রথযাত্রা সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং এই উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা ~ Details about Rath Yatra and Greetings in Bengali


রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব হিসেবে চিহ্নিত।ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এই উৎসব মহাসমারহে ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে।দীর্ঘ সময়কাল বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করার পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে প্রধানত এই উৎসব আয়োজিত করা হয়ে থাকে।

রথের ওপর দেবতাদের মূর্তি (যথাক্রমে বলরাম জগন্নাথ এবং সুভদ্রা) স্থাপন করে রথ চালানো হয়।আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় , আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন যাকে আমরা বলি,’ উল্টো রথ’। প্রথম দিন যেই স্থানটি থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয়, আটদিন পরে আবার সেখানেই এনে রাখা হয়।

2025 সালে, 27 জুন রথযাত্রা পালন করা হবে। এই বিশেষ দিনে অনেকেই নিজের পরিবার পরিজনদের রথযাত্রার শুভেচ্ছা জানাতে আপনারা এই লেখাগুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন।

রথযাত্রা সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং এই উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা

রথযাত্রার সূত্রপাত, Introduction of Ratha Yatra

ওড়িশার সুপ্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ডপুরাণ এ কথিত আছে যে সত্যযুগ থেকে চালু হয়েছে ঐতিহ্যশালী এই রথযাত্রা। ওড়িশার নাম সেই সময়কালে ছিল মালব দেশ এবং তৎকালীন রাজা ইন্দ্রদ্যুন্ম বিষ্ণু মন্দির গড়ার এক দৈব স্বপ্ন পেয়েছিলেন ; তবে মন্দির কেমন হবে সে সম্পর্কে রাজার কোনো সুস্পষ্ট ধারণা ছিল না।

সুভদ্রার মূর্তি নির্মাণ করাকে ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেছিলেন ইন্দ্রদ্যুন্ম এবং ফলস্বরূপ দেবদেবীদের মূর্তি অসম্পূর্ণ রেখেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে। আবার এ ও কথিত আছে যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে আরোহণ করে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথদেব আর সেই উপলক্ষ্যে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজিত করা হয়ে থাকে।

রথযাত্রার সূত্রপাত

রথযাত্রা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

জগন্নাথ ,বলরাম এবং সুভদ্রার এই যাত্রাকে সোজা রথ যাত্রা বলা হয় এবং এর ঠিক সাত দিন পর মন্দির থেকে দেবতাদের ফিরতি যাত্রা উল্টোরথ হিসেবে হিন্দুধর্মে প্রসিদ্ধি লাভ করেছে। তবে মাসির বাড়ি যাওয়া নিয়ে রথ যাত্রার আরও বিভিন্ন রকম পৌরাণিক কাহিনি শোনা যায়।

জগন্নাথ ,বলরাম এবং সুভদ্রা

রথযাত্রা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি দোল উৎসব রচনা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বিভিন্ন সময়কার রথযাত্রা, Rath Yatra at different times

বিভিন্ন পুরাণে বিভিন্ন দেবদেবীর রথযাত্রার কথা উল্লিখিত আছে, যেমন: ভবিষ্যপুরাণে সূর্যদেবের রথযাত্রা, দেবীপুরাণে মহাদেবীর রথযাত্রা, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ ও ভবিষ্যোত্তরপুরাণে বিষ্ণুর রথাযাত্রা বিভিন্ন সময়ে বর্ধিত রয়েছে। আবার দেখা গেছে যে বিভিন্ন দেবদেবীর রথযাত্রার সময়কালও বিভিন্ন; কোথাও বৈশাখ মাসে, কোথাও আষাঢ় মাসে, আবার কোথাও কার্তিক মাসে রথযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে।

তবে আষাঢ় মাসে উদযাপিত রথযাত্রা দেশের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা হিসেবে পরিগণিত করা হয় এবং এই পরিপ্রেক্ষিতে সর্ব প্রথম স্থানটি দখল করে ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। তা ছাড়া ও পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হুগলির মাহেশ, কলকাতা এবং বাংলাদেশের ধামরাই জগন্নাথ রথ ,ইসকনের রথ ও বহুল প্রসিদ্ধ।

বিভিন্ন সময়কার রথযাত্রা

রথযাত্রা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি দুর্গাপূজা – বাংলা রচনা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পুরীর রথযাত্রার যাত্রাপথ ; ইতিহাস এবং রথের বর্ণনা, Route of Puri Rath Yatra; History and description of chariots

প্রায় আনুমানিক সাতশো বছরের প্রাচীন হল পুরীর রথযাত্রা উৎসব। জানা যায় যে এই যাত্রা ২ টি ভাগে বিভক্ত ছিল। পুরীধামে মোট দুটি ভাগে তিনটি করে ৬ টি রথ বের হত। প্রথমে যাত্রা করে বড় ভাই বলভদ্রের রথ যার নাম তালধ্বজ। চৌদ্দ টি চাকা এবং চুয়াল্লিশ ফুট উঁচু এই রথটির আবরণ নীল রঙের । শুভদ্রার রথের নাম ‘দর্পদলন’।

বারোটি চাকা সমৃদ্ধ লাল রঙের এই রথের উচ্চতা তেতাল্লিশ ফুট আর সবশেষে থাকে জগন্নাথদেবের রথ যার নাম “নন্দীঘোষ”। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি অঙ্কিত আছে তাই এই পতাকাটিকে ‘কপিধ্বজ’ বলেও অভিহিত করা হয় ।এই রথ টির রং হলুদ।প্রতিটি রথের আবরণীর রং পৃথক হলেও সব রথেরই উপরিভাগ লাল বর্ণের হয়ে থাকে। সেই যুগে রথযাত্রার রাস্তায় পড়ত বলাগুন্ডি নালা।

সেটি পার করার উদ্দেশ্য তিন দেবতার মূর্তি মাঝপথে রথ থেকে নামিয়ে নালা পার করে আবার নতুন রথে রাখা হত। শোনা যায় যে পরবর্তীকালে রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বন্ধ করা দেওয়া হয়েছিল এবং তারপর থেকে তিনটি রথেই পুরীর রথযাত্রা সম্পন্ন করা হয়।

রথযাত্রা

রথযাত্রা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি কার্তিক পুজো বিস্তারিত তথ্যাদি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

উৎসব উদযাপন, Festival celebration

রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 1
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 2

রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের রথযাত্রায় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বিশেষ করে গ্রামবাংলায় এখনো বেশ জনপ্রিয়। এই বিশেষ দিনটিতে পুরীর জগন্নাথ মন্দির সহ ভারতবর্ষের আর সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি জনসমক্ষে বের করা হয়ে থাকে এবং তারপর তিনটি সুসজ্জিত রথে তাঁদের অধিষ্ঠান করিয়ে ও পূজার বিধি পালন করার পরে রথ টানা হয়।

পুরীতে জগন্নাথ মন্দিরের রথ টানতে প্রতি বছর পৃথিবীর সব জায়গা থেকে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। উল্লিখিত তিন দেবতাকে গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এই বিশেষ দিনটিতেই কেবল পুরীতে অহিন্দু ও বিদেশিদের দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। বতর্মানে পুরীতে নির্মিত রথ গুলির উচ্চতা ৪৫ ফুট হয়ে থাকে। পশ্চিমবঙ্গে প্রায় সব হিন্দু গৃহস্থ বাড়িতেই বাড়ির ছোটরা বড়দের সাহায্য নিয়ে রথ সাজিয়ে রাস্তায় বের হয়।দূরদর্শন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমেও রথযাত্রার সরাসরি সম্প্রসারণ হয়ে থাকে।

রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 3

বিদেশে রথযাত্রা, Rath Yatra abroad

১৯৬৮ খ্রিষ্টাব্দ থেকে ইসকন হরে কৃষ্ণ আন্দোলনের উদ্যোগে সারা বিশ্বের বিভিন্ন শহরে রথযাত্রা শুভারম্ভ ঘটে । এই সংঘের নেতা এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি লন্ডন, মন্ট্রিল, প্যারিস, নিউ ইয়র্ক, টরেন্টো, ভেনিস প্রভৃতি শহরে রথযাত্রা উৎসবের আধ্যাত্মিক মহিমা এবং জনপ্রিয়তা বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশে ধামরাই রথযাত্রা হল সর্বাধিক গুরুত্বপূর্ণ রথ উৎসব।

বিদেশে রথযাত্রা

রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা ~ Bengali Happy Ratha Yatra Wishes, Messages, SMS, Quotes

রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 4
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 5
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 6
  • জগন্নাথ দেবের কৃপায় যেন সকলের সুস্বাস্হ্য, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে । তাঁর আশীর্বাদ যেন নিরন্তর ঝরে পড়ে মানবজাতির ওপর!! ঈশ্বরের কাছে এই কামনা এবং প্রার্থনা !!॥॥ শুভ রথযাত্রা ॥॥
  • মহাপ্রভু জগন্নাথ আপনাকে এবং আপনার পরিবারকে রথযাত্রার এই পবিত্র দিনটিতে আনন্দ ও সুখে ভরিয়ে তুলুন। সফল হোক আপনার সমস্ত মনষ্কামনা । শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ,শুভেচ্ছা ও অভিনন্দন !
  • রথযাত্রায় পবিত্র দিনটিতে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । প্রভু সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন। জয় জগন্নাথ।
  • জগন্নাথ দেব আপনাকে শুভ সময় ও সমৃদ্ধি প্রদান করুন, সুস্বাস্থ্য বজায় থাকুক আপনার পরিবারে !!শুভ রথযাত্রা!
  • রথযাত্রার পুণ্যতিথিতে আন্তরিকভাবে জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি আজ ও আগামী ভাল কাটুক সবার । প্রভুর কৃপা থেকে যেন কখনো কেউ বঞ্চিত না হন। পৃথিবী থেকে সকল জড়তাও মলিনতা দূর হয়ে যাক; ঈশ্বরের কাছে সর্বান্তকরণে এই প্রার্থনা রইল!! শুভ রথযাত্রা!! জয় জগন্নাথ !!!
  • রথযাত্রার পুণ্য তিথিতে সুভদ্রা, বলরাম ও জগন্নাথ দর্শনে সবার মন যেন অনন্ত সুখ ও শান্তিতে ভরে ওঠে। রথের দড়ির স্পর্শে যেন প্রত্যেকের জীবনে গতি আসে ও সবাকার জীবন আনন্দের জোয়ারে ভেসে ওঠে। শুভ রথযাত্রা !!!জয় জগন্নাথ !!!
  • রথযাত্রার পুণ্য তিথিতে করুণা সিন্ধুর কাছে করজোড়ে প্রার্থনা যেন প্রভু মিটিয়ে দেন সবার মনের সাধ, দূর করেন সফল অবসাদ ।“হে প্রভু সকলকে তুমি কৃপা কোরো, দিও তোমার অফুরান আশীর্বাদ”” শুভ রথ যাত্রা…!!! “
  • “আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে “হে মহাপ্রভু সকলের মঙ্গল কর; সকলকে শক্তি প্রদান কর; পৃথিবীতে শান্তি ফিরিয়ে দাও ;সকলের মনোবাসনা পূর্ণ কর।রথযাত্রার পুণ্য তিথিতে সবাইকে জানাই আন্তরিক শুভকামনা !!!জয় জগন্নাথ!!!
  • পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ,অভিনন্দন ও ভালোবাসা । রথের দড়ির টানে ও রথের চাকার ঘূর্ণনের সাথে সাথে আপনার ভাগ্যের চাকা ও ধাবমান হোক সুখ শান্তি ও সমৃদ্ধির পথে !!!জয় জগন্নাথ!!!
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 7
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 8
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 9
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 10

রথযাত্রা হিন্দুধর্মের এক অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব । এই উৎসব দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুপ্রসিদ্ধ এবং জনপ্রিয়। রথযাত্রাকে কেন্দ্র করে প্রত্যেক মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অটুট মেলবন্ধন গড়ে উঠুক এই কামনাই আগামীতে রাখি। সুখী ও সমৃদ্ধশালী মানবজাতি গঠনে এ উৎসবের ভূমিকা অনস্বীকার্য ।

রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা

রথযাত্রা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি গুরু পূর্ণিমার শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

রথযাত্রা নিয়ে উক্তি
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 11
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 12
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 13
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 14
রথযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা 15

রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন নতুন, Rath Yatra greetings caption new

রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 1
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 2
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 3
  • হে প্রভু, হে জগন্নাথ, সকলকে সুখে রেখো, আনন্দে রেখো। রথ যাত্রার পবিত্র দিনে সকলকে জানাই শুভ রথযাত্রা।
  • রথ যাত্রার এই পবিত্র দিন সকলের জন্য নিয়ে আসুক সুখ এবং প্রাচুর্য, সকলকে জানাই রথযাত্রার পবিত্র শুভেচ্ছা।
  • হে জগন্নাথ, তুমি সকলের মনের আশা পূরণ করে আলোকময় করে তুলো এই ভুবন। জয় জগন্নাথ! রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন।
  • মহাপ্রভু জগন্নাথ রথযাত্রার এই পবিত্র উৎসবে আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দ ও সুখে ভরিয়ে তুলুন। শুভ রথযাত্রা!
  • “শুভ রথযাত্রা! ভগবান জগন্নাথের আশীর্বাদে আপনাদের জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক।”
  • “রথযাত্রার এই শুভ দিনে, সবার জীবনে সুখ ও সমৃদ্ধি আসুক।”“আসুন, আমরা সবাই মিলে ভগবান জগন্নাথের রথযাত্রার আনন্দ উপভোগ করি।”
  • “রথযাত্রা উপলক্ষে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
  • “ভগবান জগন্নাথের রথযাত্রা আপনাদের জীবনে নতুন আশা ও উদ্দীপনা বয়ে আনুক।”
  • “শুভ রথযাত্রা! আসুন, আমরা সবাই মিলেমিশে এই উৎসব উদযাপন করি।”
  • “ভগবান জগন্নাথের কৃপায় আপনাদের সকলের জীবন মঙ্গলময় হোক।”
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 4
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 5
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 6

উল্টো রথযাত্রা শুভেচ্ছা ক্যাপশন, Ulto Rath Yatra Greetings Caption

রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 7
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 8
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 9
  • “শুভ উল্টো রথযাত্রা! মাসির বাড়ি থেকে এবার আপন গন্তব্যের পথে, রথের রশিতে টান দিন, আনন্দ আর আশীর্বাদে ভরে উঠুক জীবন।”
  • “উল্টো রথের শুভেচ্ছা! জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের জীবন মঙ্গলময় হোক।”
  • “শুভ উল্টো রথযাত্রা! রথের রশিতে টান দিয়ে এবার আপন নীড়ে ফেরার পালা, রইল আন্তরিক শুভেচ্ছা।”
  • “ভগবান জগন্নাথের আশীর্বাদে, সকলের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। উল্টো রথের অনেক শুভেচ্ছা।”
  • “উল্টো রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভগবান জগন্নাথ সকলের মঙ্গল করুন।”
  • রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই পুণ্য তিথিতে ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক, এই কামনা করি। শুভ রথযাত্রা!
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 10
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 11
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 12

রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা ফেসবুক, Greetings on the occasion of Rath Yatra Facebook

রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 13
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 14
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 15
  • ভগবান জগন্নাথ আপনার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করুন। শুভ রথযাত্রা!
  • – রথযাত্রার এই শুভ ক্ষণে, ভগবান জগন্নাথের প্রেম ও করুণার রথ আপনার জীবনকেও সুখ ও শান্তিতে ভরে দিক। জয় জগন্নাথ!
  • – ভগবান জগন্নাথ আপনার জীবনে সাফল্য, সমৃদ্ধি এবং সুখের সেরা রঙ বয়ে আনুন। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ রথযাত্রার শুভেচ্ছা!
  • – ভগবান জগন্নাথের আশীর্বাদ আপনার জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। শুভ রথযাত্রা!
  • – রথযাত্রার এই বিশেষ দিনে ভগবান জগন্নাথের আশীর্বাদ আপনার হৃদয়কে ভালোবাসা, শান্তি এবং আনন্দে ভরে দিক।
  • – ভগবান জগন্নাথের বিশ্বাস ও ভক্তির রথ আপনাকে মূল্যবোধ ও সুখের সাথে জীবনযাপন করার আশীর্বাদ করুক। শুভ রথযাত্রা!
  • তোমার মনের সকল আশা যেন পূর্ণ হয়। ভগবান জগন্নাথের আশীর্বাদে তুমি সুখে শান্তিতে থাকো। এই কামনা নিয়ে জানাই রথের শুভেচ্ছা। শুভ রথযাত্রা।
  • রথযাত্রার মতোই আনন্দময় হোক প্রতিটি দিন। সুন্দর হোক তোমার জীবন। পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া। শুভ রথযাত্রা
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 16
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 17
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 18

রথযাত্রা 2025 শুভেচ্ছা, Rath Yatra 2025 Wishes

রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 19
  • রথযাত্রার পুণ্যতিথিতে আন্তরিকভাবে জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি আজ ও আগামী ভাল কাটুক সবার। শুভ রথযাত্রা!
  • জগন্নাথ হলেন রূপের জ্যোতি। জগৎ সংসারে রূপের মূরতি। দুঃখী তাপি পার করতে এসেছেন ভক্তের টানে পৃথিবীতে। শুভ রথযাত্রা!
  • শুভ রথযাত্রা! রথযাত্রার উৎসব আপনার জীবনে আনন্দ বয়ে আনুক এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক!
  • শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই! ভগবান জগন্নাথের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকুক।
  • “আপনাকে এবং আপনার প্রিয়জনকে একটি সুখী এবং শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই। ভগবান জগন্নাথের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক।”
  • শুভ রথযাত্রা, প্রিয় বন্ধু! এই বিশেষ দিনটি তোমাকে ঈশ্বরের আধ্যাত্মিক জগতের কাছাকাছি নিয়ে আসুক এবং তোমার হৃদয়কে ভালবাসা এবং আনন্দে পূর্ণ করুক।
  • এই পবিত্র তিথিতে মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অটুট মেলবন্ধন গড়ে উঠুক। রথযাত্রার শুভেচ্ছা!
  • রথযাত্রার পুণ্যতিথিতে আন্তরিকভাবে জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি আজ ও আগামী ভাল কাটুক সবার। শুভ রথযাত্রা!
  • রথের দড়ির টানে ও রথের চাকার ঘূর্ণনের সঙ্গে আপনার ভাগ্যের চাকা ধাবমান হোক সুখ শান্তি ও সমৃদ্ধির পথে!মহাপ্রভু জগন্নাথ সহায়!
  • জগন্নাথ হলেন রূপের জ্যোতি। জগৎ সংসারে রূপের মূর্তি। তিনিই সকলের রক্ষা করবেন, সঠিক পথ দেখাবেন। শুভ রথযাত্রা!
  • কেটে যাক সব অন্ধকারময় দিন। শুভ হোক সব!শুভ রথযাত্রা আপনার ও আপনার পরিবারকে।
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 20
রথযাত্রার শুভেচ্ছা ক্যাপশন 21

পরিশেষে, Conclusion

রথযাত্রা নিয়ে উক্তি সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts