উচিত কথা নিয়ে উক্তি, ক্যাপশন, বার্তা, বাণী  স্ট্যাটাস, Best quotes and captions on correct sayings in Bengali


আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উচিত কথা বলতে কখনও কোন দ্বিধা বোধ করেন না, যে কারণে তারা বেশিরভাগ মানুষের অপছন্দের তালিকায় থাকেন। কিন্তু অহেতুক কোনো কথার চেয়ে উচিত কথা বলাই শ্রেয়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” উচিত কথা “ সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব।

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

উচিত কথা নিয়ে উক্তি

উচিত কথা নিয়ে স্টেটাস, Uchit katha nie status

  • কারও সামনে তার সম্পর্কে অহেতুক কোনো ভালো কথা বলার চেয়ে উচিত কথা বলাই ঠিক।
  • উচিত কথা অনেকের কাছে অস্বস্তিকর বলে মনে হলেও যেকথা ঠিক তা বলতে কখনই দ্বিধা করার প্রয়োজন নেই।
  • যারা উচিত কথা বলতে দ্বিধা করেন না, তাদের কথাগুলো হয়তো অনেকজন কে নির্ভুলভাবে এগিয়ে যেতে সহায়তা করতে পারে।
  • সব সময় উচিত কথা বলাই উচিত, কারণ মিথ্যে প্রশংসা করতে গিয়ে সঠিক সময়ে হয়তো আর সঠিক কথা টি বলার সাহস হবে না।
  • কারও ভালো যদি চাও তবে তার সামনে অকারণে মিছে কথা বলার চেয়ে উচিত কথা বলে তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়াই ঠিক।
  • অনেক সময় আমরা নিজের প্রিয় মানুষের মন রাখার জন্য মিথ্যে প্রশংসা করে ফেলি, কিন্তু তার চাইতে উচিত কথা বলে দেওয়া ভালো, এতে হয়তো শেষ অবধি সেই মানুষেরই ভালো হবে।
  • উচিত কথা অনেকেরই সহ্য হয় না, কিন্তু যে সহ্য করে কথাগুলো মেনে নেয়, তারাই নির্দ্বিধায় এগিয়ে যেতে পারে।
উচিত কথা নিয়ে স্টেটাস

উচিত কথা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কটুক্তি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

উচিত কথা নিয়ে উক্তি সমূহ, Best sayings in Bengali

  • স্বার্থপরের মত কাউকে তেল মেরে চলার চেয়ে, সময় বিশেষে উচিত কথা বলাই আমার কাছে ঠিক বলে মনে হয়।
  • তোমার উচিত কথা কাউকে যদি সঠিক পথে ফিরিয়ে আনতে পারে তবে আবোল তাবোল কিছু না বলে বরং উচিত কথা বলাই ভালো।
  • আমার যে কোনো ব্যক্তির মুখের উপর উচিত কথা বলে দেওয়ার স্বভাবের কারণে বন্ধু খুব কম, কিন্তু তা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমি কারও কাছে ভালো সেজে থাকতে চাই না।
  • আমাকে কেউ মিথ্যে প্রশংসা করলে আমি ঠিক বুঝে নিতে পারি, তাদের মানসিকতা সবসময় হয়তো খারাপ থাকেনা, হয়তো তারা আমার মন রাখার জন্যই সেভাবে কথা বলে, কিন্তু তাও উচিত কথা বলা লোকজনই আমার কাছে সম্মানের পাত্র।
  • সত্যকে অনেকে মেনে নিতে পারেনা এবং এর অন্যতম কারণ তেলবাজি মনোভাব সবার মনের মাঝে বিরাজ করে। তাই বলে যে, উচিত কথায় বন্ধু বেজার।
  • অনেকেই উচিত কথা বলা টা এড়িয়ে চলে, কিছু মানুষের ক্ষেত্রে বলার সাহস থাকে না, আর কিছু মানুষ তেলবাজির চিন্তায় বলে না।
উচিত কথা নিয়ে উক্তি সমূহ

উচিত কথা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পবিত্র কুরআনে বর্ণিত উপদেশ বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

উচিত কথা নিয়ে ক্যাপশন, Uchit katha captions in Bangla

  • উচিত কথা বলতে মানা, অপরাধ হয় মস্ত, বললে উচিত পদে পদে হবে অপদস্থ। এই পৃথিবী অনুচিতের বলতে পারো স্বর্গ, তোয়াজ করে বাঁচতে শেখো পাবে খ্যাতির অর্ঘ্য।
  • পৃথিবীতে এখন উচিত কথার চেয়ে অনুচিত কথার কদর বেশি।
  • যারা উচিত কথা শুনে নিজের ভালো টা বুঝে নিতে পারে, তারাই জীবনের পথে সহজে এগিয়ে যেতে পারে।
  • মিথ্যে প্রশংসা শুনে খুশি হওয়ার চেয়ে উচিত কথা শুনে নিজেকে শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
  • মানুষকে সব সময় তেল মেরে কোনোও কথা বলে নিজেকে নিজের কাছেই ছোট করে দেওয়ার চেয়ে উচিত কথা বলে মাথা উচুঁ করে বাঁচা ঢের ভালো।
  • উচিত কথা বলা মানুষগুলো বেশিরভাগ একাই থেকে যায়।
উচিত কথা নিয়ে ক্যাপশন

উচিত কথা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভীষ্মের উপদেশমূলক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

উচিত কথা নিয়ে বাণী, Uchit katha nie baani

  • মানুষ ভ্রমের দুনিয়ায় মিথ্যে অভিনয় করেই বাঁচতে পছন্দ করে, তাই এখানে উচিত কথা বলা মানুষের কোনো মাহাত্ম্য থাকে না।
  • যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার মিথ্যে প্রশংসা না করে বরং তোমায় উচিত কথা বলে তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টাই করবে।
  • কারও ভুলের ক্ষেত্রে মিথ্যে প্রশ্রয় না দিয়ে উচিত কথা বলে তাকে ভুল শোধরানোর জন্য বাধ্য করা উচিত।
  • উচিত কথা বলতে অনেক সাহসের প্রয়োজন হয়, আর এই সাহস সবার মধ্যে থাকে না।
  • আমার ভালো চিন্তা করে যদি কেউ আমার মুখের উপর উচিত কথা বলে যায়, তবে আমিও তা ভালো ভাবে নিয়ে নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করবো।
  • বড়দের মুখে শুনেছিলাম উচিত কথায় বন্ধু বেজার হয়, আজ নিজেও অনুভব করি যে কেন এমনটা হয় !
  • প্রত্যেক মানুষের উচিত কাজ হল পৃথিবীকে কিছু প্রতিদান দেয়া, অন্তত সে যা গ্ৰহণ করে তার সমতুল্য পরিমাণে।
  • কথা বেশি বলাটা কখনোই গর্বের কিছু নয়, তবে সময়ে উচিত কথা বলা বা এমন কথা বলা উচিত যাতে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।
  • অন্যদেরকে স্বাচ্ছন্দ্যবোধ করাতে গিয়ে আপনি নিজেকে ছোট করবেন, এটা আপনার কখনোই করা উচিত নয়।
  • আমরা যখন নিজের উচিত কাজ করার চেষ্টা করি, তখন আমরা কখনই ব্যর্থ হই না। কিন্তু যখন আমরা এসব কাজ অবহেলা করি, তখন ব্যর্থ হই।
উচিত কথা নিয়ে বাণী

শেষ কথা : Conclusion

আজকের সমাজে উচিৎ কথা বলা যায় না, অনেকেই সেটা ভালো ভাবে গ্রহণ করেন। তবে আমাদের উচিৎ সব সময় উচিৎ কথা বা ন্যায় সম্পর্কিত কথা বলা, কারণ এটা আমাদের সমাজকে আরও উন্নত করতে সাহায্য করবে।

আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি  “উচিত কথা” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts