গৌতম বুদ্ধের অমৃত বাণী ~ Buddha Quotes in Bengali Full Collection with Photos


বৌদ্ধধর্মের প্রতিষ্টাতা গৌতম বুদ্ধের জীবন ছিল খুব বিভিন্ন শিক্ষণীয় ঘটনা দ্বারা সমন্বিত। এই মহান মনীষী বলা সমস্ত জীবনের বাণী গুলি নিয়ে এ আমাদের এই পোস্ট। এই পোস্টটিতে আমরা সমস্ত গৌতম বুদ্ধের অমর বাণী গুলো লিস্ট আকারে শেয়ার করছি। ভালোলাগলে প্রিয়জনের সাথে এগুলো শেয়ার করবেন।

যিনি মন এবং বুদ্ধির ঊর্ধ্বে উঠে পরম সত্যকে উপলব্ধি করেছেন তিনি হলেন ‘বুদ্ধ’ । বৌদ্ধধর্মের প্রতিষ্টাতা গৌতম বুদ্ধের জীবন ছিল শিক্ষণীয় ঘটনা দ্বারা সমন্বিত। এই মহান মনীষীর কথিত তাৎপর্যপূর্ণ মানব জীবন সংক্রান্ত বাণী বা budhha quotes গুলি নিয়ে আমাদের এই পোস্ট। ইতিহাসের পাতায় গৌতম বুদ্ধের কথা হয়তো অনেকেই পড়েছেন কিন্তু তাঁর অমর বাণী আমরা নিজেদের জীবনে কতটা মেনে চলি সেটা প্রশ্নসাপেক্ষ।

গৌতম বুদ্ধের অহিংসার বাণী যদি আমরা কেবলমাত্র ইতিহাসের বইতেই সীমাবদ্ধ না রেখে নিজেদের জীবনচর্চায় প্রয়োগ করতে পারি তাহলে হয়তো প্রত্যেকের জীবনের আসল মানেটাই পাল্টে যাবে । তিনি এক সৃজনশীল প্রক্রিয়ার মাধমে তৈরি করে ছিলেন প্রতিটি মানুষের আধ্যাতিক জাগরণের জন্য প্রশস্ত এক পথ। নির্বাণ লাভ অর্থাৎ কামনা-বাসনা থেকে মুক্তি লাভে যে দুঃখের অবসান ঘটে তা স্বয়ং গৌতম বুদ্ধ নিচের বাণীর মাধ্যমে প্রচার করে গেছেন যার মধ্য দিয়ে দূরীভূত হয় সকল অজ্ঞানতা ;প্রাপ্তি ঘটে পূর্ণ শান্তির।

সত্যজ্ঞান, আনন্দ এবং ইতিবাচকতায় পরিপূর্ণ তাঁর অমোঘ বাণী। তাই প্রত্যেক মানুষেরই নিজের জীবনে বুদ্ধের এই মহান বাণীগুলি মেনে চলা উচিত যা নিমেষেই পাল্টে দিতে পারে আপনার জীবনকে কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সুখের চাবিকাঠি । এই পোস্টটিতে আমরা গৌতম বুদ্ধের অমর এবং অনুপ্রেরণামূলক বাণী গুলি তালিকা সহযোগে শেয়ার করছি। ভালোলাগলে প্রিয়জনের সাথে এগুলো শেয়ার করে নিতে ভুলবেন না ।

গৌতম বুদ্ধের অমৃত বাণী

কে ছিলেন গৌতম বুদ্ধ, Who was Gautam Buddha?

গৌতম বর্তমান নেপালে রাজপুত্র হিসাবে ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তার একটি সহজ জীবন ছিল, গৌতম বিশ্বজুড়ে কষ্ট দেখে প্রভাবিত হয়েছিলেন।

তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর সহজ এবং সুন্দর জীবনযাপন ছেড়ে কঠিন জীবনযাত্রাতে দারিদ্র্য সহ্য করার পথে তিনি চলবেন। যখন এটি তাকে তৃপ্ত করেনি, তখন তিনি “মধ্য পথে”, যার অর্থ দুটি চূড়ান্ততার মধ্যে বিদ্যমান ধারণার প্রচার করেছিলেন। সুতরাং, তিনি সামাজিক প্রবৃত্তি ছাড়াও বঞ্চনা ছাড়াই জীবন চেয়েছিলেন।

বৌদ্ধরা বিশ্বাস করেন যে, ছয় বছর অনুসন্ধানের পরে বোধি গাছের নীচে ধ্যান করার সময় গৌতম জ্ঞান (সিদ্ধি) লাভ করেছিলেন। এই আধ্যাত্মিক অবস্থা কীভাবে অর্জন করা যায় সে সম্পর্কে শিখিয়ে তিনি তাঁর বাকী জীবন কাটিয়েছিলেন।

গৌতম বুদ্ধ

গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ বাণী সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভীষ্মের উপদেশমূলক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

গৌতম বুদ্ধ এর বাণী, Best sayings of Gautam Buddha

গৌতম বুদ্ধের জীবন বদলে দেওয়া অনুপ্রেরণাদায়ক উক্তিগুলি নিচে দেওয়া হলো,

জীবন নিয়ে উক্তি , Quotes on life

  • প্রত্যেকটা দিনের গুরত্বকে বুঝুন, প্রত্যেকদিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে
  • প্রত্যেক মানুষের অধিকার আছে, তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার
  • প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় | প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি
  • তুমিই কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়।
  • হাজারও খালি শব্দের থেকে ভালো সেই শব্দ, যেটা শান্তি নিয়ে আসে
  • অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে।
  • তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে, ততাই উপভোগ করতে পারবে জীবনকে।
  • সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক, এটা মানুষকে দূষিত করে | সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্কে ধ্বংস করে দেয়
  • যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, সে দুঃখের দ্বারা ঘিরে থাকে এবং যে কাউকে ভালোবাসেনা, তার কোনো সংকট নেই
  • আমি কখনোই দেখিনা যে কি কি চলে গেছে, আমি সর্বদা দেখে আর কি করা বাকি আছে
  • অতীত নিয়ে বিভ্রান্ত হয়োনা, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেওনা, বর্তমানের দিকে মনোযোগ দেও | এটাই সুখী হওয়ার একমাত্র উপায়
  • অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতিই ব্যবহার করি। এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টিও এমনই।
গৌতম বুদ্ধ এর বাণী

গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ বাণী সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মহাভারতের বিশেষ উক্তি ও উপদেশ মূলক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ধ্যান বা মেডিটেশন নিয়ে উক্তি , Dhyan ba meditation nie ukti

  • পা তখনই অন্য পাকে অনুভব করে, যখন সেটা মাটিকে ছোঁয়
  • পরমাত্মা প্রত্যেকেই একই রকম করেছেন, পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভিতরে
  • যখন আমরা মনের রূপান্তর ঘটাই, আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুঁছে যায়। যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারেনা, ঠিক সেইরকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারেনা
  • ঘৃনাকে ঘৃনা দিয়ে কখনোই শেষ করা যাবেনা, ঘৃনাকে একমাত্র ভালোবাসার দাড়াই শেষ করা যেতে পারে | আর এটা একটা প্রাকৃতিক সত্য
  • সুখের কোনো উপায় নেই, সুখীতে থাকাই হচ্ছে এর একমাত্র উপায়
  • রেগে যাওয়া, কোনো জলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোঁড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়ে থাকে | এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে
  • জীবনে যতই ভালো বই পড় কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেইসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো; ততক্ষন অবধি সেইসবের কোনো মূল্যই নেই
  • রাগের বশে হাজারও শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ, যেটা জীবনে শান্তি নিয়ে আসে
  • তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবেনা বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে
  • যে ভালোভাবে জীবন কাটিয়েছে, সে মৃত্যুকেও ভয় পায়না
  • একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে
  • কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের উপর নিয়ন্ত্রণ | যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে
ধ্যান বা মেডিটেশন নিয়ে উক্তি
বুদ্ধের শুদ্ধতার বাণী

গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ বাণী সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি এ.পি.জে আব্দুল কালামের ৭৫ টি অনুপ্রেরণাদায়ক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

আধ্যাত্বিকতাবাদ এর উপর বাণী , Speeches on spirituality

  • একটা শুদ্ধ এবং নিস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে, সবকিছুর মধ্যেও কিছুই নিজের না; এই ভাবনা রাখতে হবে
  • তোমার কাছে যা কিছু আছে, সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলোনা আর অন্যকে দেখে ঈর্ষাও করোনা | যে অন্যদের দেখে ঈর্ষা করে, সে কখনোই মানসিকভাবে শান্তি পাবেনা
  • খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো। সুতরাং, তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী। এর দায়ভার অন্য কারো নয়।
  • কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত | কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে
  • স্বাস্থ্য ছাড়া জীবন, সত্যিকারের জীবন নয় | এটা বেদনার একটা স্থিতি আর মৃত্যুর একটা রূপ
  • মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো – অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা | বরং বুদ্ধি ও সৎভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করা
  • তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণায় নেই।
  • সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা
  • যা আপনি চিন্তা করবেন, তাই আপনি হবেন
  • আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো।
  • নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই। কেননা, তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ
  • সত্যিকারের ভালোবাসা, বোঝার থেকেই হয

শান্তির ওপর কিছু বাণী , Best peace quotes

  • জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও।
  • শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য এক একটি সুযোগ।
  • যদি আপনার দয়া আপনাকে সম্মিলিত করতে না পারে, তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে থাকে
  • সবকিছুকে বোঝার অর্থ সবকিছুকে ক্ষমা করে দেওয়া
  • ধৈর্য হলো গুরুত্বপূর্ণ জিনিস | মনে রাখবে, একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়
  • অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
  • সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনও বাইরের কোনো উৎস থেকে আসে না।
  • আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দেই। কিন্তু তুমি যা চাও তা হয়তো এরইমধ্যে পেয়েছ। সুতরাং, এবার থামো।
  • গোটা দুনিয়া খুঁজে নাও। খুঁজে নাও সেই মানুষটাকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত। পাবে না। মনে রেখো, তোমার আবেগ ভালোবাসা সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই।
  • আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া স্বভাবে পরিনত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে।
শান্তির ওপর কিছু বাণী

গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ বাণী সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শুভ হনুমান জয়ন্তীর শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মন এবং জ্ঞান নিয়ে বাণী, Famous sayings on mind and knowledge

  • যিনি অস্থিরচিত্ত, যিনি সত্যধর্ম অবগত নন, যার মানষিক প্রসন্নতা নেই,তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না।
  • প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না।
  • কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না।ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভান্ড পূর্ণ করে ফেলে।
  • মূর্খরা ‘আমার পুত্র,আমার অর্থ,আমার ধন’ এই চিন্তায় যন্ত্রনা ভোগ করে।যখন সে নিজেই নিজের না তখন পুত্র বা ধন তার হয় কিভাবে?
  • যিনি উপদেশ দেন, অনুশাসন করেন তিনি অসতের অপ্রিয় এবং সৎ লোকের প্রিয় হয়।
  • অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয়।
  • মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে সাধুতার দ্বারা অসাধু কে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে, ও সত্যের দ্বারা মিথ্যেকে জয় করবে।
  • মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রী ভাব পোষণ করবে।
  • বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করব। মূর্খরা এভাবে চিন্তা করে, শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।
আধ্যাত্বিকতাবাদ এর উপর বাণী

গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ বাণী সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পন্ডিত জহরলাল নেহেরুর বিখ্যাত উক্তি ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

গৌতম বুদ্ধকে নিয়ে প্রশ্নোত্তর ( PDF Download Available )

গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?

নেপালের লুম্বিনী নামক স্থানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন।

গৌতম বুদ্ধের বাল্যনাম কি ছিল?

সিদ্ধার্থ

গৌতম বুদ্ধ কবে জন্ম গ্রহণ করেন ?

৮ এপ্রিল ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে

গৌতম বুদ্ধ কোন গোত্রে জন্মগ্রহণ করেন?

গৌতম

কত বছর বয়সে গৌতম বুদ্ধ বোধি লাভ করেন?

পঁয়ত্রিশ(৩৫)।

গৌতম বুদ্ধের বোধিলাভের ঘটনাকে কি বলা হয়?

নির্বাণ

পরিশেষে, Conclusion

আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে, এরম আরো বাণী পড়তে হলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ গুলিকে লাইক ও ফলো করে রাখুন।

Bongquotes Social Media Pages

অন্যান্য,
নেতাজি সুভাষ চন্দ্র বসুর মোটিভেশনাল উক্তি সমগ্র
স্বামী বিবেকানন্দের শর্ট জীবনী ও বাণী কালেকশন

Recent Posts