আমাদের আজকের এই পোস্টটিতে আমরা অসুস্থতা নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
হে মানুষ! তোমরা নিজেদের উৎসাহ উদ্দীপনার সাথে আন্তরিকভাবে পরিশ্রম করো। দারিদ্র্যতা বা অসুস্থতা তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে৷
সৎ কর্ম মানুষকে দৃঢ় ও সাহসী করে। দেহ ও মনকে রোগ ও পাপ থেকে মুক্ত রাখে। সকল প্রতিকূলতার উপরে বিজয়ী করে৷
যে কেউ রোগাক্রান্ত হয়, তার থেকে গুনাহসমূহ এভাবে ঝরে যায় যেভাবে গাছ হতে তার পাতাগুলো ঝরে যায় ।
অসুস্থ মানুষের চিন্তা ভাবনা গুলোও অসুস্থ থাকে।
অসুস্থতা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি হতাশা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
অসুস্থতা নিয়ে স্টেটাস, Best Bengali status on illness
দারিদ্র্য, রোগ, দুঃখ বন্ধন এবং বিপদ, সবকিছুই মানুষের নিজেরই অপরাধ রূপ বৃক্ষের ফল।
দূরবর্তী নদীতীরে চর্মরোগগ্রস্ত একটি ছাগী যদি মালিশ করার মতো তেলের অভাবে দুঃখ পায়, তবে হাশরের দিন সে সম্পর্কেও রাষ্ট্রপ্রধানকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
সংসারে অভ্যন্তরীন অসুস্থতা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, অসুস্থতা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়
শুধুমাত্র ভালোবাসাই পারে সকল রোগের উপশম ঘটাতে।
রাজনীতি এবং সংস্কৃতি দুটো ভিন্ন বিষয়৷ একটি রোগ অন্যটি স্বাস্থ্য।
খেয়ে যার হজম হয়, রোগ তার চেয়ে দূরে রয়৷
প্রেম ভালবাসা হলো একটা বিশেষ ধরণের মানসিক রোগ, বলতে গেলে এটি এক প্রকার অসুস্থতা৷
সন্দেহ হলো মারাত্মক অসুস্থতা৷ একবার উদ্রেক হলে তা নির্মমভাবে শেষ হয়৷
ঋণ, অগ্নি এবং রোগের শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে৷
স্বাস্থ্যবান দেহ আত্নার জন্য প্রিয় অতিথিশালা স্বরূপ আর রোগাক্রান্ত বা অসুস্থ দেহ আত্নার জন্য বদ্ধ কারাগার স্বরূপ।
অসুস্থ হতে অস্বীকার করো? নিজের কাছে বা কারো কাছে কখনো বলো না তুমি অসুস্থ। অসুস্থতা এমন জিনিস যার শুরুতেই প্রত্যকের বাধা প্রদান করা উচিৎ ।
তুমি যদি স্বাস্থ্যের যত্ন নিতে তাহলে অসুস্থতা তোমাকে বিপন্ন করে দিতে পারতো না৷
কোনো রুগ্ন ব্যক্তিই জীবন সম্পর্কে কোনো সুস্থ বা সুন্দর ধারণা রাখতে পারে না৷
প্রিয় মানুষ যদি অসুস্থ হয়, আর তখন আমরা যদি মনে করি যে তাদেরকে সুস্থ করে তুলবো এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে যদি চেষ্টা করি তাহলে এই অসুস্থতা কাটিয়ে ওঠা খুব সহজেই সম্ভব।
অসুস্থতার পর আরোগ্য লাভের ব্যাপারটা প্রায় নতুন করে জীবন শুরু করার মতো ব্যাপার।
অসুস্থ থাকা অবস্থায় নিজের কথা এবং চিন্তাগুলিকে কখনো বিশ্বাস করবেন না।
হতাশা একটি মানসিক রোগ৷ এক ধরনের অসুস্থতা যা আমাদের মনে অশান্তির সৃষ্টি করে।
তরুণদের চেয়ে বৃদ্ধদের রোগ-ব্যাধি খুবই কম৷ কিন্তু যেটুকু থাকে তা আমৃত্যু সঙ্গী হিসাবেই থেকে যায়।
অসুস্থতায় চিকিতসকরা সবচেয়ে বেশি যত্নবান হয়: ধার্মিকতা এবং প্রজ্ঞা আমদেরা কেবল প্রতিশ্রুতি দেয়; ব্যথাকে আমরা মানি।
মেডিসিন হল অসঙ্গতিপূর্ণ উপাদানের পুনরুদ্ধার; অসুস্থতা হল জীবন্ত দেহে প্রবেশ করা উপাদানগুলির বিরোধ ।
অসুস্থতা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি লিভারের রোগ ও নিরাময় সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
অসুস্থতা নিয়ে সেরা লাইন ও উক্তি সমূহ, Best Bangla lines and quotes on Illness
মন দীর্ঘকাল খারাপ থাকলে সেখানে অসুস্থতা জমে যায়, তখন ভালো লাগলেও সেখানে সেই অসুখের রেখে যাওয়া দাগ থেকে যায়। তবু ভালো থাকতে হয় নিজেদের।
আমি এমন তিনটি জিনিস ভালোবাসি লোকে যা ঘৃণা করে : দারিদ্র, অসুস্থতা এবং মৃত্যু। আমি এদের ভালোবাসি কেননা দারিদ্র হচ্ছে বিনয়, অসুস্থতা হলো গুনাহের মোচন এবং মৃত্যুর ফলাফল হলো আল্লাহর সাথে সাক্ষাত লাভ করা ।
অসুস্থ হলে বুঝা যায়, সুস্থতা কত বড় নেয়ামত, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক।
ব্যস্ততা পূর্ণ শহর আজ অসুস্থতায় পরিপূর্ণ ।
প্রত্যেক মানুষের জীবনে যে সকল প্রিয় মানুষ রয়েছে তাদের প্রতি যদি আমরা যত্নশীল হয়ে থাকি এবং নিয়মিত যদি খোঁজখবর রাখি, তাহলে এই ধরনের অসুস্থতা থেকে বাঁচা সম্ভব।
তোমার অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো। আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।
অসুস্থ হলে মা যখন বলে ‘হে ভগবান
আমার সন্তানের অসুখ আমাকে দিয়ে দাও, তবুও আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও ‘, আমি তখন অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকি, আর ভাবি যে একটা মানুষ কতোটা নিস্বার্থ ভাবে আমাকে ভালোবাসে।
মনে পড়ে? ছোট্টবেলায় সেই স্কুল পালানোর স্মৃতি, অসুস্থতার ভান করে নিয়েছ কত ছুটি, আম কুড়ানোর দিনগুলো আজ নেই বললেই চলে, এখনকার শিশুরা শুধু দোলনায় হেলে দুলে।
ডাক্তারখানা থেকে ফার্মেসি, মাদী ঘোড়ার মত শব্দ করে চলবে তুমি পথ । অথচ,ভরা চব্বিশের অসুখে, তুমি ছাড়া কোন প্রতিষেধক নেই ।
তোমার অসুখে অসুস্থ আমি! ঠোঁট অবিরত শুষ্ক, জ্বরে পুড়ছে আমার কপাল, তুমি বিনা আমি দেখছি রোজ একটা করে নতুন সকাল।
অসুস্থতা আমার নির্জন শিল্প, আমি তাকেদুঃখভরা নকশীকাঁথার মতো আমার শরীরেকরেছি সেলাই,বড়োই যাতনাময় তবু তার নিবিড় সান্নিধ্যে থেকে আমিবুঝেছি কেমন এই প্রবাহিত তোমাদের অটুট জীবনচারধারে, কেমন সুস্থতাতার মাঝে ক্রমাগত অন্তঃসারশূন্যতার কী গভীর ধস ও ফাটল!
প্রবল ঘোরের মধ্যে তক্তপোশে শুয়েরাত্রি দিন এলোমেলোস্বপ্ন দেখেদেখে মস্তিষ্কের অদৃশ্যখাতার পাতে এঁকে যাই.হলুদ আকাশ..শাদা কাক, নীল বক.লাল বৃষ্টির জল..সবুজ ক্যাটকেটে বিড়াল…আর শৈশবে দাঁড়িয়ে থাকা একাআমার ছেলেবেলা আর লিখে যাইএকটা কবিতা।আমার অসুস্থ কবিতা…
জীর্ণতা বাসা বেঁধেছে আজি এ অন্তরালে,অসুস্থতা তুমি মোরে করেছ পরাজিত।নিথর দেহখানি পড়ে রয়েছেসমস্ত পৃথিবীটা আজ অন্তঃসারশূন্য।
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা অসুস্থতা নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।