানেই হাজার বছরের বাংলার সংস্কৃতি, সাহিত্য আর সঙ্গীতের জীবন্ত প্রতিচ্ছবি—যার ভেতরেই লুকিয়ে আছে এই মাটির প্রাণ।
বঙ্গ-ললনাদের উপমা, হোয়াটস্যাপ স্টেটাস ~ Bongo Nari Whatsapp Status & Captions in Bengali
ওগো অপরূপা, হেরি তব রূপ ক্ষণে ক্ষণেকি ভাব তুমি আপন মনে ?কি ছিলে, কি আছ বা কি হইবে , রাখি হাত ভবিষ্যতের অতলান্ত গহ্বরে !রূপ লাগি রূপ রহে অরূপের মাঝে।তুমি কি তাহারে খুঁজিছ দিনে কিম্বা সাঁঝে ?
বঙ্গ নারীরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না।
কাজল ছাড়া বঙ্গনারী ;দুধ ছাড়া চায়ের মতো ।
বঙ্গ ললনা…কখনো ঘরোয়া; কখনো বা আগুন বহ্নিকখনো সে শান্তশিষ্ট , সুকন্যা ও তন্বিকখনও সে ত্রিশূল ধরে করতে দমন দুষ্টের,তবে…দিনের শেষে আজও কাঁদে নিয়ে চোখের জল কষ্টের।
বঙ্গনারী আমি ,সব কাজ করি হাসিমুখেবুকে পাথর চেপে রেখেবুঝতে দিই না কাউকে আমিসন্তানের সুখ যে অনেক বেশি দামী।ওরা যেন থাকে হাসিমুখে সদাতাই দিনভর এত ব্যস্ততাথাকি আমি সদাই স্মিত।যাতে ভাবে অন্যলোকে,আমি আছি অনেক সুখে।
তেজস্বিনী বঙ্গনারী দেবী দুর্গার প্রতিভুদুষ্টের দমন আর সন্তানেরে করে লালনমায়া, মমতা ,সাহসও তেজ একই সাথে তার আছে,পুরুষ সমাজও মাথা নত করে তাই বঙ্গ নারীর কাছে।
নীলাম্বরি শাড়ি পরে বঙ্গবধূ চলে,জল আনতে যমুনাতে নিয়ে কলস কাঁখে,তাই না দেখে আনন্দে তে ‘বউ কথা কও ‘ডাকে।লাজুক হাসি ঝিলিক মারে,ডাগর চোখের ফাঁকে,কৃষ্ণচূড়ায় গাঁথা বেনীসেই তালেতেই দোলে ।হাতের কাঁকন কলস ছুঁয়েবাজে মধুর রোলে ।
বাঙালি মেয়ে / বঙ্গ নারী কে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শুভ নারী দিবসের শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বঙ্গ নারীকে নিয়ে শায়েরি, গান ও কবিতার কিছু অংশ বিশেষ ~ Shayeri and Lines to dedicate to Bengali Girlfriends
তোমার হাসিতে বধুজানি না কি আছে জাদুবশ করে রেখেছ আমায়পথ খুজি পথ যে হারায়পথ খুজি পথ যে হারায়।
মধুর মধুর চাহনি রে তোর,কন্যা আমার হৃদপিন্ড…তিরিং বিড়িং করে রে।
ওগো কাজল নয়না হরিণীতুমি দাওনা ও দুটি আঁখিওগো গোলাপ পাঁপড়ি মেলোনাতার অধরে তোমাকে রাখি।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পরহাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশাসবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
এই গরুর গাড়ী চেপে একদিনযেতে যেতে সোনার এ গাঁয়েদেখেছিলাম সোনার মেয়েদাঁড়িয়ে ছিল সোনার বেলায়সোনার বাংলায়।
ওরে বাংলাদেশের মেয়েরে তুইহেইলা দুইলা যাসএকবার যেই ঘুইরা তাকাসলাগে ঝাকাসপদ্মা নদীর ইলিশ খাইয়ারূপখানা কি ঝকঝকে বানাস।
হাওয়ায় হাওয়ায় দুলে, ওই কাশ ফুলউড়ে যায় আঁচল যে উড়ে এলো চুলহো…আলতা পায়ে আলতো ছোঁয়ায়পথ চলো প্রিয়া যে আমারঅনেক দেখেছি তবু তোমার ও মুখখানিস্বাধ হয় দেখিগো আবারতোমার মতন এত অপরূপ সুন্দরকাওকেতো দেখিনিগো আরপ্রিয়তমা মনে রেখোঅণুপমা.. মনে রেখো।
তোর ঠুমক ঠুমক চালআর চিকন চিকন গালআহা রাগের এমন তেজযেন লাল মরিচের ঝালওরে বঙ্গ ললনাতোর হয় না তুলনাতোর মন রাঙাতে করবো যা তুই চাস।
এক যে আছে কন্যাতার শ্যামলা শ্যামলা বরণদেখতে সে নয় মন্দআহা পুতুল পুতুল গড়নমেয়ে শান্ত নয়কো মোটেকিছু বলতে গেলেই ফোঁস করে সে ওঠেহায় বলব কি আরউল্টো যে তার অনুরাগের ধরণ।
দোলে বেণী মনিহারা যেন ফণীপায়ে তার নূপুর যে ঐ দোলে ধ্বনি।শ্রাবন ধারার মতো রূপলাবনীঅঙ্গ থেকে পড়ে ঝরিপাগল আমি ও রূপ দেখেমনে যে লয় অঙ্গ থেকে ও রূপ চুরি করি।
বঙ্গদেশের নারীরা সব উপমার ঊর্ধ্বে । রূপের ছটায় মোহিত করার ক্ষমতা যেমন রাখে তেমনই গুণের সম্ভারে সমৃদ্ধ বঙ্গনারী সকলকে অবাক করে দেয়।
কর্মসূত্রে তারা বিদেশে ও পাড়ি দেয় আবার সন্তানের অসুস্থতায় সারা রাত ধরে জেগে পাখার বাতাস ও করতে পারে।তাই একই অঙ্গে এত রূপ বঙ্গ নারীদের মধ্যেই কেবল দেখা যায়।
প্রকৃত অর্থে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের সাথে সাথে তারাও সমান অধিকার ও সম্মানের দাবিদার।