আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “মেঘ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
মাঝে মাঝে আমার এই মন খারাপের মেঘলা আকাশে রূপোলী চাঁদের আলোর মতো একটু ভালোবাসা নিয়ে আসতে কি পারো না!
মাঝে মাঝে মন চায় নিজেকে মেঘের ভেলায় ভাসিয়ে দিয়ে দূরে কথায় ঘুরে আসি।
নীল আকাশের মেঘবালিকাগুলো, আকাশের নীলেই ভেসে বেড়ায়; রৌদ্র ছায়ার খেলে বেড়ায় লুকোচুরি, মাঝে মাঝে কোথায় যেন তারা হারায়!
নীল আকাশ বলে উদার হও; সাদা মেঘ বলে ভেসে বেড়াও; মনের সব কালিমা মুছে ফেলো, আর নিঃস্বার্থ হয়ে সকলের সেবা করো।
আঁচলে মেঘ নিয়ে বসে থেকো অজ্ঞাত আকাশ , আমার ছাদের টব জল ভুলেছে দীর্ঘদিন তোমার তিগ্মতা, বুঝি পায়নি অবকাশ ।
দূর দিগন্তে চেয়ে আছি, নীল আকাশের পানে । মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ো , আমার এই ক্লান্ত গায়ে ॥
হঠাৎ পশ্চিমে মেঘ, ধীরে ধীরে বদলায় দক্ষিণা হাওয়ার গতিবেগ । কালো হয়ে আসে চারিদিক, রাখাল নিয়ে ফেরে গোরুর দল, আর ক্ষণে ক্ষণে তাকায় পেছন দিক ৷ দূর আকাশে উঁচু কণ্ঠে শোনা যায় মেঘের ডাক, মাঠ পেরিয়ে বাড়ির পথে রওনা দেয় চাষির দল । হাওয়ার বেগ বাড়ে শুরু হয় বৃষ্টি, আর আমি জানালার সামনে দর্শক হয়ে বসে দেখি ৷৷
একান্নটি খন্ড যখন জ্যোৎস্না দিলো জুড়ে, একফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে, যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে,সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে।
ফিরতি পথে মেঘের দল, অনেকটা পথ সঙ্গী হলো, দুর্গমতায় মূর্ছা যাওয়ায়, পথ দেখিয়ে সাথে চললো ।প্রকৃতি দিয়েছে তাদের দায়িত্ব এক, বর্ষা নামাতে পাহাড় জুড়ে তারই ফাঁকে তারা দিয়েছে আমায় একটা দুপুর, গন্ধ মাখা অর্কিডের।পাহাড়ে তখন পাইন আর রডোডেনড্রন ,বিদ্রোহ হেঁকে চলে, এগিয়ে দিয়েছিলো সমতলে আমায়, এসব ঝঞ্ঝাট ফেলে, খুব আগলে ।বিদায়বেলায় জিজ্ঞেস করলাম একবার,”তোমাদেরকে যে কিছুই নেই দেবার!” শুধু বললো হেসে, “হে পরদেশী,বিরহ ভুলে একটা রূপকথা লেখো সবার।”চায়নি তারা কিছুই, বরং দিয়েছিল বাকি জীবন বেঁচে থাকার রসদ।ফিরতি পথে মেঘের দল,একপশলা বৃষ্টি নিয়ে সঙ্গী হলো অনেকটা পথ।
একটুকরো মেঘ আমাকে তাড়িয়ে মেরে ছিল- হ্যাঁ, পেটে ছিল খিদের পাহাড় নিজের জন্য নয়; সেটা ছিল মোর বাচ্চার আহার।। আনারস বিস্ফোরকে যখন দগ্ধ আমি বাঁচার আশা নাই ৷ শিশুর তরে কাঁদে মন তাই নিলাম নদীতে ঠাঁই ।।
যে আকাশে প্রতিদিনই মেঘের কথাকলি সে আকাশের কলঙ্ক ঢাকতে আরও এক নতুন চাঁদের বলি।
আজ সকাল থেকে সূর্য নিখোঁজ, আকাশ মেঘাচ্ছন্ন,তবে মেঘের রঙ কৃষ্ণবর্ণ নয়, ধূসর রঙের মেঘ জমে আছে আকাশের কোলে, আকাশের যত নীল রঙ, সব চুরি করেছে এই মেঘের দল ।
পশ্চিমে মেঘ করে আসছে,মনের কোণে জমছে ধুলো ,ভেঙেচুরে দূরে দাঁড়িয়ে প্ৰেমিক মানুষ ,মাঝি তো পাল তোলেনি এখনও ,এই বুঝি কালবোশেখী আবছা করে দিল সব ,তুমিও সরে সরে যাচ্ছো ক্রমশ ,আমি তবু ঠায় দাঁড়িয়ে নিথর,নড়তে পারিনি এক পা’ ওবলতে পারিনি কিছু এ কূলে বসে আছি,কবে হব পারাপার তোমার পিছু পিছু?
মেঘের বুঝি করলো হঠাৎ মনখারাপ! বৃষ্টিও আজ হলো বড্ড অভিমানী ,অভিযোগ একটাই তার নাকি , মেঘ বৃষ্টির আলাপন হয়নি ! মেঘের আকাশ আজ মেঘাচ্ছন্নতাই বোঝে, দুচোখ দিয়ে তাই শুধু বৃষ্টিকেই খোঁজে,বৃষ্টিও পথ চেয়ে বসে, করছে মেঘের অপেক্ষা,মেঘের আকাশ গুমোট ভীষণ, করছে বৃষ্টিকে উপেক্ষা ভেঙে যাক শত অভিমান, হোক আজ মেঘ বৃষ্টির আলাপন, দূর হোক দূরত্ব, হোক মেঘ বৃষ্টির সম্পর্কে এক মিঠে সমাপন ৷
আমার কান্না বর্ষা হয়ে গোলাপ-কাঁটায় বিন্দু আঁকে । জাঁকিয়ে মেঘ তোর ঘরের আকাশে, রোজ নিভৃতে গুমরে কাঁদে৷
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “মেঘ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।