চুড়ি নিয়ে ক্যাপশন, Quotes on Bangles in Bengali language


ভারতীয় তথা বঙ্গ ললনাদের সাথে চুড়ি শব্দটি  ওতপ্রোতভাবে জড়িয়ে আছে । নিজেকে সাজাতে ও সুন্দর করে তুলতে সব নারীই পছন্দ করে এবং তাদের সেই  সাজ কে সম্পূর্ণতা দেয় একগুচ্ছ চুড়ির বাহার। মাথায় খোঁপা, কপালে টিপ আর শাড়ির সাথে যদি হাত ভর্তি চুড়ি না থাকে তাহলে সেই সাজটি অসম্পূর্ণ থেকে যায় ।

আবার আজকাল  আধুনিক যুগে ফ্যাশনদুরস্ত কর্মরত মেয়েরা পাশ্চাত্য পোশাকের সাথেও বিভিন্ন ধরনের  চুড়ি পরে থাকে আর তারও একটি  আলাদা আবেদন আছে। তাই নিঃসন্দেহে বলা যায় চুড়ি হল মেয়েদের সৌন্দর্য বর্ধনকারী এক গুরুত্বপূর্ণ উপাদান।

দৈনন্দিন কাজে বা অফিসে বেরোবার সময়, কোনো পার্টিতে বা ঘরোয়া  কোনো অনুষ্ঠানে বা বিয়েবাড়ির  নিমন্ত্রণে সব ক্ষেত্রেই চুড়ি পরিধান প্রায় অপরিহার্য । তাই চুড়ি ছাড়া মেয়েদের সৌন্দর্য কোথায় একটা যেন অসম্পূর্ণ থেকে যায়। নিম্নে উল্লিখিত হল চুড়ি নিয়েই কিছু উক্তি এবং ক্যাপশন ।  

চুড়ি নিয়ে ক্যাপশন

চুড়ি নিয়ে উক্তি , Churi niye ukti

  • রেশমি চুড়ির সিনজিনিতে,রিমঝিমিয়ে মরম কথাপথের মাঝে থমকে কে গোচমকে যায় শরমলতা।
  • নদীতে তুমি যেও না মেয়েপা ফেলে যেও বনে,চুড়ির শব্দে গান শুনিয়েঝড় তোলো ভাবুক মনে।
  • কাঁচের চুড়ি রংবেরঙের,আটকে গেছি তোমার ঢঙে,ঘ্রাণে ভরা এলাচ লঙে,মুগ্ধ কুটুম চড়ুই ফিঙে।
  • পরেছে লাল চুড়ি যাবে সে কোন বাড়ীসেজেছে সুন্দরী আহা মরি মরি।
  • তোমার কপালের উজ্জ্বল লাল টিপতোমার হাতের মেহেন্দির সুবাস তোমার হাতের চুড়ির রিনিঝিনি আমি আজ পেয়েছি তোমায়তাই থাকব খুশি চিরদিনই।
  • চুড়ি যে বেজে যায় রিনিঝিনি আমার এ মন কয় তারে চিনি চিনি।
চুড়ি নিয়ে উক্তি

চুড়ি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাঙালি মেয়ে / বঙ্গ নারী কে নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

চুড়ি নিয়ে  সেরা  নতুন ক্যাপশন, Churi niye sera notun caption

  • চুড়ি শুধু গয়না নয়, এটি প্রতিটি নারীর হাতের গল্প—যেখানে রং, শব্দ আর স্পর্শ মিলে জীবনের অনুভূতিগুলো বুনে দেয়।
  • চুড়ির টুংটাং শব্দ শুধু মিষ্টি সুর নয়; এটি নারীর আবেগ, ভালোবাসা আর আত্মপরিচয়ের প্রতিধ্বনি।
  • একটি চুড়ি যেমন সাধারণ কাঁচের টুকরো থেকে তৈরি হয়, তেমনই একটি মনের সহজতায় লুকিয়ে থাকে তার প্রকৃত সৌন্দর্য।
  • চুড়ি শুধু হাতের অলংকার নয়, এটি সময়ের এক নীরব সাক্ষী, যা জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গ দেয়।”
  • চুড়ির রং যেমন একেকটি গল্প বলে, তেমনই নারীর প্রতিটি ভাবনার সুর আর স্বপ্ন মিশে থাকে এতে।
  • চুড়ি শুধু রঙের বাহার নয়, এটি একেকটি সম্পর্কের মাধুর্য আর প্রতিজ্ঞার প্রতীক।
  • একজোড়া চুড়ি নারীর হাতকে শুধু সাজায় না; এটি তার আত্মবিশ্বাসকে আরও উজ্জ্বল করে তোলে।
  • চুড়ির টুংটাং শব্দে মিশে থাকে নারীর হাসি, সুখ আর জীবনের আনন্দময় ছন্দ।
  • চুড়ি ভেঙে গেলে যেমন তার শব্দ থেমে যায়, তেমনই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো তাকে আরও মূল্যবান করে তোলে।
  • চুড়ি সেই অলংকার, যা নারীর শূন্য হাতকে পূর্ণ করে আর তার অন্তরের সৌন্দর্যকে প্রকাশ করে।
  • রঙিন চুড়ির আলতো স্পর্শ যেন জীবনের রঙিন স্বপ্নগুলোকেও বাস্তবে মিশিয়ে দেয়।
  • চুড়ির রং আর শব্দের মাঝে যেন প্রকৃতি তার সুর আর ছন্দ লুকিয়ে রেখেছে।
  • একটি চুড়ি শুধু রঙিন কাঁচ নয়; এটি নারীর হৃদয়ের আবেগ আর অনুভূতির পরিপূর্ণ বহিঃপ্রকাশ।
  • চুড়ি যেমন হাতে রং নিয়ে আসে, তেমনই এটি নারীর আত্মপরিচয়ের আরেকটি ভাষা।
  • একজোড়া চুড়ি তার হাতকে শুধু সাজায় না, বরং তার জীবনের গল্পের অংশ হয়ে ওঠে।
  • চুড়ির শব্দ যেন নারীর জীবনের প্রতিটি সুখ-দুঃখের স্মৃতিকে তার সুরে বেঁধে রাখে।
  • চুড়ি ভাঙার শব্দ যেমন মন খারাপ করে, তেমনই এটি আমাদের হারানো মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়।
  • চুড়ির টুংটাং শব্দের মাঝে লুকিয়ে থাকে নারীর মনের হাজার অজানা কথা।
  • চুড়ি পরার অনুভূতি যেন নিজের ভেতর নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ।
  • চুড়ি শুধু গয়না নয়; এটি নারীর শাশ্বত সৌন্দর্যের এক অনন্য প্রতীক।

চুড়ি নিয়ে কবিতা, ‍ Poem on bangles in Bengali

  • রংবেরঙের চুড়ি পরেকেড়ে নিলে মনকবে আসবে আবারবসবে কাছেথাকবে কিছুক্ষণ ?
  • চুড়িতে মোর নাইকো ছটাছটা আছে আগুনেআগুন আমার নাচে দেখোচুড়িতে নয় নয়নে।সেই আগুনে ঝাঁপ দাওমনের পাখা পুড়িয়ে নাওচুড়ি পরে চুড়ি ভেঙেখেলি আমি খেলনা।
  • চুড়ি বলে চুপি চুপিকাঁকন দেয় সাড়াতোমার প্রেমে প্রিয়তম আজহয়েছি দিশেহারা।
  • না কিনে দিলে রেশমি চুড়িচলে যাব বাপের বাড়িশুনব না তোর জারিজুরিতোর সাথে যে করব আড়ি।
  • তোমার দেওয়া কাঁচের চুড়ি রেখেছি যে মনের তাকে ভেঙে গেলেও পরোয়া করিনামন তো সদাই সজীব থাকে ।
  • তোমার চুড়িতে বধুজানি না কি আছে জাদুবশ করে রেখেছ আমায়পথ খুজি পথ যে হারায়।
  • শাড়ির সাথে রং মিলিয়ে চুড়ি পরেছে ললনাতার রূপের ছটায় হৃদয় চুরিহয়েছে কাদের বলো না?
চুড়ি নিয়ে কবিতা

চুড়ি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সোয়েটার বা শীতের পোশাক সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

চুড়ি নিয়ে স্টেটাস , ‍quotes on bangles in Bangla

  • রেশমি চুড়ি ও রঙিন শাড়ি পরিধানে বাঙালি নারী হয়ে উঠুন মোহময়ী অনন্যা ; এই সৌন্দর্যের ভাগ হয় না ।
  • কাঁচের তৈরি চুড়িগুলো আমাদের অস্তিত্বের মতোই, এগুলির ভেঙে যাওয়ার প্রবণতা রয়েছে।
  • কিছু মানুষ চুড়ি দিয়ে সজ্জিত কব্জিকে খুব রোমান্টিক বলে মনে করে।
  • মায়ের চুড়ির আওয়াজে জেগে ওঠা, গান গাওয়া পাখির মতোই সতেজ মনে হয়।
  • চুড়ি একটি ক্লাসিক ফ্যাশন আইটেম, যা সকল প্রজন্মের কাছে প্রিয়।হাতের চুড়ির রিনিঝিনি আওয়াজেই মেয়েদের শাড়ি-সাজ পায় পূর্ণতা।
  • সোনার হাতে সোনার চুড়িকে কার অলংকার ?
  • আমাদের পার্থিব অস্তিত্বটি মেয়েদের কাঁচের চুড়ির থেকেও অধিক ভঙ্গুর ।
  • কোনও প্রেমিকের কাছে, চুড়ির রিনিঝিনি আওয়াজ তার প্রিয়জনের নাম অনুস্মারক হিসাবে কাজ করতে পারে।
  • বেলোয়ারি চুড়ি পরে শ্রীমতী চলে মন হয় মাতোয়ারা তাহার ই তরে।
  • চুড়ি নয় , সে যে আমার ভালোবাসার স্মৃতি ,রেখেছি তারে যতন ভরে হৃদয় অন্তরেতুমি আসবে যবে পরাবে আমার রিক্ত দুটি হাতে, সাজিয়ে দেবে নিজের মতন ভালোবেসে মোরে।
  • কাঁচের চুড়ি ঝিলিমিলি,তোমায় চুপিসারে একটি কথা বলি,মনের ভিতর অলি গলি,খুঁজছে তোমার শহরতলী।
চুড়ি নিয়ে স্টেটাস

চুড়ি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শাড়ি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

চুড়ি নিয়ে কিছু কথা, Caption on bangles in bangla font

  • পুরুষেরা চুড়ির মতো আর নারীরা সেই চুড়ির টুংটাং শব্দের মতো। উভয়ই মিলেমিশে সুন্দর পরিবেশ সৃষ্টি করে।
  • আমাদের এই পার্থিব অস্তিত্ব মহিলাদের পরা কাঁচের চুড়িগুলির চেয়ে বেশি ভঙ্গুর।
  • প্রায়শই, ভালোবাসার জন্য চুড়ির প্রিয় শব্দ ছাড়া আর কিছু প্রয়োজন হয় না।
  • প্রিয়জনের স্পর্শে, এমনকি চুড়িগুলিও প্রেমময় মনে হয়।
  • তোমার ঠোঁটের কোণায়উষ্ণ হাসি আমার সত্যতার জানান দেয়।তোমার সাতরঙা চুড়িরটুংটাং শব্দ আমার অস্তিত্ব জানান দেয়।
  • আমি এক সুতীব্র উল্লাস নিয়ে দেখিহাওয়াকে অকারণেই জড়সড় হতে দেখি।সবুজ চুড়ির শব্দ শুনি,সে কি জানে সবুজ চুড়িখুব সহজে পাওয়া যায় না।
  • ভাঙা চুড়িটা কাজে লাগবেনা জেনেও তুলে রাখে, এর কারণ হল মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিষও ফেলে না। অসংখ্য কষ্ট , যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা ঘর বাঁচিয়ে রাখতে চায়।
  • আমি জানি!তুমি একদিন আমাকে এক আকাশ চুড়ি পাঠাবেলাল, নীল, সবুজ, হলুদ আরও কত রঙের চুড়িচুড়ির টুংটাং শব্দে সন্ধ্যে হবে আমার।কানে কানে কেউ এসে বলবেভালোবাসি, ভালোবাসি।
  • সময় দ্রুতই তলিয়ে যায়হাতের রঙিন চুড়ির মতোইভেঙে যাব আমরাশুধু বেঁচে থাকবে আমাদের প্রেম।আর চুড়ির রুনুঝুনু শব্দগুলো
চুড়ি নিয়ে কিছু কথা

পরিশেষে, Conclusion

মেয়েদের কাছে চুড়ির সমাদর সর্বত্র এবং সবসময় । যেকোনো অনুষ্ঠানে চুড়ি মানানসই একটি অলংকার। চুড়ি বঙ্গ ললনাদের  সৌন্দর্যকেই  শুধু বৃদ্ধি ই করে না ,একগুচ্ছ চুড়ির রিনিঝিনি শব্দ নারীর সৌন্দর্যকে বাঙ্ময় করে তোলে,সে হয়ে ওঠে অনন্যা।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts