অপেক্ষা নিয়ে উক্তি, Quotes on waiting in Bengali language


অপেক্ষা হল মানুষের এক অন্যতম স্বাভাবিক বৃত্তি। মানুষ যাকে ভালোবাসে তার জন্য সে অপেক্ষা করে থাকে।অপেক্ষা মানুষকে তৈরি করে এক ধৈর্যশীল ব্যক্তিতে। তবে অধিক অপেক্ষা যখন ফলপ্রসূ না হয় তখন মানুষ বিষাদে নিমজ্জিত হয়। তাই অপেক্ষা করা ভালো তবে মাত্রাতিরিক্ত নয় । যা পাওয়া যাবে না তার জন্য নিরর্থক  বসে না থেকে সামনের দিকে এগিয়ে চলার অর্থই হল জীবন । নিম্নে উল্লিখিত হল অপেক্ষা নিয়ে কিছু উক্তি যা মানুষকে নতুন করে ভাবতে শেখাবে

অপেক্ষা নিয়ে উক্তি

অপেক্ষা নিয়ে ক্যাপশন, Meaningful sayings about waiting in Bangla
 

  • জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় টি হল কারো জন্য অপেক্ষা করা, আর সবচেয়ে আনন্দঘন মুহূর্তটি হলো সেই অপেক্ষাটি বৃথা না যাওয়া যখন প্রিয় মানুষটি এসে সেই অপেক্ষার অবসান ঘটায়।
  • অপেক্ষা মানুষের ধৈর্য এবং ইচ্ছাশক্তিকেই ব্যক্ত করে; আমরা আসলে যার জন্য বা যে জিনিসটার জন্য অপেক্ষারত তা আমরা কতটা গভীরভাবে প্রত্যাশা করি- অপেক্ষা তারই পরীক্ষা।
  • অপেক্ষাকে কখনোই অভ্যাসে পরিণত হতে দেবেন না। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করা এবং ঝুঁকি নেওয়ার মধ্যেই নিহিত আছে জীবনের স্বার্থকতা।
  • কাজ করার সঠিক সময়ের জন্য অপেক্ষা করার আরেক নামই হল জীবন।
  • সব কাজ ই যে পরিকল্পনা মাফিক হবে তা নয়; পরিকল্পিত কাজকে ও মাঝে মাঝে পিছনে ফেলে রাখতে হয় সামনে যা অপেক্ষা করছে সেটি লাভ করার উদ্দেশ্য।
  • ভুল ব্যক্তির জন্য অপেক্ষা করা অর্থহীন ;তার জন্যই অপেক্ষা করা উচিত যে অপরিচিতদের কাছেও তোমার কথা বলে।
  • প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করার মধ্যেও এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে।
  • ‘ভালোবাসি’ কথাটি তো সবাই বলতে পারে; কিন্তু কজন পারে ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করে কথাটিকে সত্য প্রমাণ করতে?
অপেক্ষা নিয়ে ক্যাপশন

অপেক্ষা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রিয় মানুষকে  মিস করার লেটেস্ট স্ট্যাটাস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস, স্ট্যাটাস পিক, Opekhha nie status 

  • কারো জন্য অপেক্ষা করা কঠিন ও কষ্টকর, ভুলে যাওয়াটাও ঠিক একই রকম কষ্টকর ;কিন্তু কিংকর্তব্যবিমূঢ়তা অর্থাৎ কোনটা করা উচিত না বুঝতে পারা আরও অনেক বেশি কষ্টের।
  • সঠিক সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকা কখনোই উচিত নয় , কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না; সে নিজের গতিতে চলতে থাকে।
  • অপেক্ষা করলেই যে প্রাপ্তি হবে এমন কোনো মানে নেই ;কেউ সারাজীবন ধরে অপেক্ষা করেও কিছু নাও পেতে পারে।
  • যতই কাল বিলম্ব হোক না কেনো; স্রষ্টা যখন কিছু পরিকল্পনা করেন , অপেক্ষা কখনো বৃথা যায় না।
  • কোনো কিছু ঘটার জন্য কেন অপেক্ষা করছো? নিজেই সেই কাজটি করে দেখাও! সেটিই হবে উত্তম পন্থা।
  • অপেক্ষা করার মতো মানসিকতা ও ইচ্ছাশক্তি যাদের আছে যে কোন ভালো জিনিসই তাদের দরজাতেই কড়া নাড়ে।
  • অপেক্ষা হয় যখন ফুল ফোটার;গাছের থেকে মালির তাড়া বেশি।অপেক্ষা করে করে আজ ক্লান্ত আমি; কেন জানি না আজ কেবল একা থাকতেই ভালো লাগে।
  • মানুষ যদি ধৈর্য ধরে অপেক্ষা করার ক্ষমতা রাখে তাহলে তার সামনে থেকে যে কোনও বাধাকে সে সরিয়ে দিতে পারে। যে কোনও কঠিন কাজকে সহজ হয়ে ওঠে।
  • প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন এবং আয়ত্ত করতে পারার চেষ্টা করা উচিত; আর সেই গোপন শক্তিটি হলো, ‘অপেক্ষা করার ধৈর্য’।
অপেক্ষা নিয়ে স্ট্যাটাস

অপেক্ষা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ১০০+ মিস ইউ মেসেজ সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অপেক্ষা নিয়ে বাণী, Beautiful lines on waiting in Bengali

  • অপেক্ষা করো ও ধৈর্য ধরো। সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়।
  • অন্ধকার হলে ধৈর্য ধরে অপেক্ষা করো; নতুন ভোর আসছে…যদি তোমার লক্ষ্য মূল্যবান হয়, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করো এবং ধৈর্য ধরো।
  • কোন মানুষ এক লাফে ছোট থেকে বড় হতে পারে না; এর জন্য তাকে সময় দিতে হবে, এবং অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।
  • যার অপেক্ষা করার মতো ধৈর্য আছে, তার চাওয়া একদিন পূরণ হবেই।
  • কিসের জন্য অপেক্ষা? নিজের কাজ চালিয়ে যেতে হবে ।কোনও দেশের বা বিশ্বের পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করা একজন স্বতন্ত্র ব্যক্তির উন্নতি করতে সহায়তা কখনোই করবে না, কারণ জাতীয় পর্যায়ে পরিবর্তন আসে ব্যক্তি স্তরের উন্নতির থেকে অনেক ধীর গতিতে।
  • সারা সপ্তাহজুড়ে মানুষ শুক্রবারের জন্য অপেক্ষা করে ;সারাটা বছর শীতের জন্য আর সারাটা জীবন সুখের জন্য অপেক্ষা করে।
  • অপেক্ষা করা খারাপ নয়; এটি তার নিজস্ব আনন্দ আনতে প্রদান করে এবং প্রত্যাশার রোমাঞ্চ নিয়ে আসে।
  • অপেক্ষা করতে করতে কত শত মানুষের জীবন হারিয়ে যায়; তার হিসেব কে রাখে?
  • যিনি বা যে অপেক্ষা করার যোগ্য তিনিই সাধারণত অপেক্ষা করা উপযুক্ত।
  • অপেক্ষা কোরো না ;পাবার চেষ্টা করো।
  • ঈশ্বরের উত্তর সর্বদা ‘হ্যাঁ’, ‘না’ এবং অপেক্ষা করতে বলার মধ্যেই নিহিত থাকে। তাঁর প্রত্যেকটি উত্তরগুলির ক্ষেত্রে একটি উদ্দেশ্য রয়েছে এবং তিনি আপনার জন্য আরও ভাল কিছু করার পরিকল্পনা করেছেন।
  • ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করলে প্রতি মিনিট এক ঘন্টার মতো অনুভূত হয়, প্রতি ঘন্টা একটি দিনের মতো অনুভূত হয়, প্রতি টা দিন একটি যুগের মতো অনুভূত হয় তবে আমি তোমার জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতেও রাজি।
  • আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি যখন তুমি আমাকে এসে বলবে যে আমার জন্য তুমি সর্বদা চিন্তা করো …আমার কথা সারাটা দিন জুড়ে তুমি ভাবো।
  • হতে পারে একদিন, তুমি ঠিক যেমনটি চাইতে আমি ঠিক সে রকম হয়ে গেছি। তবে সেই দিনটি আসার জন্য খুব বেশি সময় অপেক্ষা কোরো না … কারণ যেদিন তুমি আমাকে চাইবে সেদিন হতে পারে আমি সব প্রত্যাশা ছেড়ে দিয়েছি।
  • আপনি যা চান সেই চাহিদাকে কখনই ত্যাগ করবেন না। অপেক্ষা করা কঠিন; তবে আফসোস করা আরও কষ্টকর।
  • সব থেকে খারাপ অনুভূতি সেটাই যখন আপনি বুঝে উঠতে পারেন না যে আপনি আরও অপেক্ষা করবেন না কি হাল ছেড়ে দেবেন।
  • তোমার জন্য অপেক্ষা করা, খরার মধ্যে বৃষ্টির অপেক্ষা করার সমতুল্য , যা পুরোটাই অর্থহীন এবং হতাশা আনে।
  • অপেক্ষার মধ্য দিয়েই ধৈর্য তৈরি হয়।
  • জীবনে আমি একাকী ,কারণ সেই সঠিক মানুষটির জন্য আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি।
  • তোমার জন্য করেছি প্রতীক্ষাদিনরাত অবিরত…কী দাম দিলে বলো আমার প্রেমের? হৃদয়ে করলে দাগ , মনে দিয়ে গেলে গভীর ক্ষত!তাও বুক বেঁধে আছি তোমার অপেক্ষায়জানি না কোন দুরাশায়?এরই নাম বুঝি ব্যর্থ প্রেম!!..একজন করে যায় আজীবন অপেক্ষা, আর অন্যজন মনে করে, Love is just a game!
  • তোমার অপেক্ষার প্রতিটা মুহূর্তমনে করিয়ে দেয় তোমার অস্তিত্ব।এ নিয়েই খুশি থাকিসূর্যোদয় থেকে সূর্যাস্ত!
অপেক্ষা নিয়ে বাণী

অপেক্ষা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ‘তোমাকে’ নিয়ে লেখা সেরা উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

অপেক্ষা নিয়ে কবিতা, অপেক্ষা নিয়ে গান, Shayeri and poems on waiting

  • তুমি আসবে বলেই..আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নিতুমি আসবে বলেইকৃষ্ণচুড়ার ফুলগুলো ঝরে যায়নিতুমি আসবে বলেইঅন্ধ কানাই বসে আছে গান গায়নি
  • তুমি আসবে বলেইচৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নিতুমি আসবে বলেই..জাকির হুসেন ভুল করে ফেলে তালেতুমি আসবে বলেইমুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
  • তুমি আসবে বলেই..সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবাতুমি আসবে বলেইজ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবাতুমি আসবে বলেইপাড়ার মেয়েরা মুখ করে আছে ভারতুমি আসবে বলেইঈশান কোনেতে জমেছে অন্ধকারতুমি আসবে বলেই..বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নিতুমি আসবে বলেইআমার কলম এখনও বিক্রি হয়নি।
  • কবে আসবে পাশে, কবে বাসবে ভালো।আমি নীলচে ঝিলে নিরালায়,দুচোখে নেভানো জানলায়।দূরে আকাশ পরীর,জ্বরে পুড়লো শরীর।সে তো তারায় জাগেতারও একা লাগে।মেঘে মেঘে অগোছালো।
  • কবে তুমি আসবে ব’লে রইব না বসে, আমি চলব বাহিরে।শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে
  • আশায় আশায় বসে আছিওরে আমার মন..কখন তোমার আসবে টেলিফোন।
  • আকাশের বুকে মায়াবী চাঁদএকটু একটু করে লুকিয়ে যাচ্ছে,নির্ঘুম রাত জেগে বসে আছি আমি একা,স্বপ্ন দেখা হয়না এখন,শুধু অপেক্ষা তোমারি,সোনালি ভোর আসবে বলে।।
  • চলে গেছো দূর দূরান্তেআমাকে একা রেখে অজানা ঠিকানাতে”ভেবেছো কি তুমি কখনো মনে করে”আমি থাকবো কেমন করে”…!!কই তুমি কোন শহরে কোন ঠিকানায়”কত প্রহর পেরিয়ে গেলোদেখতে পাইনি আজো তোমায়”…!!ওরে পাগলি একা ফেলে কেনোও পালালি”ফিরে আয় চলে আয় যেকোন উপায়”আমি এখনো আছি সে পুরনো জায়গায়”শুধু তোমারি অপেক্ষায়”….!!
  • তুমি আসবে বলে তাইআমি স্বপ্ন দেখে যাইআর একটা করে দিন চলে যায়।সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়আর হাজার হাজার মানুষ মরে যায়।দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করেশুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়।কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরাতবু শরীর দুটো থাকে আলাদা।আমার মনটা তবু আশা করে যায়এই মনটা তবু ভালবাসতে চায়।
  • অপেক্ষা – একটি রাত্রিশেষেরঅপেক্ষা – একটি সূর্যোদয়েরআকাঙ্ক্ষা – চিরন্তন নতুনত্বেরসময় যখন – একটি নববর্ষের।
  • এমন অনেক দিন গেছেআমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লেনিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে।
অপেক্ষা নিয়ে কবিতা

পরিশেষে, Conclusion

অপেক্ষা একটি রোমাঞ্চকর অনুভূতি এবং অপেক্ষার অবসানে যখন  আপন চাহিদা টি চরিতার্থ হয় তখন অপেক্ষার সঠিক মূল্যায়ন হয়। কিন্তু সব অপেক্ষাই সফল হয় না বা ফলদায়ক হয় না। এমতাবস্থায় ভেঙে পড়লে চলবে না ;বাস্তবকে মেনে নিয়ে সামনের পথে এগিয়ে চলতে হবে।

উপরিউক্ত উক্তিগুলো আশা করি আপনাকে অপেক্ষার প্রকৃত মর্ম বুঝতে সাহায্য করবে এবং এর তাৎপর্য নতুন করে ভাবতে শেখাবে । ‘অপেক্ষা’ সম্পর্কিত আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে তা অবশ্যই নিজের বন্ধুমহল ও পরিজনদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না।   

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts