মানুষকে ছোটো করা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes on Belittling people in Bengali


আমাদের আজকের এই পোস্টটিতে আমরা মানুষকে ছোটো করা নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

মানুষকে ছোটো করা নিয়ে উক্তি

মানুষকে ছোটো করা নিয়ে সেরা লাইন, Best lines on Belittling people

  • কোনো মানুষ যখন মানসিকতার দিক থেকে ছোটো হওয়া সত্বেও কোনো বড় পদে নিযুক্ত হয় তখন তারা সকলকেই যেন ছোটো বলে মনে করে।
  • নিজে যত বড়ই হয়ে যাও না কেনো, কখনো কারো সাথে বাজে ব্যবহার অথবা কাউকে ছোটো মনে করা ঠিক না।
  • কাজ তো কাজই, কেউ তোমার থেকে পদে ছোটো বলে তাকে তুচ্ছ বা তাচ্ছিল্য করা ঠিক না, বরং যার যার কাজের জন্য তাকে সম্মান করা উচিত।
  • কোনো মানুষ ছোটো হয় না, যে যে যার যার মতো, নিজেদের কাজে তারা বড় হয়।
  • অনেকেই আছেন যারা অন্যদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদের ছোটো করার জন্য তামাশা সৃষ্টি করে শান্তি পান, কিন্তু এমনটা করা একদম উচিত না, এভাবে কারও মানসিক শান্তি ভঙ্গ হতে পারে।
  • আমি কোনো মানুষকে ছোটো বলে মনে করি না, কারণ আমিও অনেক চেষ্টা করে, কঠোর পরিশ্রম করে ছোটো থেকে বড় হতে পেরেছি।
  • মই আর অপমানের মিল কোথায়? দুটোই উপরে উঠতে সাহায্য করে। আজ তুমি সবার সামনে আমায় ছোটো করেছো, কাল আমি ঠিক তোমাকে বুঝিয়ে দেবো যে আমার কতটা ক্ষমতা আছে।
  • কখনো কাউকে ছোট করে দেখবে না, তা না হলে তুমি ছোট হয়ে যাবে।

মানুষকে ছোটো করা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি হিংসা বা ঈর্ষা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মানুষকে ছোটো করা নিয়ে সেরা লাইন

মানুষকে ছোটো করা নিয়ে ক্যাপশন, Manushke choto kora nie caption

  • অন্যকে সম্মান করে কেউ কখনো ছোট হয়নি আর হবেও না, বরং তুমি যদি কোনো মানুষকে ছোটো মনে করো তবে সেটা তোমার ছোটো মানসিকতার পরিচয় দেয়।
  • কোনো মানুষকে কখনো ছোটো করে দেখো না, সব সময় মানুষের সাথে সম্মানের সহিত কথা বলবা যাতে সে মানুষটি তোমাকে সারা জীবন মনে রাখে।
  • আপনি যদি মানুষকে মূল্য দেন তাহলে দেখবেন তারা ভালোবাসা দিয়ে আপনাকে ভরিয়ে দিয়েছ। কিন্তু আপনি যদি কাউকে ছোটো মনে করে তাদের সাথে ভালো ব্যবহার না করেন তবে তারাও আপনাকে সম্মান করবে না।
  • মানুষকে ঘৃণা করার বা ছোটো মনে করার অপরাধে কাউকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়ত হবে।
  • সাধারণত অহংকারী মানুষকে বেশি দাম দিলে তার বিনিময়ে অপমানই পেতে হয়, কিন্তু কোনো পদে ছোটো ব্যক্তির সাথে একটু সম্মান দিয়ে কথা বলে দেখবেন, সে আপনাকে প্রয়োজন থেকে বেশি শ্রদ্ধা ও সম্মান দেবে।
  • সম্মানও আমি করব, অপমানও আমিই করব, সেই অপমানের ছলে আমার দেওয়া সম্মান খুঁজে নিও! এটুকুই তোমায় অনুরোধ করব।
  • বন্ধুদের মধ্যে সকলে একরকম হয় না। কেউ কেউ শান্ত থেকে সকলের কথা শুনতে পছন্দ করে এবং দরকার ছাড়া কোনো কথা বলে না, আবার কেউ সরল মনে বেশি কথা বলতে থাকে, আবার কেউ কেউ এমন থাকে যারা অন্য এক বন্ধুর সাথে মিলে তৃতীয় একটি বন্ধুকে নিয়ে ঠাট্টা তামাশা করে তাকে ছোটো করার চেষ্টা করে।

মানুষকে ছোটো করা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অবহেলা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মানুষকে ছোটো করা নিয়ে ক্যাপশন

মানুষকে ছোটো করা নিয়ে সেরা স্টেটাস, Best bangla status on Belittling people.

  • কটু কথা বলে কাউকে অপমান করতে যেও না, তুমি যদি কাউকে ছোট করার চেষ্টা করো তবে তোমার ব্যবহারের মধ্য দিয়ে তোমার ছোটো মানসিকতাই প্রকাশ পাবে।
  • আমি যেমন নিজের অপমান সহ্য করতে পারি না, তেমনই অন্য কারোর অপমান হতে দেখলেও আমার ভালো লাগে না, আমি নিজেও কাউকে ছোটো বলে মনে করি না, অন্য কোনো মানুষকে কেউ ছোটো করুক এটাই চাই না।
  • মানুষ অন্যকে অপমান করে নিজেকে বড় ভাবে, আসলে তারা নিজেরাও জানেনা অন্যকে ছোট করতে গিয়ে তাদের লেভেল কোথায় চলে যায়!!!
  • আমাদের আশেপাশে এমন মানুষের সংখ্যা অনেক বেশি যারা সুযোগ পেলেই অন্যদের ছোটো করার চেষ্টা করে, চাইলেও সবসময় এইসবের প্রতিবাদ করা যায় না, কিন্তু এগুলো উপেক্ষা না করে বরং তাদের ব্যবহারের জবাব দেওয়াই উচিত।
  • কিছু কিছু অপমান মানুষকে ভীষণ সাবলম্বি করে তোলে, তাকে কোনোদিন কেউ ছোটো করেছিল এই অপমানের কথা ভাবতে ভাবতে সে ছুটতে থাকে লক্ষ্যের প্রতি যতদিন না ওই অপমান ভুলে যায়।
  • কেউ আপনার মনের মত নাই হতে পারে,তাই বলে তাকে অকারণে অপমান করা, বা সবার সামনে ছোটো করার অধিকার আপনার আছে কি?
  • কেউ তোমাকে ছোটো করার চেষ্টা করলে দুঃখ পেওনা, কারণ তার এমন চেষ্টায় তুমি ছোটো হয়ে যায়নি, বরং তার নিচু মানসিকতা সবার সামনে এসে নিজেই তুলে ধরেছে।
  • মানুষ একে অপরকে ছোটো করতে উদ্যত থাকে, কিন্তু আমার মতে কোনো মানুষই ছোটো নয়, কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাই নিজেদের মধ্যে এমন সব আচরণ না করাই উচিত, বরং এমন চিন্তা রাখো যে, আমরা সকলেই মানুষ, আমরা সকলেই সমান।
মানুষকে ছোটো করা নিয়ে সেরা স্টেটাস

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা মানুষকে ছোটো করা নিয়ে লেখা কিছু ভালো উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts