একদিন এক ক্ষুধার্ত শেয়াল দেখতে পেলো গাছের ডাল বেয়ে আঙ্গুরের লতা উপরে উঠে গেছে আর সেখান থেকে থোকা থোকা পাকা পাকা আঙ্গুর ঝুলছে। লোভে শেয়ালের জিভে জল এলো। সে লাফিয়ে লাফিয়ে ঐ পাকা আঙ্গুর খাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই তার নাগাল পেলো না।
অনেকক্ষন চেষ্টা করেও কিছুতেই আঙ্গুর খেতে না পেরে হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে যেতে বললো-আঙ্গুর ফল টক।
উপদেশঃ নিচু মনের মানুষেরা নিজে যেটা পেতে পারে না তার মাঝেই দোষ খুঁজে পায়।
বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!
সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।
Grapes Are Sour Animated Video in Bengali
Previous Story
সিংহ, ভাল্লুক এবং চালাক শেয়াল – ঈশপ এর গল্প | The Lion, the Bear, and the Fox Story in Bengali