চুল মানুষের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। চুলের প্রকার যেরকমই হোক না কেন চুল ছাড়া মানুষ এককথায় শ্রীহীন। সুন্দর কেশরাশি একজন মানুষের সৌন্দর্য এবং রূপকে পরিপূর্ণতা প্রদান করে। আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে চুল নিয়েউক্তি দিয়ে এবং আমরা আশা রাখি আপনাদের তা মনোগ্রাহী হবে ।
মেয়েদের চুল নিয়ে উক্তি, Caption on women hair in Bangla.
চুল মহিলাদের সর্বাধিক সমৃদ্ধশালী অলঙ্কার।
ধূসর চুল একরকম আশীর্বাদ স্বরূপ -যাদের চুল নেই তাঁরা তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারে
পাকা চুলেও হয় যে খোপা; বেনির গাথুনি-পাঞ্জাবিতেও লুকনো যায় গাজরা, ফুলের রানী।ঘামের বিন্দু মুছে আজও বিবর্ণ আচল,শখ করে আনাও যায় আলতা আর কাজল।
চুলের সৌন্দর্য একটি সুন্দর মুখকে আরও আকর্ষণীয় করে তোলে।
কেশ হল অর্ধেক বেশ!চুল তাই বাধা নয় খোলাই সুন্দর।বাঁধা চুলে কখনো চুলের আসল সৌন্দর্য বুঝা যায় কি?চুলের আসল রূপ লুকিয়ে আছে তাই খোলা চুলেতেই ।স্নিগ্ধ বাতাসে যখন চুলে ঢেউ খেলে যায় তখন সেই সৌন্দর্যের কোনো হিসাব খুঁজে পাওয়া যায় কি ?
খোলা চুল তুমি বলে দাওকেনো মুগ্ধ না হবে কেউ তোমার মায়ায়?
অভিমান কালো মেঘে যদি ঢাকো তোমার চুল,কূলহারা এই পথিক আমি পাবোনা যে আর কূল।শুধু জেনে রেখো তোমায় আমি বড্ড ভালোবাসি,মাত করেছে আমায় তোমার ভুবন ভোলা হাসি।তোমার চুলের মাঝেই আমার স্বপ্ন খুঁজে পাই,তুমি ছাড়া কে আছে মোর, আর কেউ তো নাই।লম্বা ঘন চুলেই তোমায় বড্ড লাগে ভালো,সেই চুলেতেই যাক ঘুচে সব; যত আঁধার কালো।
তোমার খোলা চুলচোখের কাজল।হৃদয়ে লাগায় দোলাএই মন মাতানো রূপকখনো কি হয় ভোলা ?
অনেক মানুষ আছেন যাঁদের জীবনের সবচেয়ে খারাপ ভুলগুলির মধ্যে কিছু ছিল চুল কাটা।
এগুলি ধূসর চুল নয় ; এগুলি হল জ্ঞানের হাইলাইট। –
তার অগোছালো চুল তার জেদী আত্মার একটি দৃশ্যমান বৈশিষ্ট্য।
আমি সবসময় আমার চুল দিয়ে বিরক্ত হই। এজন্য আমি আমার ক্যারিয়ার জুড়ে সর্বদা এটি পরিবর্তন করতাম।
এটি ধূসর চুলের দ্বারা একজন মানুষের হৃদয়ের বয়স আন্দাজ করা যায় না ।
চুল আরাম দেওয়া কারাগারে থাকার মতো।
সুন্দর ও লম্বা চুল এই ইঙ্গিত প্রদান করে আমাকে যেন আমি পৃথিবীতে রাজ করছি; একটাই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠি।
সুন্দর মুখের জয় যেমন সর্বত্র সুন্দর চুলের জয়ও সর্বদিক।
ঘন কালো সুন্দর কেশ ঈশ্বরের শ্রেষ্ঠ বরদান।
অনেক মানুষ আছেন যাঁরা চুল থাকতে চুলের মর্ম বোঝেন না ।
সুন্দর ও গভীর চুল নারী -পুরুষ নির্বিশেষে সকলের ব্যক্তিত্ব দ্বিগুণ করে তোলে।
কোনো মানুষের জীবন যথার্থ হয় না কিন্তু তার কেশরাশি কে যথার্থ করা যেতে পারে।
চুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি চোখের সৌন্দর্য নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
চুল নিয়ে স্ট্যাটাস; Beautiful lines on hair in Bangla
তিনি পৃথিবীর সর্বাধিক সুন্দর রমণী তাই তার চুলগুলি এমন ভাষা ব্যক্ত করেছিল যা কেবল চুল ই করতে পারে।
লাল চুল এক কথায় দুর্দান্ত ; এটি বিরল এবং তাই শ্রেষ্ঠত্বের নিদর্শন বহন করে।
নিজের চুলের কায়দা পরিবর্তন করলে অনেক সময় জীবনের ধারাও পরিবর্তন হয়ে যায় ।
অগোছালো চুল হয়েছে আরো এলোমেলো,রয়েছে অবাধ স্বাধীনতাহাসিতে পড়ছে ঝোড়ো জোৎস্নার আলোসেই আলো আজ মন হারাবোতোমার গোলাপের মতো ঠোঁট দুটিআজ কেন না জানি উঠেছে মেতেস্নিগ্ধ চাহনির ভাসমান স্রোতেস্বপ্ন ও বাস্তব -আজ সব যেন এলোমেলো হয়ে যায় !!
আপনার চুল হ’ল বল গাউন আর আপনি এটিকে কখনও নামাবেন না।
আমার চুল আমার কাছে অত্যন্ত প্রিয় একটি জিনিস কারণ এটি আমার আত্মার প্রতিচ্ছবি। এটি ঘন, এটি দুরন্ত, এটি নরম, এটি টেক্সচারযুক্ত, এটি কঠিন, এটি সহজ এবং মজাদার। এজন্য আমি আমার চুল পছন্দ করি।
সাধারণ সম্মতিতে ধূসর কেশ সম্মানের একমাত্র মুকুট যা হিংসা কখনই উত্তেজিত করতে পারে না।
তোমার চুলে আঙ্গুল বুলে শেষ হতো মোর দিন,তোমার কাছেই ঋণী আমি, শেষ হবে না ঋণ।
যেথায় তুই চুলে বাঁধিস ঝুঁটিহেথায় আমার বিষাদ যায় টুটি।
চুল নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি চুল ভালো রাখতে ঘরোয়া টোটকা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
চুল নিয়ে কবিতা, Best shayeri on hair
দোলে বেণী মনিহারা যেন ফণী পায়ে তার নূপুর যে ঐ দোলে ধ্বনি।শ্রাবন ধারার মতো রূপলাবনী অঙ্গ থেকে পড়ে ঝরিপাগল আমি ও রূপ দেখে মনে যে লয় অঙ্গ থেকে।ও রূপ চুরি করি
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পরহাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশাসবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো নাআমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো নাওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব নাআমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো না।জলে নামবো জল ছড়াবো জল তো ছোঁবোনাআমি এধারও উধারও,সাঁতারু পাতারু করি আনাগোনাওগো জলে নামবো তবু আমি ডুব তো দেবো না।আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাবো নাওগো চুল ভিজাবো না না বেনী ভিজাব না
যখন খোলা চুলে হয়তো মনের ভুলেতাকাতো সে অবহেলে দুচোখ মেলেহাজার কবিতা বেকার সবই তাতার কথা কেও বলে নাসে প্রথম প্রেমে আমার নীলাঞ্জনা
উপরিউক্ত চুল সম্পর্কিত উক্তি এবং ক্যাপশন আশা করি আপনাদের মনের মতো হয়েছে। যদি আমাদের এই পোস্টটি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নিজের বন্ধুদের সাথে এবং আত্মীয় পরিজনদের সাথে এবং অবশ্যই নিজেদের মূল্যবান মতামত জানাবেন এই পোস্টটির বিষয়ে। আমরা বাধিত হব ।
Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"