রাখীবন্ধন উৎসব নিয়ে যাবতীয় তথ্য, রাখি পূর্ণিমার শুভেচ্ছা,  Raksha Bandhan wishes in bengali


রাখীবন্ধন উৎসব বা রাখী  ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। চিরদিন রক্ষা করার অঙ্গীকার রাখিবন্ধনের  মূল কথা । এটি ভাই বোনেদের মধ্যে একটি প্রীতি বন্ধনের উৎসব ।

রাখীবন্ধন উৎসব নিয়ে যাবতীয় তথ্য

রাখিবন্ধন উৎসব কি ও কেন পালন করা হয়, Raksha Bandhan festival explained in bengali 

রাখি পূর্ণিমার  এই বিশেষ দিনটিতে বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে ‘রাখী” নামক একটি পবিত্র সুতো বেঁধে দিয়ে থাকে আর যার পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারাজীবন তাকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ হয় । হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ের মানুষেরা এই উৎসব পালন করে থাকে।

উত্তর ভারতের কিছু অঞ্চলে  বিভিন্ন সম্প্রদায়ে সহোদর ভাইবোন ছাড়াও জ্ঞাতি ভাইবোন এবং অন্যান্য অনাত্মীয়দের মধ্যেও এই উৎসব সুপ্রচলিত। ভাই বোনেদের পরস্পর পরস্পরের জন্য মঙ্গলকামনাই এই উৎসবের সারমর্ম। রাখীবন্ধন নামে বিশেষ  পরিচিত এই রক্ষা বন্ধন উৎসবটি  হিন্দু পঞ্জিকা মতে  প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়।

 ‘নিরাপত্তা ও রক্ষা বন্ধন’ হিসেবে চিহ্নিত এই বিশেষ  দিনটিতে পরিবারের সকলে একত্রে মিলিত হয়, বিশেষ খাবার দাবারের ও মিষ্টিমুখের   ব্যবস্থা করা হয়ে থাকে এবং সকলে মিলে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে।চিতোরের  মহারানী  কর্ণবতী, মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখী প্রেরণ করেছিলেন আর সেই থেকে এই উৎসবের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

রাখিবন্ধন উৎসব কি ও কেন পালন করা হয়

রাখীবন্ধন উৎসব সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পৌরাণিক রাখীবন্ধন

পৌরাণিক রাখীবন্ধন

মহাভারতে কথিত আছে একদা একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের  কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচলের কিছু অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতের ক্ষতস্থানে বেঁধে দেন  এবং প্রতিদানে অভিভূত কৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন ও  প্রয়োজনে রক্ষা করার প্রতিশ্রুতি দেন ।

পরবর্তীকালে দুঃশাসনের দ্বারা দ্রৌপদীর বস্ত্রহরণের সময়  কৃষ্ণ তাঁর অলৌকিক শক্তি প্রয়োগে দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিশ্রুতির প্রতিদান দেন। এইভাবেই রাখীবন্ধনের প্রচলন হয়েছে বলে কথিত আছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখীবন্ধন উৎসব :

১৯০৫ খ্রীস্টাব্দে  বঙ্গভঙ্গ প্রতিরোধ করার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন । কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোন কে ডাক দিয়েছিলেন ও একতার প্রতীক হিসাবে রাখী  বন্ধন উৎসব পালন করেছিলেন। রাখী বন্ধন উৎসবের মাধ্যমে তিনি হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলেছিলেন। 


রাখীবন্ধন উৎসব উপলক্ষে সৌহার্দ্যমূলক বার্তা :
পৌরাণিক এবং ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটে রাখিবন্ধন উৎসব উদযাপিত হলেও প্রকৃতপক্ষে এটি  ভাইবোনের মধ্যকার স্বর্গীয় সম্পর্কের উদযাপন করার একটি পবিত্র উৎসব । রাখী পরবার এবং পরাবার সাথে সাথে ভাইবোনদের মধ্যে  বিভিন্ন সৌহার্দ্যমূলক বার্তা আদান প্রদানে এই উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।রাখীবন্ধন উপলক্ষে বিশেষ কিছু বার্তা নিচে উল্লেখ করা হল:

রাখীবন্ধন উৎসব উপলক্ষে সৌহার্দ্যমূলক বার্তা

রাখীবন্ধন উৎসব সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভাইফোঁটার শুভেচ্ছা, মন্ত্র সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ভাইয়ের তরফ থেকে বোনকে রাখির শুভেচ্ছা বার্তা, Happy Rakhi wishes from brother to sister in Bangla 

ভাইয়ের তরফ থেকে বোনকে রাখির শুভেচ্ছা বার্তা
  • ফুলের শোভা বিধাতার সৃষ্টিবোনটি আমার তার চেয়েও মিষ্টি
  • তুই আমার বোন, সেরা বন্ধু আর আমার শ্রেষ্ঠ উপহার। আমি জানি তুই থাকবি আমার জন্য চিরকাল! শুভ রাখিবন্ধন !
  • রাখীবন্ধনের এই পবিত্র দিনে ;করি ঈশ্বরের কাছে এ প্রার্থনাআমাদের বন্ধন হোক আরও দৃৃঢ়যেন কখনোই তা ভাঙে না !রাখিবন্ধনের শুভেচ্ছা !!
  • রাখী পরাবার এই শুভক্ষণেপ্রার্থনা করি সদা,সুখ, সমৃদ্ধি ও শান্তিতেভরে উঠুক জীবন তোমারপূর্ণ হোক সকল বাসনাকেটে যাক সব বাঁধা ! রাখিবন্ধনের ভালোবাসা বোনটি আমার !!
  • তুই আমার বড় আদরেরঅতি প্রিয় ছোট বোন;আজ রাখী পরিয়ে দিলি আমায়অমূল্য এক ধন !
  • আকাশের তারার মতনউজ্জ্বল হোক তোমার জীবন…খুশিতে ভরে থাকুক তোমার মন..রাখীবন্ধনের পবিত্রক্ষণে ভাইয়েরতরফ থেকে তার বোনের জন্যঅনেক অনেক শুভেচ্ছা
  • রাখী পূর্ণিমার পুণ্য তিথিতেভাইকে জানায় বোনএকমাত্র ভরসা রে তুইআমার বড়ই আপনজন।মন চাইছে বোনটি তোকে‘সোনা’ বলে ডাকি,আজকে তোর ছোট্ট হাতেপরব আমি রাখী।ভালবেসে এই দাদাটা তোকেডাকছে কাছে আয়,যত খুশি রাখী পরিয়ে দে রে তুই
  • আমার এই হাতটায়।শুভ রাখী বন্ধন বোন !
  • চন্দনের টিকা, রেশমি সুতো।বর্ষার এই মনোরম সৌন্দর্য,ভাইয়ের আশা, বোনের ভালোবাসা।তোমাকে জানাই রাখী বন্ধনউৎসবের শুভেচ্ছা।
  • রাখীর এই পূণ্য তিথিতেঈশ্বরের কাছে কামনা করিযে আমার প্রিয় বোনটাকেযেন কখনো কোনোদুঃখ-কষ্ট স্পর্শ না করতে পারে।শুভ রাখী পূর্ণিমা

রাখীবন্ধন উৎসব সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভাই বোনের সম্পর্কের বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বোনের তরফ থেকে ভাইকে রাখির শুভেচ্ছা বার্তা, Happy Rakhi wishes from sister to brother in Bengali

বোনের তরফ থেকে ভাইকে রাখির শুভেচ্ছা বার্তা
  • যতই করি না ঝগড়াযতই হোক না আড়িপ্রিয় ভাইটি তুই যে আমারতোকে কি না ভালোবেসে আমি থাকতে পারি?
  • বেঁধে রাখব রাখীর বাঁধনেচিরদিন প্রতিবার’ ….প্রিয় ভাই ও দাদাদের শুভ রাখিবন্ধনের আন্তরিক ভালোবাসা ও প্রণাম জানাই বারবার!
  • প্রিয় দাদা,রাখী হলো উপযুক্ত সময়তোমাকে বলার যে তুমিকতটা বিশেষ আমার কাছে…তুমি যেন সারাজীবন খুশিতে থাকো…
  • রঙিন সুতোর বন্ধনে আজবেঁধেছি তোর হাতখানিভালোবাসার পরশ সে যেমুছবে না তা কখনোই ।
  • নীল আকাশের মতোই উজ্জ্বল হোক তোমার জীবনআনন্দে ভরে থাক তোমার সারাটা ক্ষণ, সকল কালিমা যাক মুছে, আজ প্রার্থনা করে তোমার এই বোন!
  • রাখীর পবিত্র বন্ধনে বাঁধা পড়ুক ভাইবোনের অটুট ভালোবাসা ।
  • বাঁধবো হাতে রাখীথাকবে তাতে প্রাণের পরশ রঙিন সুতো রাখবে বেঁধেমনের যত হরষ!
  • আমার দাদা/ভাই যেন সবসময় নীরোগ এবং ভাল থাকে। জীবন যেন তার আনন্দে ভরে ওঠে এবং তার সব স্বপ্নপূরণ হয়। শুভ রাখি দাদা/ভাই।
  • দাদা, তুই দূরে থাকলেও আছিস প্রাণের কাছাকাছি ;রাখী পূর্ণিমার এই শুভদিনটিতেতোকে আমার শুভেচ্ছা জানাচ্ছি॥
  • রাখী পূর্ণিমার পুণ্য তিথিতেবোনকে জানায় ভাইতুই যে আমার বড় আপনতাই তো চোখে চোখে হারাই।
  • আনন্দের এই সাগর পাড়েআজ এসেছে তুফান ,বোন বাঁধবে হাতে রাখীআর ভাই রাখবে তার মান ।এলো আজ রাখীর পরবকত খুশীর বাহার,বোনেরা বাঁধলো ভাইয়ের কব্জিতেভালোবাসায় ভরা উপহার..শুভ রাখী পূর্ণিমাদাদাভাই
  • আরতি হলো,রাখী পরানো হলো,শেষে হলো মিঠাই,এবার তো আমার উপহারটাদাও না দাদাভাই..শুভ রাখীবন্ধন

ছোট্ট একটি সুতোর বাঁধনে লুকিয়ে আছে না বলা হাজারো ভালোবাসা আর স্নেহ। রাখী বন্ধন তাই শুধু একটি উৎসব ই নয় এটি একটি ‘আবেগ’ যা ভাইবোনকে যুগে যুগে একে অপরের আরও কাছে আনতে সক্ষম হয়েছে  এবং এই বিশেষ দিনটিতে একে অপরকে আন্তরিকতাপূর্ণ সুন্দর বার্তা প্রেরণের মাধ্যমে এই দিনটির শোভা অধিকতর বৃদ্ধি পেয়েছে।

পরিশেষে, Conclusion

রাখীবন্ধন উৎসব সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts