হতাশা বা মানসিক অবসাদ এমন এক অবিচ্ছিন্ন অনুভূতি যার জন্য মানুষ তার স্বাভাবিক ক্রিয়াকলাপ গুলিতে আগ্রহ হারিয়ে ফেলে যা কিনা একসময় কখনো তার কাছে উপভোগ্য ছিল।
অবসাদ মানুষের মনে জীবনের প্রতি এক গভীর বিতৃষ্ণা নিয়ে আসে যা তার প্রতিদিনের জীবনে কাজ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য এক অক্ষমতা সৃষ্টি করে। নিম্নে উল্লেখিত হল হতাশা নিয়ে উদ্ধৃতি এবং উক্তি যা আপনাকে ডিপ্রেশন কী এবং তার প্রকারভেদ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করবে ।
হতাশা নিয়ে ক্যাপশন, Sayings on frustration in bangla
মানসিক অবসাদগ্রস্ত মানুষেরা নিজেকে অপর্যাপ্ত মনে করে। তারা অনুভব করে যে তারা অন্যের পক্ষে যথেষ্ট নয় বা উপযুক্ত নয় যা তাদের ভাঙা জিনিসের মতো অকেজো বোধ করাতে পারে। তারা মনে করে যে তারা হতাশাগ্রস্থ বোধ করে বলেই হয়তো তাদের সংসারে আর কোনো উপযোগিতা নেই।
হতাশা আপনার সমস্ত শুভচিন্তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। সমগ্র বিশ্বকে অন্ধকার মনে হয় যেখানে কোনও আশা নেই, কোনো আলো নেই।যা একসময় আকর্ষণীয় বলে মনে হত হতাশাগ্রস্ত হৃদয়ে তাকে মলিন প্রতীত হয় ।
অবসাদ হল এমন এক ক্ষত যা বাহ্যিক রূপে শরীরে কখনও দেখা যায় না …যা রক্তপাতের চেয়ে আরওগভীর….অনেক বেশি ক্ষতিকারক।
আমার ব্যথাকে নিমজ্জিত করার জন্য তাকে আত্মসাৎ করেছিলাম কিন্তু বুঝিনি কখন আমার সেই বিষাদ সাঁতার কাটতে শিখে গিয়ে তীরে অবতীর্ণ করে ফেলেছে।
হতাশার লড়াই , জয় লাভ করার যুদ্ধ নয়। এটি এমন একটি যুদ্ধ যা আপনি প্রতিদিন লড়াই করেন; কখনও থামেন না, কখনই বিশ্রাম পান না।
অবসরের সবথেকে কঠিনতম দিক টি হল সবার মাঝে থেকেও একাকিত্ব অনুভব করা ।
লক্ষাধিক শব্দ তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবে না, আমি তা জানি কারণ আমি চেষ্টা করেছিলাম…., না পারবে আমার চোখের জল তোমার হৃদয়কে সিক্ত করতে …আমি তা ও জানি ….কারণ আমি কেঁদেছিলাম!!!
হতাশা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ডিপ্রেশন নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হতাশা নিয়ে স্ট্যাটাস, Frustration quotes explained in bengali
তার অমলিন হাসির মধ্যে একটি দুখী হৃদয় আছে ….সে যার চোখ আছে কেবল সে ই বুঝতে পারে!
মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন জীবনের সব ব্যাখ্যাগুলিই তা যতই যুক্তিসঙ্গত হোক না কেন, অর্থহীন মনে হয়
কখনও কখনও আমরা আমাদের প্রত্যাশার মাধ্যমে আমাদের নিজস্ব হতাশা তৈরি করি।
ধরে নেওয়া ও অত্যাধিক আশা করা হল সব হতাশার মূল ।
হতাশায় কখনো ভেঙে পড়ো না । পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় , অন্য কোন রূপে সেটি ঠিকই পুনরায় ফিরে আসে জীবনে।
অবসাদ বা উদ্বিগ্ন যখন চরম সীমায় বাড়ে যায় তখন মানুষের মধ্যে আত্মঘাতের প্রবণতা বেড়ে যায় যা কখনোই কাঙ্ক্ষিত নয়।
পৃথিবীতে বহু বিখ্যাত ব্যক্তিত্ব প্রথম জীবনকালে মানসিক অবসাদের কবলে পড়েছিলেন কিন্তু ইচ্ছাশক্তির বলে তারা সেটিকে কাটিয়ে উঠেছিলেন… এবং আজ তারা তাই প্রভূতভাবে সফল।
জীবনে সঠিক মানুষ খুঁজতে গিয়ে করেছি এক বড় ভুল.!বুঝিনি আমি .. সে প্রেমহীন! জীবনের কাছে তাই আজ হেরে গেলাম বিলকুল।
অন্য কারো হাতে নিজের সুখকে আমানত রাখা উচিত নয়কারণ সে হারিয়ে গেলে নিজেরসুখকে আর তুমি খুজে পাবে না….হতাশায় হয়ে ভেঙে পড়বে. .সান্ত্বনা দেওয়ার জন্যও কেউ আর আসবে না !!!
সমুদ্রের ঢেউ ফিরে আসে আবার চলে যায়কিন্তু যাকে একবার নিয়ে নেয় তাকে আর ফিরিয়ে দেয় না ।কিছু কিছু কষ্ট বুকেই থেকে যায়; মনকে বিদ্ধ করে ..অবসাদে ডুবিয়ে দেয় তাও কাউকে বলা যায় না…।
ব্যর্থতার কষ্ট বয়ে নিয়ে আজ আমার হৃদয় ক্লান্ত… কখনো ভাবিনি যে সে আর আসবে না,তবে হৃদয় জানে সবটাই ভ্রান্ত!
হতাশা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি হতাশা ও দুঃখ কাটিয়ে ওঠার ১৫ টি উপায় সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হতাশা নিয়ে কবিতা ও কাব্য, Shayeri about frustration
নীরব কান্না কেউ বোঝে নাযে কান্নার হয়তো মরণ হলেই হবে ইতি ।আমি আজ বিষাদের অতলে তলিয়ে গেছি,প্রকৃত প্রেমের এই কি পরিণতি ?হায়রে নিয়তি !!!!!!
মানসিক অবসাদগ্রস্ত একজন মানুষ খুব ভালোভাবেই জানেন যে দুঃখের মধ্যে থেকে সবার সামনে হাসিখুশি থাকাটা কতটা কষ্টের.. কতটা যন্ত্রণার!!!
বৃষ্টিভেজা মেঘলা রাতে একলা ওই নীল আকাশ একলা আমি আঁধার ঘরে অশ্রুসিক্ত বারো মাস।
ভালোবাসা কেবলই যাতনাময়সে তো কেবলই চোখের জলশুধুই সে দুঃখের আশ্বাসসব জেনেও মানুষ কেন পেতে চায় এই কষ্টের স্বাদ?বার বার হেরে গিয়েও বুকে আশা বাঁধে,তাকে পাবে না জেনে ও কেন মন শুধু কাঁদে?
কাউকে বাধ্য করতে নেইকথা বলার জন্য!চুপ থেকে তাকে বুঝিয়ে দাওতাকে ছাড়া তুমিও থাকতে পারো!!!!
জীবনে কাউকে আঘাত করার আগেএকটু ভেবে দেখো নিজে আঘাত পেলে,কেমন লাগে,কি ব্যথা জাগে মনেজেনে রেখো, কাউকে কাঁদিয়েবেশি দিন ভালো থাকা যায় না।
ভাঙ্গার পর শব্দ হয়শুধু মন ভাঙলে হয় নাতাই কি ভেঙে দিলে নিঃশব্দে?আমার এ অন্তর ?কি পেলে বলো ; যাতনা দিয়ে?করিনি তো তোমার কোনো ক্ষতিমুখ ফিরিয়ে কেন চলে গেলে?কেন করে দিলে সব সম্পর্কের ইতি?
হতাশা নিয়ে বিখ্যাত কিছু গান, Hotasha nie bikhyato kichu gaa
নেভা দ্বীপ যখন জ্বলে নাকেঁদোনা কেউ তো বলেনা।।চোখেরই জল শুধুই সম্বলযদি কারো ভালবাসা চাই।।অপমান তার যে প্রতিদানএতো কান্না এতো নয় গান,এ যে আমার নীরব অভিমান।।।এ গানের সুরে কথায়শুনতে পাবে আজ লুকিয়েকাঁদছে যে এক প্রান।পাথরেও ফোটাই যদি ফুল,সকলেই বোঝে তবু ভুল।।ভাঙ্গা এই বুক বোবা এই মুখদেখে না কেউতো ফিরে তাই।।আমার এই মুখের হাসি ম্লান।এতো কান্না এতো নয় গানএ যে আমার নীরব অভিমান।
আমার দ্বীপ নেভানো রাতনেই দুঃখে কেউ সাথি হায়জীবন আমার যেনো ভাঙ্গা এক স্বপ্নঝড় লেগে ঝোরে যাওয়া ফুলভালোবাশা গড়ে যে কাঁচেরি স্বর্গসে তো এক সুন্দর ফুলহাল ভাঙ্গা খেয়া পাড়ি দিতে গিয়ে হায়পেলো না তো খুঁজে তার কুল
যে পাখির বুকে তির বিধে আছেকি করে বলো সে গান গায়মনে কি রাখে কখোনো আকাশকোন তারা কবে ঝরে যায়শেষ নেই চলার নেই তো ঠিকানাপথ শুধু পড়ে আছে পায়।
এই একলা ঘর আমার দেশআমার একলা থাকার অভ্যেসভাবি কিছুতেই ভাববো না তোমার কথাবোবা টেলিফোনের পাশে বসেতবু গভীর রাতের অগভীর সিনেমায়যদি প্রেম চায় নাটুকে বিদায়আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবারদেখি চোখ ভিজে যায় কান্নায়।
বুকে লয়ে অভিমান, নীরব হয়েছে ভালোবাসা,চোখে তবু আসে জল, অশ্রু যে ব্যথার ভাষা ৷৷এ জীবনে মালা গেঁথে শুধু ছিঁড়ে ফেলা,মনের আলাপটুকু, সেও কি গো খেলা ?আমি যেন নেভা দীপ, ব্যথা ভরা প্রাণতীর বেঁধা পাখি আর গাইবেনা গান………. ৷৷
কষ্ট বুকে চেপে একলা থাকিকান্নার নোনাজল অধরে মাখিলাভ কি বৃথা মনে কষ্ট চেপেআয় না ফিরে তুই আমারি।
জমা কথা আজও নীরব মনের কোণে ,বিরহী শত ব্যথা রোজ কাঁদে ডিপ্রেশনে ,আবেগী শব্দরা এখন নিয়ন্ত্রণেঅশ্রু হয়ে ভিড় জমায় মনের কোণে।
আজ তুমি নেই সাথেভুলে থাকা ছলনাতেমনে মনে ভাবি শুধু তোমারি কথাপাওয়া না পাওয়ার মাঝেঅচেনারও সুর বাজেসুরভিত বিরহের মর্ম ব্যথা।
অধিকাংশ রোগের যেমন নিরাময় থাকে মানসিক অবসাদ কে ও সম্পূর্ণরূপে কাটিয়ে ওঠা যায় ; আর তার জন্যে দরকার সঠিক অনুপ্রেরণা, যত্ন , সঠিক বোঝাপাড়া ও সর্বোপরি অনাবিল ভালোবাসার।হতাশা নিয়ে উল্লিখিত উক্তি ও ক্যাপশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু মহলে এবং সোশাল মিডিয়ায় শেয়ার করতে যেন ভুলবেন না।
Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"