নীতিবাক্য, নীতিকথা নিয়ে উক্তি,ছবি ও স্ট্যাটাস, Quotes about moral statements in Bengali 


আধুনিক কর্মব্যস্ত জীবন মানুষকে অগ্রগতির পথে নিয়ে গেলেও তাকে যান্ত্রিক করে তুলেছে। প্রতিনিয়ত প্রতিযোগিতার ফলে মানুষ  আজ ভুগছে হতাশায় ,তাদের শুভবুদ্ধি লুপ্তপ্রায় । কৃত্রিম এই দুনিয়ায় কিছু সহজ সরল নীতিবাক্য  ম্যাজিকের মতো কাজ করে মানুষের মননে ও চেতনায় । নিম্নে উল্লেখিত হলো সেরকমই কিছু অর্থপূর্ণ নীতিবাক্য যা মানুষের মনকে উদ্বুদ্ধ করার জন্য যথেষ্ট: 

নীতিবাক্য, নীতিকথা নিয়ে উক্তি

নীতিবাক্য ও নীতি কথা নিয়ে স্ট্যাটাস, Nitikatha o nitibakya nie status

নীতিকথা নিয়ে উক্তি 1
নীতিকথা নিয়ে উক্তি 2
নীতিকথা নিয়ে উক্তি 3
  • *স্বাস্থ্যই সকল সুখের আধার।
  • *ভোগে সুখ নেই ;কর্মসম্পাদনের রয়েছে প্রকৃত সুখ।
  • *অর্থই হল অনর্থের মূল ।
  • *মানুষের প্রয়োজনীয়তা ই হলো উদ্ভাবনের জনক।
  • *যে জিনিস চকচক করে সে জিনিস সবসময় সোনা হয় না।
  • *বিদ্যার সমাদর সর্বত্র ।
  • *পাপীকে ঘৃণা করা উচিত ;পাপকে নয় ।
  • *কীর্তিমানের কখনো মৃত্যু হয় না।
  • *অধিকারপ্রাপ্ত করা এবং অধিকারী হওয়া এক জিনিস নয় ।
  • *কুকর্ম ও অধর্মের ফল থেকে কেউ নিষ্কৃতি পায় না।
নীতিকথা নিয়ে উক্তি 4
নীতিবাক্য ও নীতি কথা নিয়ে স্ট্যাটাস
নীতিকথা নিয়ে উক্তি 5

ম্যাচিওরিটি সম্পর্কে কিছু উক্তি বিশেষ | Bangla Quotes about Maturity, Status and Captions

নীতিকথা নিয়ে উক্তি 6

নীতিকথা নিয়ে সেরা উক্তি, Nitikatha niye sera ukti

নীতিকথা নিয়ে উক্তি 7
নীতিকথা নিয়ে উক্তি 8
নীতিকথা নিয়ে উক্তি 9
  • “ন্যায়ের পথে চললে বিজয় সুনিশ্চিত। অন্যায় কখনও টিকে থাকতে পারে না।”
  • “শ্রদ্ধা ও সততা ছাড়া জীবনে সত্যিকার সম্মান লাভ করা অসম্ভব।”
  • “নৈতিকতাই মানুষের আসল পরিচয়, যা চরিত্রকে দীপ্তি দেয়।”
  • “সত্যের পথে যারা অটল থাকে, তারা জীবনের সকল ঝড় মোকাবিলা করতে সক্ষম হয়।”
  • “দয়া, পরোপকার ও সহমর্মিতাই মানুষের প্রকৃত মহত্ত্ব প্রকাশ করে।”
  • “অন্যের কল্যাণে নিজেকে নিবেদন করাই জীবনের সর্বোচ্চ আদর্শ।”
  • “অসততা অস্থায়ী সাফল্য দিতে পারে, কিন্তু তা চিরকালীন শান্তি দিতে পারে না।”
  • “সৎ উদ্দেশ্য নিয়ে শুরু করা প্রতিটি কাজেই সাফল্য নিহিত।”
  • “অহংকার পতনের মূল, আর বিনয় উন্নতির সোপান।”
  • “নৈতিকতা, সততা আর মানবিকতাই সমাজের সত্যিকার মাপকাঠি।”
  • “অন্যের উপকার করার মধ্যে যে সুখ, তা নিজের জন্য কিছু করলেও পাওয়া যায় না।”
  • “মানুষের আসল পরিচয় তার কথায় নয়, কাজে প্রকাশ পায়।”
  • “অন্যায়কে সহ্য করা মানে নিজেকেও অন্যায়ের অংশীদার করা।”
  • “সৎ পথে চলার জন্য সাহস লাগে, কিন্তু সেই সাহসই জীবনের সত্যিকারের শক্তি।”
  • “ক্ষমা সেই মানুষই করতে পারে, যার মন বড় এবং আত্মা উজ্জ্বল।”
  • “আত্মসম্মানই মানুষের সবচেয়ে বড় সম্পদ।”
  • “জীবনের প্রতিটি পরীক্ষাই আমাদের শক্তিশালী করে, যদি আমরা নৈতিকতায় অবিচল থাকি।”
  • “সততা সেই গুণ, যা তোমাকে বিপদের মধ্যেও মাথা উঁচু রাখতে সাহায্য করবে।”
  • “স্বার্থপরতা মানুষকে ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু উদারতা জীবনে স্থায়ী সুখ আনে।”
  • “জীবন তখনই সুন্দর হয়, যখন নীতি আর মূল্যবোধকে জীবনের অংশ বানানো হয়।”
নীতিকথা নিয়ে উক্তি 9
নীতিকথা নিয়ে উক্তি 10
নীতিকথা নিয়ে উক্তি 11
নীতিকথা নিয়ে উক্তি 12

জীবন নিয়ে নীতিবাক্য, Moral statements about life in bangla

নীতিকথা নিয়ে উক্তি 13
নীতিকথা নিয়ে উক্তি 14
  • *ইচ্ছে থাকলেই উপায় বের হয় ।
  • *মানুষের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় ।
  • *জীবনে অনেক কিছুকে ফিরিয়ে আনা যায় শুধু সময় কে নয়।
  • *অসৎ আনন্দের থেকে পবিত্র বেদনা অনেক শ্রেয়।
  • *উচ্চাশা যেখানে শেষ হয় ,সেখান থেকেই শুরু হয় শান্তির।
  • *কেবলমাত্র একটি বিশ্বস্ত বন্ধু হাজার আত্মীয়ের সমান।
  • *জীবনে যে কখনো অকৃতকার্য হয়নি ,সে কোনদিন ও ধনী হতে পারেনি ।
  • *দুর্ভাগা তারাই যাদের প্রকৃত বন্ধু নেই ।
  • *স্বাধীনতা অর্জন করা কঠিন তবে স্বাধীনতাকে রক্ষা করা অধিকতর কঠিন কাজ।
  • *ভীরুরা মরার আগে মরে বার বার আর সাহসীরা একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে।
  • *যে নদীর গভীরতা যত বেশি সেই নদীর বয়ে যাওয়ার শব্দ ততটাই কম ।
  • *তুমি কী করলে তা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি কতটা ভালোবাসা দিয়ে তোমার কর্ম করলে তা-ই মুখ্য।
  • *বুদ্ধি খরচ করতে না জানলে ; অগত্যা টাকার থলি থেকে খরচ করতে হবে।
  • * স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে।
  • *শেখো মাথা নিচু করে ;বাঁচো মাথা উঁচু করে ।
  • * প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের মনে, চেহারায় নয়।
  • *অসাফল্যের সিঁড়ি বেয়ে যে মানুষ সফলতা অর্জন করেছে সে ই জীবনযুদ্ধে জয়ী ।
জীবন নিয়ে নীতিবাক্য 15
নীতিকথা নিয়ে উক্তি 16

চিন্তা ভাবনা নিয়ে উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস | Bengali Quotes & Lines about Thinking | Chinta Vabna nie Status, Caption

নীতিবাক্য নিয়ে কিছু কথা, Thoughtful sayings about motto and morals of life 

নীতিকথা নিয়ে উক্তি 17
নীতিকথা নিয়ে উক্তি 18
  • *প্রশ্ন না করলে জীবনে কেউ শিখতে পারে না।
  • *একটি সুন্দর জীবন কাটাতে গেলে সবসময়ে বিখ্যাত হওয়ার দরকার নেই।
  • *শুধু স্বপ্ন দেখলেই চলবে না তাকে বাস্তবায়নও করতে হবে।
  • *জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়া ভালো।
  • *হাজার মাইলের যাত্রার সূত্রপাত হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে”
  • *যারা নতুন কিছু অনুসন্ধান করে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না।
  • *যুদ্ধের সর্বোৎকৃষ্ট কৌশল হল লড়াই ছাড়া শত্রুকে পরাজিত করা ।
  • *একটি সৎ কর্ম যতই ছোট হোক না কেন তা কখনো বৃথা যায় না।
  • *দুশ্চিন্তা দূর করার সর্বোৎকৃষ্ট উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা।
  • *যিনি প্রকৃত পরিশ্রমী তিনি অন্যের সহানুভূতির প্রত্যাশী নন।
  • *অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ।
  • *বুদ্ধি থাকলে উপায় হয় ।
  • *মিথ্যে গল্প বানানো কখনো উচিত না কারণ আসল প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়াবে না।
  • *প্রত্যেক উত্তরের ই একটি সঠিক ব্যাখ্যা থাকা প্রয়োজন”।
  • * বলা খুব সহজ কিন্তু করা বেশ কঠিন।
  • *মানুষের লোভই হল তার পতনের মূল কারণ।
  • *চেহারা দিয়ে কাউকে বিচার করা উচিত নয়।
  • * ইচ্ছাশক্তি স্বার্থকতা আনে।
  • *ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। উপকারে সবাই লাগতে পারে।
  • *জীবনে সুখে থাকার দুটি পদ্ধতি আছে;পরিস্থিতিকে বদলে দাও অথবা নিজেকে বদলে নাও ।
  • *পৃথিবীতে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না ।
  • *যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ তত কম ।
  • *যে যাই বলুক না কেন চুপ করে শুনে যাও ।জবাব দেবে সময়।
  • *প্রয়োজন অতিরিক্ত গুরুত্ব কাউকেই দেয়া উচিত নয় ।
নীতিবাক্য নিয়ে কিছু কথা

জীবনের ব্যর্থতা নিয়ে স্ট্যাটাস, কবিতা, উক্তি ~ Top 75 Bengali Quotes, Status, Poems on Failure

নীতিবাক্য নিয়ে কবিতা, Nitibakyo niye kobita  

নীতিকথা নিয়ে উক্তি 19
  • মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে। হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে।দখিন হাওয়ায় অমোঘ বরে রিক্ত শাখাই পুষ্পে বরে।সিক্ত যে প্রাণ অশ্রুধারায় প্রাণের প্রিয় তারি পাশে।
  • *বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়
  • *অন্যায় যে করে আর অন্যায় যে সহেতব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
  • *কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?
  • *শাসন করা তারই সাজে সোহাগ করে যে।
  • *জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর
  • *প্রীতিহীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম দুই -ই অসার্থক ।
  • *বড় যদি হতে চাও ছোট হও তবে।
  • *যে সহে সে রহে ।
  • *পরের কারণে স্বার্থ দিয়া বলিএ জীবন মন সকলি দাও,তার মত সুখ কোথাও কি আছে?আপনার কথা ভুলিয়া যাও।
  • *আর নয় নিস্ফল ক্রন্দনশুধু নিজের স্বার্থের বন্ধনখুলে দাও জানালা আসুকসারা বিশ্বের বেদনার স্পন্দনধরনীর ধুলি হোক চন্দনটিকা তার মাখে আজ।
  • *যেভাবেই হোক তাই, ভালোবাসা পেতে চাইতার এতটুকু কণা আছে গো তোমার কাছে কীএ যে গো হীরের হার, একবার মেলে যারকভু হীরার অভাব মেটে তার ভাঙ্গা কাঁচে কী?
  • *একবার ত্যাজিয়ে সোনার গদীরাজা মাঠে নেমে যদি হাওয়া খায়তবে রাজা শান্তি পায়রাজা শান্তি পায়।
  • *জীবন আমার করো ফুলের মতন শোভার আধার,পবিত্র সুগন্ধে যেন সবার মন তুষি অনিবার।
নীতিবাক্য নিয়ে কবিতা
নীতিকথা নিয়ে উক্তি 20

উপরিউক্ত নীতিবাক্য গুলি কেবলমাত্র মানুষকে সুশিক্ষা ই প্রদান করে না এটি মানুষের মধ্যে চারিত্রিক দৃঢ়তা আনে এবং সৎ ও ন্যায়ের পথে চলতে সাহায্য করে।
আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের  মনোগ্রাহী হয় তাহলর অবশ্যই নিজেদের বন্ধু, পরিজন এবং সোশাল প্রোফাইল শেয়ার করে নেবেন 

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts